JAZZBAAT 24 BANGLA
১৬ অক্টো ২০২৬, ১০:৫২ পিএম
Breaking
মহাষষ্ঠীতে মেরিনার্সের দারুণ উপহার, দিল্লিকে হারিয়ে জয়ে ফিরল মোহনবাগান 'ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না', সমাজমাধ্যমে সরব মমতা দু’বছরের বেশি জেলবন্দি, আরজি কর দুর্নীতিতে জামিন সন্দীপ ঘোষের কাঁধে চোট অর্শদীপের, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টিতে দলে ভুবনেশ্বর সান্ডারল্যান্ড ও জুভেন্তাসের প্রত্যাবর্তন, সালজবুর্গকে ৪ গোল দিল এসি মিলান ইয়ামলের জাদুতে অপ্রতিরোধ্য বার্সেলোনা, এবার কঠিন পরীক্ষা বেতিসের বিরুদ্ধে বাংলাদেশে ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব বাংলাদেশে মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা মহাষষ্ঠীতে মেরিনার্সের দারুণ উপহার, দিল্লিকে হারিয়ে জয়ে ফিরল মোহনবাগান 'ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না', সমাজমাধ্যমে সরব মমতা দু’বছরের বেশি জেলবন্দি, আরজি কর দুর্নীতিতে জামিন সন্দীপ ঘোষের কাঁধে চোট অর্শদীপের, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টিতে দলে ভুবনেশ্বর সান্ডারল্যান্ড ও জুভেন্তাসের প্রত্যাবর্তন, সালজবুর্গকে ৪ গোল দিল এসি মিলান ইয়ামলের জাদুতে অপ্রতিরোধ্য বার্সেলোনা, এবার কঠিন পরীক্ষা বেতিসের বিরুদ্ধে বাংলাদেশে ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব বাংলাদেশে মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা

সন্ত্রাসবাদ দমনে ভারতের বার্তা,SCO-তে জারি 'জিরো টলারেন্স নীতি'

সন্ত্রাসবাদ দমনে ভারতের বার্তা,SCO-তে জারি 'জিরো টলারেন্স নীতি'

নয়াদিল্লি, নিউজ ডেস্ক: সন্ত্রাসবাদকে সম্পূর্ণ ধ্বংস করার আহ্বান ভারতের প্রধানমন্ত্রীর। আন্তর্জাতিক মঞ্চে সন্ত্রাসবাদের চোখে চোখ রেখে বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। মঙ্গলবার কিরগিজস্তানের বিশকে-কে আয়োজিত হল ‘সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন।' 

SCO-র গোলটেবিল বৈঠকে কোনরকম অস্পষ্টতা না রেখে নরেন্দ্র মোদী বলেন 'সন্ত্রাসবাদের মতো গুরুতর বিষয়ে কোনও রকম ‘দ্বিচারিতা বরদাস্ত করা হবে না' নাম না করে পাকিস্তান ও তার মদতদাতাদের তিনি সাফ বলেন, 'সন্ত্রাসবাদকে কোনও দেশেরই কৌশলগত হাতিয়ার হিসেবে ব্যবহার করতে দেওয়া যায় না।' তার কথাতেই স্পষ্ট সন্ত্রাসবাদ নিয়ে ভারতের তরফে 'জিরো টলারেন্স নীতি' বহাল থাকবে।

এই বৈঠকে সেই সময় উপস্থিত ছিলেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তার সামনেই এই জাতীয় কথা যে কোথাও গিয়ে পরোক্ষে পাকিস্তানকে হুঁশিয়ার করা।  এই উদ্দেশ্যে সফল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।  SCO-র অন্যান্য রাষ্ট্রপ্রধানদের উপস্থিতিতেই জোরালো বক্তব্য চড়ান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, 'আমাদের সকলকে এক স্বরে কথা বলতে হবে। 

সন্ত্রাসবাদের মতো সংবেদনশীল বিষয়ে জোড়া নীতি বা দ্বিচারিতার কোনও স্থান থাকতে পারে না।' সন্ত্রাসবাদে মদতদাতা দেশগুলির উদ্দেশে তাঁর কড়া বার্তা, 'যে সব দেশ সন্ত্রাসবাদকে নিজেদের নীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করে এবং জঙ্গিদের আশ্রয় ও সমর্থন জোগায়, তাদের স্পষ্ট ভাষায় বুঝিয়ে দিতে হবে— সন্ত্রাসবাদ কারও জন্য কৌশলগত সম্পদ হতে পারে না।'

মঞ্চে উপস্থিত রাষ্ট্রনেতাদের সাথে মোদী সৌজন্য বিনিময় করেন। এই গুরুত্বপূর্ণ গোলটেবিল বৈঠকে ভারত ও পাকিস্তানের প্রতিনিধি ছাড়াও ছিলেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো, কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট তোকায়েভ, উজবেকিস্তানের প্রেসিডেন্ট শভকত মির্জিয়োয়েভ এবং তাজিকিস্তানের প্রেসিডেন্ট ইমোমালি রহমান।

বার্ষিক শীর্ষ সম্মেলনটির ঐতিহ্য অনুযায়ী বৈঠকের আগে সমস্ত রাষ্ট্রপ্রধানরা অফিসিয়াল ছবি তোলার জন্য এক হন। ছবি তোলার সময় চিনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সংক্ষিপ্ত কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী মোদী। দ্বিপাক্ষিক বৈঠক ও শীর্ষ সম্মেলনের নিয়ে দুই দিনের এই সম্মেলনের ফাঁকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে পৃথক দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন নরেন্দ্র মোদী।

তবে লক্ষ্যণীয় চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আলাদা করে দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনা নেই বলেই সূত্রের খবর। প্রসঙ্গত, ২৬তম SCO লিডারশিপ সামিটে  ১০টি সদস্য দেশ, ১৫টি অংশীদার দেশ এবং ২টি পর্যবেক্ষক রাষ্ট্র উপস্থিত হয়েছে। এই ২৭টি ভূ-খণ্ডের  মূল উদ্দেশ্য এআঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা-সহ একাধিক বিষয়ে আলোচনা।

21 Views 0 Likes 0 Comments

Related News

বিবাহবিচ্ছেদের আইনি জটিলতা নিয়ে জনতার মত চাইল মহারাষ্ট্রের অভিন্ন দেওয়ানি বিধি কমিটি
দেশ

বিবাহবিচ্ছেদের আইনি জটিলতা নিয়ে জনতার মত চাইল মহারাষ্ট্রের অভিন্ন দেওয়ানি বিধি কমি...

মুম্বই: বিয়ে ভাঙার আইনি প্রক্রিয়া কি এতটাই জটিল যে দাম্পত্য সম্পর্কে জড়াতে ভয় পাচ্ছেন অনেকে? বিবাহবিচ্ছেদ, খোরপোশ এবং সম্পত্তির অধিকার নিয়ে আইনি টানাপড়েন এড়াতেই কি বিয়ের বদলে লিভ-ইন সম্পর্ককে বেছে নিচ্ছেন দম্পতিরা? এ ...

১৬ অক্টো ২০২৬, ০৫:১০ পিএম · 5 মিনিট
Abhijit Dipke : দিল্লিতে তিরঙ্গা যাত্রা ঘিরে নতুন মোড়, অভিজিৎ দীপকে বার্তা পুলিশের
দেশ

Abhijit Dipke : দিল্লিতে তিরঙ্গা যাত্রা ঘিরে নতুন মোড়, অভিজিৎ দীপকে বার্তা পুলিশে...

তিরঙ্গা যাত্রা' ঘিরে দিল্লিতে নতুন করে চর্চায় সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে।

১৬ অক্টো ২০২৬, ০৫:০২ পিএম · 2 মিনিট
ইউরোপে কড়া হচ্ছে অভিবাসন নীতি, বাড়ছে রাজনৈতিক চাপ
দেশ

ইউরোপে কড়া হচ্ছে অভিবাসন নীতি, বাড়ছে রাজনৈতিক চাপ

ব্রিটেন: ইউরোপে অভিবাসন নিয়ে বিতর্ক নতুন মাত্রা পেয়েছে। বিদেশি নাগরিকদের প্রবেশ, বসবাসের অনুমতি এবং অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ করছে পর্তুগাল। এ বার সেই পথেই হাঁটার চাপ বাড়ছে স্পেনের উপরেও। সীমান্তে অনিয়ন্ত্রিত...

১৬ অক্টো ২০২৬, ০৩:২৯ পিএম · 5 মিনিট
ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে ইলন মাস্কের ‘স্টারশিল্ড’, এক নির্দেশেই থমকে যেতে পারে ড্রোন!
দেশ

ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে ইলন মাস্কের ‘স্টারশিল্ড’, এক নির্দেশেই থমকে যেতে পারে ড্রো...

ইউক্রেন: যুদ্ধের ময়দানে এখন শুধু কামান, ক্ষেপণাস্ত্র কিংবা যুদ্ধবিমান নয়, জয়-পরাজয়ের হিসাব বদলে দিতে পারে মহাকাশে ঘুরে বেড়ানো উপগ্রহও। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনের সামরিক বাহিনীর যোগাযোগ এবং ড্রোন পরিচালনায় গুরুত্ব...

১৬ অক্টো ২০২৬, ০৩:১৮ পিএম · 5 মিনিট

Top Comments (0)

No approved comments yet.