JAZZBAAT 24 BANGLA
১৬ অক্টো ২০২৬, ১০:৫২ পিএম
Breaking
মহাষষ্ঠীতে মেরিনার্সের দারুণ উপহার, দিল্লিকে হারিয়ে জয়ে ফিরল মোহনবাগান 'ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না', সমাজমাধ্যমে সরব মমতা দু’বছরের বেশি জেলবন্দি, আরজি কর দুর্নীতিতে জামিন সন্দীপ ঘোষের কাঁধে চোট অর্শদীপের, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টিতে দলে ভুবনেশ্বর সান্ডারল্যান্ড ও জুভেন্তাসের প্রত্যাবর্তন, সালজবুর্গকে ৪ গোল দিল এসি মিলান ইয়ামলের জাদুতে অপ্রতিরোধ্য বার্সেলোনা, এবার কঠিন পরীক্ষা বেতিসের বিরুদ্ধে বাংলাদেশে ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব বাংলাদেশে মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা মহাষষ্ঠীতে মেরিনার্সের দারুণ উপহার, দিল্লিকে হারিয়ে জয়ে ফিরল মোহনবাগান 'ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না', সমাজমাধ্যমে সরব মমতা দু’বছরের বেশি জেলবন্দি, আরজি কর দুর্নীতিতে জামিন সন্দীপ ঘোষের কাঁধে চোট অর্শদীপের, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টিতে দলে ভুবনেশ্বর সান্ডারল্যান্ড ও জুভেন্তাসের প্রত্যাবর্তন, সালজবুর্গকে ৪ গোল দিল এসি মিলান ইয়ামলের জাদুতে অপ্রতিরোধ্য বার্সেলোনা, এবার কঠিন পরীক্ষা বেতিসের বিরুদ্ধে বাংলাদেশে ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব বাংলাদেশে মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা

ডেডলাইন পেরিয়েছে, তবু জবাব নেই! কাকলি-সুদীপদের নীরবতার নেপথ্যে কি ‘বিজেপি যোগ’?

ডেডলাইন পেরিয়েছে, তবু জবাব নেই! কাকলি-সুদীপদের নীরবতার নেপথ্যে কি ‘বিজেপি যোগ’?

কলকাতা, নিউজ ডেস্ক: পেরিয়ে গেছে ডেডলাইন। তারপরেও নোটিসের কোনরকম উত্তর দেননি কুড়িজন দলত্যাগী সাংসদ। দল ত্যাগ নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের মাধ্যমে নোটিশ পাঠিয়েছিলেন। সেই নোটিশের কোন জবাব এখনো পর্যন্ত দেননি কাকলি-সুদীপরা।

দলত্যাগ বিরোধী আইনে কাকলি-সুদীপদের সদস্যপদ খারিজের আবেদন করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক। সেই আবেদনের ভিত্তিতেই জবাব তলব করে সুপ্রিম কোর্ট। ওই ২০ জন সাংসদদের নোটিস পাঠায় সুপ্রিম কোর্ট। এছাড়াও ওই সাংসদদের আলাদা করে নোটিস পাঠান লোকসভার স্পিকার ওম বিড়লা। ওই নোটিসের জবাব দেওয়ার শেষদিন ছিল আজ,অর্থাৎ ১লা সেপ্টেম্বর।

গতমাসে ২৫শে অগাস্ট স্পিকার ওম বিড়লাকে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় তৃণমূলত্যাগী ২০ জন সাংসদের ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। এনসিপিআই-র সদস্য হিসেবে পরিচিত হতে চাওয়া ওই 'প্রাক্তন তৃণমূল সাংসদ'রা একারনেই প্যাঁচে পড়েছেন! স্পিকারের দফতর থেকে তাঁদের উত্তর দেওয়ার জন্য ৭ দিন সময় দেওয়া হয়েছিল৷  কিন্তু,স্পিকারের নোটিসের জবাব দেওয়ার ক্ষেত্রে এখনও  কিছুটা সময় চাইছেন এনসিপিআই সাংসদরা৷  খবর এনসিপিআই সূত্র মারফত।

সূত্র আরও জানিয়েছে, মঙ্গলবার নোটিসের জবাব দেননি কাকলি-সুদীপ সহ ওই কুড়িজন সাংসদ।এই নোটিশের জবাব দেওয়ার জন্য আরও সময় চেয়েছেন। সূত্রের খবর, এই বিষয়ে লক্ষ্যণীয় বিষয় হল বিজেপি নেতৃত্বের সঙ্গে কথা বলেছেন তাঁরা। এছাড়াও আইনজীবীদের সঙ্গে পরামর্শ করেছেন সুদীপ, কাকলিরা। ওই দুটি আলোচনায় কীভাবে,কবে জবাব দিতে হবে, সেই বিষয়ে আলোচনা হয়েছে। কিন্তু কবে নোটিসের জবাব দেবেন তাঁরা, তা এখনও জানাননি।

প্রসঙ্গত, বাদল অধিবেশন কেটে গেলেও দলত্যাগ বিরোধী আইনে স্পিকার ওম বিড়লা ওই ২০ জন সাংসদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করেননি। এই অভিযোগ নিয়েই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিষেক। সেই মামলায় এনসিপিআই-র ২০ জন সাংসদের বিরুদ্ধে নোটিস জারি করে সুপ্রিম কোর্ট। স্পিকারের বক্তব্য ছাড়া নোটিস ইস্যু করা হবে না বলে উল্লেখ করে শীর্ষ আদালত। সেই আদেশের মান্যতা দেন স্পিকারও। তিনিও তাঁর দফতর থেকে ওই ২০ জন সাংসদকে নোটিস পাঠান।

93 Views 0 Likes 0 Comments

Related News

'ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না', সমাজমাধ্যমে সরব মমতা
মহানগর

'ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না', সমাজমাধ্যমে সরব মমতা

নয়া দিল্লি: ফের আটক ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। শুক্রবার তেরঙা কর্মসূচিতে যোগ দেওয়ার আগেই নিজের বাড়ি থেকেই তাঁকে আটক করে পুলিশ। এবার এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সমাজমাধ্যমে একটি পো...

১৬ অক্টো ২০২৬, ০৯:০৯ পিএম · 1 মিনিট
দু’বছরের বেশি জেলবন্দি, আরজি কর দুর্নীতিতে জামিন সন্দীপ ঘোষের
মহানগর

দু’বছরের বেশি জেলবন্দি, আরজি কর দুর্নীতিতে জামিন সন্দীপ ঘোষের

কলকাতা, নিউজ ডেস্ক: আরজি কর দুর্নীতি মামলায় জামিন পেলেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ।হাসপাতালের আর্থিক অনিয়ম এবং মেধাতালিকায় কারচুপির অভিযোগে দায়ের হওয়া সিবিআই মামলায় এই নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। বিচারপতি এম এম সুন্দরেশ...

১৬ অক্টো ২০২৬, ০৯:০২ পিএম · 1 মিনিট
অনুমতি ছাড়া স্টল নয়, বনগাঁয় সিপিএমের বুক স্টলে 'না' কলকাতা হাইকোর্টের
মহানগর

অনুমতি ছাড়া স্টল নয়, বনগাঁয় সিপিএমের বুক স্টলে 'না' কলকাতা হাইকোর্টের

নিউজ ডেস্ক: দুর্গাপুজোর সময় সিপিএমের বইয়ের স্টল বসানো নিয়ে আইনি টানাপোড়েন অব্যাহত। কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্যের আবেদনের ভিত্তিতে এবার সিপিএমের স্টল বসানোর অনুমতি খারিজ করল প্রধান বিচা...

১৬ অক্টো ২০২৬, ০৬:২১ পিএম · 2 মিনিট
২৪ ঘণ্টার মধ্যে পোস্ট মুছতে হবে, মনোজকে 'ভোটচোর' মন্তব্যে মহুয়া মৈত্রকে আদালতের নির্দেশ
মহানগর

২৪ ঘণ্টার মধ্যে পোস্ট মুছতে হবে, মনোজকে 'ভোটচোর' মন্তব্যে মহুয়া মৈত্রকে আদালতের নি...

কলকাতা, নিউজ ডেস্ক: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR-কে কেন্দ্র করে রাজ্যের মুখ্যসচিব মনোজ আগরওয়ালকে নিয়ে সমাজমাধ্যমে মন্তব্য করে বিপাকে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তাঁর বিরুদ্ধে মানহানির মামলা করে আলিপুর আদালতের (...

১৫ অক্টো ২০২৬, ০৯:৫৪ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.