JAZZBAAT 24 BANGLA
১৬ অক্টো ২০২৬, ১০:৫২ পিএম
Breaking
মহাষষ্ঠীতে মেরিনার্সের দারুণ উপহার, দিল্লিকে হারিয়ে জয়ে ফিরল মোহনবাগান 'ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না', সমাজমাধ্যমে সরব মমতা দু’বছরের বেশি জেলবন্দি, আরজি কর দুর্নীতিতে জামিন সন্দীপ ঘোষের কাঁধে চোট অর্শদীপের, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টিতে দলে ভুবনেশ্বর সান্ডারল্যান্ড ও জুভেন্তাসের প্রত্যাবর্তন, সালজবুর্গকে ৪ গোল দিল এসি মিলান ইয়ামলের জাদুতে অপ্রতিরোধ্য বার্সেলোনা, এবার কঠিন পরীক্ষা বেতিসের বিরুদ্ধে বাংলাদেশে ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব বাংলাদেশে মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা মহাষষ্ঠীতে মেরিনার্সের দারুণ উপহার, দিল্লিকে হারিয়ে জয়ে ফিরল মোহনবাগান 'ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না', সমাজমাধ্যমে সরব মমতা দু’বছরের বেশি জেলবন্দি, আরজি কর দুর্নীতিতে জামিন সন্দীপ ঘোষের কাঁধে চোট অর্শদীপের, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টিতে দলে ভুবনেশ্বর সান্ডারল্যান্ড ও জুভেন্তাসের প্রত্যাবর্তন, সালজবুর্গকে ৪ গোল দিল এসি মিলান ইয়ামলের জাদুতে অপ্রতিরোধ্য বার্সেলোনা, এবার কঠিন পরীক্ষা বেতিসের বিরুদ্ধে বাংলাদেশে ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব বাংলাদেশে মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা

এবার বিপর্যয় মোকাবিলায় ‘অর্জুন বাহিনী’, ২০০ সদস্যের বিপর্যয় গড়ল রাজ্য

এবার বিপর্যয় মোকাবিলায় ‘অর্জুন বাহিনী’, ২০০ সদস্যের বিপর্যয় গড়ল রাজ্য

কলকাতা, নিউজ ডেস্ক: বিপর্যয় মোকাবিলায় নতুন উদ্যোগ রাজ্য সরকারের। মঙ্গলবার নবান্নে ‘অর্জুন বাহিনী’র সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রাথমিক পর্যায়ে ২০০ জন সদস্যকে নিয়ে কাজ শুরু করবে এই বাহিনী। আপাতত  কলকাতা, পাহাড় এবং সুন্দরবনের দুর্যোগপ্রবণ এলাকাগুলিতে এই বাহিনীকে মোতায়েন করা হবে বলে জানানো হয়েছে। ভবিষ্যতে অত্যাধুনিক প্রযুক্তিতে এই বাহিনীকে আরও বৃহৎ আকারে সাজিয়ে তোলা হবে।

জানা গিয়েছে, ‘অর্জুন’ বাহিনীর প্রথম পর্যায়ে থাকবেন ২০০ জন কর্মী। তাঁদের মধ্যে কলকাতা থেকে ১০০ জন, পাহাড়ি এলাকা থেকে ৫০ জন এবং সুন্দরবন থেকে ৫০ জনকে রাখা হচ্ছে। ধাপে ধাপে রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ পর্যটন ও বিপর্যয়প্রবণ এলাকায় এই বাহিনী আরও বাড়ানো হবে। মুকুটমণিপুর, তারাপীঠ, তরাই-ডুয়ার্স-সহ একাধিক এলাকাকেও এর আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

আমফান থেকে তারাতলা দুর্ঘটনার প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে বিপর্যয় মোকাবিলা দফতরের পর্যাপ্ত প্রশিক্ষণ নেই, পর্যাপ্ত যন্ত্রপাতিও নেই। আগে এই দিকে কোনও নজর দেওয়া হয়নি বলে ক্ষোভও প্রকাশ করেছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, ‘অর্জুন শুধু একটি বাহিনী নয়, ভবিষ্যতে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর আদলে আরও একাধিক প্রশিক্ষিত বাহিনী গড়ে তুলতে চায় রাজ্য। কলকাতা, দিঘা ও দার্জিলিংয়ে সিভিল ডিফেন্স ও বিপর্যয় মোকাবিলার পরিকাঠামোও ধাপে ধাপে তৈরি করা হবে।

‘অর্জুন বাহিনী’র সদস্যদের দেওয়া হবে বিশেষ পরিচয়। অর্থাৎ সাধারণ সদস্যদের বলা হবে ‘বীর’, আর নেতৃত্বদানকারীরা পরিচিত হবেন ‘বীর নায়ক’ নামে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‘বীর’ সদস্যদের মাসিক ২৫ হাজার টাকা এবং ‘বীর নায়ক’দের মাসে ৪০ হাজার টাকা করে দেওয়া হবে। শুধু তাই নয়, কাজের ক্ষেত্রে গুরুতর আহত বা প্রাণহানির ক্ষেত্রে ১০ লক্ষ টাকা এবং স্থায়ী অক্ষমতার ক্ষেত্রে ৫ লক্ষ টাকার বিমা কভারেজ থাকবে।

22 Views 0 Likes 0 Comments

Related News

'ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না', সমাজমাধ্যমে সরব মমতা
মহানগর

'ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না', সমাজমাধ্যমে সরব মমতা

নয়া দিল্লি: ফের আটক ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। শুক্রবার তেরঙা কর্মসূচিতে যোগ দেওয়ার আগেই নিজের বাড়ি থেকেই তাঁকে আটক করে পুলিশ। এবার এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সমাজমাধ্যমে একটি পো...

১৬ অক্টো ২০২৬, ০৯:০৯ পিএম · 1 মিনিট
দু’বছরের বেশি জেলবন্দি, আরজি কর দুর্নীতিতে জামিন সন্দীপ ঘোষের
মহানগর

দু’বছরের বেশি জেলবন্দি, আরজি কর দুর্নীতিতে জামিন সন্দীপ ঘোষের

কলকাতা, নিউজ ডেস্ক: আরজি কর দুর্নীতি মামলায় জামিন পেলেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ।হাসপাতালের আর্থিক অনিয়ম এবং মেধাতালিকায় কারচুপির অভিযোগে দায়ের হওয়া সিবিআই মামলায় এই নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। বিচারপতি এম এম সুন্দরেশ...

১৬ অক্টো ২০২৬, ০৯:০২ পিএম · 1 মিনিট
অনুমতি ছাড়া স্টল নয়, বনগাঁয় সিপিএমের বুক স্টলে 'না' কলকাতা হাইকোর্টের
মহানগর

অনুমতি ছাড়া স্টল নয়, বনগাঁয় সিপিএমের বুক স্টলে 'না' কলকাতা হাইকোর্টের

নিউজ ডেস্ক: দুর্গাপুজোর সময় সিপিএমের বইয়ের স্টল বসানো নিয়ে আইনি টানাপোড়েন অব্যাহত। কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্যের আবেদনের ভিত্তিতে এবার সিপিএমের স্টল বসানোর অনুমতি খারিজ করল প্রধান বিচা...

১৬ অক্টো ২০২৬, ০৬:২১ পিএম · 2 মিনিট
২৪ ঘণ্টার মধ্যে পোস্ট মুছতে হবে, মনোজকে 'ভোটচোর' মন্তব্যে মহুয়া মৈত্রকে আদালতের নির্দেশ
মহানগর

২৪ ঘণ্টার মধ্যে পোস্ট মুছতে হবে, মনোজকে 'ভোটচোর' মন্তব্যে মহুয়া মৈত্রকে আদালতের নি...

কলকাতা, নিউজ ডেস্ক: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR-কে কেন্দ্র করে রাজ্যের মুখ্যসচিব মনোজ আগরওয়ালকে নিয়ে সমাজমাধ্যমে মন্তব্য করে বিপাকে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তাঁর বিরুদ্ধে মানহানির মামলা করে আলিপুর আদালতের (...

১৫ অক্টো ২০২৬, ০৯:৫৪ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.