JAZZBAAT 24 BANGLA
১৬ অক্টো ২০২৬, ১০:৫২ পিএম
Breaking
মহাষষ্ঠীতে মেরিনার্সের দারুণ উপহার, দিল্লিকে হারিয়ে জয়ে ফিরল মোহনবাগান 'ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না', সমাজমাধ্যমে সরব মমতা দু’বছরের বেশি জেলবন্দি, আরজি কর দুর্নীতিতে জামিন সন্দীপ ঘোষের কাঁধে চোট অর্শদীপের, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টিতে দলে ভুবনেশ্বর সান্ডারল্যান্ড ও জুভেন্তাসের প্রত্যাবর্তন, সালজবুর্গকে ৪ গোল দিল এসি মিলান ইয়ামলের জাদুতে অপ্রতিরোধ্য বার্সেলোনা, এবার কঠিন পরীক্ষা বেতিসের বিরুদ্ধে বাংলাদেশে ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব বাংলাদেশে মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা মহাষষ্ঠীতে মেরিনার্সের দারুণ উপহার, দিল্লিকে হারিয়ে জয়ে ফিরল মোহনবাগান 'ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না', সমাজমাধ্যমে সরব মমতা দু’বছরের বেশি জেলবন্দি, আরজি কর দুর্নীতিতে জামিন সন্দীপ ঘোষের কাঁধে চোট অর্শদীপের, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টিতে দলে ভুবনেশ্বর সান্ডারল্যান্ড ও জুভেন্তাসের প্রত্যাবর্তন, সালজবুর্গকে ৪ গোল দিল এসি মিলান ইয়ামলের জাদুতে অপ্রতিরোধ্য বার্সেলোনা, এবার কঠিন পরীক্ষা বেতিসের বিরুদ্ধে বাংলাদেশে ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব বাংলাদেশে মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা

কাস্টিং কাউচের পুরনো প্রমাণ হাতে এবার আইনি লড়াই, নারী সুরক্ষা নিয়ে বিস্ফোরক ঋতাভরী

কাস্টিং কাউচের পুরনো প্রমাণ হাতে এবার আইনি লড়াই, নারী সুরক্ষা নিয়ে বিস্ফোরক ঋতাভরী

কলকাতা, নিউজ ডেস্ক: কাস্টিং কাউচ ও হেনস্তার বিরুদ্ধে আইনি পথেই লড়াই, টলিপাড়ার অন্দরের রাজনীতি ফাঁস করে বিস্ফোরক ঋতাভরী। ছোটপর্দার জনপ্রিয় ধারাবাহিক দিয়ে আত্মপ্রকাশের পর ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’, ‘ফাটাফাটি’, ‘বহুরূপী’র মতো একাধিক সফল ছবি এবং হিন্দি বিনোদন দুনিয়ায় কাজ করে নিজেকে অন্যতম প্রভাবশালী মুখ হিসেবে প্রতিষ্ঠিত করেছেন ঋতাভরী।

এবার টলিউডের অন্দরে ক্ষমতার অপব্যবহার এবং নারী সুরক্ষার অভাব নিয়ে ফের তীব্র ক্ষোভ উগরে দিলেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। কর্মক্ষেত্রে যৌন হেনস্তা এবং অন্যায়ের বিরুদ্ধে আপসহীন অবস্থানের কথা স্পষ্ট করে এক সাক্ষাৎকারে তিনি বলেন, এবার আর চুপ থাকার কোনও জায়গা নেই। কেরিয়ারের একেবারে প্রাথমিক পর্বে কেন সরাসরি কারও বিরুদ্ধে মুখ খোলেননি, সেই প্রসঙ্গে ঋতাভরী জানান যে তখন সদ্য পথচলা শুরু করা এক তরুণীর মনে স্বাভাবিকভাবেই সামাজিক ভয় কাজ করত।

অভিযোগ তুললে উল্টে তাঁকেই কাঠগড়ায় তোলা হতে পারে কিংবা কাজ পাওয়ার ব্যর্থতা ঢাকতে বদনাম করা হচ্ছে বলে দাগিয়ে দেওয়া হতে পারে এই আশঙ্কাই অনেককে চুপ করিয়ে রাখে। তবে সময় এখন অনেকটাই বদলেছে। অভিনেত্রী বলেন, অতীতের সেই সব আপত্তিকর বার্তা ও তথ্যপ্রমাণ তাঁর কাছে সংরক্ষিত রয়েছে এবং সস্তা সমাজমাধ্যমের ট্রায়াল এড়িয়ে তিনি বিষয়টিকে আইনি পথেই মোকাবিলার পক্ষপাতী।

দক্ষিণ ভারতের হেমা কমিটির রিপোর্ট প্রকাশ্যে আসার পর থেকেই টলিউডে কর্মক্ষেত্রের নিরাপত্তা নিশ্চিত করতে সরব হয়েছিলেন ঋতাভরী। নারী সুরক্ষা এবং নিরপেক্ষ কর্মপরিবেশের স্বার্থে বিচারক, পুলিশ আধিকারিক, আইনজীবী ও মনস্তত্ত্ববিদদের নিয়ে একটি উচ্চপর্যায়ের কমিটি এবং নির্দিষ্ট নীতি তৈরির দাবি তুলে প্রশাসনের শীর্ষ মহলের দ্বারস্থ হয়েছিলেন তিনি। সেই সংস্কারের রূপরেখা দ্রুত কার্যকর করার লক্ষ্যে সম্প্রতি আরও একটি আনুষ্ঠানিক চিঠিও জমা দিয়েছেন তিনি।

118 Views 0 Likes 0 Comments

Related News

দুবাইয়ে বিলাসবহুল বাড়ি কিনলেন সূর্যকুমার, এ বার কি শাহরুখ খানের প্রতিবেশী হতে চলেছেন ভারতীয় তারকা?
বিনোদন

দুবাইয়ে বিলাসবহুল বাড়ি কিনলেন সূর্যকুমার, এ বার কি শাহরুখ খানের প্রতিবেশী হতে চলে...

ভারতীয় ক্রিকেটের তারকা সূর্যকুমার যাদবের সম্পত্তির তালিকায় যুক্ত হল নতুন সংযোজন। এ বার দুবাইয়ে বিলাসবহুল বাড়ি কিনলেন ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক। আর সেই বাড়ি কেনার সুবাদেই বলিউডের বাদশা শাহরুখ খানের সঙ্গে তা...

১৬ অক্টো ২০২৬, ০১:৩৮ পিএম · 2 মিনিট
Imran Khan: ককরোচদের বিক্ষোভে যোগ দিয়েই বিপত্তি, অবিলম্বে ভারত ছাড়াতে হবে ইমরান খানকে!
বিনোদন

Imran Khan: ককরোচদের বিক্ষোভে যোগ দিয়েই বিপত্তি, অবিলম্বে ভারত ছাড়াতে হবে ইমরান খ...

নিউজ ডেস্ক: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ককরোচ পার্টির ডাকা আন্দোলনে যোগ দিয়েছিলেন বলিউড তারকা ইমরান খান। এবার অবিলম্বে ইমরানকে ভারত ছাড়ার নির্দেশ দিয়ে নোটিস জারি করল মুম্বই পুলিশ। আগামী ২৮ অক...

১৫ অক্টো ২০২৬, ১১:৪৮ এএম · 1 মিনিট
Arijit Singh: অরিজিৎ সিংয়ের কনসার্টের টিকিটের দাম ১১ লক্ষ ৮০ হাজার টাকা!
বিনোদন

Arijit Singh: অরিজিৎ সিংয়ের কনসার্টের টিকিটের দাম ১১ লক্ষ ৮০ হাজার টাকা!

নিউজ ডেস্ক: দীর্ঘদিনের সুরের সফর এবার মঞ্চে উদ্‌যাপন করতে চলেছেন অরিজিৎ সিং। দেশজুড়ে ন’টি শহরে অনুষ্ঠান করবেন এই গায়ক। ২০২৭ সালের জানুয়ারি থেকে মে মাসের মধ্যে হবে এই সফর। আমেদাবাদ, চণ্ডীগড়, জয়পুর, মুম্বই, বেঙ্গালুরু...

১৪ অক্টো ২০২৬, ০৮:০৬ পিএম · 1 মিনিট
Bigg Boss Bangla: বিগ বস বাংলায় জোড়া ওয়াইল্ড কার্ড এন্ট্রি! সৌরভ দাসের পর দুর্গে পা রাখছেন ‘বাহামণি’ রণিতা?
বিনোদন

Bigg Boss Bangla: বিগ বস বাংলায় জোড়া ওয়াইল্ড কার্ড এন্ট্রি! সৌরভ দাসের পর দুর্গ...

নিউজ ডেস্ক: সপ্তাহের শুরুতেই জটিল শারীরিক অসুস্থতার শিকার হয়ে বিগ বসের দুর্গ থেকে বেরিয়ে যেতে বাধ্য হয়েছিলেন দর্শকদের প্রিয় প্রতিযোগী তথা বিগ বস বাংলার কমিক রিলিফ ঝিলম গুপ্ত। অভিনেতা সৌরভ দাসকে নিয়ে জল্পনা শুরু হয়ে...

১৪ অক্টো ২০২৬, ০৬:১১ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.