JAZZBAAT 24 BANGLA
১৬ অক্টো ২০২৬, ১০:৫১ পিএম
Breaking
মহাষষ্ঠীতে মেরিনার্সের দারুণ উপহার, দিল্লিকে হারিয়ে জয়ে ফিরল মোহনবাগান 'ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না', সমাজমাধ্যমে সরব মমতা দু’বছরের বেশি জেলবন্দি, আরজি কর দুর্নীতিতে জামিন সন্দীপ ঘোষের কাঁধে চোট অর্শদীপের, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টিতে দলে ভুবনেশ্বর সান্ডারল্যান্ড ও জুভেন্তাসের প্রত্যাবর্তন, সালজবুর্গকে ৪ গোল দিল এসি মিলান ইয়ামলের জাদুতে অপ্রতিরোধ্য বার্সেলোনা, এবার কঠিন পরীক্ষা বেতিসের বিরুদ্ধে বাংলাদেশে ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব বাংলাদেশে মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা মহাষষ্ঠীতে মেরিনার্সের দারুণ উপহার, দিল্লিকে হারিয়ে জয়ে ফিরল মোহনবাগান 'ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না', সমাজমাধ্যমে সরব মমতা দু’বছরের বেশি জেলবন্দি, আরজি কর দুর্নীতিতে জামিন সন্দীপ ঘোষের কাঁধে চোট অর্শদীপের, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টিতে দলে ভুবনেশ্বর সান্ডারল্যান্ড ও জুভেন্তাসের প্রত্যাবর্তন, সালজবুর্গকে ৪ গোল দিল এসি মিলান ইয়ামলের জাদুতে অপ্রতিরোধ্য বার্সেলোনা, এবার কঠিন পরীক্ষা বেতিসের বিরুদ্ধে বাংলাদেশে ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব বাংলাদেশে মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা

ক্রেতাদের অভিযোগ শুনতে সরাসরি বাজারে জেলাশাসক, কড়া বার্তা ব্যবসায়ীদের

ক্রেতাদের অভিযোগ শুনতে সরাসরি বাজারে জেলাশাসক, কড়া বার্তা ব্যবসায়ীদের

মালদা, নিউজ ডেস্ক: সকালটা অন্যদিনের মতোই শুরু হয়েছিল। বাজারে ভিড় জমেছিল ক্রেতাদের। কারুর হাতে ছিল মাছের ব্যাগ, কেউ আবার সবজির দরদাম নিয়ে ব্যস্ত। কিন্তু হঠাৎ করেই পরিচিত বাজারের চেনা ছবির কিছুটা বদল দেখা গেল। বাজারের চেনা ব্যস্ততার মধ্যে দেখা গেল প্রশাসনের আধিকারিকদের আনাগোনা। প্রশাসনের দিক থেকে পুরো বাজার খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি ক্রেতারাও কৌতুহলী হয়ে বোঝার চেষ্টা করছে ঘটনাটি।

নিত্যপ্রয়োজনীয় জিনিসের বাজার দর নিয়ন্ত্রণে রাখতে কড়া নজরদারি শুরু করেছে মালদা জেলা প্রশাসন। সূত্রে খবর, কালোবাজারি এবং ফড়িয়াদের দৌরাত্ম রুখতে সরাসরি বাজারে নেমে পরিস্থিতি সবদিক থেকে খতিয়ে দেখলেন মালদার জেলাশাসক রাজনবীর কাপুর। 

মালদার ইংলিশবাজারের রথবাড়ি এবং নেতাজি পুরবাজারের মতো গুরুত্বপূর্ণ সবজি ও মাছের বাজারে গিয়ে তিনি ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গে সরাসরি কথা বলেন। শুধুমাত্র বাজারে দোকানগুলি পরিদর্শন করেই থেমে থাকেননি জেলাশাসক। দোকানে মূল্য তালিকা টাঙ্গানো হয়েছে কি না, সেটিও বিশেষভাবে পরীক্ষা করেন। 

প্রশাসনের পক্ষ থেকে ব্যবসায়ীদের জানিয়ে দেওয়া হয় নির্ধারিত দামের বাইরে গিয়ে সাধারণ ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত দাম নেওয়া যাবে না। পাশাপাশি, কোনও পণ্যের কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানোর চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এদিন, পরিদর্শনের সময় ক্রেতাদের সঙ্গেও কথা বলেন জেলাশাসক। বাজারে পণ্যের দাম নিয়ে তাঁদের কোনও অভিযোগ রয়েছে কি না, সে বিষয়ে জানার চেষ্টা করেন তিনি। প্রশাসনের এই আকস্মিক বাজার পরিদর্শনে ক্রেতাদের মধ্যে অনেকেই স্বস্তি প্রকাশ করেছেন। তাঁদের বক্তব্য, শুধুমাত্র নির্দেশিকা জারি করলেই হবে না, বাজারে নিয়মিত প্রশাসনের নজরদারি দরকার। 

ক্রেতাদের মতে, প্রশাসনিক আধিকারিকেরা যদি এভাবে সরাসরি বাজার পরিদর্শন করেন তাহলে অসাধু ব্যবসায়িকের মধ্যে কিছুটা চাপ সৃষ্টি হবে। এবং তাঁরা ন্যায্য দামে তাঁদের দৈনন্দিন প্রয়োজনীয় সামগ্রী পাবে। মালদা জেলার এই পদক্ষেপে তাই আপাতত কড়াবার্তা গিয়েছে বাজারের ব্যবসায়ীদের মধ্যে। তবে, কালোবাজারি ও ফড়িয়াচক্রের বিরুদ্ধে জেলা প্রশাসনের এই কড়া নজরদারি আগামী দিনে কতটা কাজে দেবে, সেদিকেই নজর সাধারণ মানুষের।

115 Views 0 Likes 0 Comments

Related News

Sundarbans Bus Service : ষষ্ঠীতে যাতায়াতে স্বস্তি, নদী পেরিয়ে গ্রামে মন্ত্রী!
রাজ্য

Sundarbans Bus Service : ষষ্ঠীতে যাতায়াতে স্বস্তি, নদী পেরিয়ে গ্রামে মন্ত্রী!

মাত্র এক সপ্তাহের মধ্যে ১৪টি বাসের মধ্যে ছ’টি বাসের পারমিটের ব্যবস্থা করে পরিষেবা চালু করা হয়েছে। বাকি আটটি বাসের পারমিট আগামী এক মাসের মধ্যে দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন মন্ত্রী।

১৬ অক্টো ২০২৬, ০৫:২৭ পিএম · 2 মিনিট
Headlines: সাদা সিংহ, ডাকের সাজ আর কুমারীপুজো, নবাবি আমলের ঐতিহ্য আজও অটুট রায় চৌধুরী পরিবারে
রাজ্য

Headlines: সাদা সিংহ, ডাকের সাজ আর কুমারীপুজো, নবাবি আমলের ঐতিহ্য আজও অটুট রায় চৌ...

এই বৈশিষ্ট্যই রায় চৌধুরী পরিবারের পুজোকে অন্যদের থেকে আলাদা পরিচিতি দেয়। নবমীতে হয় কুমারীপুজো।

১৬ অক্টো ২০২৬, ০৩:৫৩ পিএম · 2 মিনিট
হিন্দুত্ববিরোধী প্রচারের অভিযোগ ঘিরে সংঘাত, ফের সিপিএমের বুকস্টল ভাঙচুর
রাজ্য

হিন্দুত্ববিরোধী প্রচারের অভিযোগ ঘিরে সংঘাত, ফের সিপিএমের বুকস্টল ভাঙচুর

হাওড়া, নিউজ ডেস্ক: পঞ্চমীর রাতে সিপিএমের বুকস্টল ভাঙচুরের অভিযোগ। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে হাওড়ার ব্যাতাইতলা নতুন পল্লি পুজো মণ্ডপের কাছে। স্থানীয় সিপিএম নেতৃত্বের অভিযোগ, বিজেপির কর্মীরা এই বুক স্টল ভাঙচুর করে। বিজেপি...

১৬ অক্টো ২০২৬, ০৯:৫৯ এএম · 1 মিনিট
Malda News: পুজোর আগে ক্ষুদেদের পাতে স্পেশাল মেনু, খুশিতে মাতল পড়ুয়ারা
রাজ্য

Malda News: পুজোর আগে ক্ষুদেদের পাতে স্পেশাল মেনু, খুশিতে মাতল পড়ুয়ারা

পড়াশোনার ব্যস্ততার মাঝেও এমন ছোট ছোট আয়োজন যে স্কুল জীবনকে আরও আনন্দময় করে তুলতে পারে, মালদার এই প্রাথমিক স্কুলের উদ্যোগ যেন তারই উদাহরণ। পুজোর ছুটির আগে বিরিয়ানির স্বাদ এবং বন্ধুদের সঙ্গে একসঙ্গে খাওয়ার স্মৃতি নিয়ে বাড়ি ফিরল খুদেরা।

১৪ অক্টো ২০২৬, ০৮:০০ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.