JAZZBAAT 24 BANGLA
১৬ অক্টো ২০২৬, ১০:৫৩ পিএম
Breaking
মহাষষ্ঠীতে মেরিনার্সের দারুণ উপহার, দিল্লিকে হারিয়ে জয়ে ফিরল মোহনবাগান 'ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না', সমাজমাধ্যমে সরব মমতা দু’বছরের বেশি জেলবন্দি, আরজি কর দুর্নীতিতে জামিন সন্দীপ ঘোষের কাঁধে চোট অর্শদীপের, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টিতে দলে ভুবনেশ্বর সান্ডারল্যান্ড ও জুভেন্তাসের প্রত্যাবর্তন, সালজবুর্গকে ৪ গোল দিল এসি মিলান ইয়ামলের জাদুতে অপ্রতিরোধ্য বার্সেলোনা, এবার কঠিন পরীক্ষা বেতিসের বিরুদ্ধে বাংলাদেশে ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব বাংলাদেশে মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা মহাষষ্ঠীতে মেরিনার্সের দারুণ উপহার, দিল্লিকে হারিয়ে জয়ে ফিরল মোহনবাগান 'ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না', সমাজমাধ্যমে সরব মমতা দু’বছরের বেশি জেলবন্দি, আরজি কর দুর্নীতিতে জামিন সন্দীপ ঘোষের কাঁধে চোট অর্শদীপের, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টিতে দলে ভুবনেশ্বর সান্ডারল্যান্ড ও জুভেন্তাসের প্রত্যাবর্তন, সালজবুর্গকে ৪ গোল দিল এসি মিলান ইয়ামলের জাদুতে অপ্রতিরোধ্য বার্সেলোনা, এবার কঠিন পরীক্ষা বেতিসের বিরুদ্ধে বাংলাদেশে ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব বাংলাদেশে মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা

সাংবাদিকদের জন্য পাঁচ হাজার পেনশন, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

সাংবাদিকদের জন্য পাঁচ হাজার পেনশন, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

কলকাতা, নিউজ ডেস্ক: সাংবাদিকদের পেনশন ও স্বাস্থ্যবিমা যোজনার নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী জানান, 'অবসারপ্রাপ্ত সাংবাদিকদের জন্য পাঁচ হাজার টাকার পেনশন। অ্যাক্রিডিটেশন ছাড়াও পেনশনের আবেদন করতে পারবেন সাংবাদিকরা। এমনি ডেস্কে কর্মরত সাংবাদিকরাও পেনশন পাবেন।'

এতদিন মাসে ২,৫০০ টাকা করে পেনশন দেওয়া হত। বাজেটে ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী এবার সেই পেনশনের পরিমাণ বাড়িয়ে মাসে ৫,০০০ টাকা করা হচ্ছে। শুধু তাই নয়, যারা এখন কর্মরত তাঁরা পুজোর সময় পাবেন বোনাসও। এখন থেকে রাজ্যের সব সাংবাদিকরা মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনায় চিকিৎসার সুযোগ পাবেন। এর ফলে যাঁরা আয়ুষ্মান ভারতে যুক্ত হতে পারেননি, তাঁদের মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা প্রকল্পে যুক্ত করা হল।    

এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘আগের সরকারের স্বাস্থ্য সাথী প্রকল্পের সঙ্গে বর্তমান স্বাস্থ্যবিমা ব্যবস্থার পার্থক্য রয়েছে। আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় দেশজুড়ে প্রায় ৩৮ হাজার হাসপাতালে চিকিৎসার সুবিধা পাওয়া যাবে। প্রায় ৬ কোটি মানুষ ইতিমধ্যেই আয়ুষ্মান ভারতের সঙ্গে যুক্ত হয়েছেন বলে জানান তিনি। তবে যারা আয়ুষ্মান ভারতের আওতায় আসতে পারেননি, তাঁদের মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার অন্তর্ভুক্ত করা হয়েছে। এই সুবিধা পেতে কোনও মন্ত্রী বা রাজনৈতিক ব্যক্তির সুপারিশের প্রয়োজন হবে না বলেও স্পষ্ট করেন মুখ্যমন্ত্রী।’

সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকার কথাও এদিন তুলে ধরেন শুভেন্দু অধিকারী। ‘রাষ্ট্র ও দেশের স্বার্থে কঠোর অবস্থান বজায় রাখার পাশাপাশি এমন কোনও ভাষা বা শব্দ ব্যবহার না করার আবেদন জানান তিনি। যাতে কোনও সম্প্রদায়ের ধর্মীয় বিশ্বাসে আঘাত লাগে। একইসঙ্গে তাঁর বা তাঁর দলের সমালোচনা সাংবাদিকরা করতে পারেন বলেও জানান মুখ্যমন্ত্রী।’

85 Views 0 Likes 0 Comments

Related News

'ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না', সমাজমাধ্যমে সরব মমতা
মহানগর

'ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না', সমাজমাধ্যমে সরব মমতা

নয়া দিল্লি: ফের আটক ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। শুক্রবার তেরঙা কর্মসূচিতে যোগ দেওয়ার আগেই নিজের বাড়ি থেকেই তাঁকে আটক করে পুলিশ। এবার এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সমাজমাধ্যমে একটি পো...

১৬ অক্টো ২০২৬, ০৯:০৯ পিএম · 1 মিনিট
দু’বছরের বেশি জেলবন্দি, আরজি কর দুর্নীতিতে জামিন সন্দীপ ঘোষের
মহানগর

দু’বছরের বেশি জেলবন্দি, আরজি কর দুর্নীতিতে জামিন সন্দীপ ঘোষের

কলকাতা, নিউজ ডেস্ক: আরজি কর দুর্নীতি মামলায় জামিন পেলেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ।হাসপাতালের আর্থিক অনিয়ম এবং মেধাতালিকায় কারচুপির অভিযোগে দায়ের হওয়া সিবিআই মামলায় এই নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। বিচারপতি এম এম সুন্দরেশ...

১৬ অক্টো ২০২৬, ০৯:০২ পিএম · 1 মিনিট
অনুমতি ছাড়া স্টল নয়, বনগাঁয় সিপিএমের বুক স্টলে 'না' কলকাতা হাইকোর্টের
মহানগর

অনুমতি ছাড়া স্টল নয়, বনগাঁয় সিপিএমের বুক স্টলে 'না' কলকাতা হাইকোর্টের

নিউজ ডেস্ক: দুর্গাপুজোর সময় সিপিএমের বইয়ের স্টল বসানো নিয়ে আইনি টানাপোড়েন অব্যাহত। কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্যের আবেদনের ভিত্তিতে এবার সিপিএমের স্টল বসানোর অনুমতি খারিজ করল প্রধান বিচা...

১৬ অক্টো ২০২৬, ০৬:২১ পিএম · 2 মিনিট
২৪ ঘণ্টার মধ্যে পোস্ট মুছতে হবে, মনোজকে 'ভোটচোর' মন্তব্যে মহুয়া মৈত্রকে আদালতের নির্দেশ
মহানগর

২৪ ঘণ্টার মধ্যে পোস্ট মুছতে হবে, মনোজকে 'ভোটচোর' মন্তব্যে মহুয়া মৈত্রকে আদালতের নি...

কলকাতা, নিউজ ডেস্ক: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR-কে কেন্দ্র করে রাজ্যের মুখ্যসচিব মনোজ আগরওয়ালকে নিয়ে সমাজমাধ্যমে মন্তব্য করে বিপাকে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তাঁর বিরুদ্ধে মানহানির মামলা করে আলিপুর আদালতের (...

১৫ অক্টো ২০২৬, ০৯:৫৪ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.