JAZZBAAT 24 BANGLA
১৮ অক্টো ২০২৬, ১২:৩১ এএম
Breaking
Abhishek Banerjee: 'অপরাধী ভাইপোকে জেলে কবে ঢোকাচ্ছেন...? চোরবাগানকাণ্ডে মুখ্যমন্ত্রী তোপ... MamataBanerjee: চোরবাগান পুজোমণ্ডপে পদপিষ্টের ঘটনা, আহতদের আরোগ্য কামনা মমতা বন্দ্যোপাধ্যা... Narendra Modi: চোরবাগান সর্বজনীনে মৃত্যু মিছিল, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর Chorbagan: চোরবাগানে দুর্ঘটনা, শোকপ্রকাশ অমিত শাহের, বাংলায় স্থগিত সমস্ত কর্মসূচি চোরবাগানে ভয়াবহ দুর্ঘটনা! পদপৃষ্ট মৃত কমপক্ষে ১৭, হাসপাতালে মুখ্যমন্ত্রী AmitShah: পুজোর আবহে কলকাতায় অমিত শাহ, বেলুড় মঠ থেকে শোভাবাজার রাজবাড়ি যাওয়ার কর্মসূচি Varanasi Rally: বারাণসীতে যোগীর সভায় ফাঁকা চেয়ার! ৬৬% জনপ্রিয়তার সমীক্ষা ঘিরে রাজনৈতিক... SaptamiCrowd: সপ্তমীর সন্ধ্যায় চোরবাগান সর্বজনীনে বিপর্যয়! ভিড়ের চাপে ভাঙল মণ্ডপের অংশ, অস... Abhishek Banerjee: 'অপরাধী ভাইপোকে জেলে কবে ঢোকাচ্ছেন...? চোরবাগানকাণ্ডে মুখ্যমন্ত্রী তোপ... MamataBanerjee: চোরবাগান পুজোমণ্ডপে পদপিষ্টের ঘটনা, আহতদের আরোগ্য কামনা মমতা বন্দ্যোপাধ্যা... Narendra Modi: চোরবাগান সর্বজনীনে মৃত্যু মিছিল, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর Chorbagan: চোরবাগানে দুর্ঘটনা, শোকপ্রকাশ অমিত শাহের, বাংলায় স্থগিত সমস্ত কর্মসূচি চোরবাগানে ভয়াবহ দুর্ঘটনা! পদপৃষ্ট মৃত কমপক্ষে ১৭, হাসপাতালে মুখ্যমন্ত্রী AmitShah: পুজোর আবহে কলকাতায় অমিত শাহ, বেলুড় মঠ থেকে শোভাবাজার রাজবাড়ি যাওয়ার কর্মসূচি Varanasi Rally: বারাণসীতে যোগীর সভায় ফাঁকা চেয়ার! ৬৬% জনপ্রিয়তার সমীক্ষা ঘিরে রাজনৈতিক... SaptamiCrowd: সপ্তমীর সন্ধ্যায় চোরবাগান সর্বজনীনে বিপর্যয়! ভিড়ের চাপে ভাঙল মণ্ডপের অংশ, অস...

ঘুমের মধ্যেই মাটির বাড়ি ধস, এক রাতেই মলিন হলো পরিবারের হাসি

ঘুমের মধ্যেই মাটির বাড়ি ধস, এক রাতেই মলিন হলো পরিবারের হাসি

পশ্চিম মেদিনীপুর, নিউজ ডেস্ক: রবিবার রাত। বাইরে তখন শুরু হয়েছে প্রবল বৃষ্টি। চারপাশে অন্ধকার। কে জানত অন্ধকারের এই বৃষ্টির রাতেই শেষ হয়ে যাবে একটি গোটা পরিবার। সেদিন ওই পরিবারের চার সদস্য নিজেদের ঘরের মধ্যে ছিলেন আর পাঁচটা রাতের মতই। কোনও বিপদের আগামবার্তা ছিল না। ঘরের মধ্যে ছিল শুধু নিরবতা। কিন্তু সেই নীরবতা ভেঙ্গে হঠাৎ বিকট শব্দ। কয়েক মুহূর্তেই ছুটে এলেন প্রতিবেশীরা। তাঁদের চোখের সামনে তখন এমন দৃশ্য, যা দেখে কার্যত শিউরে উঠলেন সকলে। এরপর আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।

ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানার জাহালদা এলাকার। সূত্রে খবর, রবিবার রাতে একটানা প্রবল বৃষ্টির কারণে আচমকা একটি মাটির বাড়ি ভেঙে পড়ে। সেই সময় বাড়িটির ভিতরে ছিলেন একই পরিবারের চারজন সদস্য। হঠাৎ করে বাড়িটি ভেঙ্গে পড়তেই কার্যত তাঁরা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন। বাড়িটি ভেঙ্গে পড়ার বিকট শব্দ শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। খবর দেওয়া হয় পুলিশেও। 

এরপর স্থানীয় বাসিন্দা এবং পুলিশের তৎপরতায় শুরু করা হয় উদ্ধারকাজ। কিছুক্ষণ উদ্ধারকার্য চলার পর ধ্বংসস্তূপ থেকে তাঁদের চারজনকে উদ্ধার করা হয়। এবং তাঁদের দ্রুত এগরা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু, চিকিৎসকেরা পরীক্ষা করে সেখানে দুজনকে মৃত বলে ঘোষণা করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত দুজনের নাম নিরঞ্জন প্রধান ও দুর্গা প্রধান। নিরঞ্জন এর বয়স ৭৬ বছর এবং দুর্গার বয়স ৪৮ বছর। সম্পর্কে তাঁরা বাবা ও মেয়ে বলে জানা গিয়েছে। এই ঘটনায় পরিবারের আরও দুজন সদস্য আহত হয়েছেন। তাঁরা সম্পর্কে মা ও ছেলে। তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে।

স্থানীয় সূত্রে খবর, ওই পরিবারটি দীর্ঘদিন ধরে মাটির বাড়িতেই বসবাস করতেন। এও জানা গিয়েছে, মৃত নিরঞ্জন প্রধান ভেবেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করে মাথার ওপর এক উপযুক্ত ছাদের ব্যবস্থা করবেন। কিন্তু তাঁর সেই আশা আর পূরণ হল না। তার আগেই ঘটে গেল মর্মান্তিক পরিণতি। একই পরিবারের বাবা ও মেয়ের মৃত্যুতে ভেঙ্গে পড়েছেন আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা। এলাকায় বর্ষার সময়ে মাটির বাড়িতে নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। আপাতত এই ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে প্রশাসনের দিক থেকে।

প্রাকৃতিক দুর্যোগের সামনে সাধারণ মানুষ যে কতটা অসহায়, এই ঘটনায় যেন তার নির্মম উদাহরণ। এক রাতের ব্যবধানে হারিয়ে গেল পরিবারের মুখের হাসি।‌

16 Views 0 Likes 0 Comments

Related News

Dilip Mondal : গাঁজা কারবারে সঙ্গে যুক্ত থাকার অভিযোগ, তদন্তের মুখে দিলীপ মণ্ডল
রাজ্য

Dilip Mondal : গাঁজা কারবারে সঙ্গে যুক্ত থাকার অভিযোগ, তদন্তের মুখে দিলীপ মণ্ডল

নিউজ ডেস্ক : দক্ষিণ ২৪ পরগনা রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে এক প্রাক্তন মন্ত্রীকে ঘিরে। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ, সম্পত্তির হিসাব এবং একটি বেআইনি কারবারের সঙ্গে সম্ভাব্য যোগসূত্র, সবমিলিয়ে তদন্তের গতিপ্রকৃতি ন...

১৭ অক্টো ২০২৬, ০৪:৪১ পিএম · 2 মিনিট
Sundarbans Bus Service : ষষ্ঠীতে যাতায়াতে স্বস্তি, নদী পেরিয়ে গ্রামে মন্ত্রী!
রাজ্য

Sundarbans Bus Service : ষষ্ঠীতে যাতায়াতে স্বস্তি, নদী পেরিয়ে গ্রামে মন্ত্রী!

মাত্র এক সপ্তাহের মধ্যে ১৪টি বাসের মধ্যে ছ’টি বাসের পারমিটের ব্যবস্থা করে পরিষেবা চালু করা হয়েছে। বাকি আটটি বাসের পারমিট আগামী এক মাসের মধ্যে দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন মন্ত্রী।

১৬ অক্টো ২০২৬, ০৫:২৭ পিএম · 2 মিনিট
Headlines: সাদা সিংহ, ডাকের সাজ আর কুমারীপুজো, নবাবি আমলের ঐতিহ্য আজও অটুট রায় চৌধুরী পরিবারে
রাজ্য

Headlines: সাদা সিংহ, ডাকের সাজ আর কুমারীপুজো, নবাবি আমলের ঐতিহ্য আজও অটুট রায় চৌ...

এই বৈশিষ্ট্যই রায় চৌধুরী পরিবারের পুজোকে অন্যদের থেকে আলাদা পরিচিতি দেয়। নবমীতে হয় কুমারীপুজো।

১৬ অক্টো ২০২৬, ০৩:৫৩ পিএম · 2 মিনিট
হিন্দুত্ববিরোধী প্রচারের অভিযোগ ঘিরে সংঘাত, ফের সিপিএমের বুকস্টল ভাঙচুর
রাজ্য

হিন্দুত্ববিরোধী প্রচারের অভিযোগ ঘিরে সংঘাত, ফের সিপিএমের বুকস্টল ভাঙচুর

হাওড়া, নিউজ ডেস্ক: পঞ্চমীর রাতে সিপিএমের বুকস্টল ভাঙচুরের অভিযোগ। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে হাওড়ার ব্যাতাইতলা নতুন পল্লি পুজো মণ্ডপের কাছে। স্থানীয় সিপিএম নেতৃত্বের অভিযোগ, বিজেপির কর্মীরা এই বুক স্টল ভাঙচুর করে। বিজেপি...

১৬ অক্টো ২০২৬, ০৯:৫৯ এএম · 1 মিনিট

Top Comments (0)

No approved comments yet.