JAZZBAAT 24 BANGLA
১৬ অক্টো ২০২৬, ১০:৫৩ পিএম
Breaking
মহাষষ্ঠীতে মেরিনার্সের দারুণ উপহার, দিল্লিকে হারিয়ে জয়ে ফিরল মোহনবাগান 'ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না', সমাজমাধ্যমে সরব মমতা দু’বছরের বেশি জেলবন্দি, আরজি কর দুর্নীতিতে জামিন সন্দীপ ঘোষের কাঁধে চোট অর্শদীপের, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টিতে দলে ভুবনেশ্বর সান্ডারল্যান্ড ও জুভেন্তাসের প্রত্যাবর্তন, সালজবুর্গকে ৪ গোল দিল এসি মিলান ইয়ামলের জাদুতে অপ্রতিরোধ্য বার্সেলোনা, এবার কঠিন পরীক্ষা বেতিসের বিরুদ্ধে বাংলাদেশে ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব বাংলাদেশে মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা মহাষষ্ঠীতে মেরিনার্সের দারুণ উপহার, দিল্লিকে হারিয়ে জয়ে ফিরল মোহনবাগান 'ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না', সমাজমাধ্যমে সরব মমতা দু’বছরের বেশি জেলবন্দি, আরজি কর দুর্নীতিতে জামিন সন্দীপ ঘোষের কাঁধে চোট অর্শদীপের, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টিতে দলে ভুবনেশ্বর সান্ডারল্যান্ড ও জুভেন্তাসের প্রত্যাবর্তন, সালজবুর্গকে ৪ গোল দিল এসি মিলান ইয়ামলের জাদুতে অপ্রতিরোধ্য বার্সেলোনা, এবার কঠিন পরীক্ষা বেতিসের বিরুদ্ধে বাংলাদেশে ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব বাংলাদেশে মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা

মেসির বিদায়ে মনখারাপ গব্বরের, ‘১০ নম্বর’কে ছাড়া আর্জেন্টিনা যেন অচেনা

মেসির বিদায়ে মনখারাপ গব্বরের, ‘১০ নম্বর’কে ছাড়া আর্জেন্টিনা যেন অচেনা

স্পোর্টস ডেস্ক: লিও মেসির বিদায়ে মিলেমিশে একাকার হয়ে গেল ফুটবল ও ক্রিকেট। সোমবারই দেশের নীল-সাদা জার্সিকে পাকাপাকিভাবে তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। সেই খবর সামনে আসতেই শুধু ফুটবল দুনিয়া নয়, আবেগতাড়িত হয়ে পড়েছে গোটা ক্রীড়া মহল। সেই তালিকায় এ বার জুড়ল ভারতের প্রাক্তন ক্রিকেটার শিখর ধাওয়ানের নামও। সমাজ মাধ্যমে মেসির প্রতি শ্রদ্ধা জানিয়ে ধাওয়ান লিখেছেন, ‘‘১০ নম্বরকে ছাড়া আর্জেন্টিনার জার্সিটা আর আগের মতো লাগবে না।’’ মেসির ১৯ বছরের কেরিয়ারের চাপ, লড়াই, হতাশা এবং শেষ পর্যন্ত সাফল্যের কথাও তুলে ধরেছেন ভারতীয় ক্রিকেটের 'গব্বর'।

বর্তমানে ৪০ ছুঁইছুঁই মেসির কেরিয়ারে একদিকে যেমন এসেছে একের পর এক ব্যক্তিগত সাফল্য, তেমনই ছিল দীর্ঘ অপেক্ষা এবং হতাশার একটি অধ্যায়ও। ২০১৪ সালের বিশ্বকাপ ফাইনালে জার্মানির কাছে স্বপ্নভঙ্গের পর যথাক্রমে ২০১৫ এবং ১৬ সালের কোপা আমেরিকা ফাইনালে চিলির কাছে হার। বড় মঞ্চে বার বার এভাবেই ধাক্কা খেতে হয়েছে এল এম টেনকে। এমনকি ২০১৬ সালে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্তও নিয়ে ফেলেছিলেন মেসি। তবে পরে সেই সিদ্ধান্ত বদলে আবার মাঠে ফেরেন দেশের জার্সিতে। শেষ পর্যন্ত ২০২১ সালে কোপা আমেরিকা জিতে আর্জেন্টিনার দীর্ঘ ২৮ বছরের ট্রফি-খরা দূর করেন তিনি।

এর পরই আসে লিওর কেরিয়ারের সবচেয়ে উজ্জ্বল অধ্যায়। ২০২২ সালের কাতার বিশ্বকাপে ফ্রান্সকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। ১২০ মিনিট ধরে ম্যাচ ৩-৩ অবস্থায় অমীমাংসিত থাকার পর টাইব্রেকারে ৪-২ ব্যবধানে জয় পায় মেসির দল। ফাইনালে জোড়া গোল করার পাশাপাশি টাইব্রেকারে বল জালে জড়িয়েছিলেন আলবিসেলেস্তেদের অধিনায়ক। এর পর ২০২৪ সালে ফের কোপা আমেরিকা জয়। অন্যদিকে জাতীয় দলের হয়ে মেসির ব্যক্তিগত পরিসংখ্যানও যথেষ্ট ঈর্ষণীয়। ২০৩ ম্যাচে ১২৪ গোল করে আর্জেন্টিনার ইতিহাস সর্বাধিক ম্যাচ এবং গোলের মালিক তিনি।

মেসির অবসরের ঘোষণা পর আবেগতাড়িত ভারতের আরেক প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিং-ও। ইনস্টাগ্রামে মেসিকে কিংবদন্তি বলে উল্লেখ করে তিনি জানান, ইতিহাস লেখার সময়ই কিংবদন্তি হয়ে ওঠেন এমন খেলোয়াড়ের সংখ্যা হাতে গোনা। এ দিকে মেসি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেও ক্লাব ফুটবল থেকে এখনই সরে যাচ্ছেন না বলে খবর। মেজর লিগ সকারে ইন্টার মায়ামির হয়ে খেলা চালিয়ে যাবেন তিনি। ৬টি বিশ্বকাপ খেলা মেসির বিশ্বকাপ-পরিসংখ্যানও অনন্য‌। ৩৪ ম্যাচে ২১ গোল। তবে তাঁর বিদায়ের পর আর্জেন্টিনার জার্সিতে ‘১০ নম্বর’ যে এক নতুন শূন্যতা তৈরি করবে, ধাওয়ানের কথাতেই যেন তার ইঙ্গিত মিলল।

61 Views 0 Likes 0 Comments

Related News

মহাষষ্ঠীতে মেরিনার্সের দারুণ উপহার, দিল্লিকে হারিয়ে জয়ে ফিরল মোহনবাগান
ময়দান

মহাষষ্ঠীতে মেরিনার্সের দারুণ উপহার, দিল্লিকে হারিয়ে জয়ে ফিরল মোহনবাগান

প্রথম ম্যাচে হারের ধাক্কা কাটিয়ে আইএসএলে মরশুমের প্রথম জয় তুলে নিল মোহনবাগান সুপার জায়ান্ট। মহাষষ্ঠীর সন্ধ্যায় স্পোর্টিং ক্লাব দিল্লিকে ২-১ গোলে হারিয়ে সমর্থকদের উৎসবের আনন্দ বাড়িয়ে দিল সবুজ-মেরুন।

১৬ অক্টো ২০২৬, ০৯:৫৭ পিএম · 2 মিনিট
কাঁধে চোট অর্শদীপের, ওয়েস্ট ইন্ডিজের  বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টিতে দলে ভুবনেশ্বর
ময়দান

কাঁধে চোট অর্শদীপের, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টিতে দলে ভুবনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচের আগে ভারতীয় দলে বড় পরিবর্তন। চতুর্থ টি-টোয়েন্টিতে কাঁধে চোট পেয়েছেন বাঁহাতি পেসার অর্শদীপ সিং। তাঁর চোটের পরিস্থিতি বিবেচনা করে বেঙ্গালুরুতে শনিবারের ম্যাচের জন্য ...

১৬ অক্টো ২০২৬, ০৭:০৪ পিএম · 2 মিনিট
সান্ডারল্যান্ড ও জুভেন্তাসের প্রত্যাবর্তন, সালজবুর্গকে ৪ গোল দিল এসি মিলান
ময়দান

সান্ডারল্যান্ড ও জুভেন্তাসের প্রত্যাবর্তন, সালজবুর্গকে ৪ গোল দিল এসি মিলান

ইউরোপীয় ফুটবলের মঞ্চে নাটকীয় জয় তুলে নিল সান্ডারল্যান্ড ও জুভেন্তাস। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে গোল করে জয় নিশ্চিত করল দুই দলই। অন্য দিকে, দুরন্ত পারফরম্যান্সে সালজবুর্গকে ৪-০ গোলে উড়িয়ে দিল এসি মিলান। একই ব্যবধানে লে...

১৬ অক্টো ২০২৬, ০৬:৫৯ পিএম · 2 মিনিট
ইয়ামলের জাদুতে অপ্রতিরোধ্য বার্সেলোনা, এবার কঠিন পরীক্ষা বেতিসের বিরুদ্ধে
ময়দান

ইয়ামলের জাদুতে অপ্রতিরোধ্য বার্সেলোনা, এবার কঠিন পরীক্ষা বেতিসের বিরুদ্ধে

স্পোর্টস ডেস্ক: লা লিগায় দাপট, চ্যাম্পিয়ন্স লিগেও একের পর এক জয়। হান্সি ফ্লিকের বার্সেলোনা যেন অপ্রতিরোধ্যের নাম হয়ে উঠেছে। দলের আক্রমণভাগে লামিনে ইয়ামলের দুরন্ত ছন্দ প্রতিপক্ষের রাতের ঘুম কেড়ে নিচ্ছে। গালাতাসারাইয়ের বি...

১৬ অক্টো ২০২৬, ০৬:৪৯ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.