JAZZBAAT 24 BANGLA
১৮ অক্টো ২০২৬, ১২:৩২ এএম
Breaking
Abhishek Banerjee: 'অপরাধী ভাইপোকে জেলে কবে ঢোকাচ্ছেন...? চোরবাগানকাণ্ডে মুখ্যমন্ত্রী তোপ... MamataBanerjee: চোরবাগান পুজোমণ্ডপে পদপিষ্টের ঘটনা, আহতদের আরোগ্য কামনা মমতা বন্দ্যোপাধ্যা... Narendra Modi: চোরবাগান সর্বজনীনে মৃত্যু মিছিল, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর Chorbagan: চোরবাগানে দুর্ঘটনা, শোকপ্রকাশ অমিত শাহের, বাংলায় স্থগিত সমস্ত কর্মসূচি চোরবাগানে ভয়াবহ দুর্ঘটনা! পদপৃষ্ট মৃত কমপক্ষে ১৭, হাসপাতালে মুখ্যমন্ত্রী AmitShah: পুজোর আবহে কলকাতায় অমিত শাহ, বেলুড় মঠ থেকে শোভাবাজার রাজবাড়ি যাওয়ার কর্মসূচি Varanasi Rally: বারাণসীতে যোগীর সভায় ফাঁকা চেয়ার! ৬৬% জনপ্রিয়তার সমীক্ষা ঘিরে রাজনৈতিক... SaptamiCrowd: সপ্তমীর সন্ধ্যায় চোরবাগান সর্বজনীনে বিপর্যয়! ভিড়ের চাপে ভাঙল মণ্ডপের অংশ, অস... Abhishek Banerjee: 'অপরাধী ভাইপোকে জেলে কবে ঢোকাচ্ছেন...? চোরবাগানকাণ্ডে মুখ্যমন্ত্রী তোপ... MamataBanerjee: চোরবাগান পুজোমণ্ডপে পদপিষ্টের ঘটনা, আহতদের আরোগ্য কামনা মমতা বন্দ্যোপাধ্যা... Narendra Modi: চোরবাগান সর্বজনীনে মৃত্যু মিছিল, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর Chorbagan: চোরবাগানে দুর্ঘটনা, শোকপ্রকাশ অমিত শাহের, বাংলায় স্থগিত সমস্ত কর্মসূচি চোরবাগানে ভয়াবহ দুর্ঘটনা! পদপৃষ্ট মৃত কমপক্ষে ১৭, হাসপাতালে মুখ্যমন্ত্রী AmitShah: পুজোর আবহে কলকাতায় অমিত শাহ, বেলুড় মঠ থেকে শোভাবাজার রাজবাড়ি যাওয়ার কর্মসূচি Varanasi Rally: বারাণসীতে যোগীর সভায় ফাঁকা চেয়ার! ৬৬% জনপ্রিয়তার সমীক্ষা ঘিরে রাজনৈতিক... SaptamiCrowd: সপ্তমীর সন্ধ্যায় চোরবাগান সর্বজনীনে বিপর্যয়! ভিড়ের চাপে ভাঙল মণ্ডপের অংশ, অস...

আর দেখা যাবে না মেসি-ম্যাজিক! আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় মহাতারকার

আর দেখা যাবে না মেসি-ম্যাজিক! আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় মহাতারকার

কলকাতা, নিউজ ডেস্ক: অনেক হয়েছে। আর না! আন্তর্জাতিক ফুটবলকে অবশেষে বিদায় জানিয়েই দিলেন লিওনেল মেসি। সোমবার নিজের এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন আর্জেন্টাইন অধিনায়ক। ১৯ বছরের বর্ণময় আন্তর্জাতিক কেরিয়ারে আর্জেন্টিনার জার্সিতে একাধিক নজির গড়েছেন তিনি। দেশের হয়ে সর্বাধিক ম্যাচ খেলার রেকর্ড তাঁর দখলে। এখনও পর্যন্ত আর্জেন্টিনার হয়ে ২০৭টি ম্যাচে মাঠে নেমেছেন তিনি। গোলের ক্ষেত্রেও দেশের ইতিহাসে সর্বকালের সেরা মেসিই। জাতীয় দলের হয়ে তাঁর গোলসংখ্যা ১২৫। তাঁর বিদায়ের ঘোষণায় বিশ্ব ফুটবলে কার্যত অবসান ঘটল একটি যুগের।

আর্জেন্টিনার হয়ে মোট ৩টি বিশ্বকাপের ফাইনালে খেলেছেন মেসি। ব্রাজিলে ২০১৪ সালের ফাইনালে এবং সদ্যসমাপ্ত ২০২৬ বিশ্বকাপ ফাইনালেও হেরে স্বপ্নভঙ্গ হলেও ৪ বছর আগে ফ্রান্সকে হারিয়ে দেশকে বহুল প্রতীক্ষিত সাফল্যটি এনে দিয়েছিলেন এল এম টেন। ২০২২ সালের কাতার বিশ্বকাপে তাঁর নেতৃত্বেই ৩৬ বছর পর চ্যাম্পিয়ন হয়েছিল আলবিসেলেস্তেরা। এ ছাড়া ২০২১ এবং ২০২৪ সালে নীল-সাদা ব্রিগেডকে কোপা আমেরিকার শিরোপাও এনে দিয়েছিলেন তিনি। ২০২২ সালে ইতালিকে হারিয়ে জেতান ফিনালিসিমা।

তবে লিওর এই অবসরের সিদ্ধান্তের নেপথ্যে সম্প্রতি তাঁর বাবার মৃত্যুরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে মনে করা হচ্ছে। গত ৮ অগাস্ট প্রয়াত হয়েছেন মেসির বাবা হোর্হে মেসি। বাবার প্রয়াণে গভীরভাবে ভেঙে পড়েছিলেন ছেলে। একটি আবেগঘন বার্তায় বাবাকে স্মরণও করেছিলেন তিনি। এর পরেই ফুটবলে আর কত দিন খেলবেন, তা নিয়ে অনিশ্চয়তার কথা জানিয়েছিলেন আর্জেন্টিনা তথা ইন্টার মায়ামির এই তারকা। জাতীয় দলের পাশাপাশি ক্লাব ফুটবল নিয়েও তাঁর ভবিষ্যৎ নিয়ে জল্পনা চলছিল।

আন্তর্জাতিক ফুটবল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়ে মেসি জানিয়েছেন, এই সিদ্ধান্ত তাঁকে কষ্ট দিয়েছে। তবে একই সঙ্গে তিনি এটাও বুঝতে পারছেন যে, “সময় এসে গিয়েছে।” আর্জেন্টিনার জার্সিতে তাঁর শেষ অধ্যায় যে কতটা আবেগঘন, তা এই কথাতেই স্পষ্ট। জাতীয় দলের হয়ে বিশ্বকাপ জয়ের পাশাপাশি একাধিক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়েছেন তিনি। ২০৭ ম্যাচ ও ১২৫ গোলের রেকর্ড নিয়ে বিদায় নেওয়া মেসি শুধু আর্জেন্টিনার ফুটবল ইতিহাসেই নয়, বিশ্ব ফুটবলেও রেখে গেলেন এক অনন্য কীর্তি। এখন প্রশ্ন একটাই। আন্তর্জাতিক ফুটবলের মঞ্চে কেমন হবে মেসির পরবর্তী অধ্যায়?

24 Views 0 Likes 0 Comments

Related News

Lionel Messi: মেসির নামে নতুন ফুলের নামকরণ, নীল-সাদা পাপড়িতে ফুটে উঠল আর্জেন্টিনার জার্সির রং
ময়দান

Lionel Messi: মেসির নামে নতুন ফুলের নামকরণ, নীল-সাদা পাপড়িতে ফুটে উঠল আর্জেন্টিনা...

স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক ক্যারিয়ার থেকে বিদায় নিলেও তাকে নিয়ে উন্মাদনা কমেনি বিশ্বজুড়ে। ফুটবল কিংবদন্তী লিওনেল মেসি এবার পেয়েছেন অন্যরকম এক সম্মাননা। লাতিন আমেরিকার দেশ পেরুর বিজ্ঞানীরা মেসির নামে নামকরণ করেছেন নতুন এ...

১৭ অক্টো ২০২৬, ০৪:১৬ পিএম · 2 মিনিট
Real Madrid: গোয়েবলসের সঙ্গে তুলনা, লা লিগা প্রেসিডেন্ট তেবাসের পদত্যাগ দাবি রিয়াল মাদ্রিদের
ময়দান

Real Madrid: গোয়েবলসের সঙ্গে তুলনা, লা লিগা প্রেসিডেন্ট তেবাসের পদত্যাগ দাবি রিয়াল...

নিউজ ডেস্ক: স্প্যানিশ ফুটবলে নতুন করে বিতর্কের ঝড়। লা লিগার প্রেসিডেন্ট হাভিয়ের তেবাসের পদত্যাগ দাবি করল রিয়াল মাদ্রিদ। ক্লাবের সংবাদমাধ্যমের কাজের ধরনকে নাৎসি জার্মানির প্রচারমন্ত্রী জোসেফ গোয়েবলসের প্রচারপদ্ধতির সঙ্গে...

১৭ অক্টো ২০২৬, ০৪:১২ পিএম · 2 মিনিট
Shubman Gill: নিউজিল্যান্ড সফরের আগে বড় প্রস্তুতি গিলের, নিজের খরচে নিচ্ছেন পাঁচ নেট বোলার
ময়দান

Shubman Gill: নিউজিল্যান্ড সফরের আগে বড় প্রস্তুতি গিলের, নিজের খরচে নিচ্ছেন পাঁচ...

স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ড সফরে কঠিন লাল বলের ক্রিকেটের চ্যালেঞ্জ। তার জন্য বিশেষ প্রস্তুতি নিচ্ছেন ভারতীয় টেস্ট দলের অধিনায়ক শুভমন গিল। সফরের আগে চার থেকে পাঁচ জন নেট বোলারকে সঙ্গে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ...

১৭ অক্টো ২০২৬, ০২:৩৪ পিএম · 2 মিনিট
Mumbai Indians: মুম্বই ইন্ডিয়ান্সে বড় রদবদল, কোচের পদ ছাড়লেন জয়বর্ধনে
ময়দান

Mumbai Indians: মুম্বই ইন্ডিয়ান্সে বড় রদবদল, কোচের পদ ছাড়লেন জয়বর্ধনে

স্পোর্টস ডেস্ক: আইপিএলের আগামী মরসুমের আগে মুম্বই ইন্ডিয়ান্সে বড় পরিবর্তনের ইঙ্গিত। প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ালেন শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক মাহেলা জয়বর্ধনে। শনিবার সমাজমাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে ফ্র্যাঞ্...

১৭ অক্টো ২০২৬, ০২:২৯ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.