JAZZBAAT 24 BANGLA
১৬ অক্টো ২০২৬, ১০:৫৩ পিএম
Breaking
মহাষষ্ঠীতে মেরিনার্সের দারুণ উপহার, দিল্লিকে হারিয়ে জয়ে ফিরল মোহনবাগান 'ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না', সমাজমাধ্যমে সরব মমতা দু’বছরের বেশি জেলবন্দি, আরজি কর দুর্নীতিতে জামিন সন্দীপ ঘোষের কাঁধে চোট অর্শদীপের, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টিতে দলে ভুবনেশ্বর সান্ডারল্যান্ড ও জুভেন্তাসের প্রত্যাবর্তন, সালজবুর্গকে ৪ গোল দিল এসি মিলান ইয়ামলের জাদুতে অপ্রতিরোধ্য বার্সেলোনা, এবার কঠিন পরীক্ষা বেতিসের বিরুদ্ধে বাংলাদেশে ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব বাংলাদেশে মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা মহাষষ্ঠীতে মেরিনার্সের দারুণ উপহার, দিল্লিকে হারিয়ে জয়ে ফিরল মোহনবাগান 'ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না', সমাজমাধ্যমে সরব মমতা দু’বছরের বেশি জেলবন্দি, আরজি কর দুর্নীতিতে জামিন সন্দীপ ঘোষের কাঁধে চোট অর্শদীপের, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টিতে দলে ভুবনেশ্বর সান্ডারল্যান্ড ও জুভেন্তাসের প্রত্যাবর্তন, সালজবুর্গকে ৪ গোল দিল এসি মিলান ইয়ামলের জাদুতে অপ্রতিরোধ্য বার্সেলোনা, এবার কঠিন পরীক্ষা বেতিসের বিরুদ্ধে বাংলাদেশে ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব বাংলাদেশে মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা

মেসির অবসর উস্কে দিচ্ছে ১০ বছর আগের স্মৃতি, কী ঘটেছিল?

মেসির অবসর উস্কে দিচ্ছে ১০ বছর আগের স্মৃতি, কী ঘটেছিল?

স্পোর্টস ডেস্ক: অবসান ঘটল একটি যুগের। আন্তর্জাতিক ফুটবলকে অবশেষে বিদায় জানালেন লিওনেল মেসি। সোমবার আর্জেন্টিনার নীল-সাদা জার্সি আর না পরার সিদ্ধান্তের কথা জানান বিশ্বকাপজয়ী তারকা। তবে মেসির এই সিদ্ধান্ত নতুন নয়। ১০ বছর আগে ২০১৬ সালের কোপা আমেরিকা ফাইনালে চিলির কাছে আর্জেন্টিনার হারের পরও আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছিলেন তিনি। সেই সময়েও মেসির অবসরের খবরে আবেগে ভেসেছিল গোটা ফুটবল বিশ্ব। এমনকি তাঁর চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনাল্ডোও দাঁড়িয়েছিলেন এল এম টেন। বলেছিলেন, সেই কঠিন সিদ্ধান্তের পিছনে থাকা আবেগটা সকলের বোঝা উচিত।

২০১৬ সালের কোপা ফাইনালে চিলির বিরুদ্ধে টাইব্রেকারে পেনাল্টি মিস করেছিলেন লিও। পর পর ফাইনালে ব্যর্থতার যন্ত্রণা তখন তাঁকে এমনভাবে গ্রাস করেছিল যে মাত্র ২৯ বছর বয়সেই জাতীয় দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। সেই সময় সিআর সেভেন বলেছিলেন, ‘‘মেসি একটা কঠিন সিদ্ধান্ত নিয়েছে, মানুষের সেটা বোঝা উচিত।’’ পর্তুগিজ মহাতারকার যুক্তি ছিল, একটি পেনাল্টি মিস করলেই কোনও ফুটবলার খারাপ হয়ে যান না। বরং বারবার হার ও হতাশার সঙ্গে অভ্যস্ত নন মেসি। তাঁর সিদ্ধান্তের আবেগটা সেখানেই।

মেসির চোখের জলও নাকি নাড়িয়ে দিয়েছিল রোনাল্ডোকে। সেই সময় তিনি আশা প্রকাশ করেছিলেন, লিও আবার দেশের জার্সিতে মাঠে ফিরবেন। বলেছিলেন, মেসিকে কাঁদতে দেখাটা কষ্টের এবং তিনি চান আর্জেন্টিনার তারকা ফের জাতীয় দলের হয়ে খেলুন। শেষ পর্যন্ত রোনাল্ডোর সেই আশা পূরণ হয়। অবসর ঘোষণার কয়েক মাস পরেই ফের আর্জেন্টিনার জার্সিতে দেখা যায় মেসিকে। আর তার পরের গল্পটা রূপকথার মতো। ২০২১ ও ২০২৪ সালের কোপা আমেরিকা জয়ের পাশাপাশি ২০২২ সালে কাতার বিশ্বকাপেও চ্যাম্পিয়ন করেন আলবিসেলেস্তেদের।

তবে এ বার পরিস্থিতি একেবারেই অন্য রকম। মার্কিন মুলুকে সদ্যসমাপ্ত বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পরই জল্পনা শুরু হয়েছিল মেসির আন্তর্জাতিক ভবিষ্যৎ নিয়ে। শেষ পর্যন্ত সোমবার সেই জল্পনায় সিলমোহর দিয়ে জাতীয় দল থেকে ফের সরে দাঁড়ানোর কথা জানালেন তিনি। ১০ বছর আগের মতো এ বারও কি সিদ্ধান্ত বদলাবেন মেসি? সেই সম্ভাবনা কম বলেই মনে করা হচ্ছে। অন্যদিকে, রোনাল্ডোর নিজের আন্তর্জাতিক ভবিষ্যৎ নিয়েও এখনও স্পষ্ট কোনও ঘোষণা নেই। ফলে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর আন্তর্জাতিক অধ্যায়ের শেষ বাঁকটিও এখন ফুটবলবিশ্বের অন্যতম বড় আলোচনার বিষয়।

 

 

52 Views 0 Likes 0 Comments

Related News

মহাষষ্ঠীতে মেরিনার্সের দারুণ উপহার, দিল্লিকে হারিয়ে জয়ে ফিরল মোহনবাগান
ময়দান

মহাষষ্ঠীতে মেরিনার্সের দারুণ উপহার, দিল্লিকে হারিয়ে জয়ে ফিরল মোহনবাগান

প্রথম ম্যাচে হারের ধাক্কা কাটিয়ে আইএসএলে মরশুমের প্রথম জয় তুলে নিল মোহনবাগান সুপার জায়ান্ট। মহাষষ্ঠীর সন্ধ্যায় স্পোর্টিং ক্লাব দিল্লিকে ২-১ গোলে হারিয়ে সমর্থকদের উৎসবের আনন্দ বাড়িয়ে দিল সবুজ-মেরুন।

১৬ অক্টো ২০২৬, ০৯:৫৭ পিএম · 2 মিনিট
কাঁধে চোট অর্শদীপের, ওয়েস্ট ইন্ডিজের  বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টিতে দলে ভুবনেশ্বর
ময়দান

কাঁধে চোট অর্শদীপের, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টিতে দলে ভুবনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচের আগে ভারতীয় দলে বড় পরিবর্তন। চতুর্থ টি-টোয়েন্টিতে কাঁধে চোট পেয়েছেন বাঁহাতি পেসার অর্শদীপ সিং। তাঁর চোটের পরিস্থিতি বিবেচনা করে বেঙ্গালুরুতে শনিবারের ম্যাচের জন্য ...

১৬ অক্টো ২০২৬, ০৭:০৪ পিএম · 2 মিনিট
সান্ডারল্যান্ড ও জুভেন্তাসের প্রত্যাবর্তন, সালজবুর্গকে ৪ গোল দিল এসি মিলান
ময়দান

সান্ডারল্যান্ড ও জুভেন্তাসের প্রত্যাবর্তন, সালজবুর্গকে ৪ গোল দিল এসি মিলান

ইউরোপীয় ফুটবলের মঞ্চে নাটকীয় জয় তুলে নিল সান্ডারল্যান্ড ও জুভেন্তাস। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে গোল করে জয় নিশ্চিত করল দুই দলই। অন্য দিকে, দুরন্ত পারফরম্যান্সে সালজবুর্গকে ৪-০ গোলে উড়িয়ে দিল এসি মিলান। একই ব্যবধানে লে...

১৬ অক্টো ২০২৬, ০৬:৫৯ পিএম · 2 মিনিট
ইয়ামলের জাদুতে অপ্রতিরোধ্য বার্সেলোনা, এবার কঠিন পরীক্ষা বেতিসের বিরুদ্ধে
ময়দান

ইয়ামলের জাদুতে অপ্রতিরোধ্য বার্সেলোনা, এবার কঠিন পরীক্ষা বেতিসের বিরুদ্ধে

স্পোর্টস ডেস্ক: লা লিগায় দাপট, চ্যাম্পিয়ন্স লিগেও একের পর এক জয়। হান্সি ফ্লিকের বার্সেলোনা যেন অপ্রতিরোধ্যের নাম হয়ে উঠেছে। দলের আক্রমণভাগে লামিনে ইয়ামলের দুরন্ত ছন্দ প্রতিপক্ষের রাতের ঘুম কেড়ে নিচ্ছে। গালাতাসারাইয়ের বি...

১৬ অক্টো ২০২৬, ০৬:৪৯ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.