JAZZBAAT 24 BANGLA
১৬ অক্টো ২০২৬, ১০:৫২ পিএম
Breaking
মহাষষ্ঠীতে মেরিনার্সের দারুণ উপহার, দিল্লিকে হারিয়ে জয়ে ফিরল মোহনবাগান 'ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না', সমাজমাধ্যমে সরব মমতা দু’বছরের বেশি জেলবন্দি, আরজি কর দুর্নীতিতে জামিন সন্দীপ ঘোষের কাঁধে চোট অর্শদীপের, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টিতে দলে ভুবনেশ্বর সান্ডারল্যান্ড ও জুভেন্তাসের প্রত্যাবর্তন, সালজবুর্গকে ৪ গোল দিল এসি মিলান ইয়ামলের জাদুতে অপ্রতিরোধ্য বার্সেলোনা, এবার কঠিন পরীক্ষা বেতিসের বিরুদ্ধে বাংলাদেশে ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব বাংলাদেশে মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা মহাষষ্ঠীতে মেরিনার্সের দারুণ উপহার, দিল্লিকে হারিয়ে জয়ে ফিরল মোহনবাগান 'ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না', সমাজমাধ্যমে সরব মমতা দু’বছরের বেশি জেলবন্দি, আরজি কর দুর্নীতিতে জামিন সন্দীপ ঘোষের কাঁধে চোট অর্শদীপের, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টিতে দলে ভুবনেশ্বর সান্ডারল্যান্ড ও জুভেন্তাসের প্রত্যাবর্তন, সালজবুর্গকে ৪ গোল দিল এসি মিলান ইয়ামলের জাদুতে অপ্রতিরোধ্য বার্সেলোনা, এবার কঠিন পরীক্ষা বেতিসের বিরুদ্ধে বাংলাদেশে ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব বাংলাদেশে মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা

‘তখন এত ম্যাচিওরিটি ছিল না’, বিচ্ছেদের ১২ বছর পর দেব শুভশ্রীর স্বীকারোক্তি

‘তখন এত ম্যাচিওরিটি ছিল না’, বিচ্ছেদের ১২ বছর পর দেব শুভশ্রীর স্বীকারোক্তি

কলকাতা, নিউজ ডেস্ক: ‘তখন এত ম্যাচিওরিটি থাকলে হয়তো আলাদা হতাম না’, ১২ বছর পর ‘দেশু ৭’-এর আড্ডায় এমনই স্বীকারোক্তি দেব-শুভশ্রীর।

সময়ের কাঁটায় বারোটা বছর পেরিয়ে গেলেও দেব শুভশ্রী জুটির ম্যাজিক যে আজও অমলিন, তা আবারও প্রমাণিত। ২০২৫ সালে ‘ধূমকেতু’ মুক্তির পর দর্শকের সেই আকাশছোঁয়া ভালোবাসাকে সম্মান জানাতেই মেগাস্টার দেবের উদ্যোগে শুরু হয়েছে ‘দেশু ৭’-এর যাত্রা। দীর্ঘ ২২৪ দিন পর সোমবার এক খোলামেলা লাইভ আড্ডায় পাশাপাশি বসলেন এই জুটি। সেখানে সিনেমার নেপথ্য কাহিনীর পাশাপাশি উঠে এল তাঁদের ব্যক্তিগত সম্পর্কের সমীকরণ, অতীত ও বর্তমানের পরিণত বোঝাপড়া।

সঞ্চালক অরিত্র দত্ত বণিকের ব়্যাপিড ফায়ার রাউন্ডে উঠে আসে একযুগ পর ক্যামেরার সামনে রোম্যান্টিক দৃশ্যে অভিনয়ের অভিজ্ঞতা। শুভশ্রী পরিস্থিতি পেশাদারিত্বের সঙ্গে সামলে নিলেও দেব অকপটে স্বীকার করেন তাঁর দ্বিধার কথা। চিত্রনাট্যে না থাকা একটি দৃশ্যে সামান্য আঙুল ছোঁয়ার মুহূর্ত নিয়ে শুভশ্রী কী ভাববেন, তা নিয়ে দেবের মনে সংশয় ছিল। কিন্তু সরাসরি কথা বলতেই শুভশ্রী তা স্বাভাবিকভাবে গ্রহণ করেন এবং আস্থার জায়গা তৈরি হয়। শুভশ্রীর সাফ কথা, অভিনেতা দেবের চেয়ে ‘পরিচালক দেব’ তাঁর বেশি পছন্দের। কাজের প্রতি দেবের নিষ্ঠা ও বাজেট সত্ত্বেও দর্শকদের কথা ভেবে ব্যাংককের বদলে লাদাখেই শুটিং করার জেদকে কুর্নিশ জানিয়েছেন নায়িকা।

আড্ডার মেজাজে দেব-শুভশ্রীর রসায়ন ছিল দেখার মতো। শুভশ্রীর প্রখর স্মৃতিশক্তিকে দেব ‘হাতির থেকেও বেশি’ বললে নায়িকা পাল্টা দাবি করেন নিজের ‘সিলেক্টিভ মেমোরি’র কথা। ফোনে শুভশ্রীর নাম একসময় ‘শুভশ্রীদি অ্যাক্টর’ রাখা থাকলেও দেব এখন তা বদলে করেছেন কেবল ‘শুভ’। আর তাতেই জুটির খুনসুটি ‘তোমার জীবনে আর অন্য কোনো দেব নেই তো?’

শুভশ্রীর সোজাসাপটা উত্তর, ‘না।’ ‘ধূমকেতু’র এই অপ্রত্যাশিত পুনর্মিলনকে দেব যেখানে ‘ম্যানিফেস্টেশন’ বলেছেন, শুভশ্রীর কাছে তা ‘ভাগ্য ও নিয়তি’।

 

আড্ডার সবচেয়ে তাৎপর্যপূর্ণ মুহূর্ত ছিল পরস্পরের পরিবর্তন নিয়ে আলোচনা। শুভশ্রীর মানসিক পরিপক্বতার প্রশংসা করতে গিয়ে দেব অকপটে বলেন, "এই ম্যাচিওরিটিটা তখন থাকলে হয়তো আমরা আলাদা হতাম না। তখন দুজনেই বড্ড ইনোসেন্ট ছিলাম।" কথাটি হালকা হাসিতে সামলে নেন শুভশ্রী।

শেষে দুজনের মধ্যে হয়েছে এক নতুন অঙ্গীকার, ভবিষ্যতে আর ঝগড়া করবেন না এবং সোশ্যাল মিডিয়ায় একে অপরকে ব্লক করবেন না।

পুরনো তিক্ততা ভুলে, পরস্পরকে শ্রদ্ধা জানিয়ে বাস্তব জীবনে ভালো থাকার এই অঙ্গীকারই যেন ‘দেশু ৭’-এর নতুন রসায়নের মূল ভিত্তি। অনুরাগীমহলেও দেবের স্পষ্ট বার্তা শিল্পীদের ব্যক্তিগত জীবনের সম্মান বজায় রাখা উচিত।

52 Views 0 Likes 0 Comments

Related News

দুবাইয়ে বিলাসবহুল বাড়ি কিনলেন সূর্যকুমার, এ বার কি শাহরুখ খানের প্রতিবেশী হতে চলেছেন ভারতীয় তারকা?
বিনোদন

দুবাইয়ে বিলাসবহুল বাড়ি কিনলেন সূর্যকুমার, এ বার কি শাহরুখ খানের প্রতিবেশী হতে চলে...

ভারতীয় ক্রিকেটের তারকা সূর্যকুমার যাদবের সম্পত্তির তালিকায় যুক্ত হল নতুন সংযোজন। এ বার দুবাইয়ে বিলাসবহুল বাড়ি কিনলেন ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক। আর সেই বাড়ি কেনার সুবাদেই বলিউডের বাদশা শাহরুখ খানের সঙ্গে তা...

১৬ অক্টো ২০২৬, ০১:৩৮ পিএম · 2 মিনিট
Imran Khan: ককরোচদের বিক্ষোভে যোগ দিয়েই বিপত্তি, অবিলম্বে ভারত ছাড়াতে হবে ইমরান খানকে!
বিনোদন

Imran Khan: ককরোচদের বিক্ষোভে যোগ দিয়েই বিপত্তি, অবিলম্বে ভারত ছাড়াতে হবে ইমরান খ...

নিউজ ডেস্ক: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ককরোচ পার্টির ডাকা আন্দোলনে যোগ দিয়েছিলেন বলিউড তারকা ইমরান খান। এবার অবিলম্বে ইমরানকে ভারত ছাড়ার নির্দেশ দিয়ে নোটিস জারি করল মুম্বই পুলিশ। আগামী ২৮ অক...

১৫ অক্টো ২০২৬, ১১:৪৮ এএম · 1 মিনিট
Arijit Singh: অরিজিৎ সিংয়ের কনসার্টের টিকিটের দাম ১১ লক্ষ ৮০ হাজার টাকা!
বিনোদন

Arijit Singh: অরিজিৎ সিংয়ের কনসার্টের টিকিটের দাম ১১ লক্ষ ৮০ হাজার টাকা!

নিউজ ডেস্ক: দীর্ঘদিনের সুরের সফর এবার মঞ্চে উদ্‌যাপন করতে চলেছেন অরিজিৎ সিং। দেশজুড়ে ন’টি শহরে অনুষ্ঠান করবেন এই গায়ক। ২০২৭ সালের জানুয়ারি থেকে মে মাসের মধ্যে হবে এই সফর। আমেদাবাদ, চণ্ডীগড়, জয়পুর, মুম্বই, বেঙ্গালুরু...

১৪ অক্টো ২০২৬, ০৮:০৬ পিএম · 1 মিনিট
Bigg Boss Bangla: বিগ বস বাংলায় জোড়া ওয়াইল্ড কার্ড এন্ট্রি! সৌরভ দাসের পর দুর্গে পা রাখছেন ‘বাহামণি’ রণিতা?
বিনোদন

Bigg Boss Bangla: বিগ বস বাংলায় জোড়া ওয়াইল্ড কার্ড এন্ট্রি! সৌরভ দাসের পর দুর্গ...

নিউজ ডেস্ক: সপ্তাহের শুরুতেই জটিল শারীরিক অসুস্থতার শিকার হয়ে বিগ বসের দুর্গ থেকে বেরিয়ে যেতে বাধ্য হয়েছিলেন দর্শকদের প্রিয় প্রতিযোগী তথা বিগ বস বাংলার কমিক রিলিফ ঝিলম গুপ্ত। অভিনেতা সৌরভ দাসকে নিয়ে জল্পনা শুরু হয়ে...

১৪ অক্টো ২০২৬, ০৬:১১ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.