JAZZBAAT 24 BANGLA
১৬ অক্টো ২০২৬, ১০:৫২ পিএম
Breaking
মহাষষ্ঠীতে মেরিনার্সের দারুণ উপহার, দিল্লিকে হারিয়ে জয়ে ফিরল মোহনবাগান 'ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না', সমাজমাধ্যমে সরব মমতা দু’বছরের বেশি জেলবন্দি, আরজি কর দুর্নীতিতে জামিন সন্দীপ ঘোষের কাঁধে চোট অর্শদীপের, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টিতে দলে ভুবনেশ্বর সান্ডারল্যান্ড ও জুভেন্তাসের প্রত্যাবর্তন, সালজবুর্গকে ৪ গোল দিল এসি মিলান ইয়ামলের জাদুতে অপ্রতিরোধ্য বার্সেলোনা, এবার কঠিন পরীক্ষা বেতিসের বিরুদ্ধে বাংলাদেশে ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব বাংলাদেশে মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা মহাষষ্ঠীতে মেরিনার্সের দারুণ উপহার, দিল্লিকে হারিয়ে জয়ে ফিরল মোহনবাগান 'ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না', সমাজমাধ্যমে সরব মমতা দু’বছরের বেশি জেলবন্দি, আরজি কর দুর্নীতিতে জামিন সন্দীপ ঘোষের কাঁধে চোট অর্শদীপের, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টিতে দলে ভুবনেশ্বর সান্ডারল্যান্ড ও জুভেন্তাসের প্রত্যাবর্তন, সালজবুর্গকে ৪ গোল দিল এসি মিলান ইয়ামলের জাদুতে অপ্রতিরোধ্য বার্সেলোনা, এবার কঠিন পরীক্ষা বেতিসের বিরুদ্ধে বাংলাদেশে ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব বাংলাদেশে মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা

ঝাড়গ্রামে মাটির নিচে কী মিলল? বড় দাবিতে অমিত মালব্য, শুরু হচ্ছে বিশেষ সমীক্ষা

ঝাড়গ্রামে মাটির নিচে কী মিলল? বড় দাবিতে অমিত মালব্য, শুরু হচ্ছে বিশেষ সমীক্ষা

ঝাড়গ্রাম, নিউজ ডেস্ক: অশোকনগরের পর এবার ঝাড়গ্রামে মিলল ম্যাঙ্গানিজের খোঁজ। তা খুঁজতে উদ্যোগী রাজ্য সরকার। আর কোথায় কোথায় ম্যাঙ্গানিজ রয়েছে, থাকলে ঠিক কতটা রয়েছে তা জানতে যৌথভাবে সমীক্ষা চালানো হবে।

ইতিমধ্যে, এই উদ্যোগের কথা তুলে ধরে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন বিজেপি নেতা অমিত মালব্য। তিনি লিখেছেন, 'ঝাড়গ্রামের এই ম্যাঙ্গানিজ সম্পদ দীর্ঘদিন ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে ছিল। বর্তমান বিজেপি সরকারের আমলে খনিজ সম্পদের অনুসন্ধান ও ব্যবহারে নতুন গতি এসেছে বলেও দাবি করেছেন তিনি।'

জানা গিয়েছে, আগামী ১৫ই সেপ্টেম্বর থেকে ১৯ শে সেপ্টেম্বর পর্যন্ত ঝাড়গ্রামের বিভিন্ন এলাকায় এই সমীক্ষা চলবে। সিমুলপাল, লাবনি, ভাণ্ডারচুয়া, চৌগা পাহাড়, হাসা ডুংরি, কারকা, বেগুনডিহা, বীরমাণ্ডল এবং বাঁশপাহাড়ি-সহ বেশ কয়েকটি এলাকা সমীক্ষার আওতায় থাকছে।

এই কাজের সাহায্য করবে MOIL Limited। একইসঙ্গে তাদের সঙ্গে সমীক্ষায় অংশ নেবে জিওলজিকাল সার্ভে ইন্ডিয়া(GSI), ইন্ডিয়ান ব্যুরো অফ মাইনস (IBM), এবং পশ্চিমবঙ্গ খনিজ উন্নয়ন ও বাণিজ্য নিগম লিমিটেড (WBMDTCL)। এলাকার মাটি ও পাথরের নমুনা সংগ্রহ করে চলবে পরীক্ষা। পাশাপাশি, ভূতাত্ত্বিক তথ্যও খতিয়ে দেখা হবে।

তবে ম্যাঙ্গানিজের সন্ধান মিললেই সঙ্গে সঙ্গে খনন শুরু হবে না। মজুতের পরিমাণ, খনিজের গুণমান, পরিবেশের উপর প্রভাব এবং প্রয়োজনীয় সরকারি অনুমোদনের বিষয়গুলি খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে খবর। এই উদ্যোগকে ঘিরে রাজনৈতিক চর্চাও শুরু হয়েছে। বিজেপির দাবি, আগের সরকারের সময়ে প্রশাসনিক জটিলতার কারণে রাজ্যের খনিজ সম্পদের সম্ভাবনা সেভাবে কাজে লাগানো হয়নি। তাদের বক্তব্য, নতুন সরকার ক্ষমতায় আসার পর রাজ্যের প্রাকৃতিক সম্পদকে কাজে লাগানোর দিকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

73 Views 0 Likes 0 Comments

Related News

Sundarbans Bus Service : ষষ্ঠীতে যাতায়াতে স্বস্তি, নদী পেরিয়ে গ্রামে মন্ত্রী!
রাজ্য

Sundarbans Bus Service : ষষ্ঠীতে যাতায়াতে স্বস্তি, নদী পেরিয়ে গ্রামে মন্ত্রী!

মাত্র এক সপ্তাহের মধ্যে ১৪টি বাসের মধ্যে ছ’টি বাসের পারমিটের ব্যবস্থা করে পরিষেবা চালু করা হয়েছে। বাকি আটটি বাসের পারমিট আগামী এক মাসের মধ্যে দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন মন্ত্রী।

১৬ অক্টো ২০২৬, ০৫:২৭ পিএম · 2 মিনিট
Headlines: সাদা সিংহ, ডাকের সাজ আর কুমারীপুজো, নবাবি আমলের ঐতিহ্য আজও অটুট রায় চৌধুরী পরিবারে
রাজ্য

Headlines: সাদা সিংহ, ডাকের সাজ আর কুমারীপুজো, নবাবি আমলের ঐতিহ্য আজও অটুট রায় চৌ...

এই বৈশিষ্ট্যই রায় চৌধুরী পরিবারের পুজোকে অন্যদের থেকে আলাদা পরিচিতি দেয়। নবমীতে হয় কুমারীপুজো।

১৬ অক্টো ২০২৬, ০৩:৫৩ পিএম · 2 মিনিট
হিন্দুত্ববিরোধী প্রচারের অভিযোগ ঘিরে সংঘাত, ফের সিপিএমের বুকস্টল ভাঙচুর
রাজ্য

হিন্দুত্ববিরোধী প্রচারের অভিযোগ ঘিরে সংঘাত, ফের সিপিএমের বুকস্টল ভাঙচুর

হাওড়া, নিউজ ডেস্ক: পঞ্চমীর রাতে সিপিএমের বুকস্টল ভাঙচুরের অভিযোগ। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে হাওড়ার ব্যাতাইতলা নতুন পল্লি পুজো মণ্ডপের কাছে। স্থানীয় সিপিএম নেতৃত্বের অভিযোগ, বিজেপির কর্মীরা এই বুক স্টল ভাঙচুর করে। বিজেপি...

১৬ অক্টো ২০২৬, ০৯:৫৯ এএম · 1 মিনিট
Malda News: পুজোর আগে ক্ষুদেদের পাতে স্পেশাল মেনু, খুশিতে মাতল পড়ুয়ারা
রাজ্য

Malda News: পুজোর আগে ক্ষুদেদের পাতে স্পেশাল মেনু, খুশিতে মাতল পড়ুয়ারা

পড়াশোনার ব্যস্ততার মাঝেও এমন ছোট ছোট আয়োজন যে স্কুল জীবনকে আরও আনন্দময় করে তুলতে পারে, মালদার এই প্রাথমিক স্কুলের উদ্যোগ যেন তারই উদাহরণ। পুজোর ছুটির আগে বিরিয়ানির স্বাদ এবং বন্ধুদের সঙ্গে একসঙ্গে খাওয়ার স্মৃতি নিয়ে বাড়ি ফিরল খুদেরা।

১৪ অক্টো ২০২৬, ০৮:০০ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.