JAZZBAAT 24 BANGLA
১৬ অক্টো ২০২৬, ১০:৫২ পিএম
Breaking
মহাষষ্ঠীতে মেরিনার্সের দারুণ উপহার, দিল্লিকে হারিয়ে জয়ে ফিরল মোহনবাগান 'ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না', সমাজমাধ্যমে সরব মমতা দু’বছরের বেশি জেলবন্দি, আরজি কর দুর্নীতিতে জামিন সন্দীপ ঘোষের কাঁধে চোট অর্শদীপের, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টিতে দলে ভুবনেশ্বর সান্ডারল্যান্ড ও জুভেন্তাসের প্রত্যাবর্তন, সালজবুর্গকে ৪ গোল দিল এসি মিলান ইয়ামলের জাদুতে অপ্রতিরোধ্য বার্সেলোনা, এবার কঠিন পরীক্ষা বেতিসের বিরুদ্ধে বাংলাদেশে ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব বাংলাদেশে মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা মহাষষ্ঠীতে মেরিনার্সের দারুণ উপহার, দিল্লিকে হারিয়ে জয়ে ফিরল মোহনবাগান 'ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না', সমাজমাধ্যমে সরব মমতা দু’বছরের বেশি জেলবন্দি, আরজি কর দুর্নীতিতে জামিন সন্দীপ ঘোষের কাঁধে চোট অর্শদীপের, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টিতে দলে ভুবনেশ্বর সান্ডারল্যান্ড ও জুভেন্তাসের প্রত্যাবর্তন, সালজবুর্গকে ৪ গোল দিল এসি মিলান ইয়ামলের জাদুতে অপ্রতিরোধ্য বার্সেলোনা, এবার কঠিন পরীক্ষা বেতিসের বিরুদ্ধে বাংলাদেশে ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব বাংলাদেশে মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা

বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ! ধ্বংসস্তূপে একের পর এক দেহ, বাড়ছে মৃতের সংখ্যা

বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ! ধ্বংসস্তূপে একের পর এক দেহ, বাড়ছে মৃতের সংখ্যা

উত্তরপ্রদেশ, নিউজ ডেস্ক: ভয়াবহ বিস্ফোরণ! কেঁপে উঠলো স্থানীয় অঞ্চল। এই ঘটনা সোমবারের। উত্তরপ্রদেশের প্রয়াগরাজের কৌশম্বী জেলা। এই জেলার অন্তর্গত পিপড়ি থানা এবং এই থানার অন্তর্গত মনোরি গ্রাম। সোমবার দুপুরে এই গ্রামেই ঘটেছে বিস্ফোরণ জানা গিয়েছে একটি বাজি কারখানায় বিস্ফোরণটি ঘটেছিল। এই বিস্ফোরণে আহত হয়েছে ৫ জন এবং নিহত এখনো পর্যন্ত ১১ জন। তবে অন্য হিসেব বলছে এখনো পর্যন্ত ১৮ জনের মৃতদেহ পাওয়া গিয়েছে।

বিস্ফোরণে কারখানাটি সম্পূর্ণভাবে ধূলিস্যাৎ হয়ে গেছে। এছাড়াও, আশপাশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কারখানার পাশে অন্তত পাঁচ থেকে ছ'টি বাড়ি ধসে গেছে। এই ঘটনায় পুলিশ, দমকল,জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (এনডিআরএফ), রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনী (এসডিআরএফ) এবং ভারতীয় বিমানবাহিনীর সদস্যরা যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে। উদ্ধারকাজে বিমানবাহিনীর ৫০ জনের বেশি সদস্যও অংশ নিচ্ছেন।

ঘটনাস্থলে মোতায়েন ১২টিরও বেশি দমকল ইঞ্জিন। এছাড়াও প্রায় ২৪টি অ্যাম্বুলেন্স মোতায়েন রয়েছে। ধ্বংসস্তূপ সরানোর জন্য প্রায় ১০টি বুলডোজার ও ক্রেন ব্যবহার হচ্ছে। ধ্বংসাবশেষ সরিয়ে আটকে পড়া ব্যক্তিদের সন্ধান চলছে। ধ্বংসস্তূপে আরও মানুষ আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করছে পুলিশ। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। বিস্ফোরণের প্রভাবে একটি উচ্চক্ষমতার বিদ্যুতের খুঁটি ও বিদ্যুৎ সঞ্চালন লাইনও ক্ষতিগ্রস্ত হয়। বিদ্যুৎ বিভাগের কর্মীরা ক্ষতি মেরামত করে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা করছেন। এই বিস্ফোরণের প্রভাবে দিল্লি-হাওড়া রেলপথ এক ঘণ্টা  বন্ধ রাখা হয়।

এই ঘটনায় আহত একটি বাচ্চা জানায় 'দুটি ছোট ভাই এবং বাবা-মা ওই বিস্ফোরণে মারা গিয়েছেন।' সাংবাদিকরা প্রশ্ন করেন - 'বাকিরা ওখানে কি আটকে আছেন?' তখন মেয়েটি বলে সে জানে না। এরপরে সাংবাদিকরা আবার তাকে প্রশ্ন করে- সবাই ওখান থেকে পালিয়ে গিয়েছে?  সেই ব্যাপারেও বাচ্চা মেয়েটি  বলে  সে দেখেনি। তার বাড়ি কোথায়, এই প্রশ্ন শুনে মেয়েটি বলে-তার বাড়ী এখানেই।

ঘটনাটি নিয়ে স্থানীয় কার্যকর্তারা বলেছেন 'নিহতরা সবাই কারখানার আশেপাশের বাসিন্দা। এই ঘটনায় কম বেশি ১৮ জনের মত মানুষ আহত হয়ে থাকতে পারেন।' এই ঘটনা নিয়ে স্থানীয় জেলাশাসক অজয় পাল বলেছেন 'বিস্ফোরণের পর ১১ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন থাকা অবস্থায় মৃত্যু হয় পাঁচজনের আরো পাঁচজন চিকিৎসাধীন।'

44 Views 0 Likes 0 Comments

Related News

বিবাহবিচ্ছেদের আইনি জটিলতা নিয়ে জনতার মত চাইল মহারাষ্ট্রের অভিন্ন দেওয়ানি বিধি কমিটি
দেশ

বিবাহবিচ্ছেদের আইনি জটিলতা নিয়ে জনতার মত চাইল মহারাষ্ট্রের অভিন্ন দেওয়ানি বিধি কমি...

মুম্বই: বিয়ে ভাঙার আইনি প্রক্রিয়া কি এতটাই জটিল যে দাম্পত্য সম্পর্কে জড়াতে ভয় পাচ্ছেন অনেকে? বিবাহবিচ্ছেদ, খোরপোশ এবং সম্পত্তির অধিকার নিয়ে আইনি টানাপড়েন এড়াতেই কি বিয়ের বদলে লিভ-ইন সম্পর্ককে বেছে নিচ্ছেন দম্পতিরা? এ ...

১৬ অক্টো ২০২৬, ০৫:১০ পিএম · 5 মিনিট
Abhijit Dipke : দিল্লিতে তিরঙ্গা যাত্রা ঘিরে নতুন মোড়, অভিজিৎ দীপকে বার্তা পুলিশের
দেশ

Abhijit Dipke : দিল্লিতে তিরঙ্গা যাত্রা ঘিরে নতুন মোড়, অভিজিৎ দীপকে বার্তা পুলিশে...

তিরঙ্গা যাত্রা' ঘিরে দিল্লিতে নতুন করে চর্চায় সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে।

১৬ অক্টো ২০২৬, ০৫:০২ পিএম · 2 মিনিট
ইউরোপে কড়া হচ্ছে অভিবাসন নীতি, বাড়ছে রাজনৈতিক চাপ
দেশ

ইউরোপে কড়া হচ্ছে অভিবাসন নীতি, বাড়ছে রাজনৈতিক চাপ

ব্রিটেন: ইউরোপে অভিবাসন নিয়ে বিতর্ক নতুন মাত্রা পেয়েছে। বিদেশি নাগরিকদের প্রবেশ, বসবাসের অনুমতি এবং অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ করছে পর্তুগাল। এ বার সেই পথেই হাঁটার চাপ বাড়ছে স্পেনের উপরেও। সীমান্তে অনিয়ন্ত্রিত...

১৬ অক্টো ২০২৬, ০৩:২৯ পিএম · 5 মিনিট
ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে ইলন মাস্কের ‘স্টারশিল্ড’, এক নির্দেশেই থমকে যেতে পারে ড্রোন!
দেশ

ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে ইলন মাস্কের ‘স্টারশিল্ড’, এক নির্দেশেই থমকে যেতে পারে ড্রো...

ইউক্রেন: যুদ্ধের ময়দানে এখন শুধু কামান, ক্ষেপণাস্ত্র কিংবা যুদ্ধবিমান নয়, জয়-পরাজয়ের হিসাব বদলে দিতে পারে মহাকাশে ঘুরে বেড়ানো উপগ্রহও। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনের সামরিক বাহিনীর যোগাযোগ এবং ড্রোন পরিচালনায় গুরুত্ব...

১৬ অক্টো ২০২৬, ০৩:১৮ পিএম · 5 মিনিট

Top Comments (0)

No approved comments yet.