JAZZBAAT 24 BANGLA
১৬ অক্টো ২০২৬, ১০:৫৩ পিএম
Breaking
মহাষষ্ঠীতে মেরিনার্সের দারুণ উপহার, দিল্লিকে হারিয়ে জয়ে ফিরল মোহনবাগান 'ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না', সমাজমাধ্যমে সরব মমতা দু’বছরের বেশি জেলবন্দি, আরজি কর দুর্নীতিতে জামিন সন্দীপ ঘোষের কাঁধে চোট অর্শদীপের, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টিতে দলে ভুবনেশ্বর সান্ডারল্যান্ড ও জুভেন্তাসের প্রত্যাবর্তন, সালজবুর্গকে ৪ গোল দিল এসি মিলান ইয়ামলের জাদুতে অপ্রতিরোধ্য বার্সেলোনা, এবার কঠিন পরীক্ষা বেতিসের বিরুদ্ধে বাংলাদেশে ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব বাংলাদেশে মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা মহাষষ্ঠীতে মেরিনার্সের দারুণ উপহার, দিল্লিকে হারিয়ে জয়ে ফিরল মোহনবাগান 'ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না', সমাজমাধ্যমে সরব মমতা দু’বছরের বেশি জেলবন্দি, আরজি কর দুর্নীতিতে জামিন সন্দীপ ঘোষের কাঁধে চোট অর্শদীপের, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টিতে দলে ভুবনেশ্বর সান্ডারল্যান্ড ও জুভেন্তাসের প্রত্যাবর্তন, সালজবুর্গকে ৪ গোল দিল এসি মিলান ইয়ামলের জাদুতে অপ্রতিরোধ্য বার্সেলোনা, এবার কঠিন পরীক্ষা বেতিসের বিরুদ্ধে বাংলাদেশে ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব বাংলাদেশে মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা

রাহুল গান্ধীর বিরুদ্ধে এফআইআরে ফুঁসছে কংগ্রেস, বিক্ষোভ গোটা দেশজুড়ে

রাহুল গান্ধীর বিরুদ্ধে এফআইআরে ফুঁসছে কংগ্রেস, বিক্ষোভ গোটা দেশজুড়ে

নিউজ ডেস্ক: উত্তরাখণ্ডের হলদওয়ানিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের মঞ্চে শুদ্ধিকরণের ঘটনায় এফআইআর চেয়ে নিজেই অভিযুক্ত হয়েছেন রাহুল গান্ধী। লোকসভার বিরোধী দলনেতার বিরুদ্ধেই দায়ের করা হয়েছে এফআইআর। সেই ঘটনায় এ বার আরও তীব্র হল রাজনৈতিক সংঘাত। রাহুলের বিরুদ্ধে এফআইআর হওয়ার প্রতিবাদে সোমবার কর্নাটক, পশ্চিমবঙ্গ, বিহার, গোয়া এবং শ্রীনগরের রাস্তায় বিক্ষোভ, মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন কংগ্রেস নেতা-কর্মীরা। কংগ্রেসের অভিযোগ, বিরোধী দলনেতাকে নিশানা করতেই রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছে বিজেপি।

ঘটনার সূত্রপাত হলদওয়ানির রামলীলা ময়দানে খাড়গের সভাকে ঘিরে। দলিত সম্প্রদায়ের নেতা খাড়গে সেখানে বক্তব্য রাখার পর মঞ্চ ও সভাস্থলে ‘শুদ্ধিকরণ’ অনুষ্ঠান করা হয় বলে অভিযোগ। শনিবার সাংবাদিক বৈঠকে রাহুল দাবি করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উচিত এই ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দেওয়া। তার পরেই হলদওয়ানির শ্রী রাম সেনা ধর্মার্থ সেবা সমিতির সদস্য অমিত কুমার পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন রাহুলের নামেই। ধর্ম ও জাতের ভিত্তিতে বিদ্বেষ ছড়ানোর অভিযোগে মামলা রুজু হয় তাঁর বিরুদ্ধে।

এই এফআইআরকে হাতিয়ার করেই সোমবার দেশজুড়ে প্রতিবাদে নামে কংগ্রেস। দলের সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল রাজ্য ও জেলা নেতৃত্বকে বড় মিছিল করার নির্দেশ দেন। তাঁর অভিযোগ, সামাজিক ন্যায় ও সংবিধানের মূল্যবোধের পক্ষে কথা বলার জন্যই নিশানা করা হচ্ছে রাহুলকে। বিজেপি নাকি ‘জাতিবিদ্বেষী আচরণকে প্রকাশ্যে সমর্থন’ করছে এবং বিরোধী দলনেতার বিরুদ্ধে ‘রাষ্ট্রযন্ত্রে'র নির্লজ্জ অপব্যবহার করা হচ্ছে, এমনই অভিযোগ করেছিলেন তিনি। পাশাপাশি, ঘটনায় অভিযুক্ত বিজেপি কর্মীদের বিরুদ্ধে অবিলম্বে আইনি ব্যবস্থা নেওয়ার দাবিও জানায় কংগ্রেস।

সেই প্রতিবাদের ঢেউ আছড়ে পড়ে ভূস্বর্গেও। রাহুলের বিরুদ্ধে এফআইআরের প্রতিবাদে জম্মু ও কাশ্মীরের রাজধানী শ্রীনগরের রাজপথে নেমে বিক্ষোভ দেখায় কংগ্রেস। এ দিকে বিষয়টি নিয়ে সরব হয়েছেন কংগ্রেসের রণদীপ সুরজেওয়ালা এবং জয়রাম রমেশও। সুরজেওয়ালার অভিযোগ, রাহুলের বিরুদ্ধে এফআইআর করে বিজেপি সরকার তাদের ‘আসল চেহারা’ প্রকাশ করেছে। খাড়গের বক্তব্যের উল্লেখ করে তিনি উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামীকেও সমালোচনায় বিদ্ধ করেছেন। রমেশের দাবি, দলিতদের ‘অবিচার, অপমান ও বৈষম্য’-এর বিষয়টি রাহুল সামনে এনেছিলেন। অথচ শুদ্ধিকরণ অনুষ্ঠানে যাঁরা জড়িত, তাঁদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নিয়ে রাহুলের বিরুদ্ধেই ২৪ ঘন্টার মধ্যে এফআইআর করা হয়েছে। ফলে এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি-কংগ্রেসের রাজনৈতিক তরজা আরও চড়ল।

 

 

95 Views 0 Likes 0 Comments

Related News

বিবাহবিচ্ছেদের আইনি জটিলতা নিয়ে জনতার মত চাইল মহারাষ্ট্রের অভিন্ন দেওয়ানি বিধি কমিটি
দেশ

বিবাহবিচ্ছেদের আইনি জটিলতা নিয়ে জনতার মত চাইল মহারাষ্ট্রের অভিন্ন দেওয়ানি বিধি কমি...

মুম্বই: বিয়ে ভাঙার আইনি প্রক্রিয়া কি এতটাই জটিল যে দাম্পত্য সম্পর্কে জড়াতে ভয় পাচ্ছেন অনেকে? বিবাহবিচ্ছেদ, খোরপোশ এবং সম্পত্তির অধিকার নিয়ে আইনি টানাপড়েন এড়াতেই কি বিয়ের বদলে লিভ-ইন সম্পর্ককে বেছে নিচ্ছেন দম্পতিরা? এ ...

১৬ অক্টো ২০২৬, ০৫:১০ পিএম · 5 মিনিট
Abhijit Dipke : দিল্লিতে তিরঙ্গা যাত্রা ঘিরে নতুন মোড়, অভিজিৎ দীপকে বার্তা পুলিশের
দেশ

Abhijit Dipke : দিল্লিতে তিরঙ্গা যাত্রা ঘিরে নতুন মোড়, অভিজিৎ দীপকে বার্তা পুলিশে...

তিরঙ্গা যাত্রা' ঘিরে দিল্লিতে নতুন করে চর্চায় সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে।

১৬ অক্টো ২০২৬, ০৫:০২ পিএম · 2 মিনিট
ইউরোপে কড়া হচ্ছে অভিবাসন নীতি, বাড়ছে রাজনৈতিক চাপ
দেশ

ইউরোপে কড়া হচ্ছে অভিবাসন নীতি, বাড়ছে রাজনৈতিক চাপ

ব্রিটেন: ইউরোপে অভিবাসন নিয়ে বিতর্ক নতুন মাত্রা পেয়েছে। বিদেশি নাগরিকদের প্রবেশ, বসবাসের অনুমতি এবং অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ করছে পর্তুগাল। এ বার সেই পথেই হাঁটার চাপ বাড়ছে স্পেনের উপরেও। সীমান্তে অনিয়ন্ত্রিত...

১৬ অক্টো ২০২৬, ০৩:২৯ পিএম · 5 মিনিট
ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে ইলন মাস্কের ‘স্টারশিল্ড’, এক নির্দেশেই থমকে যেতে পারে ড্রোন!
দেশ

ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে ইলন মাস্কের ‘স্টারশিল্ড’, এক নির্দেশেই থমকে যেতে পারে ড্রো...

ইউক্রেন: যুদ্ধের ময়দানে এখন শুধু কামান, ক্ষেপণাস্ত্র কিংবা যুদ্ধবিমান নয়, জয়-পরাজয়ের হিসাব বদলে দিতে পারে মহাকাশে ঘুরে বেড়ানো উপগ্রহও। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনের সামরিক বাহিনীর যোগাযোগ এবং ড্রোন পরিচালনায় গুরুত্ব...

১৬ অক্টো ২০২৬, ০৩:১৮ পিএম · 5 মিনিট

Top Comments (0)

No approved comments yet.