JAZZBAAT 24 BANGLA
১৬ অক্টো ২০২৬, ১০:৫২ পিএম
Breaking
মহাষষ্ঠীতে মেরিনার্সের দারুণ উপহার, দিল্লিকে হারিয়ে জয়ে ফিরল মোহনবাগান 'ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না', সমাজমাধ্যমে সরব মমতা দু’বছরের বেশি জেলবন্দি, আরজি কর দুর্নীতিতে জামিন সন্দীপ ঘোষের কাঁধে চোট অর্শদীপের, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টিতে দলে ভুবনেশ্বর সান্ডারল্যান্ড ও জুভেন্তাসের প্রত্যাবর্তন, সালজবুর্গকে ৪ গোল দিল এসি মিলান ইয়ামলের জাদুতে অপ্রতিরোধ্য বার্সেলোনা, এবার কঠিন পরীক্ষা বেতিসের বিরুদ্ধে বাংলাদেশে ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব বাংলাদেশে মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা মহাষষ্ঠীতে মেরিনার্সের দারুণ উপহার, দিল্লিকে হারিয়ে জয়ে ফিরল মোহনবাগান 'ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না', সমাজমাধ্যমে সরব মমতা দু’বছরের বেশি জেলবন্দি, আরজি কর দুর্নীতিতে জামিন সন্দীপ ঘোষের কাঁধে চোট অর্শদীপের, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টিতে দলে ভুবনেশ্বর সান্ডারল্যান্ড ও জুভেন্তাসের প্রত্যাবর্তন, সালজবুর্গকে ৪ গোল দিল এসি মিলান ইয়ামলের জাদুতে অপ্রতিরোধ্য বার্সেলোনা, এবার কঠিন পরীক্ষা বেতিসের বিরুদ্ধে বাংলাদেশে ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব বাংলাদেশে মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা

বিজেপিকে আরএসএসের মুখপত্রের কড়া সতর্কবার্তা

বিজেপিকে আরএসএসের মুখপত্রের কড়া সতর্কবার্তা

কলকাতা, নিউজ ডেস্ক: রাজ্যে পালাবদলের পর ‘তৃণমূলীকরণ’ রুখতে কড়া বার্তা দিয়েছিলেন  রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। কিন্তু, তারপর বদলে যায় সেই ছবি। বিজেপির দিকে পা বাড়াতে দেখা যায় একের তৃণমূল নেতা থেকে সাংসদ, বিধায়কদের। যা নিয়ে কার্যত বিজেপির তৃণমূলীকরণ হচ্ছে বলে অভিযোগ উঠতে শুরু করে। এমতাবস্থায় গেরুয়া শিবিরকে সতর্ক করল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)-এর মুখপত্র ‘স্বস্তিকা’। পাশাপাশি দলের সাংগঠনিক চরিত্র নিয়েও সতর্কবার্তা দেওয়া হয়।

এইসব নিয়ে আগেই সতর্কবার্তা দিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। এবার সাবধান করলেন আরএসএসের মুখপত্র স্বস্তিকা। 
সম্পাদকীয়তে বলা হয়েছে,‘মানুষ পরিবর্তনের প্রত্যাশায় বিজেপিকে ক্ষমতায় এনেছে। সেই জায়গায় দাঁড়িয়ে দলের আচরণ বা কাজকর্ম নিয়ে ভোটারদের মধ্যে যদি এমন ধারণা তৈরি হয় যে পুরনো শাসকদলের সঙ্গে বিজেপির মৌলিক কোনও পার্থক্য নেই, তা হলে পরিস্থিতি দ্রুত বদলে যেতে পারে।’

পাশাপাশি অল্প সংখ্যক ভোটারের মধ্যেও যদি বিজেপিকে পুরনো শাসনেরই বিকল্প মুখ হিসেবে দেখার প্রবণতা তৈরি হয়, তার প্রভাব বড় অংশের ভোটারের উপর পড়তে পারে বলে সতর্ক করা হয়েছে।  সম্পাদকীয়র বক্তব্য অনুযায়ী,‘মাত্র ২ শতাংশ মানুষ অথবা ভোটার মনে করে বিজেপি আদতে পনেরো বছর ধরে চলে আসা একটি ‘তস্কর’ সরকারের আর একটি রূপ। তবে তার ফলে ৯০ শতাংশ ভোটার বিজেপি থেকে সরে যেতে দ্বিধা বোধ করবে না।’ সেক্ষেত্রে  সাধারণ মানুষের চিন্তা 
ভাবনাকে গুরুত্ব দেওয়া নতুন সরকারের কাছে অত্যন্ত জরুরি বলেই মনে করছে  সংঘের মুখপত্র।

একইসঙ্গে রাজ্যে দীর্ঘদিনের শাসনকালে দুর্নীতি, তোলাবাজি এবং সমাজবিরোধী কার্যকলাপকে ঘিরে যে অভিযোগগুলি উঠেছে, সেগুলির প্রসঙ্গও টেনে আনা হয়েছে। বিভিন্ন সময়ের একাধিক বিতর্কিত ঘটনার উল্লেখ করে শিক্ষা নেওয়ার প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে। দীর্ঘদিন ক্ষমতায় থাকা রাজনৈতিক দল দুর্বল হয়ে পড়েছে। বাম-কংগ্রেসও আগের তুলনায় অনেকটাই পিছিয়ে পড়েছে। ফলে বিজেপির জন্য সামনে বড় সুযোগ রয়েছে বলে মনে করা হচ্ছে।

82 Views 0 Likes 0 Comments

Related News

'ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না', সমাজমাধ্যমে সরব মমতা
মহানগর

'ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না', সমাজমাধ্যমে সরব মমতা

নয়া দিল্লি: ফের আটক ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। শুক্রবার তেরঙা কর্মসূচিতে যোগ দেওয়ার আগেই নিজের বাড়ি থেকেই তাঁকে আটক করে পুলিশ। এবার এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সমাজমাধ্যমে একটি পো...

১৬ অক্টো ২০২৬, ০৯:০৯ পিএম · 1 মিনিট
দু’বছরের বেশি জেলবন্দি, আরজি কর দুর্নীতিতে জামিন সন্দীপ ঘোষের
মহানগর

দু’বছরের বেশি জেলবন্দি, আরজি কর দুর্নীতিতে জামিন সন্দীপ ঘোষের

কলকাতা, নিউজ ডেস্ক: আরজি কর দুর্নীতি মামলায় জামিন পেলেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ।হাসপাতালের আর্থিক অনিয়ম এবং মেধাতালিকায় কারচুপির অভিযোগে দায়ের হওয়া সিবিআই মামলায় এই নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। বিচারপতি এম এম সুন্দরেশ...

১৬ অক্টো ২০২৬, ০৯:০২ পিএম · 1 মিনিট
অনুমতি ছাড়া স্টল নয়, বনগাঁয় সিপিএমের বুক স্টলে 'না' কলকাতা হাইকোর্টের
মহানগর

অনুমতি ছাড়া স্টল নয়, বনগাঁয় সিপিএমের বুক স্টলে 'না' কলকাতা হাইকোর্টের

নিউজ ডেস্ক: দুর্গাপুজোর সময় সিপিএমের বইয়ের স্টল বসানো নিয়ে আইনি টানাপোড়েন অব্যাহত। কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্যের আবেদনের ভিত্তিতে এবার সিপিএমের স্টল বসানোর অনুমতি খারিজ করল প্রধান বিচা...

১৬ অক্টো ২০২৬, ০৬:২১ পিএম · 2 মিনিট
২৪ ঘণ্টার মধ্যে পোস্ট মুছতে হবে, মনোজকে 'ভোটচোর' মন্তব্যে মহুয়া মৈত্রকে আদালতের নির্দেশ
মহানগর

২৪ ঘণ্টার মধ্যে পোস্ট মুছতে হবে, মনোজকে 'ভোটচোর' মন্তব্যে মহুয়া মৈত্রকে আদালতের নি...

কলকাতা, নিউজ ডেস্ক: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR-কে কেন্দ্র করে রাজ্যের মুখ্যসচিব মনোজ আগরওয়ালকে নিয়ে সমাজমাধ্যমে মন্তব্য করে বিপাকে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তাঁর বিরুদ্ধে মানহানির মামলা করে আলিপুর আদালতের (...

১৫ অক্টো ২০২৬, ০৯:৫৪ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.