JAZZBAAT 24 BANGLA
১৬ অক্টো ২০২৬, ১০:৫২ পিএম
Breaking
মহাষষ্ঠীতে মেরিনার্সের দারুণ উপহার, দিল্লিকে হারিয়ে জয়ে ফিরল মোহনবাগান 'ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না', সমাজমাধ্যমে সরব মমতা দু’বছরের বেশি জেলবন্দি, আরজি কর দুর্নীতিতে জামিন সন্দীপ ঘোষের কাঁধে চোট অর্শদীপের, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টিতে দলে ভুবনেশ্বর সান্ডারল্যান্ড ও জুভেন্তাসের প্রত্যাবর্তন, সালজবুর্গকে ৪ গোল দিল এসি মিলান ইয়ামলের জাদুতে অপ্রতিরোধ্য বার্সেলোনা, এবার কঠিন পরীক্ষা বেতিসের বিরুদ্ধে বাংলাদেশে ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব বাংলাদেশে মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা মহাষষ্ঠীতে মেরিনার্সের দারুণ উপহার, দিল্লিকে হারিয়ে জয়ে ফিরল মোহনবাগান 'ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না', সমাজমাধ্যমে সরব মমতা দু’বছরের বেশি জেলবন্দি, আরজি কর দুর্নীতিতে জামিন সন্দীপ ঘোষের কাঁধে চোট অর্শদীপের, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টিতে দলে ভুবনেশ্বর সান্ডারল্যান্ড ও জুভেন্তাসের প্রত্যাবর্তন, সালজবুর্গকে ৪ গোল দিল এসি মিলান ইয়ামলের জাদুতে অপ্রতিরোধ্য বার্সেলোনা, এবার কঠিন পরীক্ষা বেতিসের বিরুদ্ধে বাংলাদেশে ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব বাংলাদেশে মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা

চোপড়ায় ফের তৃণমূল নেতা গ্রেফতার, উত্তপ্ত রাজনৈতিক মহল

চোপড়ায় ফের তৃণমূল নেতা গ্রেফতার, উত্তপ্ত রাজনৈতিক মহল

উত্তর দিনাজপুর, নিউজ ডেস্ক: চোপড়া যেন কিছুতেই সংবাদ শিরোনাম থেকে সরছে না। রাজ্য রাজনৈতিক পালা বদলের পর থেকে একের পর এক তৃণমূল নেতা-কর্মীর গ্রেফতার ঘিরে উত্তপ্ত হচ্ছে উত্তর দিনাজপুরের এই এলাকা। সেই আবহে এবার ফের চোপড়ায় গ্রেফতার হলেন এক তৃণমূল নেতা। গভীর রাতে তাঁকে বাড়ি থেকে গ্রেফতার করেন পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা।

পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম একরামুল হক। তিনি চোপড়া পঞ্চায়েত কমিটির বিদ্যুৎ বিভাগের কর্মী এবং তৃণমূল ব্লক কোর কমিটির সদস্য বলে জানা গিয়েছে। সোমবার গভীর রাতে মাচিয়ালী গ্রাম পঞ্চায়েতের কাঁচাকালি এলাকায় নিজের বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করে চোপড়া থানার পুলিশ। এরপর মঙ্গলবার তাঁকে ইসলামপুর মহকুমা আদালতে পেশ করা হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত তৃণমূল নেতার বিরুদ্ধে আগের থেকেই একাধিক মামলা রয়েছে। যদিও ঠিক কোন মামলায় তাঁকে এবার গ্রেফতার করা হয়েছে, তা নিয়ে ধৃতের বক্তব্যে তৈরি হয়েছে অন্য প্রশ্ন। আদালতে নিয়ে যাওয়ার পথে পুলিশের গাড়িতে বসেই সংবাদমাধ্যমের সামনে নিজের বক্তব্য তুলে ধরেন তিনি। তাঁর দাবি, তাঁর নামে কোনও কেস বা মামলা ছিল না। আগের দুটি পুরনো মামলা ছিল। সেগুলি থেকে তিনি আগেই জামিন নিয়ে নিয়েছেন।

এখন প্রশ্ন উঠেছে, তাহলে নতুন করে কোন মামলায় গ্রেফতার করা হল তাঁকে। এই প্রশ্নের উত্তর অবশ্য নেতার কাছেও স্পষ্ট নয়। একরামুল বলেন নতুন করে তাঁর বিরুদ্ধে কি মামলা দেওয়া হয়েছে, সে বিষয়ে তিনি কিছুই জানেন না। গ্রেফতারের নেপথে রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে কি না, সেই প্রশ্নও তাঁকে করা হয়। তবে, এ বিষয়ে এখনও পর্যন্ত তিনি কোনও কারণ জানেন না বলে দাবি করেন।

তবে, চোপড়ায় একের পর এক তৃণমূল নেতা গ্রেফতার হওয়ায় রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। বিরোধীদের তরফে ঘটনাকে রাজনৈতিক প্রতিহিংসার সঙ্গে জড়ানোর চেষ্টা হতে পারে, আবার পুলিশের তরফে সমস্ত অভিযোগের ভিত্তিতে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে এমন দাবিও সামনে আসতে পারে। তবে, ধৃত তৃণমূল নেতার বিরুদ্ধে থাকা অভিযোগ এবং তাঁর গ্রেফতারের প্রকৃত কারণ কি, তা আদালতের পরবর্তী পদক্ষেপে আরও স্পষ্ট হবে।

60 Views 0 Likes 0 Comments

Related News

Sundarbans Bus Service : ষষ্ঠীতে যাতায়াতে স্বস্তি, নদী পেরিয়ে গ্রামে মন্ত্রী!
রাজ্য

Sundarbans Bus Service : ষষ্ঠীতে যাতায়াতে স্বস্তি, নদী পেরিয়ে গ্রামে মন্ত্রী!

মাত্র এক সপ্তাহের মধ্যে ১৪টি বাসের মধ্যে ছ’টি বাসের পারমিটের ব্যবস্থা করে পরিষেবা চালু করা হয়েছে। বাকি আটটি বাসের পারমিট আগামী এক মাসের মধ্যে দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন মন্ত্রী।

১৬ অক্টো ২০২৬, ০৫:২৭ পিএম · 2 মিনিট
Headlines: সাদা সিংহ, ডাকের সাজ আর কুমারীপুজো, নবাবি আমলের ঐতিহ্য আজও অটুট রায় চৌধুরী পরিবারে
রাজ্য

Headlines: সাদা সিংহ, ডাকের সাজ আর কুমারীপুজো, নবাবি আমলের ঐতিহ্য আজও অটুট রায় চৌ...

এই বৈশিষ্ট্যই রায় চৌধুরী পরিবারের পুজোকে অন্যদের থেকে আলাদা পরিচিতি দেয়। নবমীতে হয় কুমারীপুজো।

১৬ অক্টো ২০২৬, ০৩:৫৩ পিএম · 2 মিনিট
হিন্দুত্ববিরোধী প্রচারের অভিযোগ ঘিরে সংঘাত, ফের সিপিএমের বুকস্টল ভাঙচুর
রাজ্য

হিন্দুত্ববিরোধী প্রচারের অভিযোগ ঘিরে সংঘাত, ফের সিপিএমের বুকস্টল ভাঙচুর

হাওড়া, নিউজ ডেস্ক: পঞ্চমীর রাতে সিপিএমের বুকস্টল ভাঙচুরের অভিযোগ। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে হাওড়ার ব্যাতাইতলা নতুন পল্লি পুজো মণ্ডপের কাছে। স্থানীয় সিপিএম নেতৃত্বের অভিযোগ, বিজেপির কর্মীরা এই বুক স্টল ভাঙচুর করে। বিজেপি...

১৬ অক্টো ২০২৬, ০৯:৫৯ এএম · 1 মিনিট
Malda News: পুজোর আগে ক্ষুদেদের পাতে স্পেশাল মেনু, খুশিতে মাতল পড়ুয়ারা
রাজ্য

Malda News: পুজোর আগে ক্ষুদেদের পাতে স্পেশাল মেনু, খুশিতে মাতল পড়ুয়ারা

পড়াশোনার ব্যস্ততার মাঝেও এমন ছোট ছোট আয়োজন যে স্কুল জীবনকে আরও আনন্দময় করে তুলতে পারে, মালদার এই প্রাথমিক স্কুলের উদ্যোগ যেন তারই উদাহরণ। পুজোর ছুটির আগে বিরিয়ানির স্বাদ এবং বন্ধুদের সঙ্গে একসঙ্গে খাওয়ার স্মৃতি নিয়ে বাড়ি ফিরল খুদেরা।

১৪ অক্টো ২০২৬, ০৮:০০ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.