JAZZBAAT 24 BANGLA
১৩ সেপ্টে ২০২৬, ০৯:০৬ পিএম
Breaking
বার্ধক্যের রুপোলি রোদ্দুর বেয়ে স্মৃতির অমল ধ্রুবতারা নন্দীগ্রাম এবং রেজিনগর আসনে প্রার্থী ঘোষণা করল কালীঘাট তৃণমূল, কারা লড়বেন? দাম বাড়লো নাকি কমলো, সোনা কেনার আগে জেনে নিন দর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাহুল-প্রিয়াঙ্কা, কী আলোচনা হল? ফের বাংলাদেশের ময়মনসিংহে দীপু দাসের ছায়া, মাদকবিরোধী কর্মী ফরহাদকে পুড়িয়ে হত্যা প্রবল বৃষ্টির জের, ভয়াবহ ভূমিধস পশ্চিম সিকিমে পুরোপুরি যায়নি নিম্নচাপ, উইক ইন্ডের শেষ দিনেও বৃষ্টির সম্ভাবনা রাজ্যজুড়ে মোদী-জিনপিং বৈঠকের পরই সামনে এল ফারাক! সীমান্ত নিয়ে ভারতের বার্তা শুনল চিন? বার্ধক্যের রুপোলি রোদ্দুর বেয়ে স্মৃতির অমল ধ্রুবতারা নন্দীগ্রাম এবং রেজিনগর আসনে প্রার্থী ঘোষণা করল কালীঘাট তৃণমূল, কারা লড়বেন? দাম বাড়লো নাকি কমলো, সোনা কেনার আগে জেনে নিন দর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাহুল-প্রিয়াঙ্কা, কী আলোচনা হল? ফের বাংলাদেশের ময়মনসিংহে দীপু দাসের ছায়া, মাদকবিরোধী কর্মী ফরহাদকে পুড়িয়ে হত্যা প্রবল বৃষ্টির জের, ভয়াবহ ভূমিধস পশ্চিম সিকিমে পুরোপুরি যায়নি নিম্নচাপ, উইক ইন্ডের শেষ দিনেও বৃষ্টির সম্ভাবনা রাজ্যজুড়ে মোদী-জিনপিং বৈঠকের পরই সামনে এল ফারাক! সীমান্ত নিয়ে ভারতের বার্তা শুনল চিন?

নন্দীগ্রাম এবং রেজিনগর আসনে প্রার্থী ঘোষণা করল কালীঘাট তৃণমূল, কারা লড়বেন?

নন্দীগ্রাম এবং রেজিনগর আসনে প্রার্থী ঘোষণা করল কালীঘাট তৃণমূল, কারা লড়বেন?
TMC Flag ছবি: গ্রাফিক্স: নিজস্ব

কলকাতা, নিউজ ডেস্ক: এবার আসন্ন উপনির্বাচনের প্রার্থী ঘোষণা করল কালীঘাট তৃণমূল। রবিবার দলের পক্ষ থেকে জানানো হয়েছে, নন্দীগ্রামে প্রতিদ্বন্দ্বিতা করবেন সঞ্চিতা প্রধান দে৷ অন্যদিকে রেজিনগর কেন্দ্রে কালীঘাট তৃণমূলের প্রার্থী হচ্ছেন রবিউল আলম চৌধুরী৷ অর্থাৎ কোনও রাজ্যের কোনও কেন্দ্রের প্রার্থী হচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায়।

অপেক্ষার অবসান! অবশেষে আসন্ন উপনির্বাচনের প্রার্থী ঘোষণা করল কালীঘাট তৃণমূল। রবিবার দলের পক্ষ থেকে জানানো হয়েছে, নন্দীগ্রামে প্রতিদ্বন্দ্বিতা করবেন সঞ্চিতা প্রধান দে৷ অন্যদিকে রেজিনগর কেন্দ্রে কালীঘাট তৃণমূলের প্রার্থী হচ্ছেন রবিউল আলম চৌধুরী৷ অর্থাৎ কোনও রাজ্যের কোনও কেন্দ্রের প্রার্থী হচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায়

নন্দীগ্রাম কেন্দ্রটি বরাবরই রাজ্য রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকেই প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারীর কাছেই মমতা ১ লক্ষের বেশি ভোটে হেরেছিলেন ২০২১ সালে। ২০২৬-এও জিতেছেন শুভেন্দু। এবার দুটি কেন্দ্রে প্রার্থী ছিলেন তিনি। ভবানীপুর আর নন্দীগ্রাম। কিন্তু নন্দীগ্রাম ছেড়ে ভাবনীপুরের বিধায়ক হয়েই থাকতে চান শুভেন্দু। তাই নিজের গড় নন্দীগ্রামের আসনটি ছেড়ে দেন। আর সেই কারণেই নন্দীগ্রামে নির্বাচন। ফলে আসন্ন উপনির্বাচনে নন্দীগ্রাম থেকে কালীঘাট তৃণমূল কাকে প্রার্থী করে, তা নিয়ে রাজনৈতিক মহলে বিশেষ আগ্রহ ছিল। শেষ পর্যন্ত সঞ্চিতা প্রধান দে-কে প্রার্থী করার সিদ্ধান্ত নিল দল।

অন্যদিকে রেজিনগর কেন্দ্রেও রবিউল আলম চৌধুরীকে প্রার্থী করেছে কালীঘাট তৃণমূল। দুই কেন্দ্রে প্রার্থী ঘোষণার মধ্য দিয়ে উপনির্বাচনের লড়াইয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল দলের একাংশ। এখন নজর থাকবে এই দুই কেন্দ্রে ভোটের প্রচার এবং সাংগঠনিক প্রস্তুতির দিকে। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয়, ঘোষিত প্রার্থী তালিকায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নেই। অর্থাৎ আসন্ন উপনির্বাচনে কোনও কেন্দ্র থেকেই প্রতিদ্বন্দ্বিতা করছেন না তৃণমূলনেত্রী। এখন দেখার, কালীঘাট তৃণমূলের ঘোষিত দুই প্রার্থীকে সামনে রেখে দল কতটা শক্তিশালী নির্বাচনী লড়াই গড়ে তুলতে পারে এবং ভোটারদের মধ্যে এই প্রার্থী তালিকা কতটা প্রভাব ফেলতে পারে।

আগামী ৬ অক্টোবর উপনির্বাচন হবে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম ও মুর্শিদাবাদের রেজিনগরে। দেশের একাধিক রাজ্যের সঙ্গে ভোট হবে পশ্চিমবঙ্গেও। আগামী ৯ অক্টোবর ফল ঘোষণা। সোমবার বিজ্ঞপ্তি জারি করল নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গের পাশাপাশি তামিলনাড়ুর দুই বিধানসভা কেন্দ্র ও পুদুচেরির এক কেন্দ্রে ভোটের নির্ঘণ্ট ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে ভোট হবে অসমের নগাঁও লোকসভা কেন্দ্রেও। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ১৬ সেপ্টেম্বর। পরদিন অর্থাৎ ১৭ তারিখ স্ক্রুটিনি বা মনোনয়ন পরীক্ষার কাজ চলবে। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন ধার্য হয়েছে ১৯ সেপ্টেম্বর। তার আগেই তৃণমূল প্রতীক নিয়ে ফয়সলা করতে চাইছে তৃণমূলের দুই শিবির।

42 Views 0 Likes 0 Comments

Related News

রবিবারে পুজোর কেনাকাটায় বেরিয়ে বিপাকে যাত্রীরা! ৯ ঘণ্টা বন্ধ নিউ গড়িয়া-টালিগঞ্জ মেট্রো
মহানগর

রবিবারে পুজোর কেনাকাটায় বেরিয়ে বিপাকে যাত্রীরা! ৯ ঘণ্টা বন্ধ নিউ গড়িয়া-টালিগঞ্জ ম...

কলকাতা: পুজোর মরসুম শুরুর আগেই শহরজুড়ে কেনাকাটার ব্যস্ততা। রবিবার হওয়ায় সকাল থেকেই কলকাতার বিভিন্ন বাজার ও শপিং এলাকায় ভিড় বাড়ার কথা। তার মধ্যেই মেট্রো পরিষেবায় বড়সড় পরিবর্তন হওয়ায় সমস্যায় পড়েছেন বহু যাত্রী। রক্ষণা...

১৩ সেপ্টে ২০২৬, ১২:০৮ পিএম · 2 মিনিট
পুজোয় 'খারাপ খাবার' দিলেই বিপদ, হেল্প লাইন নম্বর চালু করল জেলা প্রশাসন
মহানগর

পুজোয় 'খারাপ খাবার' দিলেই বিপদ, হেল্প লাইন নম্বর চালু করল জেলা প্রশাসন

নিজস্ব প্রতিনিধি: রাজ্যজুড়ে চলছে খাদ্য সুরক্ষা অভিযান। সাধারণ মানুষের জন্য স্বাস্থ্যকর এবং নিরাপদ খাবার নিশ্চিত করতে পথে নেমেছে প্রশাসন। এই পরিস্থিতিতে নম্বর দেওয়া হল খাদ্য-দফতরের তরফে। পুজোয় খারাপ খাবার বিক্রি করলেই এব...

১২ সেপ্টে ২০২৬, ১০:৩৩ পিএম · 2 মিনিট
'ওঁদের কথায় কোনও যায় আসেনা', ঋতব্রতকে তীব্র নিশানা সৌগত রায়ের
মহানগর

'ওঁদের কথায় কোনও যায় আসেনা', ঋতব্রতকে তীব্র নিশানা সৌগত রায়ের

এই বিষয়ে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, 'এখনও প্রতীক নিয়ে কোনও চূড়ান্ত নেওয়া হয়নি।' আসল তৃণমূল প্রসঙ্গে প্রশ্নের উত্তরে তিনি বলে, 'আমাদের কোনও যায় আসেনা ঋতব্রত বন্দ্য়োপাধ্যায় কী বললো।

১২ সেপ্টে ২০২৬, ০৮:১০ পিএম · 2 মিনিট
বিবেকানন্দের বই নেই? শুভেন্দুর মন্তব্যে পাল্টা শতরূপ, টানলেন স্বামীজির ভাই ভূপেন্দ্রনাথের প্রসঙ্গ
মহানগর

বিবেকানন্দের বই নেই? শুভেন্দুর মন্তব্যে পাল্টা শতরূপ, টানলেন স্বামীজির ভাই ভূপেন্দ...

শনিবার সমাজমাধ্যমে একটি পোস্ট করে শতরূপ ঘোষ দাবি করেন, সিপিআই(এম)-এর বইয়ের স্টলে স্বামী বিবেকানন্দের নিজের লেখা এবং তাঁকে নিয়ে লেখা একাধিক প্রামাণ্য বই নিয়মিত পাওয়া যায়।

১২ সেপ্টে ২০২৬, ০৬:১৩ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.