
সীমান্তে এখনও মুখোমুখি ভারত-চিন, অরুণাচল নিয়ে বিস্ফোরক মন্তব্য আইটিবিপি প্রধানের
ভারত-চিন সীমান্তে উত্তেজনা এখনও পুরোপুরি কাটেনি বলে জানালেন আইটিবিপির ডিরেক্টর জেনারেল শত্রুজিৎ কাপুর। তাঁর বক্তব্য, অরুণাচল প্রদেশের বিভিন্ন এলাকায় দুই দেশের সেনার মুখোমুখি অবস্থান অব্যাহত রয়েছে। সীমান্তে নজরদারি ও নিরাপত্তা জোরদার করতে ড্রোন প্ল্যাটুন গঠন এবং বিশেষ প্রশিক্ষণের উপরেও জোর দিচ্ছে বাহিনী। এই মন্তব্যের পর সীমান্ত পরিস্থিতি নিয়ে সরকারের কাছে স্পষ্ট ব্যাখ্যা দাবি করেছে কংগ্রেস।
২৩ অক্টো ২০২৬, ০৬:৫৫ পিএম · 2 মিনিট










