
নারকেল বিক্রির টাকায় চলে সংসার, সাইক্লিংয়ে জাতীয় রেকর্ড নিকোবরের কিশোরীর
নারকেল বিক্রির সামান্য আয়েই চলে সংসার। নেই উপযুক্ত প্রশিক্ষণ পরিকাঠামো, নেই ভেলোড্রোম। তবুও দমে যায়নি নিকোবরের ১৬ বছরের কিশোরী আই এস ব্রিডনি। রাঁচিতে জাতীয় ট্র্যাক সাইক্লিং প্রতিযোগিতায় ৫০০ মিটার টাইম ট্রায়ালে ৩৭.৪৭৯ সেকেন্ড সময় করে গড়েছে নতুন জাতীয় রেকর্ড। প্রত্যন্ত দ্বীপের ছোট্ট গ্রাম থেকে জাতীয় মঞ্চে পৌঁছনোর এই লড়াই এখন অনুপ্রেরণা হয়ে উঠেছে দেশের ক্রীড়ামহলে।
০৬ নভে ২০২৬, ০৫:০২ পিএম · 2 মিনিট










