JAZZBAAT 24 BANGLA
০৬ নভে ২০২৬, ০৪:৪০ পিএম
Breaking
Political News : ভোটের পরেও বিতর্ক, বিচার বিভাগকে নিশানা তৃণমূলের কৃষ্ণানন্দ আগমবাগীশের হাত ধরেই কি বাংলায় শুরু কালীপুজো? জানুন অজানা ইতিহাস বাবার ব্যাটে ঝড়ের উত্তরাধিকার, এশিয়া কাপ কাঁপালেন শেহওয়াগ-পুত্র! রোনাল্ডোকে খোলা চিঠি লিখলেন দিব্যেন্দু ঘোষ ভয়াবহ অগ্নিকাণ্ডে জ্বলল কর্মভূমি এক্সপ্রেসের ৪ কামরা! ট্রেনে তখন ঠাসা যাত্রী, কীভাবে রক্ষা... Chalta Forest : সবুজের বুকে আগুনের তাণ্ডব! ছাই হচ্ছে চালতা ফরেস্ট, বিপন্ন বন্যপ্রাণী Restaurant Psychology-র চমকপ্রদ কৌশল, আপনার অজান্তেই বাড়ছে বিল! ক্ষমা চেয়েও শেষরক্ষা হল না! কৃষ্ণকে নিয়ে মন্তব্যে এবার আদালতের কাঠগড়ায় বাগেশ্বর বাবা Political News : ভোটের পরেও বিতর্ক, বিচার বিভাগকে নিশানা তৃণমূলের কৃষ্ণানন্দ আগমবাগীশের হাত ধরেই কি বাংলায় শুরু কালীপুজো? জানুন অজানা ইতিহাস বাবার ব্যাটে ঝড়ের উত্তরাধিকার, এশিয়া কাপ কাঁপালেন শেহওয়াগ-পুত্র! রোনাল্ডোকে খোলা চিঠি লিখলেন দিব্যেন্দু ঘোষ ভয়াবহ অগ্নিকাণ্ডে জ্বলল কর্মভূমি এক্সপ্রেসের ৪ কামরা! ট্রেনে তখন ঠাসা যাত্রী, কীভাবে রক্ষা... Chalta Forest : সবুজের বুকে আগুনের তাণ্ডব! ছাই হচ্ছে চালতা ফরেস্ট, বিপন্ন বন্যপ্রাণী Restaurant Psychology-র চমকপ্রদ কৌশল, আপনার অজান্তেই বাড়ছে বিল! ক্ষমা চেয়েও শেষরক্ষা হল না! কৃষ্ণকে নিয়ে মন্তব্যে এবার আদালতের কাঠগড়ায় বাগেশ্বর বাবা

ভয়াবহ অগ্নিকাণ্ডে জ্বলল কর্মভূমি এক্সপ্রেসের ৪ কামরা! ট্রেনে তখন ঠাসা যাত্রী, কীভাবে রক্ষা পেলেন সকলে?

ভয়াবহ অগ্নিকাণ্ডে জ্বলল কর্মভূমি এক্সপ্রেসের ৪ কামরা! ট্রেনে তখন ঠাসা যাত্রী, কীভাবে রক্ষা পেলেন সকলে?

রাজপুরা: উৎসবের মরশুমে ফের রেলযাত্রায় আতঙ্ক! চলন্ত ট্রেনে হঠাৎ আগুন। মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে গেল চারপাশ। আগুনের গ্রাসে চলে গেল কর্মভূমি এক্সপ্রেসের চারটি কামরা। শুক্রবার দুপুরে পঞ্জাবের রাজপুরায় এই ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। তবে সময়মতো চেন টেনে ট্রেন থামানোয় বড়সড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে। প্রাথমিক খবর অনুযায়ী, এই ঘটনায় কোনও যাত্রী আহত হননি।

জানা গিয়েছে, অমৃতসর থেকে বিহারের দিকে যাচ্ছিল কর্মভূমি এক্সপ্রেস। রাজপুরার কাছে বসন্তপুরা রেলস্টেশন থেকে প্রায় ১০-১২ কিলোমিটার দূরে থাকাকালীন আচমকাই ট্রেনের কয়েকটি কামরা থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। প্রথমে বিষয়টি বুঝতে না পারলেও কিছুক্ষণের মধ্যেই আগুন ছড়িয়ে পড়তে দেখে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। বিশেষ করে দীপাবলির উৎসব উপলক্ষে ট্রেনে প্রচুর যাত্রী থাকায় পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে ওঠে।

আগুন দেখতে পেয়েই যাত্রীরা দ্রুত ট্রেনের চেন টানেন। সঙ্গে সঙ্গে থেমে যায় ট্রেন। এরপর প্রাণ বাঁচাতে তড়িঘড়ি কামরা থেকে নেমে নিরাপদ দূরত্বে সরে যান তাঁরা। চারটি কামরা থেকে ঘন কালো ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে ভিড় জমে যায় স্থানীয় বাসিন্দাদেরও।

খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় রেলওয়ে পুলিশ ফোর্স (আরপিএফ)-এর আধিকারিকরা। শুরু হয় উদ্ধার ও নিরাপত্তার কাজ। পরিস্থিতি সামাল দিতে তৎপর হয়ে ওঠেন রেলকর্মীরাও। প্রাথমিকভাবে জানা গিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে কীভাবে এই আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়।

ঘটনার পর রেলের তরফে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। আগুন লাগার পিছনে প্রযুক্তিগত ত্রুটি, বৈদ্যুতিক গোলযোগ নাকি অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখা হবে। তদন্তে সমস্ত সম্ভাব্য দিকই বিবেচনা করা হবে বলে জানানো হয়েছে। উৎসবের মরশুমে যাত্রীবোঝাই ট্রেনে এমন অগ্নিকাণ্ড স্বাভাবিকভাবেই রেলযাত্রীদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। তবে দ্রুত চেন টানা এবং যাত্রীদের তৎপরতার কারণে বড়সড় প্রাণহানি এড়ানো গিয়েছে বলেই মনে করা হচ্ছে। এখন তদন্তের রিপোর্টের দিকেই তাকিয়ে রেল কর্তৃপক্ষ।

7 Views 0 Likes 0 Comments

Related News

ক্ষমা চেয়েও শেষরক্ষা হল না! কৃষ্ণকে নিয়ে মন্তব্যে এবার আদালতের কাঠগড়ায় বাগেশ্বর বাবা
দেশ

ক্ষমা চেয়েও শেষরক্ষা হল না! কৃষ্ণকে নিয়ে মন্তব্যে এবার আদালতের কাঠগড়ায় বাগেশ্বর ব...

নিউজ ডেস্ক: ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে মন্তব্যের জেরে নতুন করে বিতর্কে জড়ালেন ধর্মীয় বক্তা ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী। তাঁর বিরুদ্ধে আগ্রার একটি আদালতে দায়ের হয়েছে ফৌজদারি মানহানির অভিযোগ। মধ্যপ্রদেশের শিবপুরী জেলার কারেরা এল...

০৬ নভে ২০২৬, ০২:৪৬ পিএম · 2 মিনিট
মিনি কুপার-কাণ্ডে কেরল হাইকোর্টের তাৎপর্যপূর্ণ মন্তব্য
দেশ

মিনি কুপার-কাণ্ডে কেরল হাইকোর্টের তাৎপর্যপূর্ণ মন্তব্য

তিন তরুণ-তরুণীর মৃত্যুর ঘটনায় কেরলে তীব্র জনরোষের মধ্যেই বড় সিদ্ধান্ত কেরল হাইকোর্টের। কোচির মিনি কুপার দুর্ঘটনা মামলায় চার অভিযুক্তেরই জামিন মঞ্জুর করল আদালত। তবে মূল অভিযুক্ত চালক সুহেল সাজিভকে আরও ১০ দিন জেল হেফাজতে থাকতে হবে। আদালতের স্পষ্ট বক্তব্য, জনতার আবেগ নয়, জামিনের সিদ্ধান্ত নিতে হবে আইনি মাপকাঠি মেনেই।

০৬ নভে ২০২৬, ০২:২৮ পিএম · 4 মিনিট
পুলিশের জালে নিষিদ্ধ সংগঠনের ‘মোস্ট ওয়ান্টেড’ নেতা, ইউএপিএ মামলায় খুঁজছিল মণিপুর
দেশ

পুলিশের জালে নিষিদ্ধ সংগঠনের ‘মোস্ট ওয়ান্টেড’ নেতা, ইউএপিএ মামলায় খুঁজছিল মণিপুর

দিল্লিতে গোপন আস্তানা গড়ে তুলেছিলেন মণিপুরের নিষিদ্ধ সশস্ত্র সংগঠন পিপলস লিবারেশন আর্মির এক ‘মোস্ট ওয়ান্টেড’ নেতা! শুক্রবার দক্ষিণ দিল্লিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে ইউএপিএ-তে মামলা রয়েছে।

০৬ নভে ২০২৬, ০১:১৬ পিএম · 2 মিনিট
দিল্লির দূষণে হাঁসফাঁস রাজধানী! ‘আশা করি আবহাওয়া উপভোগ করছেন’, কটাক্ষ সুপ্রিম কোর্টের
দেশ

দিল্লির দূষণে হাঁসফাঁস রাজধানী! ‘আশা করি আবহাওয়া উপভোগ করছেন’, কটাক্ষ সুপ্রিম কোর্...

দিল্লির ভয়াবহ বায়ুদূষণ নিয়ে ফের উদ্বেগ প্রকাশ সুপ্রিম কোর্টের। শুনানির শুরুতেই প্রধান বিচারপতি সূর্য কান্তের কটাক্ষ, ‘আশা করি দিল্লির আবহাওয়া উপভোগ করছেন!’ দূষণ নিয়ন্ত্রণে কৃষকদের আর্থিক সহায়তা এবং নাড়া সংগ্রহের পরিকাঠামো তৈরির প্রস্তাবও দিয়েছে শীর্ষ আদালত।

০৬ নভে ২০২৬, ০১:০৭ পিএম · 3 মিনিট

Top Comments (0)

No approved comments yet.