JAZZBAAT 24 BANGLA
০৯ নভে ২০২৬, ১১:২৬ পিএম
Breaking
Kunal Ghosh : পরেশরামের গ্রেফতারি ঘিরে বিস্ফোরক কুনাল, পুলিশকে নিশানা! আইআইটি-র প্রস্তুতি থেকে সমুদ্রের বুকে জাহাজের ক্যাপ্টেন! দক্ষিণ আফ্রিকা সফরের দলে ফিরলেন জেমাইমা, তিন ফরম্যাটেই নেতৃত্বে স্মৃতি সাইপ্রাসের প্রেসিডেন্টের প্রাসাদে প্রথম বার দীপাবলি উদ্‌যাপন Gita Path: দশ লক্ষ কণ্ঠে গীতাপাঠ! ২৯ ডিসেম্বর ব্রিগেডে মহাসমাবেশ, আমন্ত্রিত নরেন্দ্র মোদী-... Dhruv Rathee: রাজঘাটে ধ্রুব রাঠী, গান্ধীর সমাধিতে নীরব শ্রদ্ধায় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ... Paresh Ram Das : ১৭ দিন পুলিশের চোখে ধুলো, শেষরক্ষা হল না, বিমানবন্দরে ধৃত পরেশরাম দাস Canning East : ফেস্টুন লাগানো নিয়ে বিবাদ, রাস্তায় রক্তাক্ত বিজেপি নেতা! উত্তপ্ত ক্যানিং... Kunal Ghosh : পরেশরামের গ্রেফতারি ঘিরে বিস্ফোরক কুনাল, পুলিশকে নিশানা! আইআইটি-র প্রস্তুতি থেকে সমুদ্রের বুকে জাহাজের ক্যাপ্টেন! দক্ষিণ আফ্রিকা সফরের দলে ফিরলেন জেমাইমা, তিন ফরম্যাটেই নেতৃত্বে স্মৃতি সাইপ্রাসের প্রেসিডেন্টের প্রাসাদে প্রথম বার দীপাবলি উদ্‌যাপন Gita Path: দশ লক্ষ কণ্ঠে গীতাপাঠ! ২৯ ডিসেম্বর ব্রিগেডে মহাসমাবেশ, আমন্ত্রিত নরেন্দ্র মোদী-... Dhruv Rathee: রাজঘাটে ধ্রুব রাঠী, গান্ধীর সমাধিতে নীরব শ্রদ্ধায় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ... Paresh Ram Das : ১৭ দিন পুলিশের চোখে ধুলো, শেষরক্ষা হল না, বিমানবন্দরে ধৃত পরেশরাম দাস Canning East : ফেস্টুন লাগানো নিয়ে বিবাদ, রাস্তায় রক্তাক্ত বিজেপি নেতা! উত্তপ্ত ক্যানিং...
Keya Mandal

Keya Mandal

Keya Mandal is responsible for publishing, updating, and maintaining news content on the website. Her work includes uploading daily news stories, adding headlines, images, categories, tags, and other relevant information, as well as updating published reports whenever new or corrected information becomes available. She ensures that news content is properly formatted, clearly presented, and published in a timely manner for readers. She also helps maintain the accuracy and consistency of website content and supports the smooth day-to-day publication of news across different sections of the platform.

Published Articles

পুরনো মন্দির-মঠের ভোলবদলে ১০০০ কোটি! ‘তীর্থক্ষেত্র সার্কিট’ ঘোষণা শুভেন্দুর
রাজ্য

পুরনো মন্দির-মঠের ভোলবদলে ১০০০ কোটি! ‘তীর্থক্ষেত্র সার্কিট’ ঘোষণা শুভেন্দুর

বাংলার প্রাচীন মন্দির ও মঠের সংস্কার এবং ধর্মীয় পর্যটনের প্রসারে ১০০০ কোটি টাকার ‘তীর্থক্ষেত্র সার্কিট’ প্রকল্পের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী দু’বছরে এই প্রকল্পের কাজ সম্পন্ন করার লক্ষ্য নিয়েছে রাজ্য সরকার। ব্যক্তিগত মালিকানাধীন সম্পত্তি বাদ দিয়ে দেবোত্তর সম্পত্তি, ট্রাস্ট পরিচালিত এবং সর্বসাধারণের জন্য উন্মুক্ত প্রাচীন ধর্মীয় স্থানগুলিকে গুরুত্ব দেওয়া হবে। মায়াপুর, নবদ্বীপ, তারাপীঠ, তারকেশ্বর, কালীঘাট ও দক্ষিণেশ্বরের মতো তীর্থস্থানগুলিকে ঘিরে ধর্মীয় পর্যটনের নতুন পরিকাঠামো গড়ে তোলার পরিকল্পনাও সামনে এসেছে।

০৬ নভে ২০২৬, ০৬:০৮ পিএম · 2 মিনিট
সানিয়ার পরে মায়া! ১৪ বছরের অপেক্ষার অবসান
ময়দান

সানিয়ার পরে মায়া! ১৪ বছরের অপেক্ষার অবসান

সানিয়া মির্জার পর দীর্ঘ ১৪ বছরের অপেক্ষার অবসান। চেন্নাই ওপেনে দুরন্ত পারফরম্যান্স করে ডব্লিউটিএ ট্যুরের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে পৌঁছে ইতিহাস গড়লেন ১৭ বছরের ভারতীয় টেনিস খেলোয়াড় মায়া রাজেশ্বরন রেভাথি। দ্বিতীয় রাউন্ডে পোল্যান্ডের ওয়েরোনিকা ফালকোভস্কাকে ৬-৪, ৬-৩ সেটে হারিয়ে শেষ আটে জায়গা করে নিয়েছেন তিনি। ২০১২ সালে পাতায়া ওপেনে শেষবার এই কৃতিত্ব দেখিয়েছিলেন সানিয়া মির্জা। ভারতীয় মহিলা টেনিসে মায়ার এই সাফল্য নতুন আশার আলো দেখাচ্ছে।

০৬ নভে ২০২৬, ০৬:০১ পিএম · 2 মিনিট
আমেরিকার নির্বাচনে ইতিহাস গড়লেন ভারতীয় বংশোদ্ভূত সাবা হায়দার, ইলিনয়েসের আইনসভায় প্রথম দক্ষিণ এশীয় মহিলা
বিদেশ

আমেরিকার নির্বাচনে ইতিহাস গড়লেন ভারতীয় বংশোদ্ভূত সাবা হায়দার, ইলিনয়েসের আইনসভায় প্...

আমেরিকার মধ্যবর্তী নির্বাচনে নয়া ইতিহাস গড়লেন ভারতীয় বংশোদ্ভূত সাবা হায়দার। ইলিনয়েসের ৮৪ নম্বর ডিস্ট্রিক্ট থেকে ৭০.৯ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী। এর ফলে ইলিনয়েসের আইনসভায় প্রথম দক্ষিণ এশীয় মহিলা প্রতিনিধি হওয়ার নজির গড়লেন তিনি। উত্তরপ্রদেশের বুলন্দশহরে পারিবারিক শিকড়, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী সাবার এই জয় ভারতীয়-আমেরিকান সম্প্রদায়ের কাছে এক উল্লেখযোগ্য সাফল্য।

০৬ নভে ২০২৬, ০৫:৫৮ পিএম · 2 মিনিট
লস অ্যাঞ্জেলেসেও ভারতীয় বংশোদ্ভূত মেয়র, ইতিহাস গড়লেন কেরলের নিথ্যা রমন
বিদেশ

লস অ্যাঞ্জেলেসেও ভারতীয় বংশোদ্ভূত মেয়র, ইতিহাস গড়লেন কেরলের নিথ্যা রমন

আমেরিকার রাজনীতিতে ভারতীয় বংশোদ্ভূতদের জয়যাত্রা অব্যাহত। নিউ ইয়র্কের পর এবার লস অ্যাঞ্জেলেসের মেয়র পদেও ইতিহাস গড়লেন কেরলের মেয়ে নিথ্যা রমন। বিদায়ী মেয়র কারেন বাসকে হারিয়ে আমেরিকার দ্বিতীয় বৃহত্তম শহরের প্রথম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মেয়র হতে চলেছেন ৪৫ বছর বয়সি এই ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট। আবাসন, গণপরিবহণ ও সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়নকেই নতুন প্রশাসনের প্রধান লক্ষ্য করেছেন তিনি। এবার নিউ ইয়র্কের জোহরান মামদানির সঙ্গে আমেরিকার দুই বৃহত্তম শহরের নেতৃত্বে ভারতীয় শিকড়ের দুই রাজনীতিক।

০৬ নভে ২০২৬, ০৫:৫৩ পিএম · 3 মিনিট
মা কালীর গলায় ৫০টি নরমুণ্ডের মালা কেন থাকে?
ধর্মকর্ম

মা কালীর গলায় ৫০টি নরমুণ্ডের মালা কেন থাকে?

মা কালীর ভয়ংকর রূপের অন্যতম আকর্ষণ তাঁর গলায় ঝুলে থাকা ৫০টি নরমুণ্ডের মালা। কিন্তু কেন ঠিক ৫০টি মুণ্ড? প্রচলিত তান্ত্রিক ব্যাখ্যা অনুযায়ী, এই মুণ্ডমালা আসলে সংস্কৃত বর্ণমালার ৫০টি বর্ণের প্রতীক। শব্দব্রহ্ম, সৃষ্টি, জ্ঞান এবং অহংকারের বিনাশের মতো গভীর আধ্যাত্মিক দর্শন লুকিয়ে রয়েছে দেবীর এই অলংকারের মধ্যে। যে মুণ্ডমালা বাইরে থেকে ভয়ংকর, তারই অন্তরালে রয়েছে সৃষ্টির এক আশ্চর্য ব্যাখ্যা।

০৬ নভে ২০২৬, ০৫:৪৯ পিএম · 2 মিনিট
ওয়েলিংটনে বৃষ্টির বাধা, হোটেলেই বন্দি ভারত! সিরাজকে খেলানো নিয়ে বাড়ছে জল্পনা
ময়দান

ওয়েলিংটনে বৃষ্টির বাধা, হোটেলেই বন্দি ভারত! সিরাজকে খেলানো নিয়ে বাড়ছে জল্পনা

নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় এক দিনের ম্যাচের আগে ওয়েলিংটনে বৃষ্টির জেরে অনুশীলন বাতিল করতে হল ভারতীয় দলকে। হোটেলেই বন্দি থাকতে হল শুভমন গিল, বিরাট কোহলিদের। অন্য দিকে, ইনডোরে প্রস্তুতি সারল নিউজিল্যান্ড। এরই মধ্যে ভারতীয় দলে যোগ দিয়েছেন মহম্মদ সিরাজ। দ্বিতীয় ম্যাচে তাঁকে খেলানো হবে কি না, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। সিরাজ সুযোগ পেলে বাদ পড়তে পারেন আউকিব নবি। এবার বৃষ্টির বাধা কাটিয়ে মাঠে নামতে পারে কি ভারত? নজর সেদিকেই।

০৬ নভে ২০২৬, ০৫:৪৫ পিএম · 3 মিনিট
মিশিগানের আইনসভার স্পিকার ভারতীয় বংশোদ্ভূত রণজীব পুরী, প্রথম শিখ-আমেরিকান হিসাবে ইতিহাস
বিদেশ

মিশিগানের আইনসভার স্পিকার ভারতীয় বংশোদ্ভূত রণজীব পুরী, প্রথম শিখ-আমেরিকান হিসাবে ই...

আমেরিকার রাজনীতিতে নয়া ইতিহাস গড়লেন ভারতীয় বংশোদ্ভূত রণজীব পুরী। মিশিগান হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার নির্বাচিত হয়ে প্রথম ভারতীয়-আমেরিকান হিসাবে এই পদে বসতে চলেছেন ৪২ বছরের ডেমোক্র্যাট নেতা। পাঞ্জাবি অভিবাসী পরিবারের সন্তান রণজীব ২০২০ সালে প্রথম শিখ-আমেরিকান প্রতিনিধি হিসাবে মিশিগানের আইনসভায় নির্বাচিত হয়েছিলেন। এবার তাঁর রাজনৈতিক উত্থানে গর্বিত ভারতীয়-আমেরিকান সম্প্রদায়।

০৬ নভে ২০২৬, ০৫:৪১ পিএম · 2 মিনিট
আউট হয়েই মেজাজ হারিয়ে মাটিতে আছড়ে ভাঙলেন ব্যাট
ময়দান

আউট হয়েই মেজাজ হারিয়ে মাটিতে আছড়ে ভাঙলেন ব্যাট

ফর্মে ফেরার লক্ষ্যে ঘরোয়া ক্রিকেটে ফিরেও ব্যর্থ বাবর আজম। কায়েদে আজম ট্রফিতে দুই ইনিংসে মাত্র ২৮ ও ৪২ রান করেছেন পাকিস্তানের তারকা ব্যাটার। দ্বিতীয় ইনিংসে অপ্রত্যাশিতভাবে আউট হওয়ার পর রাগ সামলাতে না পেরে সাজঘরে ফেরার পথে মাটিতে আছড়ে ব্যাট ভাঙেন তিনি। সেই ভিডিয়ো ভাইরাল হতেই শুরু হয়েছে চর্চা। এবার শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজে ঘুরে দাঁড়ানোই চ্যালেঞ্জ বাবরের।

০৬ নভে ২০২৬, ০৫:৩৬ পিএম · 2 মিনিট
প্রাক্তন হকি তারকা সোমায়ার বাড়ি থেকে চুরি মস্কো অলিম্পিকের সোনার পদক
ময়দান

প্রাক্তন হকি তারকা সোমায়ার বাড়ি থেকে চুরি মস্কো অলিম্পিকের সোনার পদক

১৯৮০ সালের মস্কো অলিম্পিকে ভারতের ঐতিহাসিক সোনাজয়ী দলের সদস্য ছিলেন এম এম সোমায়া। দীর্ঘ ৪৬ বছর ধরে আগলে রাখা সেই অলিম্পিকের সোনার পদকই চুরি হয়ে গেল বেঙ্গালুরুতে তাঁর বাড়ি থেকে। সঙ্গে খোয়া গিয়েছে একাধিক আন্তর্জাতিক পদক, গয়না ও নগদ টাকা। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারের হস্তক্ষেপও চেয়েছেন প্রাক্তন হকি তারকা।

০৬ নভে ২০২৬, ০৫:৩১ পিএম · 2 মিনিট
মানুষের মতো ভাবতে পারে না AI! চমকে দিল গবেষকদের নতুন দাবি, ফাঁস হল আসল পার্থক্য
জানা-অজানা

মানুষের মতো ভাবতে পারে না AI! চমকে দিল গবেষকদের নতুন দাবি, ফাঁস হল আসল পার্থক্য

কবিতা লেখা থেকে জটিল সমস্যার সমাধান—বিভিন্ন ক্ষেত্রে এআইয়ের দক্ষতা দেখে মনে হতে পারে, সে মানুষের মতোই চিন্তা করতে পারে। কিন্তু গবেষকদের দাবি, মানুষের চিন্তার ফলাফল তৈরি করতে পারা আর মানুষের মতো উপলব্ধি করা এক বিষয় নয়। ‘ওয়ার্ল্ড মডেল’ প্রযুক্তি এই ব্যবধান কমানোর চেষ্টা করলেও, মানুষের অভিজ্ঞতা ও শেখার প্রক্রিয়ার সমতুল হয়ে ওঠা এআইয়ের পক্ষে কতটা সম্ভব, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

০৬ নভে ২০২৬, ০৫:২৬ পিএম · 3 মিনিট
রাষ্ট্রপুঞ্জের শান্তিরক্ষীদের উপর হামলা! শাস্তির দাবি ভারতের
বিদেশ

রাষ্ট্রপুঞ্জের শান্তিরক্ষীদের উপর হামলা! শাস্তির দাবি ভারতের

রাষ্ট্রপুঞ্জের শান্তিরক্ষীদের উপর হামলার ঘটনায় দোষীদের জবাবদিহি নিশ্চিত করার দাবি জানাল ভারত। রাষ্ট্রপুঞ্জে সামরিক উপদেষ্টা কর্নেল তরুণেন্দ্র প্রতাপ সিং জানিয়েছেন, শান্তিরক্ষীরা বর্তমানে অসম ও প্রযুক্তিনির্ভর নানা হুমকির মুখে পড়ছেন। তাঁদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি হামলাকারীদের শাস্তির দাবিও তুলেছে নয়াদিল্লি। একইসঙ্গে রাষ্ট্রপুঞ্জের শান্তিরক্ষা অভিযানে ভারতের দীর্ঘ অবদান ও মহিলা শান্তিরক্ষীদের ভূমিকার কথাও তুলে ধরেছেন তিনি।

০৬ নভে ২০২৬, ০৫:২২ পিএম · 2 মিনিট
স্ত্রীর ক্যানসারের সঙ্গে লড়াই, কঠিন সময় পেরিয়ে নতুন করে জীবন উপভোগ করছেন ব্লেয়ার টিকনার
ময়দান

স্ত্রীর ক্যানসারের সঙ্গে লড়াই, কঠিন সময় পেরিয়ে নতুন করে জীবন উপভোগ করছেন ব্লেয়ার...

ক্রিকেটের মাঠে লড়াইয়ের চেয়েও কঠিন ছিল জীবনের লড়াই। ২০২৪ সালে স্ত্রী সারার ব্লাড ক্যানসার ধরা পড়ার পর ক্রিকেট ছেড়ে দেওয়ার কথাও ভেবেছিলেন নিউজিল্যান্ডের পেসার ব্লেয়ার টিকনার। দীর্ঘ চিকিৎসার পর ২০২৬ সালের অগস্টে শেষ হয়েছে সারার ক্যানসারের চিকিৎসা। কঠিন সময় পেরিয়ে এবার নতুন করে জীবন ও ক্রিকেট উপভোগ করতে চান তিনি। তাঁর কাছে এখন সবচেয়ে বড় প্রাপ্তি, মাঠের বাইরে স্ত্রী ও মেয়েকে নিয়ে সুস্থ-সুন্দর জীবন কাটানো।

০৬ নভে ২০২৬, ০৫:১৭ পিএম · 2 মিনিট