JAZZBAAT 24 BANGLA
০৬ নভে ২০২৬, ০৬:১৮ পিএম
Breaking
পুরনো মন্দির-মঠের ভোলবদলে ১০০০ কোটি! ‘তীর্থক্ষেত্র সার্কিট’ ঘোষণা শুভেন্দুর Ayodhya Deepotsav 2026 : ৩৩ লক্ষ প্রদীপে সেজে উঠবে অযোধ্যা,আকাশে রামায়ণের ছবি! সানিয়ার পরে মায়া! ১৪ বছরের অপেক্ষার অবসান আমেরিকার নির্বাচনে ইতিহাস গড়লেন ভারতীয় বংশোদ্ভূত সাবা হায়দার, ইলিনয়েসের আইনসভায় প্রথম দক্ষ... লস অ্যাঞ্জেলেসেও ভারতীয় বংশোদ্ভূত মেয়র, ইতিহাস গড়লেন কেরলের নিথ্যা রমন মা কালীর গলায় ৫০টি নরমুণ্ডের মালা কেন থাকে? ওয়েলিংটনে বৃষ্টির বাধা, হোটেলেই বন্দি ভারত! সিরাজকে খেলানো নিয়ে বাড়ছে জল্পনা মিশিগানের আইনসভার স্পিকার ভারতীয় বংশোদ্ভূত রণজীব পুরী, প্রথম শিখ-আমেরিকান হিসাবে ইতিহাস পুরনো মন্দির-মঠের ভোলবদলে ১০০০ কোটি! ‘তীর্থক্ষেত্র সার্কিট’ ঘোষণা শুভেন্দুর Ayodhya Deepotsav 2026 : ৩৩ লক্ষ প্রদীপে সেজে উঠবে অযোধ্যা,আকাশে রামায়ণের ছবি! সানিয়ার পরে মায়া! ১৪ বছরের অপেক্ষার অবসান আমেরিকার নির্বাচনে ইতিহাস গড়লেন ভারতীয় বংশোদ্ভূত সাবা হায়দার, ইলিনয়েসের আইনসভায় প্রথম দক্ষ... লস অ্যাঞ্জেলেসেও ভারতীয় বংশোদ্ভূত মেয়র, ইতিহাস গড়লেন কেরলের নিথ্যা রমন মা কালীর গলায় ৫০টি নরমুণ্ডের মালা কেন থাকে? ওয়েলিংটনে বৃষ্টির বাধা, হোটেলেই বন্দি ভারত! সিরাজকে খেলানো নিয়ে বাড়ছে জল্পনা মিশিগানের আইনসভার স্পিকার ভারতীয় বংশোদ্ভূত রণজীব পুরী, প্রথম শিখ-আমেরিকান হিসাবে ইতিহাস

স্ত্রীর ক্যানসারের সঙ্গে লড়াই, কঠিন সময় পেরিয়ে নতুন করে জীবন উপভোগ করছেন ব্লেয়ার টিকনার

স্ত্রীর ক্যানসারের সঙ্গে লড়াই, কঠিন সময় পেরিয়ে নতুন করে জীবন উপভোগ করছেন ব্লেয়ার টিকনার
ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: ক্রিকেটের বাইরেও জীবনে অনেক বড় লড়াই থাকে। সেই লড়াইয়ের সামনে এক সময় তুচ্ছ হয়ে গিয়েছিল নিউজিল্যান্ডের পেসার ব্লেয়ার টিকনারের ক্রিকেটজীবন। ২০২৪ সালে তাঁর স্ত্রী সারার শরীরে ধরা পড়ে ব্লাড ক্যানসার। অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়ায় আক্রান্ত হয়েছিলেন তিনি। স্ত্রীর চিকিৎসা, হাসপাতালের দৌড়ঝাঁপ এবং ছোট্ট মেয়েকে সামলানো—সব মিলিয়ে কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছিল টিকনারকে। এমন পরিস্থিতিতে ক্রিকেট ছেড়ে দেওয়ার কথাও ভেবেছিলেন তিনি। অবশেষে দীর্ঘ লড়াইয়ের পর ২০২৬ সালের অগস্টে শেষ হয়েছে সারার ক্যানসারের চিকিৎসা। সেই কঠিন অধ্যায় পেরিয়ে এবার নতুন করে ক্রিকেট উপভোগ করতে চান নিউজিল্যান্ডের এই পেসার।

শুক্রবার ভারতের বিরুদ্ধে দ্বিতীয় এক দিনের ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে নিজের জীবনের সেই কঠিন সময়ের কথা তুলে ধরেন টিকনার। তাঁর কথায়, ‘আমার জীবন নানা ওঠাপড়ার মধ্যে দিয়ে গিয়েছে। এই পুরো সময়টায় সারাকে এবং পরিবারকে পাশে পাওয়া আমার কাছে অসাধারণ ব্যাপার। এখন আমি শুধু ক্রিকেটটা উপভোগ করতে চাই। আগের চেয়ে অনেক বেশি নিজের মতো থাকতে পারছি।’

স্ত্রীর অসুস্থতার সময় ক্রিকেটের প্রতি দৃষ্টিভঙ্গিও বদলে গিয়েছিল তাঁর। টিকনার বলেন, ‘কেরিয়ারের শুরুতে প্রচুর চাপ অনুভব করতাম। তার পর যখন সারার ক্যানসারের চিকিৎসা চলছিল, সময়টা খুব কঠিন ছিল। এখন কেরিয়ারের শেষ দিকে এসে শুধু আনন্দ করে খেলতে চাই। মুখে হাসি নিয়ে মাঠে নামতে চাই।’ তিনি আরও বলেন, ‘ক্রিকেটের বাইরেও জীবন রয়েছে। দিনের শেষে আমি বাড়ি ফিরে স্ত্রী এবং মেয়েকে দেখতে পাব। সেটাই আমার কাছে অনেক বড় প্রাপ্তি। ক্রিকেট আমাকে অনেক কিছু দিয়েছে ঠিকই, কিন্তু জীবনে ক্রিকেটের থেকেও গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে।’

২০২৪ সালে ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলতে গিয়ে স্ত্রীর অসুস্থতার খবর পেয়েছিলেন টিকনার। ডার্বিশায়ারের হয়ে খেলছিলেন তিনি। সেই সময় তাঁদের ছোট্ট মেয়ের বয়স ছিল মাত্র কয়েক মাস। স্ত্রীর চিকিৎসার জন্য ইংল্যান্ডে থাকার প্রয়োজন পড়ে। পরিবারের পাশে থাকতে ক্রিকেট থেকে দূরে সরে যাওয়ার সিদ্ধান্তও নিয়েছিলেন নিউজিল্যান্ডের এই পেসার। পরিস্থিতি অনুযায়ী স্থানীয় ক্রিকেট খেললেও আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর প্রত্যাবর্তন সহজ ছিল না।

দীর্ঘ বিরতির পর গত বছর আবার নিউজিল্যান্ডের জাতীয় দলে ফিরেছিলেন তিনি। আর চলতি ভারত সফরের প্রথম এক দিনের ম্যাচেও নিজের উপস্থিতি বুঝিয়ে দিয়েছেন টিকনার। অকল্যান্ডে ২৩ বলে ৩৪ রান করেছিলেন তিনি। চারটি ছক্কা ও একটি চার মেরেছিলেন। যদিও তাঁর দল ১৮৫ রানেই শেষ হয়ে যায় এবং ভারত পাঁচ উইকেটে ম্যাচ জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায়।

এ বার ওয়েলিংটনে ঘুরে দাঁড়াতে মরিয়া নিউজিল্যান্ড। টিকনারও আত্মবিশ্বাসী, দ্বিতীয় ম্যাচে দল ভালো ক্রিকেট খেলবে। তবে ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা তাঁকে শিখিয়েছে, ক্রিকেটে জয়-পরাজয়ের বাইরেও অনেক কিছু রয়েছে।

আইপিএলের আসন্ন মিনি নিলাম নিয়েও বিশেষ ভাবছেন না তিনি। টিকনারের কথায়, ‘নিউজিল্যান্ডের হয়ে প্রতিদিন খেলতে পারাটাই আমার কাছে দারুণ ব্যাপার। নিলাম নিয়ে এখন ভাবছি না। সুযোগ এলে অবশ্যই ভালো লাগবে। কিন্তু আপাতত যেখানে আছি, তাতেই আমি খুশি।’ স্ত্রীর অসুস্থতার কঠিন অধ্যায় পেরিয়ে তাই এখন টিকনারের কাছে সবচেয়ে বড় জয় ক্রিকেটের মাঠে নয়, জীবনের লড়াইয়ে।

উৎস: ndtv

4 Views 0 Likes 0 Comments

Related News

সানিয়ার পরে মায়া! ১৪ বছরের অপেক্ষার অবসান
ময়দান

সানিয়ার পরে মায়া! ১৪ বছরের অপেক্ষার অবসান

সানিয়া মির্জার পর দীর্ঘ ১৪ বছরের অপেক্ষার অবসান। চেন্নাই ওপেনে দুরন্ত পারফরম্যান্স করে ডব্লিউটিএ ট্যুরের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে পৌঁছে ইতিহাস গড়লেন ১৭ বছরের ভারতীয় টেনিস খেলোয়াড় মায়া রাজেশ্বরন রেভাথি। দ্বিতীয় রাউন্ডে পোল্যান্ডের ওয়েরোনিকা ফালকোভস্কাকে ৬-৪, ৬-৩ সেটে হারিয়ে শেষ আটে জায়গা করে নিয়েছেন তিনি। ২০১২ সালে পাতায়া ওপেনে শেষবার এই কৃতিত্ব দেখিয়েছিলেন সানিয়া মির্জা। ভারতীয় মহিলা টেনিসে মায়ার এই সাফল্য নতুন আশার আলো দেখাচ্ছে।

০৬ নভে ২০২৬, ০৬:০১ পিএম · 2 মিনিট
ওয়েলিংটনে বৃষ্টির বাধা, হোটেলেই বন্দি ভারত! সিরাজকে খেলানো নিয়ে বাড়ছে জল্পনা
ময়দান

ওয়েলিংটনে বৃষ্টির বাধা, হোটেলেই বন্দি ভারত! সিরাজকে খেলানো নিয়ে বাড়ছে জল্পনা

নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় এক দিনের ম্যাচের আগে ওয়েলিংটনে বৃষ্টির জেরে অনুশীলন বাতিল করতে হল ভারতীয় দলকে। হোটেলেই বন্দি থাকতে হল শুভমন গিল, বিরাট কোহলিদের। অন্য দিকে, ইনডোরে প্রস্তুতি সারল নিউজিল্যান্ড। এরই মধ্যে ভারতীয় দলে যোগ দিয়েছেন মহম্মদ সিরাজ। দ্বিতীয় ম্যাচে তাঁকে খেলানো হবে কি না, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। সিরাজ সুযোগ পেলে বাদ পড়তে পারেন আউকিব নবি। এবার বৃষ্টির বাধা কাটিয়ে মাঠে নামতে পারে কি ভারত? নজর সেদিকেই।

০৬ নভে ২০২৬, ০৫:৪৫ পিএম · 3 মিনিট
আউট হয়েই মেজাজ হারিয়ে মাটিতে আছড়ে ভাঙলেন ব্যাট
ময়দান

আউট হয়েই মেজাজ হারিয়ে মাটিতে আছড়ে ভাঙলেন ব্যাট

ফর্মে ফেরার লক্ষ্যে ঘরোয়া ক্রিকেটে ফিরেও ব্যর্থ বাবর আজম। কায়েদে আজম ট্রফিতে দুই ইনিংসে মাত্র ২৮ ও ৪২ রান করেছেন পাকিস্তানের তারকা ব্যাটার। দ্বিতীয় ইনিংসে অপ্রত্যাশিতভাবে আউট হওয়ার পর রাগ সামলাতে না পেরে সাজঘরে ফেরার পথে মাটিতে আছড়ে ব্যাট ভাঙেন তিনি। সেই ভিডিয়ো ভাইরাল হতেই শুরু হয়েছে চর্চা। এবার শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজে ঘুরে দাঁড়ানোই চ্যালেঞ্জ বাবরের।

০৬ নভে ২০২৬, ০৫:৩৬ পিএম · 2 মিনিট
প্রাক্তন হকি তারকা সোমায়ার বাড়ি থেকে চুরি মস্কো অলিম্পিকের সোনার পদক
ময়দান

প্রাক্তন হকি তারকা সোমায়ার বাড়ি থেকে চুরি মস্কো অলিম্পিকের সোনার পদক

১৯৮০ সালের মস্কো অলিম্পিকে ভারতের ঐতিহাসিক সোনাজয়ী দলের সদস্য ছিলেন এম এম সোমায়া। দীর্ঘ ৪৬ বছর ধরে আগলে রাখা সেই অলিম্পিকের সোনার পদকই চুরি হয়ে গেল বেঙ্গালুরুতে তাঁর বাড়ি থেকে। সঙ্গে খোয়া গিয়েছে একাধিক আন্তর্জাতিক পদক, গয়না ও নগদ টাকা। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারের হস্তক্ষেপও চেয়েছেন প্রাক্তন হকি তারকা।

০৬ নভে ২০২৬, ০৫:৩১ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.