JAZZBAAT 24 BANGLA
০৬ নভে ২০২৬, ০৬:৪৪ পিএম
Breaking
বাম আমলের শিল্পনীতি নিয়ে বিস্ফোরক বিমান বসু! জ্যোতি বসুর দিকেই দায় ঠেললেন, তোলপাড় বঙ্গ রা... পঞ্জাবে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, মৃত অন্তত ১২, আহত ৩৩-এর বেশি ২৬/১১-র ছায়া দেখছে ভারত! পর্যটকের ছদ্মবেশে সমুদ্রে ডুবসাঁতারের প্রশিক্ষণ! প্রাণী-পরীক্ষা ছেড়ে মানবদেহনির্ভর গবেষণায় ঝুঁকছে বিশ্ব, উল্টো পথে ভারত! ১১ বছর পরেও মিলল না চাকরি! বয়সের কোপে চিরতরে নিয়োগের দৌড় থেকে বাদ ১ হাজারের বেশি যোগ্য পুরনো মন্দির-মঠের ভোলবদলে ১০০০ কোটি! ‘তীর্থক্ষেত্র সার্কিট’ ঘোষণা শুভেন্দুর Ayodhya Deepotsav 2026 : ৩৩ লক্ষ প্রদীপে সেজে উঠবে অযোধ্যা,আকাশে রামায়ণের ছবি! সানিয়ার পরে মায়া! ১৪ বছরের অপেক্ষার অবসান বাম আমলের শিল্পনীতি নিয়ে বিস্ফোরক বিমান বসু! জ্যোতি বসুর দিকেই দায় ঠেললেন, তোলপাড় বঙ্গ রা... পঞ্জাবে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, মৃত অন্তত ১২, আহত ৩৩-এর বেশি ২৬/১১-র ছায়া দেখছে ভারত! পর্যটকের ছদ্মবেশে সমুদ্রে ডুবসাঁতারের প্রশিক্ষণ! প্রাণী-পরীক্ষা ছেড়ে মানবদেহনির্ভর গবেষণায় ঝুঁকছে বিশ্ব, উল্টো পথে ভারত! ১১ বছর পরেও মিলল না চাকরি! বয়সের কোপে চিরতরে নিয়োগের দৌড় থেকে বাদ ১ হাজারের বেশি যোগ্য পুরনো মন্দির-মঠের ভোলবদলে ১০০০ কোটি! ‘তীর্থক্ষেত্র সার্কিট’ ঘোষণা শুভেন্দুর Ayodhya Deepotsav 2026 : ৩৩ লক্ষ প্রদীপে সেজে উঠবে অযোধ্যা,আকাশে রামায়ণের ছবি! সানিয়ার পরে মায়া! ১৪ বছরের অপেক্ষার অবসান

আউট হয়েই মেজাজ হারিয়ে মাটিতে আছড়ে ভাঙলেন ব্যাট

আউট হয়েই মেজাজ হারিয়ে মাটিতে আছড়ে ভাঙলেন ব্যাট
ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: ফর্মে ফেরার আশায় ঘরোয়া ক্রিকেটে ফিরেছিলেন বাবর আজম। কিন্তু প্রত্যাবর্তনটা একেবারেই সুখের হল না পাকিস্তানের তারকা ব্যাটারের। দুই ইনিংসে করলেন মাত্র ২৮ ও ৪২ রান। দ্বিতীয় ইনিংসে অপ্রত্যাশিত ভাবে আউট হওয়ার পর আর মেজাজ ধরে রাখতে পারলেন না তিনি। সাজঘরে ফেরার পথে সজোরে মাটিতে আছড়ে ব্যাট ভাঙতে দেখা গেল তাঁকে। সেই দৃশ্যের ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে।

শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজের আগে ছন্দ ফিরে পেতেই কায়েদে আজম ট্রফিতে খেলতে নেমেছিলেন বাবর। লাহোর হোয়াইটসের হয়ে ফাটার বিরুদ্ধে ম্যাচে তাঁর ব্যাটে বড় রান আসবে, এমনটাই প্রত্যাশা ছিল। কিন্তু প্রথম ইনিংসে ২৮ রানের পর দ্বিতীয় ইনিংসেও ৪২ রানের বেশি এগোতে পারলেন না পাকিস্তানের টেস্ট অধিনায়ক। বিশেষ করে দ্বিতীয় ইনিংসে যেভাবে উইকেট ছুড়ে দিয়ে এলেন, তাতে হতাশা চেপে রাখতে পারেননি তিনি।

৭৭ বলে ৪২ রান করে আউট হন বাবর। ফাটার বোলার শাহিদ আজিজের একটি লেংথ বল অফ স্টাম্পের বাইরে দিয়ে বেরিয়ে যাচ্ছিল। বলটি ছেড়ে দিলেই হয়তো বেঁচে যেতেন তিনি। কিন্তু সপ্তম বা অষ্টম স্টাম্পের লাইনে থাকা বলের পিছনে ধাওয়া করেন বাবর। শরীর থেকে দূরে ব্যাট চালিয়ে প্রথম স্লিপে ক্যাচ দিয়ে বসেন। সাজঘরে ফেরার সময় ব্যাট মাটিতে আছড়ে নিজের বিরক্তি প্রকাশ করেন তিনি। একই ধরনের বলে বারবার আউট হওয়ার প্রবণতা নিয়েও প্রশ্ন উঠেছে।

ম্যাচে অবশ্য লাহোর হোয়াইটসের হার ছিল বড় ব্যবধানে। টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল তারা। প্রথম ইনিংসে ফাটার ৮৪.১ ওভারে ৩৬২ রান তোলে। ফাওয়াদ আরশাদ ৩১১ বলে ১১৫ রানের ধৈর্যশীল ইনিংস খেলেন। জবাবে লাহোরের ইনিংস থামে ২৩৪ রানে। আলি জারিয়াব করেন ৫১ রান।

দ্বিতীয় ইনিংসে ফাটা আবার ৫৯.১ ওভারে ২৮৩ রান করে অলআউট হয়। মহম্মদ ফারুক ১৯১ বলে ১২৩ রানের দুরন্ত শতরান করেন। ফলে জয়ের জন্য বড় লক্ষ্য তাড়া করতে নেমে লাহোরের ইনিংস শেষ হয়ে যায় মাত্র ১৭০ রানে। ৪৪ রান করে দলের সর্বোচ্চ স্কোরার হন উইকেটকিপার ব্যাটার জাইন বিন ফারুক। ২৪১ রানে ম্যাচ জিতে নেয় ফাটা।

৯ নভেম্বর থেকে রাওয়ালপিন্ডিতে শুরু হবে পাকিস্তান-শ্রীলঙ্কা প্রথম টেস্ট। তার আগে ঘরোয়া ক্রিকেটে আর খেলার সুযোগ পাবেন না বাবর। ফলে ব্যাটিংয়ের দুর্বলতা কাটানোর জন্য মাঠেই নিজেকে শুধরে নিতে হবে তাঁকে। শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজে তাঁর ব্যাটের দিকে নজর থাকবে সকলের।

2 Views 0 Likes 0 Comments

Related News

সানিয়ার পরে মায়া! ১৪ বছরের অপেক্ষার অবসান
ময়দান

সানিয়ার পরে মায়া! ১৪ বছরের অপেক্ষার অবসান

সানিয়া মির্জার পর দীর্ঘ ১৪ বছরের অপেক্ষার অবসান। চেন্নাই ওপেনে দুরন্ত পারফরম্যান্স করে ডব্লিউটিএ ট্যুরের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে পৌঁছে ইতিহাস গড়লেন ১৭ বছরের ভারতীয় টেনিস খেলোয়াড় মায়া রাজেশ্বরন রেভাথি। দ্বিতীয় রাউন্ডে পোল্যান্ডের ওয়েরোনিকা ফালকোভস্কাকে ৬-৪, ৬-৩ সেটে হারিয়ে শেষ আটে জায়গা করে নিয়েছেন তিনি। ২০১২ সালে পাতায়া ওপেনে শেষবার এই কৃতিত্ব দেখিয়েছিলেন সানিয়া মির্জা। ভারতীয় মহিলা টেনিসে মায়ার এই সাফল্য নতুন আশার আলো দেখাচ্ছে।

০৬ নভে ২০২৬, ০৬:০১ পিএম · 2 মিনিট
ওয়েলিংটনে বৃষ্টির বাধা, হোটেলেই বন্দি ভারত! সিরাজকে খেলানো নিয়ে বাড়ছে জল্পনা
ময়দান

ওয়েলিংটনে বৃষ্টির বাধা, হোটেলেই বন্দি ভারত! সিরাজকে খেলানো নিয়ে বাড়ছে জল্পনা

নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় এক দিনের ম্যাচের আগে ওয়েলিংটনে বৃষ্টির জেরে অনুশীলন বাতিল করতে হল ভারতীয় দলকে। হোটেলেই বন্দি থাকতে হল শুভমন গিল, বিরাট কোহলিদের। অন্য দিকে, ইনডোরে প্রস্তুতি সারল নিউজিল্যান্ড। এরই মধ্যে ভারতীয় দলে যোগ দিয়েছেন মহম্মদ সিরাজ। দ্বিতীয় ম্যাচে তাঁকে খেলানো হবে কি না, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। সিরাজ সুযোগ পেলে বাদ পড়তে পারেন আউকিব নবি। এবার বৃষ্টির বাধা কাটিয়ে মাঠে নামতে পারে কি ভারত? নজর সেদিকেই।

০৬ নভে ২০২৬, ০৫:৪৫ পিএম · 3 মিনিট
প্রাক্তন হকি তারকা সোমায়ার বাড়ি থেকে চুরি মস্কো অলিম্পিকের সোনার পদক
ময়দান

প্রাক্তন হকি তারকা সোমায়ার বাড়ি থেকে চুরি মস্কো অলিম্পিকের সোনার পদক

১৯৮০ সালের মস্কো অলিম্পিকে ভারতের ঐতিহাসিক সোনাজয়ী দলের সদস্য ছিলেন এম এম সোমায়া। দীর্ঘ ৪৬ বছর ধরে আগলে রাখা সেই অলিম্পিকের সোনার পদকই চুরি হয়ে গেল বেঙ্গালুরুতে তাঁর বাড়ি থেকে। সঙ্গে খোয়া গিয়েছে একাধিক আন্তর্জাতিক পদক, গয়না ও নগদ টাকা। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারের হস্তক্ষেপও চেয়েছেন প্রাক্তন হকি তারকা।

০৬ নভে ২০২৬, ০৫:৩১ পিএম · 2 মিনিট
স্ত্রীর ক্যানসারের সঙ্গে লড়াই, কঠিন সময় পেরিয়ে নতুন করে জীবন উপভোগ করছেন ব্লেয়ার টিকনার
ময়দান

স্ত্রীর ক্যানসারের সঙ্গে লড়াই, কঠিন সময় পেরিয়ে নতুন করে জীবন উপভোগ করছেন ব্লেয়ার...

ক্রিকেটের মাঠে লড়াইয়ের চেয়েও কঠিন ছিল জীবনের লড়াই। ২০২৪ সালে স্ত্রী সারার ব্লাড ক্যানসার ধরা পড়ার পর ক্রিকেট ছেড়ে দেওয়ার কথাও ভেবেছিলেন নিউজিল্যান্ডের পেসার ব্লেয়ার টিকনার। দীর্ঘ চিকিৎসার পর ২০২৬ সালের অগস্টে শেষ হয়েছে সারার ক্যানসারের চিকিৎসা। কঠিন সময় পেরিয়ে এবার নতুন করে জীবন ও ক্রিকেট উপভোগ করতে চান তিনি। তাঁর কাছে এখন সবচেয়ে বড় প্রাপ্তি, মাঠের বাইরে স্ত্রী ও মেয়েকে নিয়ে সুস্থ-সুন্দর জীবন কাটানো।

০৬ নভে ২০২৬, ০৫:১৭ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.