JAZZBAAT 24 BANGLA
১৪ সেপ্টে ২০২৬, ০১:২৫ পিএম
Breaking
এক-দু’টি সিরিজে কিছু এসে যায় না! কোটলায় ঝড় তুলে বড় বার্তা অভিষেকের রাশিয়ার তেল শোধনাগারে হামলা বন্ধ করুন! জেলেনস্কিকে সরাসরি হুঁশিয়ারি ট্রাম্পের, নেপথ্যে কি... জুয়ার আসরে হানা দিতেই পুলিশের উপর বোমাবাজি! সালারে দুষ্কৃতীদের হামলায় গুরুতর জখম এএসআই গোবরেই মিটবে জ্বালানির চাহিদা! বাংলার ২১ জেলায় বসছে বায়োগ্যাস ইউনিট, বড় উদ্যোগ ‘গোবর্ধন’... বরিস জনসনের ট্রেনের কান ঘেঁষে রুশ ড্রোন! ইউক্রেন সফরে অল্পের জন্য প্রাণে বাঁচলেন ব্রিটেনের... বিদেশের মঞ্চে পুরস্কার, দেশেই আটকে ছবি! ‘সংস অফ ফরগটেন ট্রিজ’ নিয়ে সেন্সর আপত্তিতে বিপাকে... নিখুঁত দেবতা নন, তবুও অগ্রেই পুজো পান বিনায়ক পুলিশ হেফাজতে আসামির মৃত্যু, বাথরুমে ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে রহস্য এক-দু’টি সিরিজে কিছু এসে যায় না! কোটলায় ঝড় তুলে বড় বার্তা অভিষেকের রাশিয়ার তেল শোধনাগারে হামলা বন্ধ করুন! জেলেনস্কিকে সরাসরি হুঁশিয়ারি ট্রাম্পের, নেপথ্যে কি... জুয়ার আসরে হানা দিতেই পুলিশের উপর বোমাবাজি! সালারে দুষ্কৃতীদের হামলায় গুরুতর জখম এএসআই গোবরেই মিটবে জ্বালানির চাহিদা! বাংলার ২১ জেলায় বসছে বায়োগ্যাস ইউনিট, বড় উদ্যোগ ‘গোবর্ধন’... বরিস জনসনের ট্রেনের কান ঘেঁষে রুশ ড্রোন! ইউক্রেন সফরে অল্পের জন্য প্রাণে বাঁচলেন ব্রিটেনের... বিদেশের মঞ্চে পুরস্কার, দেশেই আটকে ছবি! ‘সংস অফ ফরগটেন ট্রিজ’ নিয়ে সেন্সর আপত্তিতে বিপাকে... নিখুঁত দেবতা নন, তবুও অগ্রেই পুজো পান বিনায়ক পুলিশ হেফাজতে আসামির মৃত্যু, বাথরুমে ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে রহস্য

গুন্ডাদমন আইন:'সাংবাদিক নিগ্রহে' কঠোর পদক্ষেপ গ্রহণ

গুন্ডাদমন আইন:'সাংবাদিক নিগ্রহে' কঠোর পদক্ষেপ গ্রহণ

আন্দোলনের সুযোগ নিয়ে হামলা ও সাংবাদিকদের ওপর নির্যাতনের তীব্র নিন্দা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রবিবার নন্দীগ্রামে ‘কার্গিল বিজয় দিবস’ উপলক্ষ্যে আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি স্পষ্ট জানান, সাংবাদিকদের হেনস্থাকারীরা কোনো আন্দোলনকারী নয়, তারা স্রেফ গুন্ডা। এদের বিরুদ্ধে ‘গুন্ডাদমন আইনে’ই কঠোর ব্যবস্থা নেওয়া হবে।উল্লেখ্য, সম্প্রতি নিট (NEET) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে কলকাতার ধর্মতলায় হওয়া একটি আন্দোলনে তুলকালাম কাণ্ড ঘটে। সেখানে সংবাদ-সংগ্রহে যাওয়া একাধিক সাংবাদিকের ওপর অমানুষিক হামলা চালানো হয়। মহিলা সাংবাদিকদের শারীরিক হেনস্থা এবং শ্লীলতাহানির চেষ্টাও করা হয়। যার ফলে সাংবাদিকদের হাসপাতালে ভর্তিও হতে হয়। সে রাতেই হাসপাতালে সাংবাদিকদের দেখতে গিয়ে শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিয়েছিলেন যে,সাংবাদিকদের ওপর এমন আক্রমণ বরদাস্ত করা হবে না।

রবিবার নন্দীগ্রামের সভা থেকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই হিংসাত্মক ঘটনার পেছনে কোনো ছাত্র আন্দোলনকারী নেই। এরা আসলে জামাতি, মৌলবাদী ও বিদেশি শক্তি দ্বারা প্ররোচিত কিছু দুষ্কৃতী, যারা দেশকে অস্থিতিশীল করতে চায়।এখানেই উঠে আসছে দেশের সুরক্ষার প্রশ্ন। মুখ্যমন্ত্রীর দাবি রাজ্যে বিজেপির নতুন সরকার আসার পর বেআইনি খারিজি মাদ্রাসার তদন্ত, অবৈধ ওবিসি সার্টিফিকেট বাতিল এবং পশু হত্যা ও শব্দদূষণ রোধে কঠোর আইন কার্যকর করা হয়েছে। সেই রাগ থেকেই আন্দোলনের আড়ালে কিছু অসামাজিক উপাদান এমন তাণ্ডব চালিয়েছে। এমনকি প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর ছবিতেও আঘাত করা হয়েছে, যা কোনো আন্দোলন হতে পারে না। তিনি আরও উল্লেখ করেন, অতীতে পঞ্চায়েত ভোট, সন্দেশখালি বা অভয়া আন্দোলনের সময় সাংবাদিকদের আক্রান্ত হতে হলেও তৎকালীন সরকার বা পুলিশ প্রশাসন কোনো কড়া ব্যবস্থা নেয়নি। কিন্তু বর্তমান সরকার গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের সুরক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। পুলিশ ইতিমধ্যেই এই ঘটনায় সাতটি মামলা দায়ের করেছে এবং ভিডিও ফুটেজ দেখে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।এদের মধ্যে কয়েকজন প্রাক্তন শাসকদলের ঘনিষ্ঠ বলেও জানা গেছে। আক্রমণকারীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ চালিয়ে যাওয়া হবে বলে মুখ্যমন্ত্রী আশ্বাস দেন।

13 Views 0 Likes 0 Comments

Related News

জুয়ার আসরে হানা দিতেই পুলিশের উপর বোমাবাজি! সালারে দুষ্কৃতীদের হামলায় গুরুতর জখম এএসআই
রাজ্য

জুয়ার আসরে হানা দিতেই পুলিশের উপর বোমাবাজি! সালারে দুষ্কৃতীদের হামলায় গুরুতর জখম এ...

পুলিশ পৌঁছতেই পরিস্থিতি আচমকা উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, পুলিশকে দেখেই দুষ্কৃতীরা পরপর বোমা ছুড়তে শুরু করে।

১৪ সেপ্টে ২০২৬, ১২:১৯ পিএম · 2 মিনিট
গোবরেই মিটবে জ্বালানির চাহিদা! বাংলার ২১ জেলায় বসছে বায়োগ্যাস ইউনিট, বড় উদ্যোগ ‘গোবর্ধন’ প্রকল্পে
রাজ্য

গোবরেই মিটবে জ্বালানির চাহিদা! বাংলার ২১ জেলায় বসছে বায়োগ্যাস ইউনিট, বড় উদ্যোগ ‘গ...

সম্প্রতি এই উদ্যোগ নিয়ে একটি কর্মশালার আয়োজন করা হয়। সেখানে পঞ্চায়েত দপ্তরের আধিকারিকদের পাশাপাশি দক্ষিণবঙ্গের ১৪টি জেলা পরিষদের উচ্চপদস্থ আধিকারিকরা অংশ নেন।

১৪ সেপ্টে ২০২৬, ১২:১৮ পিএম · 2 মিনিট
পুলিশ হেফাজতে আসামির মৃত্যু, বাথরুমে ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে রহস্য
রাজ্য

পুলিশ হেফাজতে আসামির মৃত্যু, বাথরুমে ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে রহস্য

জানা গিয়েছে, প্রায় চার দিন আগে চুরির অভিযোগে রাহুল রুইদাসকে গ্রেফতার করে চন্দ্রকোণা থানার পুলিশ। গ্রেফতারের পর তাঁকে ঘাটাল মহকুমা আদালতে পেশ করা হয়।

১৪ সেপ্টে ২০২৬, ১১:৪২ এএম · 2 মিনিট
রাতে রাস্তায় বাস রাখলেই ৭০০ টাকা! পরিবহণ মন্ত্রীর বড় ঘোষণা, ক্ষুব্ধ বাস মালিকরা
রাজ্য

রাতে রাস্তায় বাস রাখলেই ৭০০ টাকা! পরিবহণ মন্ত্রীর বড় ঘোষণা, ক্ষুব্ধ বাস মালিকরা

রবিবার কাঁকিনাড়া নারায়ণপুর স্টেডিয়ামে জেলা ফুটবল লিগের ফাইনাল অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করতে গিয়ে নাইট পার্কিং নিয়ে এই ঘোষণা করেন মন্ত্রী।

১৪ সেপ্টে ২০২৬, ১১:৩৮ এএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.