JAZZBAAT 24 BANGLA
১৪ সেপ্টে ২০২৬, ০২:৪১ পিএম
Breaking
ক্রিকেট মাঠে জাতীয় সঙ্গীতের আগে বাজল ‘বন্দে মাতরম’! কংগ্রেসের আপত্তিতে তুঙ্গে রাজনৈতিক তর... বিশ্বের ভাষা শিখুন, নিজের ভাষাকে সম্মান করুন, হিন্দি দিবসে তরুণদের বার্তা অমিত শাহের 'খোয়াব হো তুম ইয়া কোই হকিকত', ব্রিকসে গান গেয়ে তাক লাগানেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ধনুকের নিশানায় নয়া ইতিহাস! জাপানকে হারিয়ে সোনা জিতলেন ভারতের তিরন্দাজ পুজোর আগেই বিজেপিতে এনসিপিআইয়ের ১৭ সাংসদ? জগদীশের দাবিতে তোলপাড় রাজ্য রাজনীতি এক-দু’টি সিরিজে কিছু এসে যায় না! কোটলায় ঝড় তুলে বড় বার্তা অভিষেকের রাশিয়ার তেল শোধনাগারে হামলা বন্ধ করুন! জেলেনস্কিকে সরাসরি হুঁশিয়ারি ট্রাম্পের, নেপথ্যে কি... জুয়ার আসরে হানা দিতেই পুলিশের উপর বোমাবাজি! সালারে দুষ্কৃতীদের হামলায় গুরুতর জখম এএসআই ক্রিকেট মাঠে জাতীয় সঙ্গীতের আগে বাজল ‘বন্দে মাতরম’! কংগ্রেসের আপত্তিতে তুঙ্গে রাজনৈতিক তর... বিশ্বের ভাষা শিখুন, নিজের ভাষাকে সম্মান করুন, হিন্দি দিবসে তরুণদের বার্তা অমিত শাহের 'খোয়াব হো তুম ইয়া কোই হকিকত', ব্রিকসে গান গেয়ে তাক লাগানেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ধনুকের নিশানায় নয়া ইতিহাস! জাপানকে হারিয়ে সোনা জিতলেন ভারতের তিরন্দাজ পুজোর আগেই বিজেপিতে এনসিপিআইয়ের ১৭ সাংসদ? জগদীশের দাবিতে তোলপাড় রাজ্য রাজনীতি এক-দু’টি সিরিজে কিছু এসে যায় না! কোটলায় ঝড় তুলে বড় বার্তা অভিষেকের রাশিয়ার তেল শোধনাগারে হামলা বন্ধ করুন! জেলেনস্কিকে সরাসরি হুঁশিয়ারি ট্রাম্পের, নেপথ্যে কি... জুয়ার আসরে হানা দিতেই পুলিশের উপর বোমাবাজি! সালারে দুষ্কৃতীদের হামলায় গুরুতর জখম এএসআই

বিদেশের মঞ্চে পুরস্কার, দেশেই আটকে ছবি! ‘সংস অফ ফরগটেন ট্রিজ’ নিয়ে সেন্সর আপত্তিতে বিপাকে বঙ্গকন্যা অনুপর্ণা

বিদেশের মঞ্চে পুরস্কার, দেশেই আটকে ছবি! ‘সংস অফ ফরগটেন ট্রিজ’ নিয়ে সেন্সর আপত্তিতে বিপাকে বঙ্গকন্যা অনুপর্ণা
Songs of forgotten trees ছবি: গ্রাফিক্স: নিজস্ব

নিউজ ডেস্ক: আন্তর্জাতিক চলচ্চিত্রমঞ্চে পুরস্কার জিতে বাংলার নাম উজ্জ্বল করেছিলেন পরিচালক অনুপর্ণা রায়। কিন্তু সেই ছবিই এবার দেশে মুক্তির ছাড়পত্র নিয়ে সমস্যায়। ভেনিস চলচ্চিত্র উৎসবে প্রশংসিত ‘সংস অফ ফরগটেন ট্রিজ’ ছবিকে ঘিরে সেন্সর সংক্রান্ত আপত্তি তৈরি হয়েছে বলে জানিয়েছেন পরিচালক। ফলে বিদেশে সম্মান পাওয়ার পরও দেশে ছবিটির মুক্তি অনিশ্চিত হয়ে পড়েছে।

প্রায় এক বছর আগে ৮২তম ভেনিস চলচ্চিত্র উৎসবে ‘অরিজন্তি’ বিভাগে পুরস্কৃত হয় অনুপর্ণা রায়ের এই ছবি। আন্তর্জাতিক মঞ্চে ফরাসি পরিচালক জুলিয়া ডুকুরনোর হাত থেকে পুরস্কার গ্রহণ করেন তিনি। সেই মুহূর্তে বাঙালি পরিচালক হিসেবে অনুপর্ণার সাফল্য নিয়ে উচ্ছ্বাস তৈরি হয়েছিল। কিন্তু দেশে ফিরতেই ছবির সামনে তৈরি হয়েছে নতুন বাধা।

পরিচালকের দাবি, সেন্সর বোর্ডের পক্ষ থেকে ছবিটি নিয়ে আপত্তি জানানো হয়েছে। তাঁদের মতে, ছবিটির বিষয়বস্তু সমাজের জন্য ইতিবাচক নয়। সেই কারণেই ছবিটিকে মুক্তির ছাড়পত্র দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন অনুপর্ণা। যদিও সেন্সর সংক্রান্ত আপত্তির বিস্তারিত কারণ বা ছবির কোন কোন অংশ নিয়ে সমস্যা তৈরি হয়েছে, তা নিয়ে এখনও স্পষ্ট তথ্য সামনে আসেনি।

‘সংস অফ ফরগটেন ট্রিজ’-এর গল্প মুম্বইয়ে বসবাসকারী দুই মহিলাকে কেন্দ্র করে। ছবিতে অভিনয় করেছেন নাজ শেখ এবং সুমি বাঘেল। ছবির প্রযোজক বিভাংশু রায়, রোমিল মোদি এবং রঞ্জন সিং। অনুরাগ কাশ্যপ এই ছবির প্রেজেন্টার।

তবে অনুপর্ণা রায়ের সাফল্যের গল্প শুধু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেই সীমাবদ্ধ নয়। পুরুলিয়ার নিতুড়িয়ার সরবড়ির কাছে নারায়ণপুরের বাসিন্দা ছিলেন তিনি। এলাকার মানুষের কাছে এখনও ‘মাম্পি’ নামেই পরিচিত অনুপর্ণা। পড়াশোনা করেছেন নিতুড়িয়ার রানিপুর হাইস্কুলে। মাধ্যমিকে প্রথম বিভাগ না পাওয়ার পর বাবা-মা তাঁকে ইংরেজি শিক্ষক মামার কাছে পাঠিয়ে দেন।

সেই সিদ্ধান্তই পরবর্তীতে বদলে দেয় তাঁর জীবনের গতিপথ। মামা নীলোৎপল সিংহের কাছ থেকে ইংরেজি সাহিত্য, ভারতীয় সংস্কৃতি এবং জীবনকে অন্য দৃষ্টিতে দেখার সুযোগ পান তিনি। পরবর্তীতে গতানুগতিক পেশার পথে না গিয়ে দু’টি নামী কর্পোরেট সংস্থার চাকরি ছেড়ে চলচ্চিত্র নির্মাণে মন দেন।

২০২১ সালে পুরুলিয়ার পুঞ্চার ন’পাড়ায় তাঁর প্রথম ছবির শুটিং শুরু হয়। সেখানকার বিভিন্ন প্রাকৃতিক ও গ্রামীণ ল্যান্ডস্কেপে শুটিংয়ের পর ২০২৩ সালে মুক্তি পায় তাঁর প্রথম ছবি ‘রান টু দ্য রিভার’। এরপর দ্বিতীয় ছবি ‘সংস অফ ফরগটেন ট্রিজ’ তাঁকে এনে দেয় আন্তর্জাতিক স্বীকৃতি।

এখন সেই পুরস্কারজয়ী ছবিরই দেশে মুক্তি আটকে যাওয়ার পরিস্থিতি তৈরি হওয়ায় অনুপর্ণার পাশে দাঁড়িয়েছেন চলচ্চিত্রপ্রেমীদের একাংশ। বিদেশে প্রশংসিত একটি ছবিকে দেশে কেন ছাড়পত্র দেওয়া হচ্ছে না, সেই প্রশ্নই ক্রমশ জোরালো হচ্ছে। ফলে অনুপর্ণার ছবির ভবিষ্যৎ কী হয়, সেদিকেই নজর চলচ্চিত্রমহলের।

13 Views 0 Likes 0 Comments

Related News

ভোররাতে চলল গুলি, লক্ষ্য বিখ্যাত পঞ্জাবি গায়ক
বিনোদন

ভোররাতে চলল গুলি, লক্ষ্য বিখ্যাত পঞ্জাবি গায়ক

নিউজ ডেস্ক: পঞ্জাবের বরনালা জেলা। এখানেই রবিবার ভোর বেলায় চলল কয়েক রাউন্ড গুলি, ছড়ালো আতঙ্ক। কিন্তু কেন?  জানা গিয়েছে এই গুলি চলেছিল পঞ্জাবি গায়ক গুলাব সিন্ধুর বাড়ি লক্ষ্য করে। তবে এই সময় গায়ক অস্ট্রেলিয়াতে...

১৩ সেপ্টে ২০২৬, ০৭:১৭ পিএম · 2 মিনিট
‘বিগ বস বাংলা’য় নতুন চমক! ওয়াইল্ড কার্ডে জীতু কমল, চাপে পড়বেন রাজবীর?
বিনোদন

‘বিগ বস বাংলা’য় নতুন চমক! ওয়াইল্ড কার্ডে জীতু কমল, চাপে পড়বেন রাজবীর?

ঠিক এমন পরিস্থিতিতেই ঘরে প্রবেশ করছেন জীতু কমল। ফলে তাঁর উপস্থিতি প্রতিযোগীদের বর্তমান সমীকরণে বড় পরিবর্তন আনতে পারে বলেই মনে করছেন দর্শকদের একাংশ।

১২ সেপ্টে ২০২৬, ০৫:৫৪ পিএম · 2 মিনিট
আমিশা প্যাটেলের ফ্ল্যাটে চুরি, গ্রেফতার দেড় বছরের পুরনো গৃহ পরিচারিকা
বিনোদন

আমিশা প্যাটেলের ফ্ল্যাটে চুরি, গ্রেফতার দেড় বছরের পুরনো গৃহ পরিচারিকা

অভিযোগ উঠেছে আমিশা প্যাটেলের বাড়িতে বড়সড়ো চুরির ঘটনায়। চুরি হয়েছে তার ফ্ল্যাট থেকে লক্ষাধিক টাকার গয়না। ওই গয়নাটি ছিল সোনা এবং হীরে মেলানো।

১২ সেপ্টে ২০২৬, ০৪:১৩ পিএম · 2 মিনিট
টলিউডের খুশির খবর বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী
বিনোদন

টলিউডের খুশির খবর বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী

জানা গিয়েছে অভিনেত্রীর মন চুরি করেছেন এক নৌ-সেনা অফিসার। নৌ-সেনায় কর্মরত ওই পাত্রের নাম সিদ্ধার্থ। এটাই লক্ষ্যনীয় যে, বিখ্যাত অভিনেত্রীর সঙ্গে যার জীবন জুড়তে চলেছে তিনি অভিনয় জগতের কেউ নন।

১২ সেপ্টে ২০২৬, ০৩:৩৯ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.