JAZZBAAT 24 BANGLA
১২ সেপ্টে ২০২৬, ০৪:৪৬ পিএম
Breaking
আমিশা প্যাটেলের ফ্ল্যাটে চুরি, গ্রেফতার দেড় বছরের পুরনো গৃহ পরিচারিকা ‘আর দেরি নয়!’ রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে সংস্কার নিয়ে সরব মোদী, BRICS মঞ্চে বড় বার্তা... আমেরিকাকে কড়া বার্তা ইরানের, BRICS মঞ্চে বিস্ফোরক মন্তব্য পেজেশকিয়ানের BRICS মঞ্চে মোদীর বড় বার্তা, Global South নিয়ে নয়া প্রস্তাব ধর্ষণে দোষী প্রাক্তন সাংসদের জেল কক্ষে উদ্ধার মোবাইল! নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন দিল্লিতে মোদী-খালেদ বৈঠক, ভারত-আমিরাত দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের বার্তা টলিউডের খুশির খবর বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী গণেশপুজোর মঞ্চে বামেদের বিরুদ্ধে বিস্ফোরক শুভেন্দু আমিশা প্যাটেলের ফ্ল্যাটে চুরি, গ্রেফতার দেড় বছরের পুরনো গৃহ পরিচারিকা ‘আর দেরি নয়!’ রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে সংস্কার নিয়ে সরব মোদী, BRICS মঞ্চে বড় বার্তা... আমেরিকাকে কড়া বার্তা ইরানের, BRICS মঞ্চে বিস্ফোরক মন্তব্য পেজেশকিয়ানের BRICS মঞ্চে মোদীর বড় বার্তা, Global South নিয়ে নয়া প্রস্তাব ধর্ষণে দোষী প্রাক্তন সাংসদের জেল কক্ষে উদ্ধার মোবাইল! নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন দিল্লিতে মোদী-খালেদ বৈঠক, ভারত-আমিরাত দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের বার্তা টলিউডের খুশির খবর বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী গণেশপুজোর মঞ্চে বামেদের বিরুদ্ধে বিস্ফোরক শুভেন্দু

টলিউডের খুশির খবর বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী

টলিউডের খুশির খবর বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী
Mimi Chakrabarty ছবি: গ্রাফিক্স: নিজস্ব

নিউজ ডেস্ক: তাঁর জন্ম জলপাইগুড়িতে। কিন্তু তাই বলে গোটা বাংলার মানুষের কাছে আপন হয়ে যেতে সময় লাগেনি। অভিনয় জীবনের জার্নি শুরু করেন ঋতুপর্ণ ঘোষ পরিচালিত বিখ্যাত সিরিয়াল গানের ওপারে দিয়ে। ২০১০ সালে মানুষ চিনল 'পুপে' চরিত্রের মিমি চক্রবর্তীকে। আর শুক্রবার রাতের বেলায় মিমি চক্রবর্তীর কাছ থেকে পাওয়া গেল সুখবর। অবশেষে সানাই বাজতে চলেছে তার জীবনে। বিয়ের খবর ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। আর এই খবরেই একইসঙ্গে খুশি, এবং আলোচনায় সরগরম টলিউড ও তাঁর অনুরাগী মহল।

অনেকদিন ধরেই কানাঘুষো শোনা যাচ্ছিল যে তাঁর বিয়ে হতে চলেছে। এই নিয়ে অনুরাগীরাও ছিলেন কৌতূহলী। অবশেষে ভক্ত এবং অনুরাগীদের সেই কৌতূহল মিটতে চলেছে। অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গিয়েছে চলতি বছরের ডিসেম্বরেই বিয়ের পিঁড়িতে বসবেন তিনি। জানা যাচ্ছে বিয়ের ভেন্যু হিসেবে সম্ভবত কালিম্পংকেই নির্বাচন করতে চলেছেন অভিনেত্রী। এই খবর শোনার পর থেকেই মিমির জীবনসঙ্গীর নাম জানতে উৎসুক হয়েছিল অনুরাগী মহল। শৈলশহরে হতে চলেছে তার বিয়ে। এই নিয়েই যথেষ্ট আনন্দে আছেন অভিনেত্রী নিজেও।

জানা গিয়েছে অভিনেত্রীর মন চুরি করেছেন এক নৌ-সেনা অফিসার। নৌ-সেনায় কর্মরত ওই পাত্রের নাম সিদ্ধার্থ। এটাই লক্ষ্যনীয় যে, বিখ্যাত অভিনেত্রীর সঙ্গে যার জীবন জুড়তে চলেছে তিনি অভিনয় জগতের কেউ নন। ওই ঘনিষ্ঠ সূত্র থেকে এটাও জানা গিয়েছে, যে দুজনের মন দেওয়া নেওয়া হয়েছে কোন এক পুজোতে। তবে বিয়ে নিয়ে এখনো পর্যন্ত দুজনে কেউই কিছু বলেননি। ওই সূত্র আরো বলেছে যে অভিনেত্রীর বিয়ের কেনাকাটা এখন জোরকদমে চলছে। এমনকি নেমন্তন্নপত্রও বিলি করা শুরু হয়ে গিয়েছে! তার কারণ হাতে সময় খুব কম। সাড়ে তিন মাসের মধ্যেই বিয়ের পিঁড়িতে উঠবেন অভিনেত্রী, তোড়জোড় তো থাকবেই।কৌতুহলী ভক্তদের প্রশ্নের উত্তর দিয়ে একটি পোস্ট করেছিলেন মিমি। সেই মন্তব্যে এই জল্পনাতেই আরো ঘি পড়েছে! ফলে মিমির বিয়ে নিয়ে কোথাও গিয়ে অনুরাগীরা কার্যত নিশ্চিত।

প্রসঙ্গত গানের ওপারে সিরিয়ালের আগে মডেল হিসেবে মিমি  গ্ল্যামার দুনিয়ায় পা রাখেন। ২০১০ এ বিখ্যাত সিরিয়ালটি শেষ হলে ২০১২ এ বড় পর্দায় তার প্রথম আত্মপ্রকাশ বাপি বাড়ি যা সিনেমায়। ওই সিনেমায় তাঁর বিপরীতে ছিলেন অর্জুন চক্রবর্তী। এরপর 'বোঝেনা সে বোঝেনা' থেকে শুরু করে কৌশিক গঙ্গোপাধ্যায়ের 'খাদ' সিনেমায় তাঁর অভিনয় প্রশংসিত হয়েছিল দর্শকমন্ডলে। একই সাথে কমার্শিয়াল এবং আর্ট এই দুই ধরনের সিনেমাতেই তিনি পারমামা আর এ কারণেই বাংলার দর্শন সঙ্গে নিজেকে খুব তাড়াতাড়ি মিলিয়ে ফেলতে পারেন। ২০১৯ সালে নির্বাচন জিতে সাংসদ হিসেবে আত্মপ্রকাশ। তবে এই মুহূর্তে অভিনেত্রী ব্যস্ত আছেন পুজোর সময় মুক্তি পেতে চলা সৃজিত মুখোপাধ্যায়ের ছবি 'এম্পায়ার ভার্সেস শরৎচন্দ্র' সিনেমাটি নিয়ে।

11 Views 0 Likes 0 Comments

Related News

আমিশা প্যাটেলের ফ্ল্যাটে চুরি, গ্রেফতার দেড় বছরের পুরনো গৃহ পরিচারিকা
বিনোদন

আমিশা প্যাটেলের ফ্ল্যাটে চুরি, গ্রেফতার দেড় বছরের পুরনো গৃহ পরিচারিকা

অভিযোগ উঠেছে আমিশা প্যাটেলের বাড়িতে বড়সড়ো চুরির ঘটনায়। চুরি হয়েছে তার ফ্ল্যাট থেকে লক্ষাধিক টাকার গয়না। ওই গয়নাটি ছিল সোনা এবং হীরে মেলানো।

১২ সেপ্টে ২০২৬, ০৪:১৩ পিএম · 2 মিনিট
আসতে চলেছে সন্তান, নামকরণ নিয়ে মজায় মাতলেন শোভন সোহিনী- শোভন
বিনোদন

আসতে চলেছে সন্তান, নামকরণ নিয়ে মজায় মাতলেন শোভন সোহিনী- শোভন

এন্টারটেনমেন্ট ডেস্ক: আসতে চলেছে তার অভিনীত নতুন ছবি 'বেগনি রংয়ের আলো।' তবে তার থেকেও বড় কথা এই মুহূর্তে দাঁড়িয়ে তিনি আনতে চলেছেন 'নতুন এক প্রাণ।' এই মুহূর্তে ৮ মাসের অন্তঃসত্ত্বা তিনি। তিনি অভিনেত্রী সোহিনী সরকার। স...

১০ সেপ্টে ২০২৬, ০৮:৫৯ পিএম · 2 মিনিট
অবসর নিতে চলেছেন বিগ বি, কেবিসি শো ঘিরে অনুরাগীদের জল্পনা
বিনোদন

অবসর নিতে চলেছেন বিগ বি, কেবিসি শো ঘিরে অনুরাগীদের জল্পনা

এন্টারটেনমেন্ট ডেস্ক: তার অভিনয় এবং বিখ্যাত ব্যারিটোন সমৃদ্ধ গলায় মুগ্ধ হয়েছে আট থেকে আশি। তাঁর অভিনয় সম্পর্কে বলা মানে ধৃষ্টতা। একইসঙ্গে পরিচালনা করেছেন রিয়ালিটি শো। জনপ্রিয় ক্যুইজ শো পরিচালনার অভিজ্ঞতা সম্পন্ন তি...

১০ সেপ্টে ২০২৬, ০৬:০৬ পিএম · 2 মিনিট
বিগ বস এর সেটে তুলকালাম রাজবীরের গেম প্ল্যানের শিকার তনুশ্রী
বিনোদন

বিগ বস এর সেটে তুলকালাম রাজবীরের গেম প্ল্যানের শিকার তনুশ্রী

এন্টারটেনমেন্ট ডেস্ক: নাটকের পর নাটক, চরম নাটক। এমনটাই ঘটেছে বিগবস এর সেটে। ওয়াইল্ড কার্ড এন্ট্রি পাওয়া রাজবীর তার গেম প্ল্যান দিয়ে বদলে দিলেন খেলার মোড়! রাজবীরের গেম প্ল্যানের শিকার হলেন তনুশ্রী। আর এই ঘটনায় শুধুমা...

১০ সেপ্টে ২০২৬, ০২:৩৫ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.