নিউজ ডেস্ক: মুক্তি পেতে ছলেছে বলিউডের বেতাজও বাদশাহ শাহরুখ খানের নতুন সিনেমা ‘কিং’। এবার এই সিনেমাকে ঘিরেই দর্শকদের উত্তেজনার পারদ ক্রমশ বেড়েই চলেছে। আলোচনা শুরু হয়েছে এবার তাঁর ছবির নতুন পোস্টার প্রকাশ্যে আসতেই। বন্দুক হাতে, মুখে গোলাপ—শাহরুখের এই নতুন লুকের সঙ্গে প্রকাশিত একটি ক্যাপশনও এবং সেই ক্যাপশন ঘিরেই ডানা বাঁধতে শুরু করেছে নতুন কৌতূহল। বাস্তবে কি তাহলে ভয়ংকর কোনো এক মানুষের চরিত্রের আড়ালে লুকিয়ে রয়েছে চিরাচরিত প্রেমিকে? এরকমই কি হতে পারে তার চরিত্র?
কিংখানের এই নতুন লুকে ‘কিং’ সিনেমার পোস্টার মঙ্গলবার সকালে প্রকাশ করেন নির্মাতারা। আর ক্যাপশনে ছিল অন্য চমক, সেখানে লেখা হয়েছে, ‘কাতিল নেহি... আশিক হ্যায়।’ বাংলায় যার অর্থ করলে দাঁড়ায়, ‘খুনি নই, প্রেমিক’। এই লেখা সামনে আসতেই শাহরুখের ক্যারিয়ারের প্রথম দিক্কার সিনেমা ‘বাদশাহ’র জনপ্রিয় গানের স্মৃতিতে ফিরিয়ে নিয়ে যাচ্ছে দর্শকদের।
২৭ বছর আগে ১৯৯৯ সালে মুক্তি পাওয়া ‘বাদশাহ’ সিনেমার টাইটেল-ট্র্যাকে ছিল, সেই গানের ‘আশিক হুঁ ম্যায়, কাতিল ভি হুঁ’-- অভিজিতের কণ্ঠে বিপুল জনপ্রিয়তাও পেয়েছিল। হয়েছিল সুপার ডুপার হিট। যদিও এই লাইনের বাংলা অর্থ করলে দাঁড়ায়, ‘আমি প্রেমিক, আবার খুনিও আমি’। নতুন পোস্টারের ক্যাপশনে সেই গানের কথায় সামান্য বদল থাকলেও বস্তুত অনেক মিল থাকায় দর্শকদের একাংশের মতে, ‘কিং’-এর প্রচারে নতুন মাত্রা যোগ করছেন নির্মাতারা কার্যত পুরোনো স্মৃতিকে কাজে লাগিয়েই।‘শত দেশে বদনাম, দুনিয়া দিয়েছে শুধু একটাই নাম—কিং’, দর্শকদের মধ্যে আগ্রহ বাড়িয়ে দিয়েছিল তাঁর এই সংলাপ। এক অনুষ্ঠানে নিজের চরিত্র নিয়ে শাহরুখ জানিয়েছিলেন, এই সিনেমায় তাঁকে অন্ধকার ও ধূসর বৈশিষ্ট্যের একটি চরিত্রে দেখা যাবে। গল্পের প্রয়োজনে এই চরিত্র নির্মম হয়ে উঠতে পারে, এমনকি মানুষ হত্যাও করতে পারে। গত বছরের নভেম্বরে ‘কিং’ সিনেমার নাম ঘোষণার ভিডিও প্রকাশ করা হয়েছিল। সেখানে শাহরুখকে দেখা যায় এক শক্তিশালী ও ভয়ংকর চরিত্রে।
‘কিং’ সিনেমায় পরিচালনার দায়িত্বে ছিলেন সিদ্ধার্থ আনন্দ এবং শাহরুখের সঙ্গে সহ অভিনেত্রী হিসেবে ছিলেন সুহানা খান। এছড়াও দীপিকা পাড়ুকোন, রাঘব জুয়েল, অভিষেক বচ্চন ও রানি মুখার্জি। আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে এই ছবির মুক্তি পাওয়ার কথা । ছবিটি প্রযোজনার দায়িত্ব সামলেছে রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও মারফ্লিক্স পিকচার্স। বাকি নেই খুব বেশি দিন আর। ‘কিং’-এ কি তবে একই স্টাইলে রোমান্স করতে দেখা যাবে শাহরুখ’কে, নাকি প্রেমিকসত্তার নীচে চাপা পড়া ভয়ংকর রূপ কাপাবে এবার রুপোলী? এর উত্তর পেতে অপেক্ষা করতেই হবে ‘কিং’-এর মুক্তি পর্যন্ত।




