JAZZBAAT 24 BANGLA
২৭ অক্টো ২০২৬, ০৫:২৩ পিএম
Breaking
পুজোর পাসকাণ্ডে ইন্দ্রনীলের আগাম জামিনের আর্জি, মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি দত্ত Encounter: গাইঘাটার পর ধুলিয়ান, একই দিনে রাজ্যে জোড়া এনকাউন্টার Virat Kohli: ব্যালন ডি’অর জয়ী হ্যারি কেনকে শুভেচ্ছা বিরাটের AssamCrime: হোটেলের লিজ নিয়ে বিবাদ, গুয়াহাটিতে গুলিবর্ষণে একই পরিবারের ৪ জনসহ মৃত ৫ Morne Morkel: টেস্ট সিরিজ শুরুর আগে অবাক পরামর্শ মর্কেলের Gyanesh Kumar : এসআইআর বিতর্কে হলফনামা জমা নির্বাচন কমিশনের, আপাতত স্বস্তি জ্ঞানেশ কুমারের... সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু ইজরায়েলে, নজরে নির্বাচনের ফলাফল CycloneArnab: ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর দাপটে জলমগ্ন পুরী, হাঁটু জলে দুর্ভোগ জগন্নাথ ভক্তদের পুজোর পাসকাণ্ডে ইন্দ্রনীলের আগাম জামিনের আর্জি, মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি দত্ত Encounter: গাইঘাটার পর ধুলিয়ান, একই দিনে রাজ্যে জোড়া এনকাউন্টার Virat Kohli: ব্যালন ডি’অর জয়ী হ্যারি কেনকে শুভেচ্ছা বিরাটের AssamCrime: হোটেলের লিজ নিয়ে বিবাদ, গুয়াহাটিতে গুলিবর্ষণে একই পরিবারের ৪ জনসহ মৃত ৫ Morne Morkel: টেস্ট সিরিজ শুরুর আগে অবাক পরামর্শ মর্কেলের Gyanesh Kumar : এসআইআর বিতর্কে হলফনামা জমা নির্বাচন কমিশনের, আপাতত স্বস্তি জ্ঞানেশ কুমারের... সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু ইজরায়েলে, নজরে নির্বাচনের ফলাফল CycloneArnab: ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর দাপটে জলমগ্ন পুরী, হাঁটু জলে দুর্ভোগ জগন্নাথ ভক্তদের

Encounter: গাইঘাটার পর ধুলিয়ান, একই দিনে রাজ্যে জোড়া এনকাউন্টার

Encounter: গাইঘাটার পর ধুলিয়ান, একই দিনে রাজ্যে জোড়া এনকাউন্টার
ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক: গাইঘাটার পর এবার মুর্শিদাবাদ। রাজ্যে ফের এনকাউন্টারের ঘটনা। ধুলিয়ানে খুনে অভিযুক্ত যুবকের গায়ে লাগল পুলিশের গুলি। সুজিত মণ্ডল নামে বিজেপি নেতাকে কুপিয়ে খুন করার ঘটনায় অভিযোগ উঠেছিল মাস দুয়েক আগে। সেই ঘটনার অন্যতম অভিযুক্ত সামাউন শেখ গুলিবিদ্ধ হয়েছেন বলে খবর।

সূত্রের খবর, সামশেরগঞ্জ থানার ডাকবাংলায় এনকাউন্টার করা হয়েছে। বেশ কিছুদিন আগেই সামশেরগঞ্জের বিজেপি কর্মী সুজিত মণ্ডল নিখোঁজ হয়েছিলেন। পরে জানা যায় তাঁকে খুন করা হয়েছে। দেহ টুকরো টুকরো করে ভাসিয়ে দেওয়া হয়েছিল। সেই ঘটনায় মূল অভিযুক্তের এনকাউন্টার হল। সূত্রের খবর, সুজিত মণ্ডল খুনর ঘটনার পুনর্নিমানের জন্য নিয়ে যাওয়া হয়েছিল সামাউনকে। ঘটনার পুনর্নির্মাণের সময়ে মূল অভিযুক্ত বন্দুক ছিনিয়ে পালানোর চেষ্টা করে। সেই সময়ে পাল্টা গুলি ছোড়ে পুলিশ। তিন রাউন্ড গুলিও চালান বলে অভিযোগ। সেই গুলিতে মৃত্যু হয় সামাউন শেখের।

সামশেরগঞ্জের ধুলিয়ান পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুজিত মণ্ডল গত ২৮ অগাস্ট সকালে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যান৷ অনেক খোঁজাখুঁজির পর সন্ধান না পাওয়ায়, পরিবারের তরফে সামশেরগঞ্জ থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করা হয় ৷ পরিবারের অভিযোগ, অভিযোগ জানানোর পর পুলিশের তরফে সুজিত মণ্ডলকে খোঁজার কোনও চেষ্টাই করা হয়নি ৷ তাঁরা পুলিশের কাছে বারবার সুজিতকে খোঁজার আবেদন জানান৷ এরপর টুকরো টুকরো দেহ উদ্ধার করা হয়। খুনের ঘটনায় সামিউল শেখ, তাজকিরা বিবি ও জনি শেখকে গ্রেফতার করা হয়েছিল। তদন্তভার সিআইডির হাতে তুলে দেওয়া হয়। ঘটনায় মূল অভিযুক্তের এনকাউন্টার হল। ঘটনাস্থলে রয়েছে সামসেরগঞ্জ থানার পুলিশ।

গাইঘাটায় নাবালিকাকে ধর্ষণ-খুনে মঙ্গলবারই এনকাউন্টারের ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে ধৃত প্রহ্লাদ দাসকে ঘটনার পুনর্নির্মাণের জন্য অভিযুক্তকে নিয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পুণর্নির্মাণ করে ফেরার পথে পুলিশের রিভলভার ছিনিয়ে নিয়ে প্রহ্লাদ গুলি চালায় বলে অভিযোগ। আত্মরক্ষায় পুলিশ পাল্টা গুলি চালায়। গুলিবিদ্ধ অবস্থায় বনগাঁ সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে, প্রহ্লাদকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। এবার এনকাউন্টারের ঘটনা ঘটল মুর্শিদাবাদের ধুলিয়ানে। লক্ষ্মীপুজোর দিন সকালে গাইঘাটা থানা এলাকায় একাদশ শ্রেণির ছাত্রীর রক্তাক্ত দেহ উদ্ধার হয়। সেই ঘটনায় ধর্ষণ এবং খুনের অভিযোগ দায়ের করে মেয়েটির পরিবার। পরে প্রহ্লাদকে গ্রেফতার করে হেফাজতে নেওয়া হয়। সেই ঘটনায় এনকাউন্টার করা হয় প্রহ্লাদকে। 

15 Views 0 Likes 0 Comments

Related News

Kumardihi Colliery : খনির ২০০ ফুট গভীরে আটকে ১৪ শ্রমিক, ১২ ঘণ্টা পর উদ্ধার
রাজ্য

Kumardihi Colliery : খনির ২০০ ফুট গভীরে আটকে ১৪ শ্রমিক, ১২ ঘণ্টা পর উদ্ধার

সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত দীর্ঘ প্রায় ১২ ঘন্টা ধরে চলে উৎকণ্ঠার পরিস্থিতি। খনির গভীরে আটকে থাকা শ্রমিকদের নিরাপদে ফিরিয়ে আনার জন্য অপেক্ষা করতে থাকেন সংশ্লিষ্টরা।

২৭ অক্টো ২০২৬, ০১:২১ পিএম · 2 মিনিট
Gaighata Encounter: গাইঘাটায় বারুইপুরের ছায়া! ধর্ষণ-খুনে অভিযুক্তের মৃত্যু পুলিশের গুলিতে
রাজ্য

Gaighata Encounter: গাইঘাটায় বারুইপুরের ছায়া! ধর্ষণ-খুনে অভিযুক্তের মৃত্যু পুলিশে...

গাইঘাটা: একাদশ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করে খুনের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল তাঁকে। তদন্তের স্বার্থে সোমবার গভীর রাতে তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল ঘটনাস্থলে। অপরাধের পুনর্নির্মাণ শেষে ফেরার পথেই ঘটে গেল রক্তাক্ত ঘটনা। পুলিশের ...

২৭ অক্টো ২০২৬, ১২:৪৪ পিএম · 4 মিনিট
Gaighata Encounter: বারুইপুরের পর গাইঘাটাতেও এনকাউন্টার! একই কায়দায় মৃত্যু দুই অভিযুক্তের, কী ঘটেছিল দুই ঘটনায়?
রাজ্য

Gaighata Encounter: বারুইপুরের পর গাইঘাটাতেও এনকাউন্টার! একই কায়দায় মৃত্যু দুই অভি...

বিশেষ প্রতিবেদন: পরপর দুই ঘটনায় উত্তাল পশ্চিমবঙ্গ। নাবালিকা ধর্ষণ ও খুনের অভিযোগে অভিযুক্তের মৃত্যু পুলিশের গুলিতে, প্রথমে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর, আর এবার উত্তর ২৪ পরগনার গাইঘাটা। দুই ক্ষেত্রেই পুলিশের দাবি, অপরাধের প...

২৭ অক্টো ২০২৬, ১০:৩০ এএম · 2 মিনিট
Gaighata Encounter: প্রস্রাবের অছিলায় গাড়ি থামানো, পুলিশের বন্দুক ছিনিয়ে পরপর ৩ রাউন্ড গুলি! গাইঘাটায় কীভাবে মৃত্যু ধর্ষণে অভিযুক্তের?
রাজ্য

Gaighata Encounter: প্রস্রাবের অছিলায় গাড়ি থামানো, পুলিশের বন্দুক ছিনিয়ে পরপর ৩ র...

নিউজ ডেস্ক: উত্তর ২৪ পরগনার গাইঘাটায় নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্তের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশের দাবি, অপরাধের পুনর্নির্মাণ করে ফেরার পথে পালানোর চেষ্টা করেন অভিযুক্ত। অভিযোগ, প্রস্রাব করার কথা ...

২৭ অক্টো ২০২৬, ০৯:৫৯ এএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.