JAZZBAAT 24 BANGLA
২৭ অক্টো ২০২৬, ০৫:১৭ পিএম
Breaking
গাইঘাটার পর ধুলিয়ান, একই দিনে রাজ্যে জোড়া এনকাউন্টার Virat Kohli: ব্যালন ডি’অর জয়ী হ্যারি কেনকে শুভেচ্ছা বিরাটের AssamCrime: হোটেলের লিজ নিয়ে বিবাদ, গুয়াহাটিতে গুলিবর্ষণে একই পরিবারের ৪ জনসহ মৃত ৫ Morne Morkel: টেস্ট সিরিজ শুরুর আগে অবাক পরামর্শ মর্কেলের Gyanesh Kumar : এসআইআর বিতর্কে হলফনামা জমা নির্বাচন কমিশনের, আপাতত স্বস্তি জ্ঞানেশ কুমারের... সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু ইজরায়েলে, নজরে নির্বাচনের ফলাফল CycloneArnab: ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর দাপটে জলমগ্ন পুরী, হাঁটু জলে দুর্ভোগ জগন্নাথ ভক্তদের বেহালাকাণ্ডে প্রেমিকার বাবা-মামাকে খালি গায়ে ঘোরাল পুলিশ গাইঘাটার পর ধুলিয়ান, একই দিনে রাজ্যে জোড়া এনকাউন্টার Virat Kohli: ব্যালন ডি’অর জয়ী হ্যারি কেনকে শুভেচ্ছা বিরাটের AssamCrime: হোটেলের লিজ নিয়ে বিবাদ, গুয়াহাটিতে গুলিবর্ষণে একই পরিবারের ৪ জনসহ মৃত ৫ Morne Morkel: টেস্ট সিরিজ শুরুর আগে অবাক পরামর্শ মর্কেলের Gyanesh Kumar : এসআইআর বিতর্কে হলফনামা জমা নির্বাচন কমিশনের, আপাতত স্বস্তি জ্ঞানেশ কুমারের... সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু ইজরায়েলে, নজরে নির্বাচনের ফলাফল CycloneArnab: ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর দাপটে জলমগ্ন পুরী, হাঁটু জলে দুর্ভোগ জগন্নাথ ভক্তদের বেহালাকাণ্ডে প্রেমিকার বাবা-মামাকে খালি গায়ে ঘোরাল পুলিশ

Virat Kohli: ব্যালন ডি’অর জয়ী হ্যারি কেনকে শুভেচ্ছা বিরাটের

Virat Kohli: ব্যালন ডি’অর জয়ী হ্যারি কেনকে শুভেচ্ছা বিরাটের
ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: ফুটবল মাঠে সাফল্যের মুকুট পরেছেন হ্যারি কেন। ২৫ বছর পর তাঁর হাত ধরেই ব্যালন ডি’অর ফিরেছে ইংল্যান্ডে। আর সেই ঐতিহাসিক সাফল্যে বন্ধুকে শুভেচ্ছা জানাতে ভুললেন না ভারতীয় ক্রিকেটের মহাতারকা বিরাট কোহলি। সমাজমাধ্যমে কেনকে নিয়ে তাঁর আবেগঘন বার্তা এখন আলোচনায়। ইংল্যান্ডের অধিনায়ক তথা বায়ার্ন মিউনিখের তারকা স্ট্রাইকারের এই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বিরাট। 

https://x.com/imVkohli/status/2114955771758932439?s=20

তাঁর মতে, দীর্ঘদিন ধরে ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে ধারাবাহিক ভাবে খেলার জন্য যে মানসিক দৃঢ়তা, পরিশ্রম এবং সততার প্রয়োজন, কেন তার যোগ্য উদাহরণ। ইনস্টাগ্রামে কেনকে শুভেচ্ছা জানিয়ে বিরাট লিখেছেন, ‘হ্যারি, আমার বন্ধু, তোমার মানসিক দৃঢ়তা, কঠোর পরিশ্রম এবং এত বছর ধরে ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে খেলার সময় নিজের আচরণে যে সততা দেখিয়েছ, তার জন্য এই পুরস্কারের প্রতিটি অংশই তোমার প্রাপ্য। তোমার জন্য আমি সত্যিই খুব খুশি। ঈশ্বর তোমাকে এবং তোমার পরিবারকে আশীর্বাদ করুন। তোমার পরিবার নিশ্চয়ই তোমাকে নিয়ে গর্বিত, ঠিক যেমন তুমি নিজের এই যাত্রা নিয়ে গর্বিত। সব সময় তোমার জন্য আমার শুভকামনা রইল। অভিনন্দন।’

বিরাট এবং কেনের বন্ধুত্বের কথা ক্রীড়ামহলে অজানা নয়। দু’জনকে একসঙ্গে খুব বেশি দেখা না গেলেও, পরস্পরের প্রতি শ্রদ্ধা ও প্রশংসা বারবার প্রকাশ পেয়েছে। ২০১৬ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিরাটের অসাধারণ ইনিংসের পর কেন তাঁর প্রশংসা করেছিলেন। চাপের মুখে বারবার নিজেদের সেরাটা তুলে ধরার ক্ষমতা যে বিরাটকে অন্যদের থেকে আলাদা করে, সেই কথাও বলেছিলেন ইংল্যান্ড স্ট্রাইকার। পরে ২০১৯ সালের মে মাসে লর্ডসে তাঁদের সরাসরি দেখা হয় এবং একসঙ্গে ছবিও তোলেন দু’জনে।

https://x.com/chinchat09/status/2114957416840523901?s=20

২০২৬ সালের ব্যালন ডি’অর জিতে হ্যারি কেন ইংল্যান্ডের ফুটবলের ইতিহাসে বিশেষ স্থান করে নিলেন। ২০০১ সালে মাইকেল ওয়েনের পর তিনিই প্রথম ইংরেজ ফুটবলার, যিনি এই সম্মান পেলেন। সোমবার লন্ডনে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দ্বিতীয় স্থানে থাকা কিলিয়ান এমবাপে এবং তৃতীয় স্থানে থাকা লামিনে ইয়ামালকে পিছনে ফেলেন ৩৩ বছরের কেন। ২০২৫-২৬ মরসুমে ক্লাব ও দেশের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৬৫টি ম্যাচে ৭৩টি গোল করেছিলেন তিনি। বায়ার্ন মিউনিখের হয়ে ঘরোয়া সাফল্যের পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগেও নজর কেড়েছিলেন ইংল্যান্ডের অধিনায়ক।

4 Views 0 Likes 0 Comments

Related News

Morne Morkel: টেস্ট সিরিজ শুরুর আগে অবাক পরামর্শ মর্কেলের
ময়দান

Morne Morkel: টেস্ট সিরিজ শুরুর আগে অবাক পরামর্শ মর্কেলের

স্পোর্টস ডেস্ক: ক্রিকেটের প্রস্তুতি নিতে গিয়ে বাড়িতে পাখার সামনে দাঁড়াতে হবে! শুনতে অদ্ভুত লাগলেও নিউজিল্যান্ড সফরের আগে ভারতীয় ক্রিকেটারদের এমনই পরামর্শ দিয়েছেন দলের বোলিং কোচ মর্নি মর্কেল। তবে পাখার হাওয়া খেয়ে আরাম ক...

২৭ অক্টো ২০২৬, ০৩:২১ পিএম · 2 মিনিট
২৫ বছরের খরা কাটল! এমবাপেকে পিছনে ফেলে ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেন, ইতিহাসের পাতায় ইংল্যান্ডের তারকা
ময়দান

২৫ বছরের খরা কাটল! এমবাপেকে পিছনে ফেলে ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেন, ইতিহাসের পা...

স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেনের মুকুটে জুড়ল নতুন পালক। ২০২৫-২৬ মরশুমে ক্লাব ও আন্তর্জাতিক ফুটবল মিলিয়ে মোট ৭৩টি গোল করে পুরুষদের ফুটবলের সর্বোচ্চ ব্যক্তিগত পুরস্কার জিতে নিলেন তিনি। ধারাবাহিক গোল করার...

২৭ অক্টো ২০২৬, ১০:৪১ এএম · 2 মিনিট
ঘরের মাঠে চেন্নাইয়ানকে ১-০ গোলে হারালো মোহনবাগান, গোল মনবীরের
ময়দান

ঘরের মাঠে চেন্নাইয়ানকে ১-০ গোলে হারালো মোহনবাগান, গোল মনবীরের

২০২৬-২৭ আইএসএল-এ প্রথম ঘরের মাঠে জয় পেল মোহনবাগান । এদিন যুবভারতী ক্রীড়াঙ্গনে চেন্নাইয়ান এফসির বিরুদ্ধে খেলতে নেমেছিল পানোসের দল । ক্লিফোর্ড মিরিন্ডার দলকে ১-০ গোলে হারায় সবুজ-মেরুন । তবে জয় পেলেও, গোল সুযোগ নষ্ট অবস্...

২৬ অক্টো ২০২৬, ০৯:৫২ পিএম · 2 মিনিট
Ballon d'Or 2026: বিশ্বের সেরা ফুটবলার কে? এমবাপে, ইয়ামাল না হাল্যান্ড!
ময়দান

Ballon d'Or 2026: বিশ্বের সেরা ফুটবলার কে? এমবাপে, ইয়ামাল না হাল্যান্ড!

স্পোর্টস ডেস্ক: সোমবার ভারতীয় সময় রাত দেড়টায় নয়, রাত ১টা নাগাদ অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও নির্ধারিত সূচি অনুযায়ী লন্ডনের মঞ্চে পুরস্কার ঘোষণা হবে। ফুটবলবিশ্বের নজর এখন সেই দিকেই। ২০২৬ সালের ব্যালন ডি’অরের দৌড়ে ৩০ জন...

২৬ অক্টো ২০২৬, ০৭:১৭ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.