JAZZBAAT 24 BANGLA
২৬ অক্টো ২০২৬, ১০:৪৯ পিএম
Breaking
ঘরের মাঠে চেন্নাইয়ানকে ১-০ গোলে হারালো মোহনবাগান, গোল মনবীরের Cyclone Arnab: ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড়, ল্যান্ডফল নিয়ে কী বলছে আবহাওয়া দফতর… Puri Jagannath Temple: শারদ পূর্ণিমার রাতে নীলচক্রের পিছনে পূর্ণিমার চাঁদ, পুরীর জগন্নাথ ম... ওজন কমাতে কোন চিলা বেশি উপকারী, ওটস না বেসন? Job Fraud Allegation : চাকরির নামে লক্ষ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ, টাকা ফেরত চাইতেই হুমকি! কিছু বাস্তবের গল্প, যা হার মানাবে সিনেমাকেও! বিশ্বের ৫ দেশ, যেখানে দৈনন্দিন জীবনের ধরন আপনাকে অবাক করবে! Ballon d'Or 2026: বিশ্বের সেরা ফুটবলার কে? এমবাপে, ইয়ামাল না হাল্যান্ড! ঘরের মাঠে চেন্নাইয়ানকে ১-০ গোলে হারালো মোহনবাগান, গোল মনবীরের Cyclone Arnab: ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড়, ল্যান্ডফল নিয়ে কী বলছে আবহাওয়া দফতর… Puri Jagannath Temple: শারদ পূর্ণিমার রাতে নীলচক্রের পিছনে পূর্ণিমার চাঁদ, পুরীর জগন্নাথ ম... ওজন কমাতে কোন চিলা বেশি উপকারী, ওটস না বেসন? Job Fraud Allegation : চাকরির নামে লক্ষ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ, টাকা ফেরত চাইতেই হুমকি! কিছু বাস্তবের গল্প, যা হার মানাবে সিনেমাকেও! বিশ্বের ৫ দেশ, যেখানে দৈনন্দিন জীবনের ধরন আপনাকে অবাক করবে! Ballon d'Or 2026: বিশ্বের সেরা ফুটবলার কে? এমবাপে, ইয়ামাল না হাল্যান্ড!

ঘরের মাঠে চেন্নাইয়ানকে ১-০ গোলে হারালো মোহনবাগান, গোল মনবীরের

ঘরের মাঠে চেন্নাইয়ানকে ১-০ গোলে হারালো মোহনবাগান, গোল মনবীরের
ছবি: সংগৃহীত

২০২৬-২৭ আইএসএল-এ প্রথম ঘরের মাঠে জয় পেল মোহনবাগান । এদিন যুবভারতী ক্রীড়াঙ্গনে চেন্নাইয়ান এফসির বিরুদ্ধে খেলতে নেমেছিল পানোসের দল । ক্লিফোর্ড মিরিন্ডার দলকে ১-০ গোলে হারায় সবুজ-মেরুন । তবে জয় পেলেও, গোল সুযোগ নষ্ট অবস্যই চিন্তায় রাখবে বাগান কোচ পানোসকে । বাগানের হয়ে একমাত্র গোল মনবীর সিং-এর । এদিন একাধিক গোলের সুযোগ নষ্ট করে মোহনবাগান।

ম্যাচে এদিন প্রথম থেকেই চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই। যার ফলে ম্যাচের ৩ মিনিটের মাথায় সুযোগ চলে আসে সবুজ-মেরুনে হাতে। মনবীর সিং-এর পাস থেকে দুরন্ত সুযোগ পান মেহতাব সিং। বল তিনকাঠিতে রাখতে ব্যর্থ হন মেহতাব। এর ঠিক ১ মিনিটের মাথায় আবারও সুযোগ চলে আসে মোহনবাগানের সামনে। সহজ সুযোগ হাতছাড়া করেন দ্রাদিজ। ২১ মিনিটে হেড দেন আলবার্তো। কিন্তু তা বাঁচিয়ে দেন নওয়াজ।  এরপর পাল্টা আক্রমণে চালায় চেন্নাইয়ান। আয়ুষ ছেত্রী শট বাঁচিয়ে দেন বিশাল কাইথ।  ম্যাচের ২৬ মিনিটে কাইথকে একা পেয়েও জালে বল জড়াতে ব্যর্থ হন ইরফান। এরপর ফের পাল্টা আক্রমণ চালায় পানসের দল। ম্যাচের ৩৬ মিনিটে সহজ সুযোগ হাতছাড়া করেন আলবার্তো। এর প্রথমার্ধের একেবারে শেষ লগ্নে সহজ সুযোগ হাতছাড়া করেন মনবীর। গোলরক্ষককে একাপেয়েও জালে বল জড়াতে পারেননি তিনি। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য ভাবে। 

দ্বিতীয়ার্ধে চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই। যার ফলে ম্যাচের ৫২ মিনিটে সুযোগ চলে আসে সবুজ-মেরুনের সামনে। এবার সুযোগ হাতছাড়া করেন পরিবর্তন হিসেবে নামা সাহাল আব্দুল সামাদ। এরপর আক্রমণে জোর বাড়ানোর জন্য অনিরুদ্ধ থাপাকে নামান পানোস। যদিও পাল্টা আক্রমণ চালাতে পিচ পা হয়নি চেন্নাইয়ান। যদিও বিশালের সৌজন্যে গোল করতে ব্যর্থ হয় ক্লিফোর্ড মিরিন্ডার দল। ম্যাচের ৬৩ মিনিটে ডিফেন্সেও জোর দেন সবুজ-মেরুন কোচ। রাহুল ভেকেকে তুলে সুভাশিষ বোসকে নামান তিনি। তবে এরই মধ্যে একেবারেই সহজ সুযোগ নষ্ট করেন মনবীর। চেন্নাইয়ান গোলরক্ষককে একা পেয়েও জালে বল জড়াতে ব্যর্থ হন তিনি। এরপর ফের সুযোগ আসে বাগানের সামনে। এবার সাহাল। মনবীরের থেকে বল পান সাহাল। কিন্তু তা হেলায় হারান তিনি। এরপর ম্যাচের ৭০ মিনিটে সুযোগ নষ্ট করেন এরইউন। যদিও পাল্টা আক্রমণে ঝাঁপাতে ভোলেনি চেন্নাইয়ান। এরপর একাধিকবার আক্রমণে ঝাঁপায় মনবীর, থাপা, সাহাল, কোলাসোরা। যার ফলে ম্যাচের ৮৪ মিনিটে অবশেষে গোলের দরজা খোলে বাগান ব্রিগেড। গোল করেন মনবীর। কলাসোর পাস থেকে হেডে গোল করেন বাগান ফুটবলার। 

আইএসএল-এ তৃতীয় ম্যাচ। একটিতে হার, দুটিতে একটিতে জয়। আজ ঘরের মাঠে প্রথম নামে মোহনবাগান। ম্যাচে এদিন প্রথম একাদশ নিয়ে বেশ কাটাছেড়া করেন পানোস। প্রথম একাদশে রাখেননি, থাপা, শুভাশিস, সামাদদের। তবে দল বিপাকে পড়তেই একে একে থাপা, কোলাসোদের নামান পানোস। চোট সমস্যা থাকায় এদিন ম্যাচে দেখা যায়নি ম্যাকলারেন, আপুইয়া, মিগুয়েলদের। ম্যাচের ৮৪ মিনিট পর্যন্ত এদিন গোলের জন্য অপেক্ষা করতে হয় বাগানকে। যা বলা যেতেই পারে চিন্তায় রাখবে বাগান কোচকে।

5 Views 0 Likes 0 Comments

Related News

Ballon d'Or 2026: বিশ্বের সেরা ফুটবলার কে? এমবাপে, ইয়ামাল না হাল্যান্ড!
ময়দান

Ballon d'Or 2026: বিশ্বের সেরা ফুটবলার কে? এমবাপে, ইয়ামাল না হাল্যান্ড!

স্পোর্টস ডেস্ক: সোমবার ভারতীয় সময় রাত দেড়টায় নয়, রাত ১টা নাগাদ অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও নির্ধারিত সূচি অনুযায়ী লন্ডনের মঞ্চে পুরস্কার ঘোষণা হবে। ফুটবলবিশ্বের নজর এখন সেই দিকেই। ২০২৬ সালের ব্যালন ডি’অরের দৌড়ে ৩০ জন...

২৬ অক্টো ২০২৬, ০৭:১৭ পিএম · 2 মিনিট
IPL 2027: গোয়ায় ১৬ ডিসেম্বর আইপিএলের নিলাম, দল গুছানোর শেষ সময় ১৫ নভেম্বর
ময়দান

IPL 2027: গোয়ায় ১৬ ডিসেম্বর আইপিএলের নিলাম, দল গুছানোর শেষ সময় ১৫ নভেম্বর

স্পোর্টস ডেস্ক: আইপিএলের পরবর্তী মরসুমের প্রস্তুতি শুরু হয়ে গেল। ২০২৭ সালের আইপিএলের মিনি নিলাম বসতে চলেছে গোয়ায়। দিনক্ষণও চূড়ান্ত। আগামী ১৬ ডিসেম্বর হবে ক্রিকেটারদের কেনাবেচার সেই পর্ব। তার ঠিক এক মাস আগে, ১৫ নভেম্বরের ...

২৬ অক্টো ২০২৬, ০৭:১৬ পিএম · 2 মিনিট
MS Dhoni: নতুন প্রজন্মকে ধোনির পরামর্শ, প্রতিদিন এক ঘণ্টা নিজের শরীরের জন্য রাখতেই হবে
ময়দান

MS Dhoni: নতুন প্রজন্মকে ধোনির পরামর্শ, প্রতিদিন এক ঘণ্টা নিজের শরীরের জন্য রাখতেই...

স্পোর্টস ডেস্ক: ক্রিকেটের মাঠে তাঁর নেতৃত্ব, ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং শৃঙ্খলাবোধ বারবার প্রশংসিত হয়েছে। এ বার ক্রিকেটের বাইরেও নতুন প্রজন্মকে গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সি...

২৬ অক্টো ২০২৬, ০৫:১৪ পিএম · 3 মিনিট
Harmanpreet Kaur: অধিনায়কত্ব আর নয়, ক্রিকেট থেকেই আনন্দ খুঁজতে চান হরমনপ্রীত, জিম্বাবোয়ের বিরুদ্ধে শতরানে নতুন অধ্যায়
ময়দান

Harmanpreet Kaur: অধিনায়কত্ব আর নয়, ক্রিকেট থেকেই আনন্দ খুঁজতে চান হরমনপ্রীত, জিম্...

স্পোর্টস ডেস্ক: অধিনায়কত্বের দায়িত্ব আর তাঁর হাতে নেই। কিন্তু ব্যাট হাতে এখনও ভারতীয় মহিলা ক্রিকেটের অন্যতম ভরসা হরমনপ্রীত কৌর। নেতৃত্ব হারানোর পর নতুন বাস্তবতাকে মেনে নিয়ে এ বার শুধু ব্যাটিং উপভোগ করতে চান ভারতের অভিজ্ঞ...

২৬ অক্টো ২০২৬, ০৫:১০ পিএম · 3 মিনিট

Top Comments (0)

No approved comments yet.