নিউজ ডেস্ক: পঞ্জাবের বরনালা জেলা। এখানেই রবিবার ভোর বেলায় চলল কয়েক রাউন্ড গুলি, ছড়ালো আতঙ্ক। কিন্তু কেন? জানা গিয়েছে এই গুলি চলেছিল পঞ্জাবি গায়ক গুলাব সিন্ধুর বাড়ি লক্ষ্য করে। তবে এই সময় গায়ক অস্ট্রেলিয়াতে শো করছেন তাই কপালজোরে বেঁচে গিয়েছেন বলা যায়। কিন্তু,কেন চলো এই গুলি? এই গুলি চলার নেপথ্যের কারণ এক বন্ধুর স্মৃতিতে আর এক বন্ধুর শোক এবং প্রতিবাদ জানানো। ঘটনাটা জানা যাক।
২৯ শে মে ২০২২, দুষ্কৃতী হামলায় প্রাণ হারান বিখ্যাত পঞ্জাবী গায়ক সিধু মুসেওয়ালা। এরপর কেটে গিয়েছে চারটি বছর। নিহত গায়কের বন্ধু,তথা আরেক বিখ্যাত পঞ্জাবী গায়ক গুলাব সিন্ধু তার সমাজমাধ্যমে এখনো পর্যন্ত লিখে রেখেছেন 'জাস্টিস ফর সিধু মুসেওয়ালা'। আর সেটাই কাল হয়েছে তার জীবনে। এই কারণেই ঘটে গিয়েছে ওই দুষ্কৃতী হামলা। গুলাব সিন্ধু এখনো পর্যন্ত যেকোনো মিডিয়ায় সাক্ষাৎকারে তাঁর মৃত বন্ধুর স্মৃতিচারণ করে থাকেন। আর সে কারণেই সন্দেহ করা হচ্ছে, দুষ্কৃতীদের রাগ গুলাব সিন্ধুর উপরে পড়েছে!
জানা গিয়েছে, রবিবার ভোরে তিন অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী মোটরসাইকেলে করে এসে বাড়ির গেট লক্ষ্য করে গুলি চালায়। এই তথ্য জানিয়েছেন স্থানীয় পুলিশ কর্তৃপক্ষ। বরনালার সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পুলিশ মোহাম্মদ সরফরাজ আলম বলেন 'অন্তত ছয় রাউন্ড গুলি চালানো হয়েছে। বাইকে থাকা তিন সন্দেহভাজনকে সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে। অন্যান্য তথ্য যাচাই করা হচ্ছে। বিপদের আশঙ্কা থাকায় গুলাব সিধুর জন্য দু’জন নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে। গুলি চালানোর ঘটনায় একটি এফআইআর দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।' মোহাম্মদ সরফরাজ আলম আরো 'ঘটনার সময় বাড়ির ভিতর কয়েকজন সদস্য ছিলেন। তবে ঘটনায় কেউ আহত হননি। আমরা সন্দেহভাজনদের শনাক্ত করার চেষ্টা করছি।'
অন্যদিকে বাড়ির সিসিটিভি ক্যামেরায় পুরো ঘটনাটি ধরা পড়ে। ফুটেজ ইতিমধ্যেই ভাইরাল সমাজমাধ্যমে। ওই এলাকার অন্যান্য সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখছে পুলিশ। কিন্তু চমক এসেছে এরপর। একটি সমাজমাধ্যমে অডিও ক্লিপ পোস্ট করে হামলার দায় স্বীকার করে গ্যাংস্টার বলবিন্দর সিং ওরফে ডোনি। এই মুহূর্তে সে বিদেশে গা দিয়ে রয়েছে। এমনটাই অনুমান পুলিশ সূত্রে। এই প্রসঙ্গে সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পুলিশ মোহাম্মদ সরফরাজ আলম জানিয়েছেন, ‘দাবিগুলো যাচাই করে দেখা হচ্ছে। পোস্টটি সত্যিই তার কি না সেটা এখনই বলা সম্ভব নয়।’