JAZZBAAT 24 BANGLA
১৩ সেপ্টে ২০২৬, ০১:৩৩ পিএম
Breaking
দাম বাড়লো নাকি কমলো, সোনা কেনার আগে জেনে নিন দর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাহুল-প্রিয়াঙ্কা, কী আলোচনা হল? ফের বাংলাদেশের ময়মনসিংহে দীপু দাসের ছায়া, মাদকবিরোধী কর্মী ফরহাদকে পুড়িয়ে হত্যা প্রবল বৃষ্টির জের, ভয়াবহ ভূমিধস পশ্চিম সিকিমে পুরোপুরি যায়নি নিম্নচাপ, উইক ইন্ডের শেষ দিনেও বৃষ্টির সম্ভাবনা রাজ্যজুড়ে মোদী-জিনপিং বৈঠকের পরই সামনে এল ফারাক! সীমান্ত নিয়ে ভারতের বার্তা শুনল চিন? মোদীর নৈশভোজে গেলেন না জিনপিং! বৈঠকের পর হোটেলেই চিনা প্রেসিডেন্ট, অনুপস্থিত আরও একজন রবিবারে পুজোর কেনাকাটায় বেরিয়ে বিপাকে যাত্রীরা! ৯ ঘণ্টা বন্ধ নিউ গড়িয়া-টালিগঞ্জ মেট্রো দাম বাড়লো নাকি কমলো, সোনা কেনার আগে জেনে নিন দর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাহুল-প্রিয়াঙ্কা, কী আলোচনা হল? ফের বাংলাদেশের ময়মনসিংহে দীপু দাসের ছায়া, মাদকবিরোধী কর্মী ফরহাদকে পুড়িয়ে হত্যা প্রবল বৃষ্টির জের, ভয়াবহ ভূমিধস পশ্চিম সিকিমে পুরোপুরি যায়নি নিম্নচাপ, উইক ইন্ডের শেষ দিনেও বৃষ্টির সম্ভাবনা রাজ্যজুড়ে মোদী-জিনপিং বৈঠকের পরই সামনে এল ফারাক! সীমান্ত নিয়ে ভারতের বার্তা শুনল চিন? মোদীর নৈশভোজে গেলেন না জিনপিং! বৈঠকের পর হোটেলেই চিনা প্রেসিডেন্ট, অনুপস্থিত আরও একজন রবিবারে পুজোর কেনাকাটায় বেরিয়ে বিপাকে যাত্রীরা! ৯ ঘণ্টা বন্ধ নিউ গড়িয়া-টালিগঞ্জ মেট্রো

ইরানজুড়ে মারণ হামলা আমেরিকার! প্রত্যাঘাতের হুমকি তেহরানের! মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধ শুরু?

ইরানজুড়ে মারণ হামলা আমেরিকার! প্রত্যাঘাতের হুমকি তেহরানের! মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধ শুরু?

যুদ্ধের কম্পনে ফের কেঁপে উঠল মধ্যপ্রাচ্য। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া হুঁশিয়ারির পরই ইরানের বিরুদ্ধে বড়সড় সামরিক অভিযান চালাল আমেরিকা। বুধবার রাতে তেহরান, বন্দর আব্বাস, বুশেহর-সহ ইরানের একাধিক গুরুত্বপূর্ণ শহরে বিস্ফোরণের খবর সামনে এসেছে। হামলার পর গোটা অঞ্চলে চরম উত্তেজনা তৈরি হয়েছে। যদিও এখনও পর্যন্ত কোনও হতাহতের সরকারি খবর পাওয়া যায়নি।

ভারতীয় সময় বুধবার রাতে মার্কিন সেন্ট্রাল কমান্ড ‘সেন্টকম’ এক বিবৃতিতে জানায়, হরমুজ প্রণালীতে আন্তর্জাতিক নৌ-চলাচলের স্বাধীনতায় বাধা সৃষ্টি করছে ইরান। সেই কারণেই এই সামরিক অভিযান চালানো হয়েছে। মার্কিন বাহিনীর দাবি, কৌশলগত একাধিক লক্ষ্যবস্তুতে সফলভাবে হামলা চালানো হয়েছে।

এদিকে ইরানের সরকারি সংবাদমাধ্যমের দাবি, দক্ষিণ উপকূলের একাধিক এলাকায় বিস্ফোরণ হয়েছে। হামলার আওতায় এসেছে বুশেহর, যেখানে ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রয়েছে। পাশাপাশি চাবাহার, কোনারাক, বন্দর আব্বাস, সিরিক এবং ইরানশাহরের একটি বিমানঘাঁটিতেও হামলার খবর মিলেছে। ওই বিমানঘাঁটি আইআরজিসি’ও ব্যবহার করত বলে জানা গিয়েছে।

অভিযানের পর সামাজিক মাধ্যমে একাধিক ছবি ও ভিডিও প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, ইরানের বিরুদ্ধে আমেরিকা ‘২০ গুণ বেশি শক্তিশালী আঘাত’ হেনেছে এবং প্রয়োজন হলে আরও কঠোর পদক্ষেপ করা হবে। এই হামলার জেরে গোটা মধ্যপ্রাচ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বাহরিন, কুয়েত-সহ একাধিক দেশে সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছে। বাহরিনের স্বরাষ্ট্রমন্ত্রক বাসিন্দাদের শান্ত থাকার এবং নিরাপদ আশ্রয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে।

অন্যদিকে, মার্কিন অভিযানের পরই কড়া প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। ইরানি পার্লামেন্টের বিদেশনীতি ও জাতীয় নিরাপত্তা বিষয়ক কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজাই বলেন, "আমরা ভয় পাই না। ইরানকে মাথা উঁচু করে লড়াই করতে শেখানো হয়েছে। এবার আমেরিকাকে কড়া জবাবের জন্য অপেক্ষা করতে হবে।" পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, এখন সেটাই সবচেয়ে বড় প্রশ্ন।

16 Views 0 Likes 0 Comments

Related News

ফের বাংলাদেশের ময়মনসিংহে দীপু দাসের ছায়া, মাদকবিরোধী কর্মী ফরহাদকে পুড়িয়ে হত্যা
বিদেশ

ফের বাংলাদেশের ময়মনসিংহে দীপু দাসের ছায়া, মাদকবিরোধী কর্মী ফরহাদকে পুড়িয়ে হত্য...

হাবিবুর রহমান, ঢাকা: একজন মানুষ কত হিংস্র হলে আরেকজনকে পুড়িয়ে হত্যা করতে পারে। এদের কাছে দয়া-মায়া মনে হয় তুচ্ছ। অবশ্য বাংলাদেশে বিভিন্ন সময়ে গণপিটুনি, রাজনৈতিক সহিংসতা, ব্যক্তিগত শত্রুতা বা অপবাদের জেরে আগুনে পুড়ি...

১৩ সেপ্টে ২০২৬, ১২:৪০ পিএম · 2 মিনিট
তিন বছর ধরে দরজায় পাকিস্তান, BRICS-এ ঢোকার স্বপ্নে ফের ধাক্কা! নেপথ্যে ভারত?
বিদেশ

তিন বছর ধরে দরজায় পাকিস্তান, BRICS-এ ঢোকার স্বপ্নে ফের ধাক্কা! নেপথ্যে ভারত?

নয়াদিল্লি: আবেদন করেছে প্রায় তিন বছর আগে। আন্তর্জাতিক মঞ্চে সদস্য হওয়ার জন্য একের পর এক দেশের সমর্থন আদায়ের চেষ্টা চালিয়েছে ইসলামাবাদ। কিন্তু এখনও BRICS-এর দরজা খোলেনি পাকিস্তানের জন্য। বরং নয়াদিল্লিতে ১৮তম BRICS শীর্ষ স...

১৩ সেপ্টে ২০২৬, ১০:৫৬ এএম · 4 মিনিট
ভারত-বাংলাদেশের মধ্যে আন্তঃদেশীয় রেল পুণ:চালু নিয়ে অনিশ্চয়তা; ৩ দিনের বৈঠকেও হলনা সুরাহা
বিদেশ

ভারত-বাংলাদেশের মধ্যে আন্তঃদেশীয় রেল পুণ:চালু নিয়ে অনিশ্চয়তা; ৩ দিনের বৈঠকেও হল...

মিতালী ট্রেনটি ঢাকা সেনানিবাস থেকে ছেড়ে পার্বতীপুর ও চিলাহাটি হয়ে সীমান্ত পার হয়ে হলদিবাড়ি এবং সেখান থেকে নিউ জলপাইগুড়িতে পৌঁছায়।দূরত্ব প্রায় ৫৯৫ কিলোমিটার (বাংলাদেশের অংশে ঢাকা থেকে চিলাহাটি ৪৫৩ কিমি এবং চিলাহাটি থেকে নিউ জলপাইগুড়ি ৭১ কিমি)।

১২ সেপ্টে ২০২৬, ০৬:৪৯ পিএম · 2 মিনিট
বাংলাদেশে বিপদসীমা ছুঁই ছুঁই করছে পদ্মা নদীর জল
বিদেশ

বাংলাদেশে বিপদসীমা ছুঁই ছুঁই করছে পদ্মা নদীর জল

এদিকে জল বাড়ার কারণে রাজশাহী শহরের বিপরীত পাশে ভারত সীমান্তঘেঁষা চরখিদিরপুর ও খানপুরের বেশিরভাগ এলাকা প্লাবিত হয়েছে। জলবন্দি হয়ে পড়েছেন এসব এলাকার অনেক বাসিন্দা।

১২ সেপ্টে ২০২৬, ০৬:৪৬ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.