JAZZBAAT 24 BANGLA
১৪ সেপ্টে ২০২৬, ০১:২৭ পিএম
Breaking
এক-দু’টি সিরিজে কিছু এসে যায় না! কোটলায় ঝড় তুলে বড় বার্তা অভিষেকের রাশিয়ার তেল শোধনাগারে হামলা বন্ধ করুন! জেলেনস্কিকে সরাসরি হুঁশিয়ারি ট্রাম্পের, নেপথ্যে কি... জুয়ার আসরে হানা দিতেই পুলিশের উপর বোমাবাজি! সালারে দুষ্কৃতীদের হামলায় গুরুতর জখম এএসআই গোবরেই মিটবে জ্বালানির চাহিদা! বাংলার ২১ জেলায় বসছে বায়োগ্যাস ইউনিট, বড় উদ্যোগ ‘গোবর্ধন’... বরিস জনসনের ট্রেনের কান ঘেঁষে রুশ ড্রোন! ইউক্রেন সফরে অল্পের জন্য প্রাণে বাঁচলেন ব্রিটেনের... বিদেশের মঞ্চে পুরস্কার, দেশেই আটকে ছবি! ‘সংস অফ ফরগটেন ট্রিজ’ নিয়ে সেন্সর আপত্তিতে বিপাকে... নিখুঁত দেবতা নন, তবুও অগ্রেই পুজো পান বিনায়ক পুলিশ হেফাজতে আসামির মৃত্যু, বাথরুমে ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে রহস্য এক-দু’টি সিরিজে কিছু এসে যায় না! কোটলায় ঝড় তুলে বড় বার্তা অভিষেকের রাশিয়ার তেল শোধনাগারে হামলা বন্ধ করুন! জেলেনস্কিকে সরাসরি হুঁশিয়ারি ট্রাম্পের, নেপথ্যে কি... জুয়ার আসরে হানা দিতেই পুলিশের উপর বোমাবাজি! সালারে দুষ্কৃতীদের হামলায় গুরুতর জখম এএসআই গোবরেই মিটবে জ্বালানির চাহিদা! বাংলার ২১ জেলায় বসছে বায়োগ্যাস ইউনিট, বড় উদ্যোগ ‘গোবর্ধন’... বরিস জনসনের ট্রেনের কান ঘেঁষে রুশ ড্রোন! ইউক্রেন সফরে অল্পের জন্য প্রাণে বাঁচলেন ব্রিটেনের... বিদেশের মঞ্চে পুরস্কার, দেশেই আটকে ছবি! ‘সংস অফ ফরগটেন ট্রিজ’ নিয়ে সেন্সর আপত্তিতে বিপাকে... নিখুঁত দেবতা নন, তবুও অগ্রেই পুজো পান বিনায়ক পুলিশ হেফাজতে আসামির মৃত্যু, বাথরুমে ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে রহস্য

কণ্ঠস্বরের নমুনা দিতেই হবে অভিষেককে, না হলে রক্ষাকবচ প্রত্যাহার !

কণ্ঠস্বরের নমুনা দিতেই হবে অভিষেককে, না হলে রক্ষাকবচ প্রত্যাহার !

কলকাতা: একদিকে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ, অন্যদিকে তদন্তে আর কোনও গড়িমসি না করার কড়া বার্তা। শুক্রবার কলকাতা হাইকোর্টের শুনানিতে উঠে এল এই দুই গুরুত্বপূর্ণ দিকই। আদালত স্পষ্ট জানিয়ে দিল, কণ্ঠস্বরের নমুনা দিতেই হবে অভিষেককে। তদন্তে সহযোগিতা না করলে তাঁর জন্য দেওয়া রক্ষাকবচ প্রত্যাহার করা হবে। একই সঙ্গে রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে, আদালতে বা আদালত চত্বরে অভিষেককে লক্ষ্য করে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তা নিশ্চিত করতে হবে।

ডিজে সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে দায়ের হওয়া মামলায় তদন্ত করছে সিআইডি। তদন্তের স্বার্থে অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চায় তদন্তকারী সংস্থা। এর আগে হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, তদন্তে পূর্ণ সহযোগিতা করতে হবে অভিষেককে। পাশাপাশি তদন্ত চলাকালীন তাঁর বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ না করার নির্দেশও দিয়েছিল আদালত। সেই রক্ষাকবচের জোরেই এতদিন গ্রেফতারি বা অন্য কোনও কড়া পদক্ষেপ থেকে সুরক্ষিত ছিলেন তিনি।

কিন্তু আদালতের নির্দেশ সত্ত্বেও দু'বার কণ্ঠস্বরের নমুনা দিতে যাননি অভিষেক। গত বুধবার বিধাননগর আদালতে তাঁর হাজিরার কথা থাকলেও তিনি অনুপস্থিত ছিলেন। সিআইডি আধিকারিকেরা দীর্ঘক্ষণ অপেক্ষা করেও তাঁর দেখা পাননি। এরপরই বিষয়টি শুক্রবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে ওঠে।

শুনানির শুরু থেকেই ক্ষুব্ধ ছিলেন বিচারপতি। তিনি বলেন, "সব কিছুর একটা সীমা আছে। আদালতের নির্দেশ বারবার অমান্য করা যায় না। তদন্তে সহযোগিতা না করলে রক্ষাকবচ প্রত্যাহার করব। তখন তদন্তকারী সংস্থা আইন অনুযায়ী যা করার করবে।" তিনি আরও বলেন, পুলিশের নোটিসে সাড়া দিয়ে তদন্তে সহযোগিতা করতেই হবে। তা না হলে মামলাও খারিজ হতে পারে, এমনকি জরিমানার কথাও ভাবতে বাধ্য হবে আদালত।

আদালতের এই কড়া অবস্থানের পর অভিষেকের আইনজীবী অয়ন ভট্টাচার্য জানান, আগামী ১৫ জুলাই দুপুর ১২টায় তাঁর মক্কেল ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে কণ্ঠস্বরের নমুনা দেবেন।

তবে শুনানিতে আর একটি বিষয়ও উঠে আসে। অভিষেকের আইনজীবী আদালতের কাছে আবেদন করেন, কণ্ঠস্বরের নমুনা দিতে যাওয়ার সময় তাঁর মক্কেলের নিরাপত্তা নিশ্চিত করা হোক। সম্প্রতি আদালত চত্বরে তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনাকে সামনে রেখে যাতে এ ধরনের পরিস্থিতির পুনরাবৃত্তি না হয়, সেই আবেদন জানান তিনি।

এই প্রসঙ্গে বিচারপতি সৌগত ভট্টাচার্য রাজ্য সরকারকে স্পষ্ট নির্দেশ দেন, ডিম ছোড়ার মতো ঘটনা আর ঘটতে দেওয়া যাবে না। আদালত চত্বর বা আদালতে আসা-যাওয়ার পথে আইনশৃঙ্খলা বজায় রাখা এবং অভিষেকের নিরাপত্তা নিশ্চিত করা রাজ্যের দায়িত্ব। বিচারপতির পর্যবেক্ষণ, আদালতে হাজিরা দিতে আসা কোনও ব্যক্তির ক্ষেত্রেই এমন ঘটনা কাম্য নয়। ভবিষ্যতে যাতে এ ধরনের অপ্রীতিকর পরিস্থিতি না তৈরি হয়, সেই ব্যবস্থা করতে হবে প্রশাসনকে।

শুনানিতে অভিষেকের আইনজীবী যুক্তি দেন, তাঁর মক্কেল কখনও সংশ্লিষ্ট অডিয়ো ক্লিপে থাকা কণ্ঠস্বর নিজের নয় বলে দাবি করেননি। বরং তিনি স্বীকার করছেন সেটি তাঁরই কণ্ঠস্বর। তাই নতুন করে নমুনা সংগ্রহের প্রয়োজন নেই। পাশাপাশি তিনি জানান, কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের নির্দেশ জারির আগে তাঁদের বক্তব্য শোনা হয়নি এবং সেই নির্দেশকেই আইনি ভাবে চ্যালেঞ্জ করা হয়েছে।

তবে সেই যুক্তিতে সন্তুষ্ট হয়নি আদালত। বিচারপতি বলেন, সংবিধানের ২২৬ অনুচ্ছেদের অধীনে যে রক্ষাকবচ দেওয়া হয়েছিল, তার অন্যতম শর্তই ছিল তদন্তে পূর্ণ সহযোগিতা করা। তদন্তকারী সংস্থা যদি তদন্তের স্বার্থে কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চায়, তা আদালতের নির্দেশেরই অংশ। ফলে সেই নির্দেশ এড়ানোর কোনও সুযোগ নেই।

একই সঙ্গে একই বিষয়ে বারবার পৃথক মামলা দায়ের করায়ও অভিষেকের আইনজীবীকে ভর্ৎসনা করেন বিচারপতি। তাঁর মন্তব্য, একই বিষয়ে একাধিক মামলা করে বিচারব্যবস্থার অপব্যবহার করা হচ্ছে। আদালতের নির্দেশকে এড়িয়ে যাওয়ার চেষ্টা গ্রহণযোগ্য নয়।

এরপর অভিষেকের আইনজীবী আদালতের কাছে স্বীকার করেন, নির্দেশের ব্যাখ্যা বুঝতে তাঁদের ভুল হয়েছে। তিনি সংশ্লিষ্ট আবেদন প্রত্যাহারের অনুমতি চান। পাশাপাশি আবেদন করেন, এই মামলায় দেওয়া কণ্ঠস্বরের নমুনা যেন অন্য কোনও মামলায় ব্যবহার না করা হয়। যদিও সেই বিষয়ে আদালত কোনও নির্দেশ দেয়নি।

সব মিলিয়ে শুক্রবারের শুনানির পর স্পষ্ট, আদালত আর কোনও বিলম্ব মেনে নিতে রাজি নয়। এখন নজর ১৫ জুলাইয়ের দিকে। সেদিন আদালতের নির্দেশ মেনে অভিষেক বন্দ্যোপাধ্যায় কণ্ঠস্বরের নমুনা দিলে তদন্তের পরবর্তী ধাপ শুরু হবে। আর নির্দেশ অমান্য করলে তাঁর আইনি রক্ষাকবচ বহাল থাকবে কি না, সেই সিদ্ধান্তও আদালতই নেবে।

34 Views 0 Likes 0 Comments

Related News

জুয়ার আসরে হানা দিতেই পুলিশের উপর বোমাবাজি! সালারে দুষ্কৃতীদের হামলায় গুরুতর জখম এএসআই
রাজ্য

জুয়ার আসরে হানা দিতেই পুলিশের উপর বোমাবাজি! সালারে দুষ্কৃতীদের হামলায় গুরুতর জখম এ...

পুলিশ পৌঁছতেই পরিস্থিতি আচমকা উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, পুলিশকে দেখেই দুষ্কৃতীরা পরপর বোমা ছুড়তে শুরু করে।

১৪ সেপ্টে ২০২৬, ১২:১৯ পিএম · 2 মিনিট
গোবরেই মিটবে জ্বালানির চাহিদা! বাংলার ২১ জেলায় বসছে বায়োগ্যাস ইউনিট, বড় উদ্যোগ ‘গোবর্ধন’ প্রকল্পে
রাজ্য

গোবরেই মিটবে জ্বালানির চাহিদা! বাংলার ২১ জেলায় বসছে বায়োগ্যাস ইউনিট, বড় উদ্যোগ ‘গ...

সম্প্রতি এই উদ্যোগ নিয়ে একটি কর্মশালার আয়োজন করা হয়। সেখানে পঞ্চায়েত দপ্তরের আধিকারিকদের পাশাপাশি দক্ষিণবঙ্গের ১৪টি জেলা পরিষদের উচ্চপদস্থ আধিকারিকরা অংশ নেন।

১৪ সেপ্টে ২০২৬, ১২:১৮ পিএম · 2 মিনিট
পুলিশ হেফাজতে আসামির মৃত্যু, বাথরুমে ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে রহস্য
রাজ্য

পুলিশ হেফাজতে আসামির মৃত্যু, বাথরুমে ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে রহস্য

জানা গিয়েছে, প্রায় চার দিন আগে চুরির অভিযোগে রাহুল রুইদাসকে গ্রেফতার করে চন্দ্রকোণা থানার পুলিশ। গ্রেফতারের পর তাঁকে ঘাটাল মহকুমা আদালতে পেশ করা হয়।

১৪ সেপ্টে ২০২৬, ১১:৪২ এএম · 2 মিনিট
রাতে রাস্তায় বাস রাখলেই ৭০০ টাকা! পরিবহণ মন্ত্রীর বড় ঘোষণা, ক্ষুব্ধ বাস মালিকরা
রাজ্য

রাতে রাস্তায় বাস রাখলেই ৭০০ টাকা! পরিবহণ মন্ত্রীর বড় ঘোষণা, ক্ষুব্ধ বাস মালিকরা

রবিবার কাঁকিনাড়া নারায়ণপুর স্টেডিয়ামে জেলা ফুটবল লিগের ফাইনাল অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করতে গিয়ে নাইট পার্কিং নিয়ে এই ঘোষণা করেন মন্ত্রী।

১৪ সেপ্টে ২০২৬, ১১:৩৮ এএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.