JAZZBAAT 24 BANGLA
১৪ সেপ্টে ২০২৬, ০১:২৫ পিএম
Breaking
এক-দু’টি সিরিজে কিছু এসে যায় না! কোটলায় ঝড় তুলে বড় বার্তা অভিষেকের রাশিয়ার তেল শোধনাগারে হামলা বন্ধ করুন! জেলেনস্কিকে সরাসরি হুঁশিয়ারি ট্রাম্পের, নেপথ্যে কি... জুয়ার আসরে হানা দিতেই পুলিশের উপর বোমাবাজি! সালারে দুষ্কৃতীদের হামলায় গুরুতর জখম এএসআই গোবরেই মিটবে জ্বালানির চাহিদা! বাংলার ২১ জেলায় বসছে বায়োগ্যাস ইউনিট, বড় উদ্যোগ ‘গোবর্ধন’... বরিস জনসনের ট্রেনের কান ঘেঁষে রুশ ড্রোন! ইউক্রেন সফরে অল্পের জন্য প্রাণে বাঁচলেন ব্রিটেনের... বিদেশের মঞ্চে পুরস্কার, দেশেই আটকে ছবি! ‘সংস অফ ফরগটেন ট্রিজ’ নিয়ে সেন্সর আপত্তিতে বিপাকে... নিখুঁত দেবতা নন, তবুও অগ্রেই পুজো পান বিনায়ক পুলিশ হেফাজতে আসামির মৃত্যু, বাথরুমে ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে রহস্য এক-দু’টি সিরিজে কিছু এসে যায় না! কোটলায় ঝড় তুলে বড় বার্তা অভিষেকের রাশিয়ার তেল শোধনাগারে হামলা বন্ধ করুন! জেলেনস্কিকে সরাসরি হুঁশিয়ারি ট্রাম্পের, নেপথ্যে কি... জুয়ার আসরে হানা দিতেই পুলিশের উপর বোমাবাজি! সালারে দুষ্কৃতীদের হামলায় গুরুতর জখম এএসআই গোবরেই মিটবে জ্বালানির চাহিদা! বাংলার ২১ জেলায় বসছে বায়োগ্যাস ইউনিট, বড় উদ্যোগ ‘গোবর্ধন’... বরিস জনসনের ট্রেনের কান ঘেঁষে রুশ ড্রোন! ইউক্রেন সফরে অল্পের জন্য প্রাণে বাঁচলেন ব্রিটেনের... বিদেশের মঞ্চে পুরস্কার, দেশেই আটকে ছবি! ‘সংস অফ ফরগটেন ট্রিজ’ নিয়ে সেন্সর আপত্তিতে বিপাকে... নিখুঁত দেবতা নন, তবুও অগ্রেই পুজো পান বিনায়ক পুলিশ হেফাজতে আসামির মৃত্যু, বাথরুমে ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে রহস্য

গোলাপ-বেলুনে সাজানো কুপে! ভাইরাল ভিডিও

গোলাপ-বেলুনে সাজানো কুপে! ভাইরাল ভিডিও

কলকাতা: রেলগাড়ি ছুটছে আপন গতিতে। জানলার বাইরে একের পর এক স্টেশন পিছিয়ে পড়ছে। আর ট্রেনের ফার্স্ট এসির একটি কুপের ভিতরে যেন অন্য এক জগৎ! বিছানাজুড়ে ছড়িয়ে গোলাপের পাপড়ি, চারপাশে রঙিন বেলুন, ফুলের মালা আর দেওয়ালে বড় অক্ষরে লেখা—‘আই লাভ ইউ’। দেখে মনে হবে, কোনও বিলাসবহুল হোটেলের ‘হানিমুন স্যুট’। অথচ সেটি আসলে চলন্ত ট্রেনের একটি সংরক্ষিত কামরা।

এই দৃশ্যের ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই রীতিমতো হইচই। কেউ বলছেন, নবদম্পতির জন্য দারুণ চমক। আবার কেউ প্রশ্ন তুলেছেন, যাত্রীবাহী ট্রেনে এমন সাজসজ্জার অনুমতি এল কোথা থেকে? নিরাপত্তার নিয়মই বা মানা হল কতটা?

রেল সূত্রে জানা গিয়েছে, ৬ জুলাই নন্দেদগ্রাম এক্সপ্রেসের ফার্স্ট এসি কুপেতে সফরে বেরিয়েছিলেন এক নবদম্পতি। তাঁদের যাত্রাকে স্মরণীয় করে তুলতে ব্যক্তিগত উদ্যোগে ডেকরেটর এনে পুরো কুপেটিকেই ফুল, বেলুন ও নানা সাজসজ্জায় ভরে তোলা হয়। কিন্তু এখানেই তৈরি হয়েছে বিতর্ক। অভিযোগ, ওই ডেকরেটরের ট্রেনে প্রবেশের কোনও সরকারি অনুমতি ছিল না। অর্থাৎ, নিরাপত্তার ঘেরাটোপ ভেঙেই তিনি সংরক্ষিত কামরায় ঢুকেছিলেন।

ভিডিও ভাইরাল হওয়ার পরই নড়েচড়ে বসে রেল কর্তৃপক্ষ। প্রাথমিক তদন্তে গাফিলতির অভিযোগ উঠতেই দায়িত্বে থাকা ট্রাভেলিং টিকিট এক্সামিনার (টিটিই)-কে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে শুরু হয়েছে বিভাগীয় তদন্ত। কীভাবে বহিরাগত ব্যক্তি ট্রেনে ঢুকলেন, কে বা কারা অনুমতি দিলেন, নিরাপত্তা ব্যবস্থায় কোথায় ফাঁক ছিল—সবটাই খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনাটি নিয়ে সমাজমাধ্যমে শুরু হয়েছে জোর বিতর্ক। একাংশের মতে, ভালোবাসার মানুষকে চমকে দিতে এমন আয়োজন দোষের নয়। কিন্তু অন্যদের বক্তব্য, ট্রেন কোনও ব্যক্তিগত রিসর্ট নয়। নিরাপত্তার প্রশ্নে রেলের নিয়ম শিথিল হলে তার প্রভাব পড়তে পারে হাজার হাজার যাত্রীর উপর।

রেলও সেই যুক্তিকেই গুরুত্ব দিচ্ছে। কর্তৃপক্ষ জানিয়েছে, সংরক্ষিত কামরায় অনুমতি ছাড়া কোনও বহিরাগত প্রবেশ করতে পারেন না। এই ঘটনায় দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ফলে নবদম্পতির ‘স্বপ্নের সফর’ ঘিরে তৈরি হওয়া সেই রোম্যান্টিক সাজই শেষ পর্যন্ত রেলের কাছে হয়ে উঠেছে বড়সড় নিরাপত্তা বিতর্ক।

15 Views 0 Likes 0 Comments

Related News

জুয়ার আসরে হানা দিতেই পুলিশের উপর বোমাবাজি! সালারে দুষ্কৃতীদের হামলায় গুরুতর জখম এএসআই
রাজ্য

জুয়ার আসরে হানা দিতেই পুলিশের উপর বোমাবাজি! সালারে দুষ্কৃতীদের হামলায় গুরুতর জখম এ...

পুলিশ পৌঁছতেই পরিস্থিতি আচমকা উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, পুলিশকে দেখেই দুষ্কৃতীরা পরপর বোমা ছুড়তে শুরু করে।

১৪ সেপ্টে ২০২৬, ১২:১৯ পিএম · 2 মিনিট
গোবরেই মিটবে জ্বালানির চাহিদা! বাংলার ২১ জেলায় বসছে বায়োগ্যাস ইউনিট, বড় উদ্যোগ ‘গোবর্ধন’ প্রকল্পে
রাজ্য

গোবরেই মিটবে জ্বালানির চাহিদা! বাংলার ২১ জেলায় বসছে বায়োগ্যাস ইউনিট, বড় উদ্যোগ ‘গ...

সম্প্রতি এই উদ্যোগ নিয়ে একটি কর্মশালার আয়োজন করা হয়। সেখানে পঞ্চায়েত দপ্তরের আধিকারিকদের পাশাপাশি দক্ষিণবঙ্গের ১৪টি জেলা পরিষদের উচ্চপদস্থ আধিকারিকরা অংশ নেন।

১৪ সেপ্টে ২০২৬, ১২:১৮ পিএম · 2 মিনিট
পুলিশ হেফাজতে আসামির মৃত্যু, বাথরুমে ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে রহস্য
রাজ্য

পুলিশ হেফাজতে আসামির মৃত্যু, বাথরুমে ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে রহস্য

জানা গিয়েছে, প্রায় চার দিন আগে চুরির অভিযোগে রাহুল রুইদাসকে গ্রেফতার করে চন্দ্রকোণা থানার পুলিশ। গ্রেফতারের পর তাঁকে ঘাটাল মহকুমা আদালতে পেশ করা হয়।

১৪ সেপ্টে ২০২৬, ১১:৪২ এএম · 2 মিনিট
রাতে রাস্তায় বাস রাখলেই ৭০০ টাকা! পরিবহণ মন্ত্রীর বড় ঘোষণা, ক্ষুব্ধ বাস মালিকরা
রাজ্য

রাতে রাস্তায় বাস রাখলেই ৭০০ টাকা! পরিবহণ মন্ত্রীর বড় ঘোষণা, ক্ষুব্ধ বাস মালিকরা

রবিবার কাঁকিনাড়া নারায়ণপুর স্টেডিয়ামে জেলা ফুটবল লিগের ফাইনাল অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করতে গিয়ে নাইট পার্কিং নিয়ে এই ঘোষণা করেন মন্ত্রী।

১৪ সেপ্টে ২০২৬, ১১:৩৮ এএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.