JAZZBAAT 24 BANGLA
১৩ সেপ্টে ২০২৬, ১২:০৩ পিএম
Breaking
মমতার তৃণমূলকে ফের কমিশনের তলব! ১৬ সেপ্টেম্বরের শুনানিতে কী জমা দিতে হবে, সামনে বড় সিদ্ধা... ৪ মে-র পর থেকেই গা-ঢাকা! চেন্নাই থেকে গ্রেফতার তৃণমূলের উপপ্রধান, একাধিক অভিযোগে চাঞ্চল্য তিন বছর ধরে দরজায় পাকিস্তান, BRICS-এ ঢোকার স্বপ্নে ফের ধাক্কা! নেপথ্যে ভারত? ৯/১১-এর আগেই ওসামার নিশানায় ভারত! CIA-র গোপন নথিতে চাঞ্চল্যকর তথ্য ঘাসফুল কার? কমিশনের দরজায় দুই তৃণমূল, উপনির্বাচনের মুখে প্রতীক নিয়ে চরম টানাপড়েন বিশেষ সম্মান লাভ থেকে,বিশেষ সতর্কতা- নিজের ভাগ্য জানুন পুজোয় 'খারাপ খাবার' দিলেই বিপদ, হেল্প লাইন নম্বর চালু করল জেলা প্রশাসন লটারির টিকিটে এক কোটি! রাতারাতি কোটিপতি বাগদার দিনমজুর মমতার তৃণমূলকে ফের কমিশনের তলব! ১৬ সেপ্টেম্বরের শুনানিতে কী জমা দিতে হবে, সামনে বড় সিদ্ধা... ৪ মে-র পর থেকেই গা-ঢাকা! চেন্নাই থেকে গ্রেফতার তৃণমূলের উপপ্রধান, একাধিক অভিযোগে চাঞ্চল্য তিন বছর ধরে দরজায় পাকিস্তান, BRICS-এ ঢোকার স্বপ্নে ফের ধাক্কা! নেপথ্যে ভারত? ৯/১১-এর আগেই ওসামার নিশানায় ভারত! CIA-র গোপন নথিতে চাঞ্চল্যকর তথ্য ঘাসফুল কার? কমিশনের দরজায় দুই তৃণমূল, উপনির্বাচনের মুখে প্রতীক নিয়ে চরম টানাপড়েন বিশেষ সম্মান লাভ থেকে,বিশেষ সতর্কতা- নিজের ভাগ্য জানুন পুজোয় 'খারাপ খাবার' দিলেই বিপদ, হেল্প লাইন নম্বর চালু করল জেলা প্রশাসন লটারির টিকিটে এক কোটি! রাতারাতি কোটিপতি বাগদার দিনমজুর

চিটফান্ড এবং রহস্যময় লেনদেনের খতিয়ান জানতে তল্লাশি

চিটফান্ড এবং রহস্যময় লেনদেনের খতিয়ান জানতে তল্লাশি

রাজ্যে আর্থিক দুর্নীতির তদন্তে ফের তৎপর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এবার কেন্দ্রীয় তদন্তকারীদের নজরে হুগলির দুই এলাকা—শেওড়াফুলি ও হিন্দমোটর। বৃহস্পতিবার সকাল থেকেই কেন্দ্রীয় বাহিনীকে সাথে নিয়ে এই দুই জায়গায় পৃথক দুটি তল্লাশি অভিযান চালান ইডি আধিকারিকরা। একদিকে চিটফান্ড যোগ, অন্যদিকে রহস্যময় ব্যবসায়িক লেনদেন—সব মিলিয়ে দুই বাসিন্দার বাড়িতে ম্যারাথন জিজ্ঞাসাবাদ ও তল্লাশি প্রক্রিয়া শুরু হয়েছে।সূত্রের খবর, হুগলির শেওড়াফুলির চারাবাগান এলাকার বাসিন্দা পল্টু বড়ালের বাড়িতে আজ হানা দেয় ইডি-র একটি দল। তদন্তকারীরা তিনটি গাড়িতে চড়ে, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের কড়া নিরাপত্তার ঘেরাটোপে পল্টুর বাড়িতে পৌঁছান। জানা গেছে, সম্প্রতি কলকাতার বড়বাজার এলাকার এক ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করার সময় এই পল্টু বড়ালের নাম জানতে পারেন ইডি আধিকারিকরা। সেই সূত্র ধরেই আজ তাঁর চারাবাগানের বাড়িতে হাজির হন আধিকারিকরা (যার সঙ্গে আয়কর দপ্তরের তথ্যেরও যোগসূত্র রয়েছে)। তদন্তকারী দল সূত্রে খবর, পল্টু বড়াল খড়গপুরের একটি চিটফান্ড কোম্পানির মালিক ছিলেন। মূলত সেই বেআইনি আর্থিক লগ্নি সংস্থার ব্যবসার আড়ালে বিপুল অঙ্কের আর্থিক নয়ছয় হয়েছে কি না, তা খতিয়ে দেখতেই এই অভিযান। তবে স্থানীয় সূত্রে জানা গেছে, পল্টু বড়াল সরাসরি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন। কোনো রাজনৈতিক পরিচয় না থাকলেও তাঁর এই বিপুল আর্থিক লেনদেনের উৎস কী, তা জানতে তল্লাশি চালাচ্ছেন আধিকারিকরা।

শেওড়াফুলির পাশাপাশি এদিন সকালে ইডি-র আরেকটি দল হাজির হয় হিন্দমোটরের সাত নম্বর ওয়ার্ড এলাকায়। সেখানে ভাস্কর পন্ডিত নামে এক ব্যক্তির বাড়িতে হানা দেন পাঁচজন ইডি আধিকারিকের একটি দল। দুটি গাড়িতে করে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে তাঁরা ওই এলাকায় পৌঁছান। ইতিমধ্যেই বেশ কয়েক ঘণ্টা পার হয়ে গেলেও ভাস্করের বাড়িতে টানা তল্লাশি ও জিজ্ঞাসাবাদ চলছে বলে খবর।

স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জানা গেছে, ভাস্কর পন্ডিত একটি সর্বভারতীয় নামী রিটেল চেন ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। সেই ব্যবসার সূত্র ধরে তিনি একাধিকবার বিদেশ সফরও করেছেন। তবে একজন রিটেল চেন ব্যবসায়ীর বাড়িতে হঠাৎ কেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা হানা দিল, তা নিয়ে সম্পূর্ণ ধোঁয়াশায় রয়েছেন প্রতিবেশীরা। বিপুল অঙ্কের কোনো বিদেশি মুদ্রা বা বেআইনি আর্থিক লেনদেনের সূত্র ধরেই কি এই হানা, তা খতিয়ে দেখছেন আধিকারিকরা।দুটি এলাকাতেই কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিকে কেন্দ্র করে স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। দুই জায়গাতেই নথিপত্র খতিয়ে দেখার কাজ জারি রয়েছে।

15 Views 0 Likes 0 Comments

Related News

টেকনিশিয়ান থেকে ডাক্তার! ভুয়ো MBBS সার্টিফিকেটে অস্ত্রোপচার, বর্ধমানে ৫ ‘ভুয়ো চিকিৎসক’ ঘিরে চাঞ্চল্য
রাজ্য

টেকনিশিয়ান থেকে ডাক্তার! ভুয়ো MBBS সার্টিফিকেটে অস্ত্রোপচার, বর্ধমানে ৫ ‘ভুয়ো চিকি...

বর্ধমান: পেশায় ছিলেন ওটি টেকনিশিয়ান। কিন্তু অভিযোগ, সেই পরিচয় বদলে গিয়ে কেউ হয়ে উঠেছিলেন চিকিৎসক। শুধু রোগী দেখাই নয়, ভুয়ো MBBS সার্টিফিকেটের ভিত্তিতে দিনের পর দিন অস্ত্রোপচারও করার অভিযোগ উঠেছে। পশ্চিমবঙ্গে এমনই চাঞ্চল্...

১৩ সেপ্টে ২০২৬, ১১:৫৩ এএম · 2 মিনিট
৪ মে-র পর থেকেই গা-ঢাকা! চেন্নাই থেকে গ্রেফতার তৃণমূলের উপপ্রধান, একাধিক অভিযোগে চাঞ্চল্য
রাজ্য

৪ মে-র পর থেকেই গা-ঢাকা! চেন্নাই থেকে গ্রেফতার তৃণমূলের উপপ্রধান, একাধিক অভিযোগে চ...

হাসনাবাদ: ভোটের ফল প্রকাশের পর থেকেই এলাকায় দেখা মিলছিল না তৃণমূল নেতার। এক জায়গায় নয়, বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়ানোর অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। অবশেষে মোবাইল টাওয়ারের লোকেশন ট্র্যাক করে তামিলনাড়ুর চেন্নাই থেকে গ্রেফত...

১৩ সেপ্টে ২০২৬, ১১:৫১ এএম · 2 মিনিট
লটারির টিকিটে এক কোটি! রাতারাতি কোটিপতি বাগদার দিনমজুর
রাজ্য

লটারির টিকিটে এক কোটি! রাতারাতি কোটিপতি বাগদার দিনমজুর

বনগাঁ, নিউজ ডেস্ক: লটারির টিকিট কিনে রাতারাতি ভাগ্য বদলে গেল বাগদার দিনমজুরের। এক কোটি টাকার লটারি জিতলেন খর্দ কুলবেরিয়া এলাকার বাসিন্দা প্রভাত পাল। পেশায় দিনমজুর প্রভাতের হাতে এখন এক কোটি টাকা। তাঁর এই বিরাট জয়ে এলাকায় ...

১২ সেপ্টে ২০২৬, ১০:৩১ পিএম · 2 মিনিট
তল্লাশির নামে চরম হেনস্থা! শিক্ষিকাদের গোপনাঙ্গে হাত দেওয়ার অভিযোগ সাঁকরাইলে
রাজ্য

তল্লাশির নামে চরম হেনস্থা! শিক্ষিকাদের গোপনাঙ্গে হাত দেওয়ার অভিযোগ সাঁকরাইলে

হাওড়া, নিউজ ডেস্ক: পরীক্ষার হলে ঢোকার আগে তল্লাশির নামে চরম হেনস্থা। এমন অভিযোগ উঠেছে হাওড়ার সাঁকরাইল গার্লস স্কুলে। অভিযোগ, প্রাথমিকের কয়েকজন শিক্ষিকাকে পরীক্ষাকেন্দ্রে প্রবেশের আগে অন্তর্বাস খুলতে বাধ্য করা হয়। এমনকি...

১২ সেপ্টে ২০২৬, ০৭:১৪ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.