JAZZBAAT 24 BANGLA
১৪ সেপ্টে ২০২৬, ০১:২৭ পিএম
Breaking
এক-দু’টি সিরিজে কিছু এসে যায় না! কোটলায় ঝড় তুলে বড় বার্তা অভিষেকের রাশিয়ার তেল শোধনাগারে হামলা বন্ধ করুন! জেলেনস্কিকে সরাসরি হুঁশিয়ারি ট্রাম্পের, নেপথ্যে কি... জুয়ার আসরে হানা দিতেই পুলিশের উপর বোমাবাজি! সালারে দুষ্কৃতীদের হামলায় গুরুতর জখম এএসআই গোবরেই মিটবে জ্বালানির চাহিদা! বাংলার ২১ জেলায় বসছে বায়োগ্যাস ইউনিট, বড় উদ্যোগ ‘গোবর্ধন’... বরিস জনসনের ট্রেনের কান ঘেঁষে রুশ ড্রোন! ইউক্রেন সফরে অল্পের জন্য প্রাণে বাঁচলেন ব্রিটেনের... বিদেশের মঞ্চে পুরস্কার, দেশেই আটকে ছবি! ‘সংস অফ ফরগটেন ট্রিজ’ নিয়ে সেন্সর আপত্তিতে বিপাকে... নিখুঁত দেবতা নন, তবুও অগ্রেই পুজো পান বিনায়ক পুলিশ হেফাজতে আসামির মৃত্যু, বাথরুমে ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে রহস্য এক-দু’টি সিরিজে কিছু এসে যায় না! কোটলায় ঝড় তুলে বড় বার্তা অভিষেকের রাশিয়ার তেল শোধনাগারে হামলা বন্ধ করুন! জেলেনস্কিকে সরাসরি হুঁশিয়ারি ট্রাম্পের, নেপথ্যে কি... জুয়ার আসরে হানা দিতেই পুলিশের উপর বোমাবাজি! সালারে দুষ্কৃতীদের হামলায় গুরুতর জখম এএসআই গোবরেই মিটবে জ্বালানির চাহিদা! বাংলার ২১ জেলায় বসছে বায়োগ্যাস ইউনিট, বড় উদ্যোগ ‘গোবর্ধন’... বরিস জনসনের ট্রেনের কান ঘেঁষে রুশ ড্রোন! ইউক্রেন সফরে অল্পের জন্য প্রাণে বাঁচলেন ব্রিটেনের... বিদেশের মঞ্চে পুরস্কার, দেশেই আটকে ছবি! ‘সংস অফ ফরগটেন ট্রিজ’ নিয়ে সেন্সর আপত্তিতে বিপাকে... নিখুঁত দেবতা নন, তবুও অগ্রেই পুজো পান বিনায়ক পুলিশ হেফাজতে আসামির মৃত্যু, বাথরুমে ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে রহস্য

জন্মদিনে মহারাজের মুকুটে নতুন পালক, আইসিসির ‘হল অব ফেম’-এ সৌরভ

জন্মদিনে মহারাজের মুকুটে নতুন পালক, আইসিসির ‘হল অব ফেম’-এ সৌরভ

জন্মদিনেই জীবনের অন্যতম সেরা স্বীকৃতি পেলেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। বুধবার ৫৪ তে পা দিয়েছেন মহারাজ। সেদিনই বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসির ‘হল অব ফেম’-এ জায়গা করে নিলেন তিনি। আইসিসির তরফে আনুষ্ঠানিক ঘোষণা হওয়ার আগেই সমাজ মাধ্যমে সুখবরটি ভাগ করে নিয়েছেন সৌরভ। আইসিসি এবং সংস্থার চেয়ারম্যান জয় শাহকে ধন্যবাদ জানিয়ে তিনি লিখেছেন, এই সম্মান তাঁর ক্রিকেট জীবনের অন্যতম বড় প্রাপ্তি। ভারতীয় পুরুষ ক্রিকেটারদের মধ্যে দশম সদস্য হিসেবে এই মর্যাদা পাওয়ায় গর্বও প্রকাশ করেছেন তিনি।

২০০৯ সালে চালু হওয়া আইসিসির ‘হল অব ফেম’-এ ক্রিকেটে অসামান্য অবদানের স্বীকৃতি দেওয়া হয়। ভারতের হয়ে প্রথম এই সম্মান পেয়েছিলেন সুনীল গাভাসকর। পরে একে একে জায়গা করে নিয়েছেন বিষেণ সিংহ বেদি, কপিল দেব, অনিল কুম্বলে, রাহুল দ্রাবিড়, সচিন তেন্ডুলকর, বিনু মানকড়, বীরেন্দ্র সেহবাগ এবং মহেন্দ্র সিংহ ধোনি। সেই গৌরবময় তালিকাতেই এ বার যুক্ত হল সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম।

অধিনায়ক হিসেবে ভারতীয় ক্রিকেটে সৌরভের অবদান আজও অবিস্মরণীয় । তাঁর নেতৃত্বেই ২০০৩ সালের বিশ্বকাপ ফাইনাল খেলে টিম ইন্ডিয়া। তার আগে ২০০১ সালে স্টিভ ওয়র অস্ট্রেলিয়াকে হারিয়ে ঐতিহাসিক বর্ডার-গাওস্কর ট্রফি জয়। এ ছাড়া ২০০২ সালে যথাক্রমে ন্যাটওয়েস্ট ট্রফি ও চ্যাম্পিয়ন্স ট্রফি জয়, পাকিস্তানের মাটিতে প্রথম টেস্ট সিরিজ জয়ের মতো একাধিক সাফল্যের কারিগর সৌরভ। 

ভারতের নীল জার্সিতে ৪২৪টি আন্তর্জাতিক ম্যাচে ১৮,৫৭৫ রান করেছেন। যার মধ্যে রয়েছে ৩৮টি শতরান। ক্রিকেটকে বিদায় জানানোর পরও খেলা থেকে দূরে সরে যাননি সৌরভ। ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে দায়িত্ব সামলেছেন। বর্তমানে তিনি আরও একবার বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতির পদেও রয়েছেন। প্রশাসক, পরামর্শদাতা এবং ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের অন্যতম কর্ণধার— নানা ভূমিকায় নিজেকে প্রতিষ্ঠিত করার পর এ বার আইসিসির ‘হল অব ফেম’-এ অন্তর্ভুক্তি তাঁর বর্ণময় ক্রিকেটজীবনের সাফল্যের মুকুটে আরও একটি উজ্জ্বল পালক হয়ে রইল।

14 Views 0 Likes 0 Comments

Related News

জুয়ার আসরে হানা দিতেই পুলিশের উপর বোমাবাজি! সালারে দুষ্কৃতীদের হামলায় গুরুতর জখম এএসআই
রাজ্য

জুয়ার আসরে হানা দিতেই পুলিশের উপর বোমাবাজি! সালারে দুষ্কৃতীদের হামলায় গুরুতর জখম এ...

পুলিশ পৌঁছতেই পরিস্থিতি আচমকা উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, পুলিশকে দেখেই দুষ্কৃতীরা পরপর বোমা ছুড়তে শুরু করে।

১৪ সেপ্টে ২০২৬, ১২:১৯ পিএম · 2 মিনিট
গোবরেই মিটবে জ্বালানির চাহিদা! বাংলার ২১ জেলায় বসছে বায়োগ্যাস ইউনিট, বড় উদ্যোগ ‘গোবর্ধন’ প্রকল্পে
রাজ্য

গোবরেই মিটবে জ্বালানির চাহিদা! বাংলার ২১ জেলায় বসছে বায়োগ্যাস ইউনিট, বড় উদ্যোগ ‘গ...

সম্প্রতি এই উদ্যোগ নিয়ে একটি কর্মশালার আয়োজন করা হয়। সেখানে পঞ্চায়েত দপ্তরের আধিকারিকদের পাশাপাশি দক্ষিণবঙ্গের ১৪টি জেলা পরিষদের উচ্চপদস্থ আধিকারিকরা অংশ নেন।

১৪ সেপ্টে ২০২৬, ১২:১৮ পিএম · 2 মিনিট
পুলিশ হেফাজতে আসামির মৃত্যু, বাথরুমে ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে রহস্য
রাজ্য

পুলিশ হেফাজতে আসামির মৃত্যু, বাথরুমে ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে রহস্য

জানা গিয়েছে, প্রায় চার দিন আগে চুরির অভিযোগে রাহুল রুইদাসকে গ্রেফতার করে চন্দ্রকোণা থানার পুলিশ। গ্রেফতারের পর তাঁকে ঘাটাল মহকুমা আদালতে পেশ করা হয়।

১৪ সেপ্টে ২০২৬, ১১:৪২ এএম · 2 মিনিট
রাতে রাস্তায় বাস রাখলেই ৭০০ টাকা! পরিবহণ মন্ত্রীর বড় ঘোষণা, ক্ষুব্ধ বাস মালিকরা
রাজ্য

রাতে রাস্তায় বাস রাখলেই ৭০০ টাকা! পরিবহণ মন্ত্রীর বড় ঘোষণা, ক্ষুব্ধ বাস মালিকরা

রবিবার কাঁকিনাড়া নারায়ণপুর স্টেডিয়ামে জেলা ফুটবল লিগের ফাইনাল অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করতে গিয়ে নাইট পার্কিং নিয়ে এই ঘোষণা করেন মন্ত্রী।

১৪ সেপ্টে ২০২৬, ১১:৩৮ এএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.