JAZZBAAT 24 BANGLA
১৪ সেপ্টে ২০২৬, ০১:২৫ পিএম
Breaking
এক-দু’টি সিরিজে কিছু এসে যায় না! কোটলায় ঝড় তুলে বড় বার্তা অভিষেকের রাশিয়ার তেল শোধনাগারে হামলা বন্ধ করুন! জেলেনস্কিকে সরাসরি হুঁশিয়ারি ট্রাম্পের, নেপথ্যে কি... জুয়ার আসরে হানা দিতেই পুলিশের উপর বোমাবাজি! সালারে দুষ্কৃতীদের হামলায় গুরুতর জখম এএসআই গোবরেই মিটবে জ্বালানির চাহিদা! বাংলার ২১ জেলায় বসছে বায়োগ্যাস ইউনিট, বড় উদ্যোগ ‘গোবর্ধন’... বরিস জনসনের ট্রেনের কান ঘেঁষে রুশ ড্রোন! ইউক্রেন সফরে অল্পের জন্য প্রাণে বাঁচলেন ব্রিটেনের... বিদেশের মঞ্চে পুরস্কার, দেশেই আটকে ছবি! ‘সংস অফ ফরগটেন ট্রিজ’ নিয়ে সেন্সর আপত্তিতে বিপাকে... নিখুঁত দেবতা নন, তবুও অগ্রেই পুজো পান বিনায়ক পুলিশ হেফাজতে আসামির মৃত্যু, বাথরুমে ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে রহস্য এক-দু’টি সিরিজে কিছু এসে যায় না! কোটলায় ঝড় তুলে বড় বার্তা অভিষেকের রাশিয়ার তেল শোধনাগারে হামলা বন্ধ করুন! জেলেনস্কিকে সরাসরি হুঁশিয়ারি ট্রাম্পের, নেপথ্যে কি... জুয়ার আসরে হানা দিতেই পুলিশের উপর বোমাবাজি! সালারে দুষ্কৃতীদের হামলায় গুরুতর জখম এএসআই গোবরেই মিটবে জ্বালানির চাহিদা! বাংলার ২১ জেলায় বসছে বায়োগ্যাস ইউনিট, বড় উদ্যোগ ‘গোবর্ধন’... বরিস জনসনের ট্রেনের কান ঘেঁষে রুশ ড্রোন! ইউক্রেন সফরে অল্পের জন্য প্রাণে বাঁচলেন ব্রিটেনের... বিদেশের মঞ্চে পুরস্কার, দেশেই আটকে ছবি! ‘সংস অফ ফরগটেন ট্রিজ’ নিয়ে সেন্সর আপত্তিতে বিপাকে... নিখুঁত দেবতা নন, তবুও অগ্রেই পুজো পান বিনায়ক পুলিশ হেফাজতে আসামির মৃত্যু, বাথরুমে ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে রহস্য

পঞ্চায়েতে ইউপিএসসি-ধাঁচের নতুন নিয়োগ ব্যবস্থা!

পঞ্চায়েতে ইউপিএসসি-ধাঁচের নতুন নিয়োগ ব্যবস্থা!

কলকাতা: রাজ্যে পঞ্চায়েতের ১১ হাজারেরও বেশি শূন্যপদে নিয়োগের আগে বড়সড় নীতিগত পরিবর্তনের পথে সরকার। শুধু নিয়োগের বিজ্ঞপ্তি নয়, বদলে যেতে চলেছে গোটা নিয়োগ ব্যবস্থাই। অতীতের বিতর্ক ও দুর্নীতির অভিযোগ থেকে শিক্ষা নিয়ে এবার ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি (ডিএলএসসি)-র পরিবর্তে একটি স্বাধীন, ইউপিএসসি-ধাঁচের নিয়োগকারী সংস্থার মাধ্যমে পঞ্চায়েত কর্মী নিয়োগের প্রস্তুতি শুরু হয়েছে।

নবান্ন সূত্রে খবর, বর্তমানে যে নিয়োগ বিধি কার্যকর রয়েছে, সেখানে ডিএলএসসি-র পরিবর্তে নতুন নিয়োগকারী সংস্থার নাম অন্তর্ভুক্ত করতে সংশোধনী আনা হবে। প্রয়োজনে এই দায়িত্ব রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) উপরও ন্যস্ত করা হতে পারে। তবে তার আগে মন্ত্রিসভার অনুমোদন এবং বিধানসভায় সংশোধনী বিল পাশ করানো প্রয়োজন।

পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ জানিয়েছেন, সরকারি চাকরিতে স্বচ্ছতা এবং মেধার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই সেই নীতিগত সিদ্ধান্ত ঘোষণা করেছেন। এখন সেই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য প্রশাসনিক স্তরে প্রয়োজনীয় আইনি ও কারিগরি প্রস্তুতি চলছে।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েতে মোট ১১,১৫৪টি পদ খালি রয়েছে। এর মধ্যে গ্রাম পঞ্চায়েতে ৯,৯৩৬টি, পঞ্চায়েত সমিতিতে ৬৬০টি এবং জেলা পরিষদ স্তরে ৫৫৮টি পদ দীর্ঘদিন ধরে শূন্য। এর আগে কয়েক হাজার পদে নিয়োগের অনুমোদন মিললেও সেই প্রক্রিয়া শেষ পর্যন্ত শুরু হয়নি। এবার সমস্ত শূন্যপদে একসঙ্গে নিয়োগের পরিকল্পনা করছে সরকার।

প্রশাসনের একাংশের মতে, নতুন নিয়োগ কাঠামো কার্যকর হলে জেলা স্তরে নিয়োগ নিয়ে ওঠা পক্ষপাত, প্রভাব খাটানো কিংবা অনিয়মের অভিযোগ অনেকটাই কমবে। কেন্দ্রীয় সংস্থার ধাঁচে লিখিত পরীক্ষা, মেধাতালিকা এবং স্বচ্ছ নির্বাচন প্রক্রিয়ার উপরই জোর দেওয়া হবে।

রাজ্যে নিয়োগ দুর্নীতি নিয়ে গত কয়েক বছরে একাধিক বিতর্ক এবং আদালতের হস্তক্ষেপের পর এই সিদ্ধান্তকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে প্রশাসনিক মহল। যদিও নতুন বিধি কবে কার্যকর হবে এবং নিয়োগের বিজ্ঞপ্তি ঠিক কবে প্রকাশিত হবে, সে বিষয়ে এখনও চূড়ান্ত সময়সূচি জানানো হয়নি। ফলে লক্ষাধিক চাকরিপ্রার্থীর নজর এখন সরকারের পরবর্তী পদক্ষেপের দিকেই।

14 Views 0 Likes 0 Comments

Related News

জুয়ার আসরে হানা দিতেই পুলিশের উপর বোমাবাজি! সালারে দুষ্কৃতীদের হামলায় গুরুতর জখম এএসআই
রাজ্য

জুয়ার আসরে হানা দিতেই পুলিশের উপর বোমাবাজি! সালারে দুষ্কৃতীদের হামলায় গুরুতর জখম এ...

পুলিশ পৌঁছতেই পরিস্থিতি আচমকা উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, পুলিশকে দেখেই দুষ্কৃতীরা পরপর বোমা ছুড়তে শুরু করে।

১৪ সেপ্টে ২০২৬, ১২:১৯ পিএম · 2 মিনিট
গোবরেই মিটবে জ্বালানির চাহিদা! বাংলার ২১ জেলায় বসছে বায়োগ্যাস ইউনিট, বড় উদ্যোগ ‘গোবর্ধন’ প্রকল্পে
রাজ্য

গোবরেই মিটবে জ্বালানির চাহিদা! বাংলার ২১ জেলায় বসছে বায়োগ্যাস ইউনিট, বড় উদ্যোগ ‘গ...

সম্প্রতি এই উদ্যোগ নিয়ে একটি কর্মশালার আয়োজন করা হয়। সেখানে পঞ্চায়েত দপ্তরের আধিকারিকদের পাশাপাশি দক্ষিণবঙ্গের ১৪টি জেলা পরিষদের উচ্চপদস্থ আধিকারিকরা অংশ নেন।

১৪ সেপ্টে ২০২৬, ১২:১৮ পিএম · 2 মিনিট
পুলিশ হেফাজতে আসামির মৃত্যু, বাথরুমে ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে রহস্য
রাজ্য

পুলিশ হেফাজতে আসামির মৃত্যু, বাথরুমে ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে রহস্য

জানা গিয়েছে, প্রায় চার দিন আগে চুরির অভিযোগে রাহুল রুইদাসকে গ্রেফতার করে চন্দ্রকোণা থানার পুলিশ। গ্রেফতারের পর তাঁকে ঘাটাল মহকুমা আদালতে পেশ করা হয়।

১৪ সেপ্টে ২০২৬, ১১:৪২ এএম · 2 মিনিট
রাতে রাস্তায় বাস রাখলেই ৭০০ টাকা! পরিবহণ মন্ত্রীর বড় ঘোষণা, ক্ষুব্ধ বাস মালিকরা
রাজ্য

রাতে রাস্তায় বাস রাখলেই ৭০০ টাকা! পরিবহণ মন্ত্রীর বড় ঘোষণা, ক্ষুব্ধ বাস মালিকরা

রবিবার কাঁকিনাড়া নারায়ণপুর স্টেডিয়ামে জেলা ফুটবল লিগের ফাইনাল অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করতে গিয়ে নাইট পার্কিং নিয়ে এই ঘোষণা করেন মন্ত্রী।

১৪ সেপ্টে ২০২৬, ১১:৩৮ এএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.