JAZZBAAT 24 BANGLA
১৮ সেপ্টে ২০২৬, ০৪:২৪ এএম
Breaking
পুরুলিয়ায় ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকা ৪ বাংলাদেশি অনুপ্রবেশকারী আটক বারাকপুরবাসীর জন্য সুখবর, বাড়ল মা তারা এক্সপ্রেসের স্টপেজ চামচ দিয়ে চপস্টিকের কায়দায় বিরিয়ানি, মজার ভিডিওে মজেছে নেটদুনিয়া অভিষেক-ঝড়ে উড়ে গেল আফগানিস্তান, ১২৭ রানে বিশাল জয় টিম ইন্ডিয়ার নন্দীগ্রাম-রেজিনগরে বদলে গেল ভোটের অঙ্ক, কমিশনের নয়া নির্দেশ শাস্তির বদলে সহমর্মিতা, অসাবধানী বিড়ালের প্রাণ বাঁচাতে এগিয়ে এলেন মানুষ ‘চিপ থেকে সিস্টেম’, দিল্লিতে মোদীর বড় বার্তা! AI-র যুগে সেমিকন্ডাক্টর নিয়ে ভারতের নতুন লক... নবজাগরণ থেকে এখন পর্যন্ত বাঙালির আড্ডার পোশাকে পরিবর্তনকে ফিরে দেখা পুরুলিয়ায় ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকা ৪ বাংলাদেশি অনুপ্রবেশকারী আটক বারাকপুরবাসীর জন্য সুখবর, বাড়ল মা তারা এক্সপ্রেসের স্টপেজ চামচ দিয়ে চপস্টিকের কায়দায় বিরিয়ানি, মজার ভিডিওে মজেছে নেটদুনিয়া অভিষেক-ঝড়ে উড়ে গেল আফগানিস্তান, ১২৭ রানে বিশাল জয় টিম ইন্ডিয়ার নন্দীগ্রাম-রেজিনগরে বদলে গেল ভোটের অঙ্ক, কমিশনের নয়া নির্দেশ শাস্তির বদলে সহমর্মিতা, অসাবধানী বিড়ালের প্রাণ বাঁচাতে এগিয়ে এলেন মানুষ ‘চিপ থেকে সিস্টেম’, দিল্লিতে মোদীর বড় বার্তা! AI-র যুগে সেমিকন্ডাক্টর নিয়ে ভারতের নতুন লক... নবজাগরণ থেকে এখন পর্যন্ত বাঙালির আড্ডার পোশাকে পরিবর্তনকে ফিরে দেখা

ভোট শেষ তিন মাস, স্কুলে এখনও কেন্দ্রীয় বাহিনী! ক্লাস বন্ধ, ভবিষ্যৎ অনিশ্চিত মালদার সাড়ে ৮০০ পড়ুয়ার

ভোট শেষ তিন মাস, স্কুলে এখনও কেন্দ্রীয় বাহিনী! ক্লাস বন্ধ, ভবিষ্যৎ অনিশ্চিত মালদার সাড়ে ৮০০ পড়ুয়ার

ভোটের আগে এসেছিল কেন্দ্রীয় বাহিনী। সরকার গঠনের আড়াই মাস পরেও শিবির ওঠেনি। ফলে চার মাস ধরে কার্যত বন্ধ পঠনপাঠন। পরীক্ষা হয়নি, নিয়মিত ক্লাসও নয়। উদ্বিগ্ন অভিভাবক, শিক্ষক ও পড়ুয়ারা। প্রশাসনের আশ্বাস, দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

মালদা: নির্বাচনের উত্তাপ অনেক আগেই থেমেছে। নতুন সরকারও দায়িত্ব নিয়েছে প্রায় আড়াই মাস আগে। কিন্তু ভোটের জন্য আসা কেন্দ্রীয় বাহিনী এখনও ডেরা গেড়ে রয়েছে স্কুলের মধ্যেই। আর সেই কারণেই গত চার মাস ধরে কার্যত স্তব্ধ হয়ে রয়েছে পঠনপাঠন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মালদার ইংরেজবাজারের শান্তা দেব্যা হাইস্কুলের প্রায় সাড়ে ৮০০ পড়ুয়া। স্কুলে ক্লাস নেই, নিয়মিত পরীক্ষা নেই, নেই স্বাভাবিক শিক্ষার পরিবেশ। দীর্ঘ অনিশ্চয়তায় দুশ্চিন্তা বাড়ছে পড়ুয়া, অভিভাবক এবং শিক্ষকদের মধ্যে।

ইংরেজবাজারের এই কো-এডুকেশন স্কুলে প্রায় সাড়ে আটশো ছাত্রছাত্রী পড়াশোনা করে। রয়েছেন ১৭ জন শিক্ষক-শিক্ষিকা এবং দু'জন প্যারা-টিচার। আশপাশের একাধিক গ্রামের পড়ুয়াদের কাছে এই স্কুলই উচ্চশিক্ষার একমাত্র ভরসা। অথচ ভোটের আগে কেন্দ্রীয় বাহিনী স্কুলে ওঠার পর থেকে আজও সেই বাহিনী সরানো হয়নি। ফলে স্কুল ভবনের অধিকাংশ অংশ প্রশাসনের দখলে থাকায় স্বাভাবিক ক্লাস চালানো সম্ভব হচ্ছে না।

স্কুল সূত্রে জানা গিয়েছে, ভোটের আগে ১৪ এপ্রিল স্কুল বন্ধ করা হয়েছিল। এরপর গরমের ছুটি কাটিয়ে ১ জুন স্কুল খুললেও ১৩ জুন ফের কেন্দ্রীয় বাহিনী স্কুলে এসে ওঠে। তারপর থেকে আজ পর্যন্ত কার্যত বন্ধ রয়েছে শ্রেণিকক্ষের পাঠদান। অন্য স্কুলে যেখানে প্রথম সাময়িক পরীক্ষা শুরু হয়ে গিয়েছে, সেখানে শান্তা দেব্যা হাইস্কুলের পড়ুয়ারা এখনও নিয়মিত ক্লাসই করতে পারেনি।

জেলা প্রশাসনের দ্বারস্থ স্কুল

স্কুলের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক মনোজ মণ্ডল জানান, বিষয়টি একাধিকবার জেলা প্রশাসনের নজরে আনা হয়েছে। লিখিতভাবে জেলা মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক এবং জেলাশাসকের কাছেও আবেদন জানানো হয়েছে।

তাঁর কথায়, “আমরা চাই যত দ্রুত সম্ভব স্কুলে স্বাভাবিক পঠনপাঠন শুরু হোক। প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। আশা করছি, দ্রুত সমস্যার সমাধান হবে।”

‘ছেলেমেয়েরা বই ছেড়ে কাজে চলে যাচ্ছে’

শুধু শিক্ষকরাই নন, ক্ষোভে ফুঁসছেন অভিভাবকেরাও। তাঁদের অভিযোগ, বারবার শুধু আশ্বাস মিলছে, কিন্তু বাস্তবে কোনও পরিবর্তন হচ্ছে না।

অভিভাবক পরিতোষ মণ্ডলের কথায়, "সব স্কুলে পরীক্ষা চলছে। অথচ আমাদের ছেলেমেয়েরা চার মাস ধরে ঘরে বসে। ওরা অধিকাংশই গরিব পরিবারের সন্তান। প্রাইভেট টিউশন পড়ানোর সামর্থ্য নেই। স্কুলই ছিল একমাত্র ভরসা। এখন অনেকেই বই-খাতা ছেড়ে শ্রমিকের কাজে চলে যাচ্ছে। এ ভাবে চলতে থাকলে ওদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে।" অভিভাবকদের দাবি, প্রশাসনের সিদ্ধান্তহীনতার খেসারত দিচ্ছে নিরীহ পড়ুয়ারা।

প্রশাসনের আশ্বাস

জেলার মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক মৃণ্ময় রায় বলেন, “স্কুল কর্তৃপক্ষ আমাদের বিষয়টি জানিয়েছে। সোমবারই পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে। প্রশাসনিক অনুমতি মিললেই স্কুল থেকে কেন্দ্রীয় বাহিনী সরানোর উদ্যোগ নেওয়া হবে।”

অন্যদিকে মালদার পুলিশ সুপার অনুপম সিংও জানিয়েছেন, বিষয়টি তাঁর নজরে এসেছে। তিনি বলেন, “ওই স্কুলে এখনও কেন কেন্দ্রীয় বাহিনী রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। দ্রুত সমস্যার সমাধানের চেষ্টা করা হবে।”

প্রশ্নের মুখে শিক্ষার অধিকার

শিক্ষামহলের একাংশের মতে, নির্বাচন শেষ হওয়ার এত দিন পরেও যদি একটি স্কুলে কেন্দ্রীয় বাহিনী থেকে যায় এবং তার জেরে কয়েকশো পড়ুয়ার শিক্ষা ব্যাহত হয়, তবে তা অত্যন্ত উদ্বেগজনক। কারণ, ক্ষতিটা শুধু কয়েক মাসের ক্লাস বন্ধ হওয়ার নয়, এর প্রভাব পড়তে পারে পড়াশোনার মান, পরীক্ষার ফল এবং বহু পড়ুয়ার ভবিষ্যতের উপরও।

এখন মালদার শান্তা দেব্যা হাইস্কুলের সাড়ে ৮০০-রও বেশি পড়ুয়া, তাঁদের অভিভাবক এবং শিক্ষক-শিক্ষিকারা একটাই অপেক্ষায়, কবে স্কুল থেকে কেন্দ্রীয় বাহিনী সরবে, আর কবে আবার ঘণ্টা পড়বে শ্রেণিকক্ষে।

14 Views 0 Likes 0 Comments

Related News

শাস্তির বদলে সহমর্মিতা, অসাবধানী বিড়ালের প্রাণ বাঁচাতে এগিয়ে এলেন মানুষ
দেশ

শাস্তির বদলে সহমর্মিতা, অসাবধানী বিড়ালের প্রাণ বাঁচাতে এগিয়ে এলেন মানুষ

নিউজ ডেস্ক: চুরি করে দুধ খাওয়ার অপরাধে কোনো মারধর নয়, উল্টো নিঃশর্ত সহায়তায় জীবন ফিরে পেল সে।এক ফোঁটা দুধের আকর্ষণে সরু মুখের একটি পাত্রে মাথা গলিয়েছিল প্রাণীটি। কিন্তু খাওয়ার পরেই বাধে আসল গোলমাল মাথা আর কিছুতেই বাইরে ব...

১৭ সেপ্টে ২০২৬, ০৯:২৯ পিএম · 1 মিনিট
‘চিপ থেকে সিস্টেম’, দিল্লিতে মোদীর বড় বার্তা! AI-র যুগে সেমিকন্ডাক্টর নিয়ে ভারতের নতুন লক্ষ্য
দেশ

‘চিপ থেকে সিস্টেম’, দিল্লিতে মোদীর বড় বার্তা! AI-র যুগে সেমিকন্ডাক্টর নিয়ে ভারতের...

নয়া দিল্লি: প্রযুক্তির দুনিয়ায় ভারতের অবস্থান আরও শক্তিশালী করার লক্ষ্যে বৃহস্পতিবার নতুন দিল্লির যশোভূমিতে শুরু হল ‘সেমিকন ইন্ডিয়া ২০২৬’। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মেগা শিল্প সম্মেলনের উদ্বোধন করেন। আগামী ১৯ সেপ্ট...

১৭ সেপ্টে ২০২৬, ০৯:২৭ পিএম · 2 মিনিট
প্রেমের বিয়ে মেনে নেয়নি পরিবার! তরুণীকে অপহরণের চেষ্টায় গাড়ির তাণ্ডব, ICU-তে মহিলা
দেশ

প্রেমের বিয়ে মেনে নেয়নি পরিবার! তরুণীকে অপহরণের চেষ্টায় গাড়ির তাণ্ডব, ICU-তে মহিলা

রাজস্থান, নিউজ ডেস্ক: নিজের ইচ্ছায় ভালোবাসার মানুষকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেওয়ার খেসারত দিতে গিয়ে এক নির্মম ঘটনার সম্মুখীন হলেন এক তরুণী। মাঝ রাস্তা থেকে অপহরণের চেষ্টা করা হয় তাকে আর সেই তরুণীকে জোর করে তুলে নিয়ে পালা...

১৭ সেপ্টে ২০২৬, ০৮:৪০ পিএম · 2 মিনিট
লোকাল ট্রেনের কামরায় থরে থরে সাজানো সবুজ ঘাস ও গবাদি পশুর খাদ্য!
দেশ

লোকাল ট্রেনের কামরায় থরে থরে সাজানো সবুজ ঘাস ও গবাদি পশুর খাদ্য!

নিউজ ডেস্ক: প্যাসেঞ্জার ট্রেন না আস্ত খাটাল? কামরা ঠাসা গবাদি পশুর ঘাসে, চূড়ান্ত ক্ষোভ নিত্যযাত্রীদের। ট্রেনের উঠে আপনার মনে হতে পারে কোন খাটালে এসে গেছেন বা পণ্য পরিবহনকারী কামরা কিন্তু না, এটি কোনো পণ্যবাহী ভ্যান নয়,...

১৭ সেপ্টে ২০২৬, ০৭:৪০ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.