JAZZBAAT 24 BANGLA
০২ নভে ২০২৬, ১২:৫৭ এএম
Breaking
হো চি মিন সিটিকে হারিয়ে ইতিহাসের স্বপ্ন দেখা শুরু মশাল গার্লসদের ‘অলিম্পিক পদক নয়, সোনা জিতব’, প্রয়াত বাবাকে দেওয়া কথা রাখার পথে কুস্তিগীর মনীষা KIFF: নীল থেকে গেরুয়া, বদলে গেল কলকাতা চলচ্চিত্র উৎসবের লোগো Himanta Biswa Sarma: 'বাংলাদেশ যেতে চাইলে ব্যবস্থা করব', রাহুলকে কটাক্ষ অসমের মুখ্যমন্ত্রী... Gautam Gambhir: বৈভব বিতর্কে স্পষ্ট বার্তা গম্ভীরের Ishan Kishan: সূর্যের রেকর্ড ভেঙে এক বছরে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ টি-টোয়েন্টি রান ঈশানের মায়ায় পড়ে সাধের ‘টিমি’কেই জাহাজে চাপিয়ে ব্রিটেনে নিয়ে গেলেন দম্পতি ত্রিদেশীয় সিরিজ জিতেও ট্রোলড পাকিস্তানের প্রধানমন্ত্রী, শেহবাজের পোস্ট ঘিরে ফের বিতর্ক হো চি মিন সিটিকে হারিয়ে ইতিহাসের স্বপ্ন দেখা শুরু মশাল গার্লসদের ‘অলিম্পিক পদক নয়, সোনা জিতব’, প্রয়াত বাবাকে দেওয়া কথা রাখার পথে কুস্তিগীর মনীষা KIFF: নীল থেকে গেরুয়া, বদলে গেল কলকাতা চলচ্চিত্র উৎসবের লোগো Himanta Biswa Sarma: 'বাংলাদেশ যেতে চাইলে ব্যবস্থা করব', রাহুলকে কটাক্ষ অসমের মুখ্যমন্ত্রী... Gautam Gambhir: বৈভব বিতর্কে স্পষ্ট বার্তা গম্ভীরের Ishan Kishan: সূর্যের রেকর্ড ভেঙে এক বছরে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ টি-টোয়েন্টি রান ঈশানের মায়ায় পড়ে সাধের ‘টিমি’কেই জাহাজে চাপিয়ে ব্রিটেনে নিয়ে গেলেন দম্পতি ত্রিদেশীয় সিরিজ জিতেও ট্রোলড পাকিস্তানের প্রধানমন্ত্রী, শেহবাজের পোস্ট ঘিরে ফের বিতর্ক

প্রেমের বিয়ে মেনে নেয়নি পরিবার! তরুণীকে অপহরণের চেষ্টায় গাড়ির তাণ্ডব, ICU-তে মহিলা

প্রেমের বিয়ে মেনে নেয়নি পরিবার! তরুণীকে অপহরণের চেষ্টায় গাড়ির তাণ্ডব, ICU-তে মহিলা
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

রাজস্থান, নিউজ ডেস্ক: নিজের ইচ্ছায় ভালোবাসার মানুষকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেওয়ার খেসারত দিতে গিয়ে এক নির্মম ঘটনার সম্মুখীন হলেন এক তরুণী। মাঝ রাস্তা থেকে অপহরণের চেষ্টা করা হয় তাকে আর সেই তরুণীকে জোর করে তুলে নিয়ে পালানোর সময় পথে ঘটল ভয়াবহ তাণ্ডব। ক্ষিপ্র গতিতে ছুটতে থাকা অভিযুক্তদের গাড়ি একাধিক পথচলতি যানবাহনকে গুঁড়িয়ে দেয়, যার বলি হয়ে রক্তাক্ত হয়েছেন অন্তত ৬ জন। তাঁদের মধ্যে এক পথচারী নারীর আঘাত এতটাই গভীর যে তিনি বর্তমানে হাসপাতালের আইসিইউ মৃত্যুর সঙ্গে লড়াই করছেন।

ঘটনার সূত্রপাত প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে। রাজস্থানের বাসিন্দা ওই তরুণী মাস কয়েক আগে পরিবারের প্রবল আপত্তি উড়িয়ে নিজের পছন্দের পাত্রের হাত ধরে নতুন সংসার গড়তে বেঙ্গালুরুতে চলে আসেন। কিন্তু মেয়ের এই আত্মমর্যাদাপূর্ণ সিদ্ধান্তকে অপরাধ হিসেবে দেখে পরিবার। অভিযোগ, পরিবারের নির্দেশেই বুধবার সন্ধ্যায় ভাড়াটে দলবল তরুণীর খোঁজে হানা দেয় এবং প্রকাশ্যেই তাঁকে বলপ্রয়োগ করে গাড়িতে তুলে নেয়।

তরুণীর বাঁচাও আর্তনাদে ছুটে এসেছিলেন আশেপাশের মানুষজন। জনতার হাতে ধরা পড়ার ভয়ে চালক হিতাহিত জ্ঞান হারিয়ে ভিড়ভাট্টার মধ্যেই গাড়ির গতি বহুগুণ বাড়িয়ে দেয়। ফল যা হওয়ার তাই হয়েছে সামনে থাকা একের পর এক গাড়ি ও পথচলতি মানুষকে ছিটকে ফেলে চম্পট দেওয়ার চেষ্টা করে গাড়িটি। রাস্তাজুড়ে আর্তনাদ আর বিশৃঙ্খলার মধ্যেও পিছু ছাড়েননি প্রত্যক্ষদর্শীরা। 

কিছুটা দূরে গিয়ে গাড়িটি আটকে তরুণীকে উদ্ধার করেন স্থানীয়রা। হাতেনাতে আটক করা হয় গাড়িতে থাকা তিন যুবককে, যদিও চালক ভিড়ের সুযোগে ছিটকে পালিয়ে যায়। বিজয়নগর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অপহরণের শিকার তরুণীকে নিরাপত্তা দিয়ে অভিযুক্তদের হেফাজতে নেয়। বাকি অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

43 Views 0 Likes 0 Comments

Related News

Himanta Biswa Sarma: 'বাংলাদেশ যেতে চাইলে ব্যবস্থা করব', রাহুলকে কটাক্ষ অসমের মুখ্যমন্ত্রীর
দেশ

Himanta Biswa Sarma: 'বাংলাদেশ যেতে চাইলে ব্যবস্থা করব', রাহুলকে কটাক্ষ অসমের মুখ্...

নিউজ ডেস্ক: রাহুল গান্ধীকে নিশানা করে ফের বিতর্কিত জড়ালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার। কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, 'বাংলাদেশ সফর করতে চাইলে রাহুলের জন্য সমস্ত ব্যবস্থা করে দেওয়ার দায়িত্ব নিতে প্রস্তুত তিনি।' আর...

০১ নভে ২০২৬, ০৮:১৫ পিএম · 1 মিনিট
মাঠের ৪০ শতাংশ ফাঁকা! ‘সুপার ফ্লপ’ সভা বলে কটাক্ষ বিজেপির, পাল্টা মোদী-শাহকে হুঁশিয়ারি রাহুলের
দেশ

মাঠের ৪০ শতাংশ ফাঁকা! ‘সুপার ফ্লপ’ সভা বলে কটাক্ষ বিজেপির, পাল্টা মোদী-শাহকে হুঁশি...

নয়াদিল্লি: ‘ভোট চুরি’র অভিযোগে নির্বাচন কমিশনের বিরুদ্ধে দিল্লির রামলীলা ময়দানে শক্তি প্রদর্শনের ডাক দিয়েছিল বিরোধী জোট ‘ইন্ডিয়া’। সভায় হাজির ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে, রাহুল গান্ধী, সনিয়া গান্ধী, তৃণমূল ন...

০১ নভে ২০২৬, ০৬:২৮ পিএম · 4 মিনিট
'দিল্লিতে এই ধরনের মিছিল আগে কখনও দেখিনি', বললেন অধীর রঞ্জন চৌধুরী
দেশ

'দিল্লিতে এই ধরনের মিছিল আগে কখনও দেখিনি', বললেন অধীর রঞ্জন চৌধুরী

নিউজ ডেস্ক: দিল্লির রামলীলা ময়দানে মেগা সমাবেশ। রবিবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে সরব হয়েছেন বিরোধীরা। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে রামলীলা ময়দান চত্বর। নজরদারিতে রয়েছে ২০০-র বেশি সিসিক্য...

০১ নভে ২০২৬, ০৫:০৩ পিএম · 2 মিনিট
Rahul Gandhi: রামলীলা ময়দান থেকে বিস্ফোরক অভিযোগ রাহুলের, নিশানায় মোদী-শাহ
দেশ

Rahul Gandhi: রামলীলা ময়দান থেকে বিস্ফোরক অভিযোগ রাহুলের, নিশানায় মোদী-শাহ

নয়াদিল্লি: দিল্লির রামলীলা ময়দানে INDIA জোটের মহাসমাবেশ থেকে কেন্দ্রের বিজেপি সরকারকে একের পর এক ইস্যুতে আক্রমণ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তাঁর বক্তব্যের মূল সুর ছিল ভোটার তালিকা, নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা, গ...

০১ নভে ২০২৬, ০৪:৪৯ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.