JAZZBAAT 24 BANGLA
১৮ সেপ্টে ২০২৬, ০১:৩১ এএম
Breaking
পুরুলিয়ায় ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকা ৪ বাংলাদেশি অনুপ্রবেশকারী আটক বারাকপুরবাসীর জন্য সুখবর, বাড়ল মা তারা এক্সপ্রেসের স্টপেজ চামচ দিয়ে চপস্টিকের কায়দায় বিরিয়ানি, মজার ভিডিওে মজেছে নেটদুনিয়া অভিষেক-ঝড়ে উড়ে গেল আফগানিস্তান, ১২৭ রানে বিশাল জয় টিম ইন্ডিয়ার নন্দীগ্রাম-রেজিনগরে বদলে গেল ভোটের অঙ্ক, কমিশনের নয়া নির্দেশ শাস্তির বদলে সহমর্মিতা, অসাবধানী বিড়ালের প্রাণ বাঁচাতে এগিয়ে এলেন মানুষ ‘চিপ থেকে সিস্টেম’, দিল্লিতে মোদীর বড় বার্তা! AI-র যুগে সেমিকন্ডাক্টর নিয়ে ভারতের নতুন লক... নবজাগরণ থেকে এখন পর্যন্ত বাঙালির আড্ডার পোশাকে পরিবর্তনকে ফিরে দেখা পুরুলিয়ায় ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকা ৪ বাংলাদেশি অনুপ্রবেশকারী আটক বারাকপুরবাসীর জন্য সুখবর, বাড়ল মা তারা এক্সপ্রেসের স্টপেজ চামচ দিয়ে চপস্টিকের কায়দায় বিরিয়ানি, মজার ভিডিওে মজেছে নেটদুনিয়া অভিষেক-ঝড়ে উড়ে গেল আফগানিস্তান, ১২৭ রানে বিশাল জয় টিম ইন্ডিয়ার নন্দীগ্রাম-রেজিনগরে বদলে গেল ভোটের অঙ্ক, কমিশনের নয়া নির্দেশ শাস্তির বদলে সহমর্মিতা, অসাবধানী বিড়ালের প্রাণ বাঁচাতে এগিয়ে এলেন মানুষ ‘চিপ থেকে সিস্টেম’, দিল্লিতে মোদীর বড় বার্তা! AI-র যুগে সেমিকন্ডাক্টর নিয়ে ভারতের নতুন লক... নবজাগরণ থেকে এখন পর্যন্ত বাঙালির আড্ডার পোশাকে পরিবর্তনকে ফিরে দেখা

অভিষেক-ঝড়ে উড়ে গেল আফগানিস্তান, ১২৭ রানে বিশাল জয় টিম ইন্ডিয়ার

অভিষেক-ঝড়ে উড়ে গেল আফগানিস্তান, ১২৭ রানে বিশাল জয় টিম ইন্ডিয়ার
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

কলকাতা, নিউজ ডেস্ক: ১০ ওভার পূর্ণ হওয়ার আগেই প্রথম উইকেটের জুটিতে অভিষেক শর্মা আর সঞ্জু স্যামসন মিলে তুলেছিলেন ১৪২। সবাই মিলে সেই রানেরও ধারেকাছে পৌঁছতে পারল না আফগানিস্তান। টিম ইন্ডিয়ার দেওয়া ২২২ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে রশিদ খানেরা শেষ ৯৪-তেই। ফলে দিল্লিতে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচেও ১২৭ রানের বিরাট জয় ছিনিয়ে নিয়ে কাবুলিওয়ালাদের হোয়াইটওয়াশ করে ফেললেন শ্রেয়স আইয়াররা। উল্লেখযোগ্য বিষয় হল, সিরিজটি ভারতের রাজধানীতে আয়োজিত হলেও আয়োজক ছিল আফগানিস্তান। ঘরের মাঠে সেই আয়োজকদের কার্যত আশমান দেখিয়ে দিল মেন ইন ব্লু।

অধিনায়ক হিসেবে ঘরের মাঠে এটাই আইয়ারের প্রথম সিরিজ জয়। যা এল বাঁহাতি ওপেনার অভিষেকের ব্যাটিং-সুনামিতে। বৃহস্পতির সন্ধ্যায় মাত্র ৩০ বলেই তিন অঙ্কে পৌঁছে কোনও টেস্ট খেলুড়ে দেশের ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম শতরানের নজির গড়ে ফেলেছেন তিনি। ভেঙে দিয়েছেন নিউজিল্যান্ডের ফিন অ্যালেনের ৩৩ বলে শতরানের রেকর্ড। ৩৪ বলে ১০৮ রান করে শেষ পর্যন্ত রশিদ খানের বলে আউট হলেও ৯টি বাউন্ডারির পাশাপাশি অভিষেক হাঁকিয়েছেন ১১টি সুবিশাল ছক্কা। অর্থাৎ তাঁর অবিস্মরণীয় এই ইনিংসের ১০২ রানই এসেছে বাউন্ডারি থেকে।

এ দিন অরুণ জেটলি স্টেডিয়ামে ব্যাট হাতে এক কথায় ধ্বংসলীলা চালিয়েছেন ভারতীয় ওপেনার। তাঁকে যোগ্য সঙ্গত দেন সঞ্জু স্যামসনও। দুয়ের যুগলবন্দিতে পাওয়ার প্লেতেই ১০০ রানের গণ্ডি ছুঁয়ে ফেলে টিম ইন্ডিয়া। তবে অভিষেক আউট হওয়ার পর বেশিক্ষণ টিকতে পারেননি স্যামসন। ৩৫ বলে ৫০ করে ফেরেন গত টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা খেলোয়াড়। এর পর বাকিরাও ধরে রাখতে পারেননি অভিষেকের আধিপত্য। ফলে, একটা সময় দলের স্কোর ৩০০ পেরিয়ে যাবে, এমনটা মনে হওয়া সত্ত্বেও শেষ পর্যন্ত ২২১/৭-এ থামে ভারত।

এই জায়গায় কিছুটা হলেও ঘুরে দাঁড়ানোর মঞ্চ প্রস্তুত হয়েছিল আফগানদের জন্য। কিন্তু সেটা হতে দিলেন না ভারতীয় বোলাররা। শুরু থেকেই তাঁরা একের পর এক উইকেট তুলে নিয়ে চাপে ফেলে দেন বিপক্ষকে। শেষ পর্যন্ত ৩টি করে উইকেট তুলে নিয়েছেন নীতীশ কুমার রেড্ডি এবং রবি বিষ্ণোই। অক্ষরের প্যাটেলের ঝুলিতে ২টি সাফল্য। এর আগে ব্যাট হাতে অধিনায়ক আইয়ার করেছিলেন ২৯ রান। অর্থাৎ জাতীয় দলের নেতা হিসেবে প্রথমবার ট্রফিজয়—এমনকি চুনকামেরই স্বাদ পেলেও ব্যাটার হিসেবে কাঙ্খিত সাফল্যের ধারে কাছেও পৌঁছাতে পারেননি তিনি। এ বার সামনে এশিয়ান গেমস। নতুন মঞ্চে মুখোমুখি হতে হবে নতুন লড়াইয়ের।

29 Views 0 Likes 0 Comments

Related News

চুরমার একের পর এক রেকর্ড, অভিষেক-সুনামিতে বিপর্যস্ত আফগানরা
ময়দান

চুরমার একের পর এক রেকর্ড, অভিষেক-সুনামিতে বিপর্যস্ত আফগানরা

কলকাতা, নিউজ ডেস্ক: দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ব্যাট হাতে কার্যত তাণ্ডব চালালেন অভিষেক শর্মা। আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচে মাত্র ৩০ বলে শতরান করে একসঙ্গে একাধিক নজির গড়ে ফেললেন ভারতীয় ওপেনার। কোনও টেস্ট...

১৭ সেপ্টে ২০২৬, ০৯:০৩ পিএম · 2 মিনিট
‘তাড়াহুড়ো করে দলে ঢোকাবেন না’, নীতীশকে নিয়ে বোর্ডকে সতর্ক করলেন লিটল মাস্টার
ময়দান

‘তাড়াহুড়ো করে দলে ঢোকাবেন না’, নীতীশকে নিয়ে বোর্ডকে সতর্ক করলেন লিটল মাস্টার

স্পোর্টস ডেস্ক: আফগানিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বল হাতে দুরন্ত প্রত্যাবর্তন হয়েছে নীতীশ কুমার রেড্ডির। ৩ উইকেট নিয়ে টিম ইন্ডিয়াকে সিরিজ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন তরুণ অলরাউন্ডার। তাঁর পারফরম্যান্স...

১৭ সেপ্টে ২০২৬, ১২:৫৪ পিএম · 2 মিনিট
অবিশ্বাস্য হেডারে অবিস্মরণীয় মাইলফলক! ট্রফিও হাতে উঠল এল এম টেনের
ময়দান

অবিশ্বাস্য হেডারে অবিস্মরণীয় মাইলফলক! ট্রফিও হাতে উঠল এল এম টেনের

স্পোর্টস ডেস্ক: দুর্দান্ত হেডারে এক অবিস্মরণীয় মাইলফলক ছোঁয়া। তার পরেই ট্রফিতে হাত। লিওনেল মেসির জোড়া কীর্তিতে বুধবার রাতে ক্রুজ আজুলকে ২-০ গোলে হারিয়ে প্রথম বার ক্যাম্পেওনেস কাপ জিতল ইন্টার মায়ামি। মায়ামির জার্সিতে স...

১৭ সেপ্টে ২০২৬, ১০:২৩ এএম · 2 মিনিট
অপেক্ষার অবসান, ক্যারিবিয়ানদের বিরুদ্ধে একদিনের সিরিজের দলে বড় বদল ভারতের
ময়দান

অপেক্ষার অবসান, ক্যারিবিয়ানদের বিরুদ্ধে একদিনের সিরিজের দলে বড় বদল ভারতের

স্পোর্টস ডেস্ক: অপেক্ষা বাড়ল হার্দিক পাণ্ডিয়া এবং ঋষভ পন্থের। বুধবার ঘোষিত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আসন্ন ওডিআই সিরিজের দলে ডাক পেলেন না তাঁরা। তবে দুই তারকার নাম না থাকলেও ১৫ জনের দলে ফিরেছেন রুতুরাজ গাইকোয়াড় এবং র...

১৬ সেপ্টে ২০২৬, ১০:৩০ পিএম · 3 মিনিট

Top Comments (0)

No approved comments yet.