JAZZBAAT 24 BANGLA
১৭ সেপ্টে ২০২৬, ০১:৪৬ পিএম
Breaking
‘কী করে খেতে পাও আমিও দেখব!’ মনামীর সিদ্ধান্তে ক্ষুব্ধ নিরঞ্জন, বিগ বসের ঘরে তুমুল অশান্তি ভডনগর থেকে বারাণসী, জন্মদিনে মোদীকে ঘিরে ‘মেগা আয়োজন’! একইসঙ্গে দুই শহর থেকে ছুটবে বাইক র‍... দিল্লিতে আজ ‘শেষ লড়াই’! কমিশনের দফতরে ঋতব্রতদের টিম, ৪টেয় কালীঘাট শিবিরকে তলব ‘চায়ের দোকান থেকে প্রধানমন্ত্রীর আসন’, মোদীর ২৫ বছরের যাত্রায় আবেগঘন শাহ দিশা সালিয়ান মৃত্যু রহস্য, তদন্তে হাইপ্রোফাইল অফিসার ‘তাড়াহুড়ো করে দলে ঢোকাবেন না’, নীতীশকে নিয়ে বোর্ডকে সতর্ক করলেন লিটল মাস্টার ভিনদেশি তরুণীর হাতে শ্রীগণেশ ট্যাটু, বেলজিয়ামের তরুণীর ভিডিও ছড়াল সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রীর সাজে কেক কাটল পড়ুয়ারা, শিলিগুড়ির স্কুলে মোদীর অভিনব জন্মদিন পালন ‘কী করে খেতে পাও আমিও দেখব!’ মনামীর সিদ্ধান্তে ক্ষুব্ধ নিরঞ্জন, বিগ বসের ঘরে তুমুল অশান্তি ভডনগর থেকে বারাণসী, জন্মদিনে মোদীকে ঘিরে ‘মেগা আয়োজন’! একইসঙ্গে দুই শহর থেকে ছুটবে বাইক র‍... দিল্লিতে আজ ‘শেষ লড়াই’! কমিশনের দফতরে ঋতব্রতদের টিম, ৪টেয় কালীঘাট শিবিরকে তলব ‘চায়ের দোকান থেকে প্রধানমন্ত্রীর আসন’, মোদীর ২৫ বছরের যাত্রায় আবেগঘন শাহ দিশা সালিয়ান মৃত্যু রহস্য, তদন্তে হাইপ্রোফাইল অফিসার ‘তাড়াহুড়ো করে দলে ঢোকাবেন না’, নীতীশকে নিয়ে বোর্ডকে সতর্ক করলেন লিটল মাস্টার ভিনদেশি তরুণীর হাতে শ্রীগণেশ ট্যাটু, বেলজিয়ামের তরুণীর ভিডিও ছড়াল সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রীর সাজে কেক কাটল পড়ুয়ারা, শিলিগুড়ির স্কুলে মোদীর অভিনব জন্মদিন পালন

‘তাড়াহুড়ো করে দলে ঢোকাবেন না’, নীতীশকে নিয়ে বোর্ডকে সতর্ক করলেন লিটল মাস্টার

‘তাড়াহুড়ো করে দলে ঢোকাবেন না’, নীতীশকে নিয়ে বোর্ডকে সতর্ক করলেন লিটল মাস্টার
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

স্পোর্টস ডেস্ক: আফগানিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বল হাতে দুরন্ত প্রত্যাবর্তন হয়েছে নীতীশ কুমার রেড্ডির। ৩ উইকেট নিয়ে টিম ইন্ডিয়াকে সিরিজ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন তরুণ অলরাউন্ডার। তাঁর পারফরম্যান্সে মুগ্ধ সুনীল গাভাসকরও। তবে প্রশংসার পাশাপাশি ভবিষ্যতের এই প্রতিভাকে নিয়ে ভারতীয় বোর্ডকে সতর্কও করেছেন দেশের প্রাক্তন অধিনায়ক। তাঁর বক্তব্য, নীতীশের মতো তরুণ ক্রিকেটারদের দ্রুত জাতীয় দলে প্রতিষ্ঠিত করার চেষ্টা না করে সময় দিতে হবে। ব্যর্থ হলেও তাঁদের পাশে দাঁড়ানো জরুরি।

গাভাসকরের মতে, হার্দিক পাণ্ডিয়ার পর ভারতের পেস-বোলিং অলরাউন্ডারের জায়গায় নীতীশ গুরুত্বপূর্ণ বিকল্প হয়ে উঠতে পারেন। তিনি বলেন, আইপিএলে প্রথম দিকে নীতীশ মূলত ব্যাটার হিসাবেই নজর কেড়েছিলেন। পরে কয়েক ওভার বল করার সুযোগ পাওয়ায় বোঝা যায়, তাঁর মধ্যে কার্যকর অলরাউন্ডার হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। শুধু নীতীশ নন, ভেঙ্কটেশ আইয়ার এবং সূর্যাংশ শেডগেকেও ভবিষ্যতের জন্য নজরে রাখার পরামর্শ দিয়েছেন লিটল মাস্টার। তাঁদের পর্যাপ্ত সুযোগ দিয়ে ধীরে ধীরে তৈরি করার কথাই বলেছেন তিনি।

গাভাসকরের বক্তব্য, এই ক্রিকেটাররা মূলতঃ ব্যাটার হিসেবে দলে থাকলে অনেক সময় তাঁদের চিন্তাভাবনাতেও ব্যাটিংয়ের প্রভাব বেশি থাকে। কিন্তু বোলিংকে আরও গুরুত্ব দিয়ে নিজেদের অলরাউন্ডার হিসেবে গড়ে তুলতে পারলে ভারতের হাতে আরও বিকল্প তৈরি হবে। বিশেষ করে নীতীশের ক্ষেত্রে প্রত্যাশার চাপ না বাড়িয়ে তাঁকে ধীরে ধীরে আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ দেওয়াই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন তিনি। সব মিলিয়ে বিসিসিআইয়ের উদ্দেশ্যে গাভাসকরের বার্তাটি স্পষ্ট। একটি খারাপ ম্যাচের পর তরুণদের সমালোচনা না করে তাঁদের উৎসাহ দিতে হবে।

আফগানিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচের আগে অবশ্য আত্মবিশ্বাস কিছুটা ধাক্কা খেয়েছিল নীতিশের। প্রথম টি-টোয়েন্টিতে দুই ওভারে ৩০ রান দিয়েছিলেন তিনি। তার পরেই দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত প্রত্যাবর্তন। মাত্র ২৪ রানের তুলে নেন ইব্রাহিম জাদরান, গুলবাদিন নায়েব এবং রশিদ খানের মতো গুরুত্বপূর্ণ ব্যাটারদের। চোটের কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকার পর এই পারফরম্যান্স নীতীশের জন্য তাই বিশেষ তাৎপর্যের। ম্যাচের পর তিনি জানান, চোট থেকে ফিরে আত্মবিশ্বাস ফিরে পাওয়াটা যে কোনও ক্রিকেটারের জন্য জরুরি। ইতিবাচক মানসিকতা ধরে রেখে সঠিক কাজ করে গেলে ঈশ্বর ঠিক সময়ে ফল দেবেন, এই বিশ্বাস নিয়েই এগোতে চান তিনি।

41 Views 0 Likes 0 Comments

Related News

অবিশ্বাস্য হেডারে অবিস্মরণীয় মাইলফলক! ট্রফিও হাতে উঠল এল এম টেনের
ময়দান

অবিশ্বাস্য হেডারে অবিস্মরণীয় মাইলফলক! ট্রফিও হাতে উঠল এল এম টেনের

স্পোর্টস ডেস্ক: দুর্দান্ত হেডারে এক অবিস্মরণীয় মাইলফলক ছোঁয়া। তার পরেই ট্রফিতে হাত। লিওনেল মেসির জোড়া কীর্তিতে বুধবার রাতে ক্রুজ আজুলকে ২-০ গোলে হারিয়ে প্রথম বার ক্যাম্পেওনেস কাপ জিতল ইন্টার মায়ামি। মায়ামির জার্সিতে স...

১৭ সেপ্টে ২০২৬, ১০:২৩ এএম · 2 মিনিট
অপেক্ষার অবসান, ক্যারিবিয়ানদের বিরুদ্ধে একদিনের সিরিজের দলে বড় বদল ভারতের
ময়দান

অপেক্ষার অবসান, ক্যারিবিয়ানদের বিরুদ্ধে একদিনের সিরিজের দলে বড় বদল ভারতের

স্পোর্টস ডেস্ক: অপেক্ষা বাড়ল হার্দিক পাণ্ডিয়া এবং ঋষভ পন্থের। বুধবার ঘোষিত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আসন্ন ওডিআই সিরিজের দলে ডাক পেলেন না তাঁরা। তবে দুই তারকার নাম না থাকলেও ১৫ জনের দলে ফিরেছেন রুতুরাজ গাইকোয়াড় এবং র...

১৬ সেপ্টে ২০২৬, ১০:৩০ পিএম · 3 মিনিট
ভারত আয়োজক হলে খেলতে আসবে না পাকিস্তান, এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে আর্জি নিরপেক্ষ ভেন্যুর
ময়দান

ভারত আয়োজক হলে খেলতে আসবে না পাকিস্তান, এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে আর্জি নিরপে...

স্পোর্টস ডেস্ক: আশঙ্কাই সত্যি হল শেষ পর্যন্ত। ভারতের মাটিতে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে আপত্তি জানাল পাকিস্তান হকি দল। প্রতিযোগিতার আয়োজক দেশ বদলানোর দাবি জানিয়েছে পাকিস্তানের হকি সংস্থা। তা না হলে পাকিস্তানের ম্যাচগ...

১৬ সেপ্টে ২০২৬, ০৯:৪২ পিএম · 2 মিনিট
অলরাউন্ডারদের ভূমিকা নিয়ে প্রশ্ন, 'ইমপ্যাক্ট প্লেয়ার' নিয়ে বড় সিদ্ধান্ত বোর্ডের
ময়দান

অলরাউন্ডারদের ভূমিকা নিয়ে প্রশ্ন, 'ইমপ্যাক্ট প্লেয়ার' নিয়ে বড় সিদ্ধান্ত বোর্ডের

স্পোর্টস ডেস্ক: ভারতীয় ক্রিকেটে নতুন মরশুম শুরুর আগে ফের আলোচনায় আইপিএলের ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ নিয়ম। ২০২৭ সালের আইপিএলে এই নিয়ম থাকবে কি না, তা নিয়ে ইতিমধ্যেই ভাবনাচিন্তা শুরু করেছে বিসিসিআই। আইপিএলের চেয়ারম্যান অরুণ ধুমল...

১৬ সেপ্টে ২০২৬, ০৭:৪১ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.