JAZZBAAT 24 BANGLA
০১ নভে ২০২৬, ০৫:৫৩ পিএম
Breaking
অকল্যান্ডে বিরাট-রোহিতের ব্যাটে ঝড়, নেটে বাড়তি তাগিদ, নজর নিউ জিল্যান্ড সিরিজে তিলককে লাল বলের ক্রিকেটে ফেরানোর ভাবনা, নিউজিল্যান্ডে উড়ে গেলেন বুমরা, পন্থ অনিশ্চিত 'দিল্লিতে এই ধরনের মিছিল আগে কখনও দেখিনি', বললেন অধীর রঞ্জন চৌধুরী Rahul Gandhi: রামলীলা ময়দান থেকে বিস্ফোরক অভিযোগ রাহুলের, নিশানায় মোদী-শাহ Neha Bora: INDIA জোটের মঞ্চ থেকে নাগরিকত্ব ও ভোটাধিকার নিয়ে সরব AISA সভাপতি নেহা বোরা Mamata Banerjee: রামলীলা ময়দান থেকে বিজেপিকে ক্ষমতাচ্যুত করার ডাক মমতার! Akhilesh Yadav: রামলীলা ময়দান থেকে বিজেপিকে নিশানা অখিলেশের Mallikarjun Kharge: রামলীলা ময়দান থেকে INDIA জোটের ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক খাড়্গের অকল্যান্ডে বিরাট-রোহিতের ব্যাটে ঝড়, নেটে বাড়তি তাগিদ, নজর নিউ জিল্যান্ড সিরিজে তিলককে লাল বলের ক্রিকেটে ফেরানোর ভাবনা, নিউজিল্যান্ডে উড়ে গেলেন বুমরা, পন্থ অনিশ্চিত 'দিল্লিতে এই ধরনের মিছিল আগে কখনও দেখিনি', বললেন অধীর রঞ্জন চৌধুরী Rahul Gandhi: রামলীলা ময়দান থেকে বিস্ফোরক অভিযোগ রাহুলের, নিশানায় মোদী-শাহ Neha Bora: INDIA জোটের মঞ্চ থেকে নাগরিকত্ব ও ভোটাধিকার নিয়ে সরব AISA সভাপতি নেহা বোরা Mamata Banerjee: রামলীলা ময়দান থেকে বিজেপিকে ক্ষমতাচ্যুত করার ডাক মমতার! Akhilesh Yadav: রামলীলা ময়দান থেকে বিজেপিকে নিশানা অখিলেশের Mallikarjun Kharge: রামলীলা ময়দান থেকে INDIA জোটের ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক খাড়্গের

ভিনদেশি তরুণীর হাতে শ্রীগণেশ ট্যাটু, বেলজিয়ামের তরুণীর ভিডিও ছড়াল সোশ্যাল মিডিয়ায়

ভিনদেশি তরুণীর হাতে শ্রীগণেশ ট্যাটু, বেলজিয়ামের তরুণীর ভিডিও ছড়াল সোশ্যাল মিডিয়ায়
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

বেলজিয়াম, নিউজ ডেস্ক: কর্মসূত্রে বহু ভারতীয়ই থাকেন বাইরে , কিন্তু সকলেই জুড়ে থাকেন যেন তার শিকড় ভারতবর্ষের সাথে। তাদের অনেককেই দেখা যায় বিদেশে থেকেও ভারতীয় সংস্কৃতি বহন করে চলতে, সেই ভিডিও প্রায়ই দেখা যায় ইন্টারনেটে কিন্তু সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যা একেবারেই অন্যরকম দৃশ্য। তিনি ভারতীয় নন কিন্তু ভারতীয় সংস্কৃতিকে তিনি শ্রদ্ধা করেন। হাতে এঁকেছেন শ্রী গনেশের ট্যাটু। আর সেই ভিডিওই এখন ভাইরাল সামাজিক মাধ্যমে।

দেখুন: https://x.com/VishalMYadav_/status/2099788446223237481?s=20

ভৌগোলিক সীমানা পেরিয়ে ভারতীয় সংস্কৃতি ও আধ্যাত্মিকতার টান কতটা গভীর হতে পারে, তারই এক অনন্য দৃষ্টান্ত দেখা গেল নেটদুনিয়ায়। নিজের পুরো হাতে হিন্দু দেবতা শ্রীগণেশের একটি সুবিশাল ট্যাটু এঁকে এবং ভারতের সমৃদ্ধ ঐতিহ্যের প্রতি অকৃত্রিম ভালোবাসা প্রকাশ করে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার এসেছেন বেলজিয়ামের এক পর্যটক।

সম্প্রতি এক্স ও অন্যান্য প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, হাসিমুখে নিজের হাতের বিশালাকার গণেশের ট্যাটুটি ক্যামেরার সামনে তুলে ধরছেন ওই বিদেশি তরুণী। ট্যাটুটিতে গণেশের রূপ নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে। ভিডিওতে তিনি অত্যন্ত গর্ব ও শ্রদ্ধার সঙ্গে জানান, ভারতীয় সংস্কৃতি, দর্শন এবং জীবনধারার প্রতি তাঁর এক আত্মিক টান রয়েছে। তিনি নিজেকে গণপতির একজন ভক্ত হিসেবে অনুভব করেন এবং এই সনাতন ঐতিহ্য তাঁর হৃদয়ে বিশেষ জায়গা জুড়ে রয়েছে।

ভিডিওটি প্রকাশ্যে আসতেই সামাজিক মাধ্যমে শোরগোল পড়ে যায়। ভিনদেশি এক নাগরিকের মনে ভারতীয় সংস্কৃতি ও বিশ্বাসের এমন অকপট অনুরাগ দেখে অভিভূত বহু নেটিজেন। অনেকেই মন্তব্য করেছেন, ভক্তি ও ভালোবাসার কোনো ভৌগোলিক গণ্ডি থাকে না। আবার ভারতীয় সংস্কৃতির এই বিশ্বজনীন গ্রহণযোগ্যতা নিয়ে গর্ব প্রকাশ করেছেন বহু ব্যবহারকারী।

সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়ত নানা ধরনের কনটেন্ট ঘুরে বেড়ালেও, ভিনদেশের মানুষের মুখে ভারতের সংস্কৃতির এমন আন্তরিক প্রশংসা ও শ্রদ্ধাবোধ নেটিজেনদের মন জয় করে নিয়েছে।অনেকেই বলছেন হয়ত আমরা নিজের দেশে থেকেও অনেকেই ভুলতে বসেছি দেশের সংস্কৃতি কিন্তু সেখানে এক বিদেশীকে ভারতীয় সংস্কৃতিকে মান্যতা দিতে দেখে মন ভরে যায়। বর্তমানে ভিডিওটি বিভিন্ন প্ল্যাটফর্মে দ্রুত ছড়িয়ে পড়ছে এবং লাখ লাখ মানুষের নজর কাড়ছে।

21 Views 0 Likes 0 Comments

Related News

ইরানে হামলার জন্য বাকি মাত্র ‘এক-দু’টি লক্ষ্য’, ট্রাম্পের হুঁশিয়ারি!
বিদেশ

ইরানে হামলার জন্য বাকি মাত্র ‘এক-দু’টি লক্ষ্য’, ট্রাম্পের হুঁশিয়ারি!

  ওয়াশিংটন: যুদ্ধ থামার কোনও স্থায়ী নিশ্চয়তা নেই। বরং আমেরিকা ও ইরানের মধ্যে নতুন করে সংঘাতের আশঙ্কা ক্রমশ জোরালো হচ্ছে। এক দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, ইরানের পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত অ...

০১ নভে ২০২৬, ১০:০৭ এএম · 5 মিনিট
আদালতের দখল নিয়ে নজিরবিহীন সংঘাত পোল্যান্ডে! বিচারপতিদের সাসপেন্ড
বিদেশ

আদালতের দখল নিয়ে নজিরবিহীন সংঘাত পোল্যান্ডে! বিচারপতিদের সাসপেন্ড

পোল্যান্ড: আদালতের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে, তা নিয়েই কার্যত রণক্ষেত্রের চেহারা নিল পোল্যান্ডের রাজধানী ওয়ারশ। দেশের সাংবিধানিক আদালতের প্রধান ও উপপ্রধান বিচারপতিকে এক মাসের জন্য দায়িত্ব থেকে সরানোর সিদ্ধান্ত ঘিরে তীব্র ...

৩১ অক্টো ২০২৬, ১২:০০ পিএম · 3 মিনিট
Strait of Hormuz: হরমুজ প্রণালীতে তেলের ট্যাঙ্কারে মাইন হামলা!
বিদেশ

Strait of Hormuz: হরমুজ প্রণালীতে তেলের ট্যাঙ্কারে মাইন হামলা!

হরমুজ: পশ্চিম এশিয়ায় সংঘাতের আঁচ এ বার আরও গভীর হল বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহণপথ হরমুজ প্রণালীতে। ২৭ জন ভারতীয় নাবিক-সহ একটি তেলের ট্যাঙ্কারে লিমপেট মাইন দিয়ে হামলা চালানো হয়েছে। বিস্ফোরণের জেরে জাহাজের ইঞ্জিন...

৩১ অক্টো ২০২৬, ১১:৫৮ এএম · 2 মিনিট
Binance Crypto: বিশ্বের বৃহত্তম ডিজিটাল মুদ্রা লেনদেন সংস্থা বাইন্যান্সে হানা
বিদেশ

Binance Crypto: বিশ্বের বৃহত্তম ডিজিটাল মুদ্রা লেনদেন সংস্থা বাইন্যান্সে হানা

বিশেষ প্রতিবেদন: ডিজিটাল দুনিয়ায় নজিরবিহীন সাইবার হানা! বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি লেনদেন সংস্থা বাইন্যান্সের ওয়ালেট থেকে প্রায় ৬.৩ বিলিয়ন ডলার মূল্যের ক্রিপ্টো সম্পদ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ভারতীয় মুদ্রায় যার ...

৩১ অক্টো ২০২৬, ১১:৫৪ এএম · 4 মিনিট

Top Comments (0)

No approved comments yet.