JAZZBAAT 24 BANGLA
১৭ সেপ্টে ২০২৬, ০১:৪৯ পিএম
Breaking
‘কী করে খেতে পাও আমিও দেখব!’ মনামীর সিদ্ধান্তে ক্ষুব্ধ নিরঞ্জন, বিগ বসের ঘরে তুমুল অশান্তি ভডনগর থেকে বারাণসী, জন্মদিনে মোদীকে ঘিরে ‘মেগা আয়োজন’! একইসঙ্গে দুই শহর থেকে ছুটবে বাইক র‍... দিল্লিতে আজ ‘শেষ লড়াই’! কমিশনের দফতরে ঋতব্রতদের টিম, ৪টেয় কালীঘাট শিবিরকে তলব ‘চায়ের দোকান থেকে প্রধানমন্ত্রীর আসন’, মোদীর ২৫ বছরের যাত্রায় আবেগঘন শাহ দিশা সালিয়ান মৃত্যু রহস্য, তদন্তে হাইপ্রোফাইল অফিসার ‘তাড়াহুড়ো করে দলে ঢোকাবেন না’, নীতীশকে নিয়ে বোর্ডকে সতর্ক করলেন লিটল মাস্টার ভিনদেশি তরুণীর হাতে শ্রীগণেশ ট্যাটু, বেলজিয়ামের তরুণীর ভিডিও ছড়াল সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রীর সাজে কেক কাটল পড়ুয়ারা, শিলিগুড়ির স্কুলে মোদীর অভিনব জন্মদিন পালন ‘কী করে খেতে পাও আমিও দেখব!’ মনামীর সিদ্ধান্তে ক্ষুব্ধ নিরঞ্জন, বিগ বসের ঘরে তুমুল অশান্তি ভডনগর থেকে বারাণসী, জন্মদিনে মোদীকে ঘিরে ‘মেগা আয়োজন’! একইসঙ্গে দুই শহর থেকে ছুটবে বাইক র‍... দিল্লিতে আজ ‘শেষ লড়াই’! কমিশনের দফতরে ঋতব্রতদের টিম, ৪টেয় কালীঘাট শিবিরকে তলব ‘চায়ের দোকান থেকে প্রধানমন্ত্রীর আসন’, মোদীর ২৫ বছরের যাত্রায় আবেগঘন শাহ দিশা সালিয়ান মৃত্যু রহস্য, তদন্তে হাইপ্রোফাইল অফিসার ‘তাড়াহুড়ো করে দলে ঢোকাবেন না’, নীতীশকে নিয়ে বোর্ডকে সতর্ক করলেন লিটল মাস্টার ভিনদেশি তরুণীর হাতে শ্রীগণেশ ট্যাটু, বেলজিয়ামের তরুণীর ভিডিও ছড়াল সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রীর সাজে কেক কাটল পড়ুয়ারা, শিলিগুড়ির স্কুলে মোদীর অভিনব জন্মদিন পালন

প্রধানমন্ত্রীর সাজে কেক কাটল পড়ুয়ারা, শিলিগুড়ির স্কুলে মোদীর অভিনব জন্মদিন পালন

প্রধানমন্ত্রীর সাজে কেক কাটল পড়ুয়ারা, শিলিগুড়ির স্কুলে মোদীর অভিনব জন্মদিন পালন
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

শিলিগুড়ি, নিউজ ডেস্ক: আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬তম জন্মদিন। মোদীর জন্মদিন উপলক্ষে দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন করেছে বিজেপি। এরই মধ্যে শিলিতগুড়ির একটি স্কুলে দেখা গেল অভিনব ছবি। মোদীর মুখোশ পরে কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন করছে স্কুলের খুদে পড়ুয়ারা। স্কুল চত্বরেই আয়োজন করা হয় এই বিশেষ অনুষ্ঠানের।

জানা গিয়েছে, ১৭ সেপ্টেম্বর, বৃহস্পতিবার মোদীর জন্মদিন উপলক্ষে পড়ুয়াদের নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে বেশ কয়েকজন পড়ুয়াকে মোদির মুখোশ পরে থাকতে দেখা যায়। শুধু তাই নয়, কেউ কেউ আবার দাড়ি-গোঁফ লাগিয়ে চশমা পরে সেজেছে মোদীর মতোন। স্কুলের ছোট ছোট পড়ুয়াদের এমন সাজে অনুষ্ঠানে অংশ নিতে দেখে অনেকেই ছবি তুলেছেন। এরপর স্কুলের মধ্যেই কাটা হয় কেক। একসঙ্গে কেক কাটার পাশাপাশি জন্মদিন উপলক্ষে বিভিন্ন কর্মসূচিও হয়। ছোটদের মধ্যে এই অনুষ্ঠান ঘিরে ছিল উৎসাহ ও উদ্দীপনা।

স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের মোদী জন্মদিনের উদযাপনে দেখা যায়। কেক কাটার পাশাপাশি পড়ুয়াদের দেওয়া হয় লজেন্সও। ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে সেই ছবি ও ভিডিয়ো। মোদীর মুখোশ পরে খুদেদের কেক কাটার সেই ছবি সামনে আসতেই তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। উঠেছে একাধিক প্রশ্ন।

প্রতি বছরই এই দিনটিকে ঘিরে দেশের বিভিন্ন জায়গায় নানা ধরনের কর্মসূচি দেখা যায়। কোথাও সামাজিক কাজ, কোথাও সাংস্কৃতিক অনুষ্ঠান, আবার কোথাও বিশেষভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন পালন করা হয়। শিলিগুড়ির এই স্কুলের অনুষ্ঠানও সেই তালিকায় অন্যরকম সংযোজন।

অন্যদিকে, মোদীর জন্মদিনে দেশজুড়ে শুরু হচ্ছে বিজেপির মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান। গোটা দেশের পাশাপাশি রাজ্যেও এক মাসব্যাপী ব্যাপক কর্মসূচির পরিকল্পনা রয়েছে বঙ্গ বিজেপির।  ১৭ সেপ্টেম্বর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত ‘সেবা সংকল্প অভিযান’কর্মসূচি পালিত হবে। এই কর্মসূচিতে অংশগ্রহণ করবে রাজ্যের ২৫ কোটি পড়ুয়া। তিনি ১৯৮৭ সালে, ৩৭ বছর বয়সে গুজরাট বিজেপির সাধারণ সম্পাদক হন। তিনি ২০০১ সালে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেন। সেই হিসেব অনুযায়ী মোদীর দেশ সেবার ২৫ বছর পূর্ণ হচ্ছে আগামী ৭ অক্টোবর ৷ দেশজুড়ে ‘আশীর্বাদ কা দিয়া’কর্মসূচি পালনের বার্তা দেওয়া হয়েছে সরকারের তরফে। সন্ধ্যা ৭টায় মোমবাতি ও প্রদীপ জ্বালিয়ে জন্মদিন উদ্‌যাপনের আহ্বান জানানো হয়েছে। এছাড়াও, রক্তদান শিবির, বৃক্ষরোপণ, জল সংরক্ষণ, বিভিন্ন জনকল্যাণমূলক কাজ এবং জনসম্পৃক্ততার কর্মসূচি রাখা হয়েছে।

40 Views 0 Likes 0 Comments

Related News

গাড়ি ঘিরে স্লোগান, ছোড়াছুড়ির অভিযোগ, তেহট্টের ঘটনার ভিডিও প্রকাশ্যে এনে সরব মহুয়া
রাজ্য

গাড়ি ঘিরে স্লোগান, ছোড়াছুড়ির অভিযোগ, তেহট্টের ঘটনার ভিডিও প্রকাশ্যে এনে সরব মহু...

নদিয়া, নিউজ ডেস্ক: রাস্তার ধারে তখন শুধু ভিড়। হাতে মোবাইল, মুখে স্লোগান এবং সামনে একটি সাদা গাড়ি। কয়েক মুহূর্তেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলো। আচমকা সেই গাড়িটাকে ঘিরে শুরু হলো ছোড়াছুড়ির অভিযোগ। ক্যামেরাবন্দি সেই মু...

১৬ সেপ্টে ২০২৬, ১০:১৪ পিএম · 2 মিনিট
ভোটের আগের রাতে আগুন পুড়ে মৃত্যু বাম দম্পতির, ৮ বছর পর নড়েচড়ে বসলেন তদন্তকারীরা
রাজ্য

ভোটের আগের রাতে আগুন পুড়ে মৃত্যু বাম দম্পতির, ৮ বছর পর নড়েচড়ে বসলেন তদন্তকারীরা

কাকদ্বীপ, নিউজ ডেস্ক: সেটা ছিল ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনের আগের রাত। কাকদ্বীপের বুধাখালিতে নিজেদের বাড়িতেই আগুনে পুড়ে মৃত্যু হয়েছিল সিপিএম কর্মী দেবপ্রসাদ দাস এবং তাঁর স্ত্রী ঊষারানি দাসের। ৮ বছর পর নতুন মোড় সেই জো...

১৬ সেপ্টে ২০২৬, ০৯:৪৪ পিএম · 2 মিনিট
ISF কর্মীদের উপর হামলার অভিযোগ, ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার তৃণমূল নেতা
রাজ্য

ISF কর্মীদের উপর হামলার অভিযোগ, ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার তৃণমূল নেতা

দক্ষিণ ২৪ পরগনা: ভাঙড়ের পাকাপোল এলাকায় রাজনৈতিক সংঘর্ষকে ঘিরে ফের উত্তেজনা ছড়াল। ISF নেতা-কর্মীদের উপর হামলার অভিযোগে তৃণমূল নেতা খায়রুল ইসলামকে গ্রেফতার করেছে পোলেরহাট থানার পুলিশ। মঙ্গলবার তাঁকে আটক করে দীর্ঘক্ষণ জিজ...

১৬ সেপ্টে ২০২৬, ০৩:৫৬ পিএম · 2 মিনিট
ঝাড়খণ্ডে ঢুকতেই বাংলার মাছ ব্যবসায়ীদের ‘বিপদ’! কী হল?
রাজ্য

ঝাড়খণ্ডে ঢুকতেই বাংলার মাছ ব্যবসায়ীদের ‘বিপদ’! কী হল?

নৈহাটি: ঝাড়খণ্ডে মাছ পাঠাতে গিয়ে সমস্যায় পড়েছেন বাংলার মৎস্য ব্যবসায়ীরা। নৈহাটির রাজেন্দ্রপুর মৎস্য আরত থেকে ঝাড়খণ্ডে মাছ নিয়ে যাওয়া গাড়ির চালকদের ভয় দেখানো, মারধর এবং টাকা চাওয়ার অভিযোগ উঠেছে। এমনকী টাকা না দিলে মাছ...

১৬ সেপ্টে ২০২৬, ০৩:৫৪ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.