JAZZBAAT 24 BANGLA
১৭ সেপ্টে ২০২৬, ১১:১৩ এএম
Breaking
নন্দনকাননে অভিনব পরিচর্যা, নতুন ঘরে কেমন আছে ৫ খুদে ওরাংওটাং? অবিশ্বাস্য হেডারে অবিস্মরণীয় মাইলফলক! ট্রফিও হাতে উঠল এল এম টেনের প্রধানমন্ত্রীর জন্মদিনে দুবাইয়ের আকাশে তেরঙ্গা, দেশে শুভেচ্ছার ঢল নিজের ভাইয়ের বাড়িতে পরিবার ও বন্ধুদের সাথে গণেশ আরতি করলেন সালমান খান দাম বাড়ল সিগারেটের, ঘোষণা করল আইটিসি জলমগ্ন ফুটপাথে গণপতি পুজো, ভাইরাল ভক্তিতে মগ্ন ব্যক্তির ভিডিও অপেক্ষার অবসান, ক্যারিবিয়ানদের বিরুদ্ধে একদিনের সিরিজের দলে বড় বদল ভারতের গাড়ি ঘিরে স্লোগান, ছোড়াছুড়ির অভিযোগ, তেহট্টের ঘটনার ভিডিও প্রকাশ্যে এনে সরব মহুয়া নন্দনকাননে অভিনব পরিচর্যা, নতুন ঘরে কেমন আছে ৫ খুদে ওরাংওটাং? অবিশ্বাস্য হেডারে অবিস্মরণীয় মাইলফলক! ট্রফিও হাতে উঠল এল এম টেনের প্রধানমন্ত্রীর জন্মদিনে দুবাইয়ের আকাশে তেরঙ্গা, দেশে শুভেচ্ছার ঢল নিজের ভাইয়ের বাড়িতে পরিবার ও বন্ধুদের সাথে গণেশ আরতি করলেন সালমান খান দাম বাড়ল সিগারেটের, ঘোষণা করল আইটিসি জলমগ্ন ফুটপাথে গণপতি পুজো, ভাইরাল ভক্তিতে মগ্ন ব্যক্তির ভিডিও অপেক্ষার অবসান, ক্যারিবিয়ানদের বিরুদ্ধে একদিনের সিরিজের দলে বড় বদল ভারতের গাড়ি ঘিরে স্লোগান, ছোড়াছুড়ির অভিযোগ, তেহট্টের ঘটনার ভিডিও প্রকাশ্যে এনে সরব মহুয়া

অবিশ্বাস্য হেডারে অবিস্মরণীয় মাইলফলক! ট্রফিও হাতে উঠল এল এম টেনের

অবিশ্বাস্য হেডারে অবিস্মরণীয় মাইলফলক! ট্রফিও হাতে উঠল এল এম টেনের
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

স্পোর্টস ডেস্ক: দুর্দান্ত হেডারে এক অবিস্মরণীয় মাইলফলক ছোঁয়া। তার পরেই ট্রফিতে হাত। লিওনেল মেসির জোড়া কীর্তিতে বুধবার রাতে ক্রুজ আজুলকে ২-০ গোলে হারিয়ে প্রথম বার ক্যাম্পেওনেস কাপ জিতল ইন্টার মায়ামি। মায়ামির জার্সিতে সব ধরণের প্রতিযোগিতা মিলিয়ে ১০০ গোলের মাইলফলক ছুঁয়ে ফেললেন আর্জেন্টিনার মহাতারকা। শুধু গোল করেই থামেননি, দ্বিতীয় গোলটিতেও অবদান ছিল লিওর। তাঁর কর্নার থেকেই ৮১ মিনিটে হেডে গোল করেন ব্রাজিলীয় তারকা ক্যাসিমিরো। ফলে নতুন কোচ ক্রিস্তিয়ান ‘কিলি’ গঞ্জালেসের দায়িত্বের প্রথম ম্যাচেই ট্রফি এল মায়ামির ঘরে। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার হারের দু’মাস পর এই জয় মেসির হাতে এনে দিল বছরের প্রথম ট্রফি।

মায়ামির প্রথম গোলটি ২৪ মিনিটে। লুইস সুয়ারেসের বাইলাইন থেকে ভেসে আসা ক্রসের দিকে ছুটে গিয়ে ডাইভিং হেডে বল জালে জড়ান এল এম টেন। মাত্র ৫ ফুট ৭ ইঞ্চি উচ্চতার মেসিকে ক্রুজ আজুলের উইলার দিত্তাকে টপকে এ ভাবে হেডে গোল করতে দেখে অবাকই হয়েছেন অনেকে। মায়ামির হয়ে মেসির ১০০ তম গোলটিও এল এমন এক অস্ত্রে, যা তাঁর ফুটবলজীবনে খুব বেশি দেখা যায়নি। গোলের পরেও আক্রমণের ধার কমায়নি মায়ামি। ৩২ মিনিটে মেসির বাড়ানো অসাধারণ ক্রস থেকে সুযোগ পেয়েছিলেন সুয়ারেস। তাঁর পাস থেকে জার্মান বেরতেরামে গোল করার চেষ্টা করলেও ক্রুজ আজুলের এক ডিফেন্ডার গোললাইন থেকে বল বার করে দেন।

দ্বিতীয়ার্ধের শুরুতেই আরও এক বার গোলের কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন মেসি। সুয়ারেসের থ্রু বল ধরে একা গোলরক্ষকের দিকে এগিয়ে গিয়ে পোস্টে বল মারেন তিনি। জালে বল ঢুকলেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। ৬৭ মিনিটে সমতা ফেরানোর বড় সুযোগ পেয়েছিল ক্রুজ আজুল। পরিবর্ত হিসাবে নামা গ্যাব্রিয়েল ফের্নান্দেসের হেড পোস্টে লেগে ফিরে আসে। ফিরতি শটও আটকে দেন ক্যাসিমিরো। শেষ পর্যন্ত ৮১ মিনিটে মেসির কর্নার থেকে ক্যাসিমিরোর হেডেই মায়ামির জয় কার্যত নিশ্চিত হয়ে যায়। শেষ দিকে ক্রুজ আজুলের ফ্রি-কিকও রুখে দেন মায়ামির গোলরক্ষক ডেইন সেন্ট ক্লেয়ার।

ক্যাম্পেওনেস কাপের এটি ছিল অষ্টম সংস্করণ। আগের মরশুমের এমএলএস কাপজয়ী দলের সঙ্গে মেক্সিকোর ‘ক্যাম্পেওন দে ক্যাম্পেওনেস’-এর বিজয়ীর লড়াই হয় এই প্রতিযোগিতায়। নিয়ম অনুযায়ী ম্যাচটি আয়োজন করে এমএলএসের দল। বুধবারের আগে টানা তিনবার মেক্সিকোর দল এই ট্রফি জিতেছিল। সেই ধারায় ছেদ টেনে প্রথম বার কাপ জিতল ইন্টার মায়ামি। মেক্সিকোর অন্যতম বড় ক্লাব ক্রুজ আজুলের অবশ্য এখনও এই ট্রফি অধরা। ২০২১ সালের ফাইনালেও তারা হেরেছিল। আর মায়ামির ইতিহাসে এই জয় লেখা রইল এল এম টেনের ১০০ তম গোলের রাত হিসাবেই।

37 Views 0 Likes 0 Comments

Related News

অপেক্ষার অবসান, ক্যারিবিয়ানদের বিরুদ্ধে একদিনের সিরিজের দলে বড় বদল ভারতের
ময়দান

অপেক্ষার অবসান, ক্যারিবিয়ানদের বিরুদ্ধে একদিনের সিরিজের দলে বড় বদল ভারতের

স্পোর্টস ডেস্ক: অপেক্ষা বাড়ল হার্দিক পাণ্ডিয়া এবং ঋষভ পন্থের। বুধবার ঘোষিত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আসন্ন ওডিআই সিরিজের দলে ডাক পেলেন না তাঁরা। তবে দুই তারকার নাম না থাকলেও ১৫ জনের দলে ফিরেছেন রুতুরাজ গাইকোয়াড় এবং র...

১৬ সেপ্টে ২০২৬, ১০:৩০ পিএম · 3 মিনিট
ভারত আয়োজক হলে খেলতে আসবে না পাকিস্তান, এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে আর্জি নিরপেক্ষ ভেন্যুর
ময়দান

ভারত আয়োজক হলে খেলতে আসবে না পাকিস্তান, এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে আর্জি নিরপে...

স্পোর্টস ডেস্ক: আশঙ্কাই সত্যি হল শেষ পর্যন্ত। ভারতের মাটিতে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে আপত্তি জানাল পাকিস্তান হকি দল। প্রতিযোগিতার আয়োজক দেশ বদলানোর দাবি জানিয়েছে পাকিস্তানের হকি সংস্থা। তা না হলে পাকিস্তানের ম্যাচগ...

১৬ সেপ্টে ২০২৬, ০৯:৪২ পিএম · 2 মিনিট
অলরাউন্ডারদের ভূমিকা নিয়ে প্রশ্ন, 'ইমপ্যাক্ট প্লেয়ার' নিয়ে বড় সিদ্ধান্ত বোর্ডের
ময়দান

অলরাউন্ডারদের ভূমিকা নিয়ে প্রশ্ন, 'ইমপ্যাক্ট প্লেয়ার' নিয়ে বড় সিদ্ধান্ত বোর্ডের

স্পোর্টস ডেস্ক: ভারতীয় ক্রিকেটে নতুন মরশুম শুরুর আগে ফের আলোচনায় আইপিএলের ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ নিয়ম। ২০২৭ সালের আইপিএলে এই নিয়ম থাকবে কি না, তা নিয়ে ইতিমধ্যেই ভাবনাচিন্তা শুরু করেছে বিসিসিআই। আইপিএলের চেয়ারম্যান অরুণ ধুমল...

১৬ সেপ্টে ২০২৬, ০৭:৪১ পিএম · 2 মিনিট
ম্যাচের আগে অন্য মেজাজে ইস্টবেঙ্গল, প্রাক্তন সতীর্থের সঙ্গে দেখা আনোয়ারদের
ময়দান

ম্যাচের আগে অন্য মেজাজে ইস্টবেঙ্গল, প্রাক্তন সতীর্থের সঙ্গে দেখা আনোয়ারদের

স্পোর্টস ডেস্ক: আজ এএফসি কাপের ম্যাচে নামছে ইস্টবেঙ্গল। এসিএল-২ এর ম্যাচে আজ লাল-হলুদের সামনে আল হুসেইন। তবে তার আগে অন্য মেজাজে ইস্টবেঙ্গল । ম্যাচের আগে দিন ইস্টবেঙ্গল শিবিরে হাজির লাল-হলুদের প্রাক্তন ডিফেন্ডার হিজাজি ম...

১৬ সেপ্টে ২০২৬, ০১:০৮ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.