স্পোর্টস ডেস্ক: আজ এএফসি কাপের ম্যাচে নামছে ইস্টবেঙ্গল। এসিএল-২ এর ম্যাচে আজ লাল-হলুদের সামনে আল হুসেইন। তবে তার আগে অন্য মেজাজে ইস্টবেঙ্গল । ম্যাচের আগে দিন ইস্টবেঙ্গল শিবিরে হাজির লাল-হলুদের প্রাক্তন ডিফেন্ডার হিজাজি মাহের। এই মুহুর্তে জর্ডনে রয়েছে ইস্টবেঙ্গল। আর সেখানেই আনোয়ার আলি, প্রভসুখন গিল এবং দলের সহকারি কোচ বিনো জর্জের সঙ্গে দেখা করেন হিজাজি। আর সেখানেই পুরোন ক্লাব থেকে কলকাতার বিরিয়ানির কথা তুলে ধরেন লাল-হলুদের প্রাক্তন ডিফেন্ডার। হিজাজির হাতে এসিএল-২ এর জার্সি তুলে দেন বিনো জর্জ।
২০২৩-এ লাল-হলুদে যোগ দেন জর্ডন ফুটবলার হিজাজি। ইস্টবেঙ্গলের সুপার কাপ জয়ের অন্যতম কান্ডারি ছিলেন তিনি। তবে পরে হাঁটুর চোটের কারণে ছিটকে যেতে হয়। তবে ইস্টবেঙ্গল যে তাঁর মনের মনিকঠায় রয়েছে, তা যেন বার বার উঠে এল হিজাজির কথায়। লাল-হলুদের প্রাক্তন ডিফেন্ডার বলেন, “ ইস্টবেঙ্গলকে খুব মিস করি। অনেকদিন পর প্রাক্তন সতীর্থ এবং সাপোর্ট স্টাফদের সঙ্গে দেখা করে খুব ভাল লাগছে। তোমাদের সবাইকে জর্ডনে স্বাগত। খুব মিস করি লাল-হলুদ সমর্থকদেরও । এখনও সোষ্যাল মিডিয়ায় ওঁদের কাছ থেকে বার্তা পাই। এমন আবেগপ্রবণ সমর্থকদের প্রতিনিধিত্ব করতে পেরে আমি ভীষণ গর্বিত।“
এখানেই না থেমে লাল-হলুদের প্রাক্তন ডিফেন্ডারের কথায় উঠে আসে সুপার কাপের কথা। হিজাজি বলেন, “ ২০২৪ সালের সুপার কাপ জয়ের পর কলকাতায় ফেরার দিনটিকে নিজের কেরিয়ারের অন্যতম সেরা স্মৃতি। এমন ভালোবাসা সারা জীবন মনে থাকবে। “ এরপরই হিজাজির কথায় উঠে আসে কলকাতার বিরিয়ানির কথা। হিজাজি জানান আলু দেওয়া কলকাতার বিরিয়ানি এখনও তাঁর মনে । হিজাজি জানান তিনি নিয়মিত ইস্টবেঙ্গলের খোঁজ রাখেন।
২০২৩-এর মাঝ পথে লাল-হলুদের যোগ দেন হিজাজি। ইস্টবেঙ্গল কেরিয়ারে অন্যতম সাফল্য ছিল ২০২৩-২৪ সুপার কাপ জয়। করেন দুটি গোলও। ইস্টবেঙ্গলের জার্সিতে ৪২টি ম্যাচে ৪ গোল করা এই ডিফেন্ডার। এএফসি চ্যালেঞ্জ লিগের যোগ্যতা অর্জনেও রেখেছিলেন অবদান। পরবর্তীতে হাঁটুর চোটের কারণে ছিটকে যান হিজাজি।