JAZZBAAT 24 BANGLA
১৭ সেপ্টে ২০২৬, ১১:১৩ এএম
Breaking
নন্দনকাননে অভিনব পরিচর্যা, নতুন ঘরে কেমন আছে ৫ খুদে ওরাংওটাং? অবিশ্বাস্য হেডারে অবিস্মরণীয় মাইলফলক! ট্রফিও হাতে উঠল এল এম টেনের প্রধানমন্ত্রীর জন্মদিনে দুবাইয়ের আকাশে তেরঙ্গা, দেশে শুভেচ্ছার ঢল নিজের ভাইয়ের বাড়িতে পরিবার ও বন্ধুদের সাথে গণেশ আরতি করলেন সালমান খান দাম বাড়ল সিগারেটের, ঘোষণা করল আইটিসি জলমগ্ন ফুটপাথে গণপতি পুজো, ভাইরাল ভক্তিতে মগ্ন ব্যক্তির ভিডিও অপেক্ষার অবসান, ক্যারিবিয়ানদের বিরুদ্ধে একদিনের সিরিজের দলে বড় বদল ভারতের গাড়ি ঘিরে স্লোগান, ছোড়াছুড়ির অভিযোগ, তেহট্টের ঘটনার ভিডিও প্রকাশ্যে এনে সরব মহুয়া নন্দনকাননে অভিনব পরিচর্যা, নতুন ঘরে কেমন আছে ৫ খুদে ওরাংওটাং? অবিশ্বাস্য হেডারে অবিস্মরণীয় মাইলফলক! ট্রফিও হাতে উঠল এল এম টেনের প্রধানমন্ত্রীর জন্মদিনে দুবাইয়ের আকাশে তেরঙ্গা, দেশে শুভেচ্ছার ঢল নিজের ভাইয়ের বাড়িতে পরিবার ও বন্ধুদের সাথে গণেশ আরতি করলেন সালমান খান দাম বাড়ল সিগারেটের, ঘোষণা করল আইটিসি জলমগ্ন ফুটপাথে গণপতি পুজো, ভাইরাল ভক্তিতে মগ্ন ব্যক্তির ভিডিও অপেক্ষার অবসান, ক্যারিবিয়ানদের বিরুদ্ধে একদিনের সিরিজের দলে বড় বদল ভারতের গাড়ি ঘিরে স্লোগান, ছোড়াছুড়ির অভিযোগ, তেহট্টের ঘটনার ভিডিও প্রকাশ্যে এনে সরব মহুয়া

দাম বাড়ল সিগারেটের, ঘোষণা করল আইটিসি

দাম বাড়ল সিগারেটের, ঘোষণা করল আইটিসি
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: দিনশেষে ক্লান্ত হয়ে বাড়ি ফিরছেন। মনে হল ক্লান্তি কাটাতে একটু ধূমপান দরকার। দোকান থেকে একটা সিগারেট কিনলেন। দাম দেওয়ার সময় দেখলেন দাম বেড়ে গেছে। হ্যাঁ,সিগারেটের দাম আবার বাড়লো। নতুন দাম লেখা সিগারেটের প্যাকেট খুব তাড়াতাড়ি বাজারে আসতে চলেছে। যে সমস্ত সিগারেটের দাম বাড়তে চলেছে তার মধ্যে 'ক্লাসিক কানেক্ট' এবং 'গোল্ড ফ্লেক স্টার' অন্যতম। আইটিসি'র এই দুটি প্রোডাক্টের দাম এবার বেড়েছে

সিগারেট শিল্পে ট্যাক্স বেড়ে যাওয়ার কারণে দামে হেরফের হয়েছে। চলতি বছর ১লা ফেব্রুয়ারি থেকে সিগারেট এবং অন্য তামাক যত পণ্যগুলির ওপর ৪০% জিএসটি এবং নতুন আবগারি ট্যাক্স ধার্য করা হয়েছিল। আইটিসি সিগারেটের দাম বাড়িয়েছিল এই অতিরিক্ত ট্যাক্সের প্রভাব থেকে বাঁচার জন্য। তবে এও মনে করা হয়েছিল দাম বাড়লে বিক্রির ওপর সেটির প্রভাব পড়তে পারে। আর এবার সেই দাম বাড়ানোর মাত্র ৭ মাসের মধ্যেই আবার দাম বাড়ালো আইটিসি। তবে লক্ষ্যণীয় এটাই যে, এই দাম বাড়ানো ট্যাক্সের কারণে নয়। এই দাম বাড়ানো হয়েছে মূল্য পরিবর্তনের ধারাবাহিকতা বজায় রাখার জন্য।

ফেব্রুয়ারি মাসে ‘ক্লাসিক কানেক্ট’-এর দাম ৩০০ টাকা থেকে বাড়িয়ে করে ৩৬০ টাকা। এর পরে ওই সিগারেটের দাম তারা ৩৯০ টাকায় পরিবর্তন করেছিল। একই সময়ে ‘গোল্ড ফ্লেক সুপার স্টার’-এর দাম ৫৯ টাকা থেকে বাড়িয়ে ৭০ টাকা করেছিল আইটিসি। পরে কম দামের এবং ‘পকেট প্যাক’ (ছোট প্যাকেটের) সিগারেট ব্র্যান্ডগুলির দামও বাড়িয়েছিল আইটিসি। এই মুহূর্তে 'ক্লাসিক কানেক্ট'র দাম বেড়ে দাঁড়িয়েছে ৪২৮ টাকা এবং 'গোল্ড ফ্লেক স্টার' দাম বেড়ে হয় হয়েছে ৮৯ টাকা।

মার্কেট এনালাইসিস কোম্পানি ও ব্রোকারেজ সংস্থা 'নোমুরা' এই ঘটনা নিয়ে আগেই সতর্কবার্তা দিয়েছিল। তারা জানিয়েছিল 'কর বৃদ্ধির পর লাভজনকতা বজায় রাখতে সংস্থাগুলি দাম বাড়াতে বাধ্য হবে। এর জেরে সামগ্রিক বিক্রির পরিমাণেও নেতিবাচক প্রভাব পড়তে পারে।' ক্লাসিক কানেক্ট'র ২০টি সিগারেটের প্যাকেটের দাম এক ধাক্কায় ৩৮ টাকা বেড়েছে। আগে যে প্যাকেটের দাম ছিল ৩৯০ টাকা। এর ফলে প্রায় ৯.৭৪% শতাংশ মূল্যবৃদ্ধি ঘটেছে। অন্যদিকে, ১০টি সিগারেট সমৃদ্ধ গোল্ড ফ্লেক স্টার প্যাকেটের দাম ৭৯ টাকা থেকে বাড়িয়ে ৮৯ টাকা করা হয়েছে। এর ফলে  ১২.৬৬%  দাম বৃদ্ধি পেয়েছে।

তবে এ ঘটনায় একটা জিনিস নজর কেড়েছে। নির্দিষ্ট কিছু ব্রান্ডের সিগারেটের দাম বাড়ার পরেও, আইটিসি শেয়ারের দর উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। 'বিএসসি'তে শেয়ারটি ২.১৩% পর্যন্ত বেড়ে দিনের সর্বোচ্চ ২৬৩.৫০ টাকাতে পৌঁছয়। এ প্রসঙ্গে বলা যায় সকাল সাড়ে নটার মধ্যেই আইটিসি'র শেয়ার বেড়ে হয় ১.৯৩%। এই দরের কারণে   শেয়ারটির মূল্য দাঁড়ায় ২৬২.৯০ টাকা। আজকের দিনের বিচারে সামগ্রিক বাজারে আইটিসির দর যথেষ্ট ভালো পর্যায়ে রয়েছে।

14 Views 0 Likes 0 Comments

Related News

নন্দনকাননে অভিনব পরিচর্যা, নতুন ঘরে কেমন আছে ৫ খুদে ওরাংওটাং?
দেশ

নন্দনকাননে অভিনব পরিচর্যা, নতুন ঘরে কেমন আছে ৫ খুদে ওরাংওটাং?

নিউজ ডেস্ক: ওড়িশার নন্দনকাননে নতুন ঘরের সঙ্গে দ্রুত মানিয়ে নিচ্ছে বালাসোরের জঙ্গল থেকে উদ্ধার হওয়া ৫ বিরল প্রজাতির ওরাংওটাং শাবক। নতুন পরিবেশে মা-হারা পাঁচ শাবকগুলিকে প্রথমদিকে বেশ অস্থিরই দেখাচ্ছিল। একে অন্যকে আঁকড়ে ...

১৭ সেপ্টে ২০২৬, ১০:৪৪ এএম · 2 মিনিট
প্রধানমন্ত্রীর জন্মদিনে দুবাইয়ের আকাশে তেরঙ্গা, দেশে শুভেচ্ছার ঢল
দেশ

প্রধানমন্ত্রীর জন্মদিনে দুবাইয়ের আকাশে তেরঙ্গা, দেশে শুভেচ্ছার ঢল

নিউজ ডেস্ক: ৭৬ বছর পূর্ণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর জন্মদিন উপলক্ষ্যে বিশেষ আলোয় সেজে উঠল দুবাইয়ের আকাশ। ভারতের প্রধানমন্ত্রীর প্রতি সম্মান, বন্ধুত্ব এবং দুই দেশের কূটনৈতিক সম্পর্কের বার্তা দিতে বিশ্বের সর্ব...

১৭ সেপ্টে ২০২৬, ১০:২০ এএম · 2 মিনিট
জলমগ্ন ফুটপাথে গণপতি পুজো, ভাইরাল ভক্তিতে মগ্ন ব্যক্তির ভিডিও
দেশ

জলমগ্ন ফুটপাথে গণপতি পুজো, ভাইরাল ভক্তিতে মগ্ন ব্যক্তির ভিডিও

নিউজ ডেস্ক: সবকিছুই চলছিল স্বাভাবিক। ক্যামেরায় ধরা পড়েছে একটি ছোট্ট মুহূর্ত। প্রথমে ভিডিওটিকে সাধারণ বলে মনে হলেও পরবর্তী মুহূর্তে বদলে যায় তার আবহ। রাস্তার ওপর জল, ভেজা পরিবেশ চারিদিকে বৃষ্টি পড়ছে। এমন অবস্থায় সাধা...

১৬ সেপ্টে ২০২৬, ১০:৩২ পিএম · 2 মিনিট
রাস্তার ধারে ছেঁড়া নোটের স্তূপ, সঙ্গে PAN কার্ড-রসিদ, রহস্য ঘিরে তদন্তে পুলিশ
দেশ

রাস্তার ধারে ছেঁড়া নোটের স্তূপ, সঙ্গে PAN কার্ড-রসিদ, রহস্য ঘিরে তদন্তে পুলিশ

বিশাখাপত্তনম, নিউজ ডেস্ক: সকালের ব্যস্ততার মধ্যে জায়গাটির পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন অনেকেই। হঠাৎ কয়েকটি ছেঁড়া কাগজের মতো জিনিস চোখে পড়ে। প্রথম দেখায় মনে হয়েছিল রাস্তার ধারে পড়ে থাকা ছেঁড়া আবর্জনা। কিন্তু, একটু খে...

১৬ সেপ্টে ২০২৬, ০৯:৪১ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.