JAZZBAAT 24 BANGLA
১৮ সেপ্টে ২০২৬, ০২:৩৩ এএম
Breaking
পুরুলিয়ায় ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকা ৪ বাংলাদেশি অনুপ্রবেশকারী আটক বারাকপুরবাসীর জন্য সুখবর, বাড়ল মা তারা এক্সপ্রেসের স্টপেজ চামচ দিয়ে চপস্টিকের কায়দায় বিরিয়ানি, মজার ভিডিওে মজেছে নেটদুনিয়া অভিষেক-ঝড়ে উড়ে গেল আফগানিস্তান, ১২৭ রানে বিশাল জয় টিম ইন্ডিয়ার নন্দীগ্রাম-রেজিনগরে বদলে গেল ভোটের অঙ্ক, কমিশনের নয়া নির্দেশ শাস্তির বদলে সহমর্মিতা, অসাবধানী বিড়ালের প্রাণ বাঁচাতে এগিয়ে এলেন মানুষ ‘চিপ থেকে সিস্টেম’, দিল্লিতে মোদীর বড় বার্তা! AI-র যুগে সেমিকন্ডাক্টর নিয়ে ভারতের নতুন লক... নবজাগরণ থেকে এখন পর্যন্ত বাঙালির আড্ডার পোশাকে পরিবর্তনকে ফিরে দেখা পুরুলিয়ায় ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকা ৪ বাংলাদেশি অনুপ্রবেশকারী আটক বারাকপুরবাসীর জন্য সুখবর, বাড়ল মা তারা এক্সপ্রেসের স্টপেজ চামচ দিয়ে চপস্টিকের কায়দায় বিরিয়ানি, মজার ভিডিওে মজেছে নেটদুনিয়া অভিষেক-ঝড়ে উড়ে গেল আফগানিস্তান, ১২৭ রানে বিশাল জয় টিম ইন্ডিয়ার নন্দীগ্রাম-রেজিনগরে বদলে গেল ভোটের অঙ্ক, কমিশনের নয়া নির্দেশ শাস্তির বদলে সহমর্মিতা, অসাবধানী বিড়ালের প্রাণ বাঁচাতে এগিয়ে এলেন মানুষ ‘চিপ থেকে সিস্টেম’, দিল্লিতে মোদীর বড় বার্তা! AI-র যুগে সেমিকন্ডাক্টর নিয়ে ভারতের নতুন লক... নবজাগরণ থেকে এখন পর্যন্ত বাঙালির আড্ডার পোশাকে পরিবর্তনকে ফিরে দেখা

৩০ হাজার মেট্রিক টন কাজুর ফল প্রতি বছর নষ্ট হয় ঝাড়গ্রামে, সেই ফল থেকেই ‘কেশিও ওয়াইন’ তৈরির কারখানা গড়ার ভাবনা

৩০ হাজার মেট্রিক টন কাজুর ফল প্রতি বছর নষ্ট হয় ঝাড়গ্রামে, সেই ফল থেকেই ‘কেশিও ওয়াইন’ তৈরির কারখানা গড়ার ভাবনা

ঝাড়গ্রাম: কাজুর বীজের বাজার আছে, কিন্তু ফলের নেই। বছরের পর বছর গাছ থেকে ঝরে পড়ে পচে যায় হাজার হাজার টন কাজু আপেল। কোথাও তা গবাদি পশুর খাবার, কোথাও আবার জঙ্গলের হাতির খাদ্য। অথচ সেই ফলই গোয়ার অন্যতম ঐতিহ্যবাহী মদ ‘ফেনি’ তৈরির মূল উপাদান। জঙ্গলমহলেও সেই শিল্প গড়ে তোলার ভাবনার কথা জানালেন ঝাড়গ্রামের বিজেপি বিধায়ক লক্ষ্মীকান্ত সাউ। তাঁর দাবি, উদ্যোগ বাস্তবায়িত হলে শুধু একটি কারখানাই নয়, জঙ্গলমহলের অর্থনীতির নতুন দরজাও খুলে যেতে পারে।

জঙ্গলমহলের বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে কাজুবাগান। নয়াগ্রাম, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, জামবনি-সহ একাধিক ব্লকে হাজার হাজার হেক্টর জমিতে কাজুর চাষ হয়। কিন্তু কাজুবাদাম সংগ্রহের পর যে ফলটি থেকে যায়, তার কোনও বাণিজ্যিক ব্যবহার না থাকায় অধিকাংশই নষ্ট হয়ে যায়। সেই অপচয় রুখতেই কাজু আপেল প্রক্রিয়াজাত করে ‘কেশিও ওয়াইন’ তৈরির কারখানা গড়ার পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বিধায়ক।

লক্ষ্মীকান্ত সাউ বলেন, “জঙ্গলমহলে কাজুর উৎপাদন প্রচুর। কিন্তু বীজ তুলে নেওয়ার পরে গোটা ফলটাই নষ্ট হয়ে যায়। গোয়ার মতো এখানেও যদি কেশিও ওয়াইন তৈরির কারখানা গড়ে তোলা যায়, তা হলে কৃষকের অতিরিক্ত আয় হবে। একই সঙ্গে বহু মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। ভবিষ্যতে বিদেশেও এই পণ্য রপ্তানি করা সম্ভব।”

গোয়ার পরিচিত পানীয় উরাক ও ফেনি— দু'টিই তৈরি হয় কাজু আপেল থেকে। প্রথমে গাঁজনের মাধ্যমে তৈরি হয় উরাক। পরে বিশেষ পাতন প্রক্রিয়ায় তা থেকে তৈরি হয় ফেনি, যার আন্তর্জাতিক বাজারও রয়েছে। সেই প্রযুক্তিকে জঙ্গলমহলে কাজে লাগিয়ে স্থানীয় ফলের মূল্য সংযোজনের সম্ভাবনাই এখন খতিয়ে দেখা হচ্ছে।

জেলা উদ্যানপালন দফতরের তথ্য অনুযায়ী, ঝাড়গ্রাম জেলায় প্রায় ৩ হাজার ৪১৫ হেক্টর জমিতে কাজুর চাষ হয়। প্রতি বছর উৎপন্ন হয় প্রায় ৩০ হাজার মেট্রিক টন কাজু আপেল। অথচ জুস, জ্যাম, জেলি কিংবা কেশিও ওয়াইন তৈরির সম্ভাবনা থাকা সত্ত্বেও বর্তমানে তার প্রায় পুরোটাই নষ্ট হয়ে যায়।

চাষিদের মতে, এই শিল্প গড়ে উঠলে লাভবান হবেন তাঁরাই। শালবনির কাজুচাষি শ্যামসুন্দর মাহাত বলেন, “এখন কাজুর ফলের কোনও দাম নেই। বীজ তুলে নেওয়ার পরে সব ফেলে দিতে হয়। যদি ফল বিক্রির সুযোগ তৈরি হয়, তা হলে চাষিদের আয় অনেকটাই বাড়বে। কারখানা হলে আর এত ফল নষ্ট হবে না।”

শুধু কৃষক নন, আশার আলো দেখছেন এলাকার বেকার যুবকরাও। নয়াগ্রামের বাসিন্দা প্রশান্ত বেরা বর্তমানে গুজরাটে পরিযায়ী শ্রমিকের কাজ করেন। তাঁর কথায়, “জঙ্গলমহলে চাষের বাইরে কাজের সুযোগ খুব কম। তাই আমাদের বাইরে যেতে হয়। এখানে যদি শিল্প গড়ে ওঠে, তা হলে অনেকেই নিজের জেলাতেই কাজের সুযোগ পাবেন।”

তবে আপাতত পরিকল্পনাটি প্রাথমিক পর্যায়ে। কারখানা গড়তে প্রয়োজন বিনিয়োগ, প্রযুক্তি, সরকারি অনুমোদন এবং বাজার তৈরি। কিন্তু সেই উদ্যোগ বাস্তবের মুখ দেখলে, এত দিন যে কাজু আপেলকে বর্জ্য বলে ফেলে দেওয়া হতো, সেটাই জঙ্গলমহলের নতুন অর্থনীতির ভিত্তি হয়ে উঠতে পারে— এমন আশাই দেখছেন চাষি থেকে স্থানীয় বাসিন্দারা।

10 Views 0 Likes 0 Comments

Related News

পুরুলিয়ায় ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকা ৪ বাংলাদেশি অনুপ্রবেশকারী আটক
রাজ্য

পুরুলিয়ায় ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকা ৪ বাংলাদেশি অনুপ্রবেশকারী আটক

বুদ্ধদেব পাত্র, পুরুলিয়া: শাড়ির আড়ালে লুকিয়ে ছিল বেআইনিভাবে ভারতে প্রবেশের ছক। কিন্তু শেষ রক্ষা হলো না। এক যুবকের শাড়ি পরে সন্দেহজনক গতিবিধির সূত্র ধরে পুরুলিয়া জেলা পুলিশের তৎপরতায় জালে ধরা পড়ল চার বাংলাদেশি নাগরিক। অ...

১৮ সেপ্টে ২০২৬, ১২:১৮ এএম · 2 মিনিট
বারাকপুরবাসীর জন্য সুখবর, বাড়ল মা তারা এক্সপ্রেসের স্টপেজ
রাজ্য

বারাকপুরবাসীর জন্য সুখবর, বাড়ল মা তারা এক্সপ্রেসের স্টপেজ

নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে বারাকপুরবাসীর জন্য বড় সুখবর। এবার স্টপেজ বাড়ল বীরভূমগামী মা তারা এক্সপ্রেসের। শিয়ালদহ থেকে রামপুরহাট পর্যন্ত চলাচলকারী এই এক্সপ্রেস ট্রেন এবার থেকে বারাকপুর স্টেশনেও দা...

১৮ সেপ্টে ২০২৬, ১২:১৫ এএম · 2 মিনিট
৮ বছর পর চার্জশিট, ১০ জনের বিরুদ্ধে SIT-এর নথি
রাজ্য

৮ বছর পর চার্জশিট, ১০ জনের বিরুদ্ধে SIT-এর নথি

দক্ষিণ ২৪ পরগনা, নিউজ ডেস্ক: এক রাতের ঘটনা অথচ তার রেশ কাটেনি বছরের পর বছর। সময় এগিয়েছে, বদলেছে রাজনৈতিক পরিস্থিতি, কিন্তু একটি প্রশ্ন যেন একই জায়গায় থমকে ছিল। সেই পুরনো ঘটনার তদন্তে এবার সামনে এল নতুন অধ্যায়। এতদিন...

১৭ সেপ্টে ২০২৬, ০৮:১০ পিএম · 2 মিনিট
শিয়ালের কামড়ে মৃত্যু, পরিবারকে ৫ লক্ষ টাকা ও চাকরি রাজ্যের
রাজ্য

শিয়ালের কামড়ে মৃত্যু, পরিবারকে ৫ লক্ষ টাকা ও চাকরি রাজ্যের

নিউজ ডেস্ক: পুরুলিয়ার জঙ্গল লাগোয়া এলাকায় শিয়ালের আনাগোনা নতুন নয়। রঘুনাথপুর-সাঁওতালডিহি থেকে বাঘমুণ্ডি-ঝালদা, বিভিন্ন এলাকায় মাঝেমধ্যেই শিয়াল দেখা যায়। তবে গত এক বছরে শিয়ালের উপদ্রব নিয়ে আতঙ্ক বেশি করে বেড়েছে...

১৭ সেপ্টে ২০২৬, ০৮:০৮ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.