JAZZBAAT 24 BANGLA
১০ নভে ২০২৬, ০৩:১৪ এএম
Breaking
Kunal Ghosh : পরেশরামের গ্রেফতারি ঘিরে বিস্ফোরক কুনাল, পুলিশকে নিশানা! আইআইটি-র প্রস্তুতি থেকে সমুদ্রের বুকে জাহাজের ক্যাপ্টেন! দক্ষিণ আফ্রিকা সফরের দলে ফিরলেন জেমাইমা, তিন ফরম্যাটেই নেতৃত্বে স্মৃতি সাইপ্রাসের প্রেসিডেন্টের প্রাসাদে প্রথম বার দীপাবলি উদ্‌যাপন Gita Path: দশ লক্ষ কণ্ঠে গীতাপাঠ! ২৯ ডিসেম্বর ব্রিগেডে মহাসমাবেশ, আমন্ত্রিত নরেন্দ্র মোদী-... Dhruv Rathee: রাজঘাটে ধ্রুব রাঠী, গান্ধীর সমাধিতে নীরব শ্রদ্ধায় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ... Paresh Ram Das : ১৭ দিন পুলিশের চোখে ধুলো, শেষরক্ষা হল না, বিমানবন্দরে ধৃত পরেশরাম দাস Canning East : ফেস্টুন লাগানো নিয়ে বিবাদ, রাস্তায় রক্তাক্ত বিজেপি নেতা! উত্তপ্ত ক্যানিং... Kunal Ghosh : পরেশরামের গ্রেফতারি ঘিরে বিস্ফোরক কুনাল, পুলিশকে নিশানা! আইআইটি-র প্রস্তুতি থেকে সমুদ্রের বুকে জাহাজের ক্যাপ্টেন! দক্ষিণ আফ্রিকা সফরের দলে ফিরলেন জেমাইমা, তিন ফরম্যাটেই নেতৃত্বে স্মৃতি সাইপ্রাসের প্রেসিডেন্টের প্রাসাদে প্রথম বার দীপাবলি উদ্‌যাপন Gita Path: দশ লক্ষ কণ্ঠে গীতাপাঠ! ২৯ ডিসেম্বর ব্রিগেডে মহাসমাবেশ, আমন্ত্রিত নরেন্দ্র মোদী-... Dhruv Rathee: রাজঘাটে ধ্রুব রাঠী, গান্ধীর সমাধিতে নীরব শ্রদ্ধায় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ... Paresh Ram Das : ১৭ দিন পুলিশের চোখে ধুলো, শেষরক্ষা হল না, বিমানবন্দরে ধৃত পরেশরাম দাস Canning East : ফেস্টুন লাগানো নিয়ে বিবাদ, রাস্তায় রক্তাক্ত বিজেপি নেতা! উত্তপ্ত ক্যানিং...

দল বদলেছেন দেশের মোট ১১১ সাংসদ-বিধায়ক, বাংলাকে নিয়েও সমীক্ষায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য

দল বদলেছেন দেশের মোট ১১১ সাংসদ-বিধায়ক, বাংলাকে নিয়েও সমীক্ষায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য
ছবি: গ্রাফিক্স এবং এআই দ্বারা নির্মিত

কলকাতা, নিউজ ডেস্ক: যে দলের প্রতীকে ভোটে জিতে সাংসদ অথবা বিধায়ক হয়েছিলেন, মেয়াদ শেষ হওয়ার আগেই সেই দল ছেড়েছেন তাঁরা। গত ৪ বছরে দলবদল করেছেন দেশের মোট ১১১ জন সাংসদ এবং বিধায়ক যারা বর্তমানেও জনপ্রতিনিধি। এঁদের মধ্যে লোকসভার ২৬ জন, রাজ্যসভার ৭ জন এবং বিভিন্ন রাজ্যের বিধানসভার মোট ৭৮ জন সদস্য রয়েছেন। সম্প্রতি অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস (এডিআর) এবং ন্যাশনাল ইলেকশন ওয়াচের বিশ্লেষণে উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্যই। উল্লেখ্য, গত ২০২২ থেকে চলতি ২০২৬ সালের মধ্যে অনুষ্ঠিত সমস্ত নির্বাচন এবং উপনির্বাচনের তথ্যের ভিত্তিতেই এই সমীক্ষা করা হয়েছে।

দলবদলের নিরিখে দেশের রাজ্যগুলির মধ্যে একেবারে শীর্ষে নাগাল্যান্ড। সেখানে ৩২ জন সাংসদ-বিধায়ক অর্থাৎ দলবদলকারীদের মোট ২৯ শতাংশ রাজনৈতিক শিবির বদলেছেন। উল্লেখযোগ্যভাবে দ্বিতীয় স্থানে পশ্চিমবঙ্গ। এ রাজ্যে ২০ জন অর্থাৎ ১৮ শতাংশ জনপ্রতিনিধি দল পরিবর্তন করেছেন। দলভিত্তিক হিসাবেও এই ছবিটি যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এনডিপিপি, তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস, মূলতঃ এই ৩ দলের নির্বাচিত জনপ্রতিনিধিদের মধ্যেই দলবদলের সংখ্যা সবচেয়ে বেশি। এই তিন দলের মোট ৬৪ জন অর্থাৎ মোট ৫৮ শতাংশ জনপ্রতিনিধি নির্বাচনের পর দল পরিবর্তন করেছেন।

দলভিত্তিক হিসাব অনুযায়ী সবচেয়ে বেশি দলবদল হয়েছে এনডিপিপি থেকে। ওই দলের ২৫ জন, অর্থাৎ ২৩ শতাংশ জনপ্রতিনিধি দল ছেড়েছেন। তৃণমূলের ক্ষেত্রে সংখ্যাটি ২০ (১৮ শতাংশ)। কংগ্রেসের ১৯ (১৭ শতাংশ)। এ ছাড়া বিআরএস থেকে ৯ জন, আম আদমি পার্টি ও এনসিপি থেকে ৭ জন করে, শিবসেনা (উদ্ধব বালাসাহেব ঠাকরে) থেকে ৬ জন, জনতা দল (ইউনাইটেড) থেকে ৫ জন এবং এনপিপি থেকে ৪ জন দলবদল করেছেন। এডিআরের রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে, সাম্প্রতিক সময়ে কয়েকটি রাজ্যে সরকার পতনের পিছনেও বিধায়কদের দলবদলকে অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছিল।

অন্যদিকে, কোন দল সবচেয়ে বেশি দলবদলকারী জনপ্রতিনিধিকে নিজেদের দলে নিয়েছে, সামনে আসছে সেই হিসাবটিও। নাগা পিপলস ফ্রন্ট বা এনপিএফে যোগ দিয়েছেন ৩২ জন, যা মোট দলবদলকারীদের ২৯ শতাংশ। বিজেপিতে যোগ দিয়েছেন ২৯ জন (২৬ শতাংশ), আর ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া বা এনসিপিআইয়ে গিয়েছেন ২০ জন (১৮ শতাংশ)। কংগ্রেস পেয়েছে ৯ জনকে, শিবসেনা ৮ জনকে, এনপিপি ৬ জনকে এবং পিপলস পার্টি অফ অরুণাচল ৪ জনকে। অর্থাৎ এনপিএফ, বিজেপি এবং এনসিপিআই—এই ৩ দল মিলিয়ে মোট ১১১ জন দলবদলকারীর মধ্যে ৮১ জনকেই নিজেদের দলে নিয়েছে।

413 Views 0 Likes 0 Comments

Related News

Papia Adhikari: শব্দবাজি বনাম সবুজ উৎসব, বিধায়িকার 'রোগমুক্তি' তত্ত্বে তীব্র বিতর্ক, প্রশ্নে প্রশাসনের ভূমিকা
রাজনীতি

Papia Adhikari: শব্দবাজি বনাম সবুজ উৎসব, বিধায়িকার 'রোগমুক্তি' তত্ত্বে তীব্র বিতর...

কিন্তু প্রশাসনিক এই সতর্কবার্তার সম্পূর্ণ উল্টো সুর শোনা গেল টালিগঞ্জের বিধায়ক পাপিয়া অধিকারীর গলায়। নিজের কেন্দ্রের একটি কালীপুজো উদ্বোধনে গিয়ে তিনি যখন মাইক হাতে কথা বলছেন, তখনই তাঁর ঠিক সামনে সশব্দে ফেটে ওঠে পটকা

০৯ নভে ২০২৬, ০৫:০০ পিএম · 2 মিনিট
ঋতব্রতকে নিয়ে বিস্ফোরক অভিষেক, হাতে নাকি রয়েছে ভিডিও প্রমাণ
রাজনীতি

ঋতব্রতকে নিয়ে বিস্ফোরক অভিষেক, হাতে নাকি রয়েছে ভিডিও প্রমাণ

থানায় বসেই বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নামে ভুয়ো হলফনামা তৈরি ও সই করার অভিযোগ তুললেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, গোটা ঘটনার ভিডিও ফুটেজ রয়েছে তাঁর হাতে। সেই প্রমাণ সুপ্রিম কোর্ট ও নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। পাল্টা কটাক্ষে সরব বিরোধী শিবির।

০৬ নভে ২০২৬, ০৬:৪৩ পিএম · 2 মিনিট
বাম আমলের শিল্পনীতি নিয়ে বিস্ফোরক বিমান বসু! জ্যোতি বসুর দিকেই দায় ঠেললেন, তোলপাড় বঙ্গ রাজনীতি
রাজনীতি

বাম আমলের শিল্পনীতি নিয়ে বিস্ফোরক বিমান বসু! জ্যোতি বসুর দিকেই দায় ঠেললেন, তোলপাড়...

বাংলার শিল্পনীতি নিয়ে বিস্ফোরক মন্তব্য বামফ্রন্টের প্রাক্তন চেয়ারম্যান বিমান বসুর। বাম আমলের শিল্পনীতি নিয়ে কোনও সমস্যা হয়ে থাকলে তার দায় প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর বলে মন্তব্য করেছেন তিনি। নতুন শিল্পনীতি ঘোষণা ও সিঙ্গুরে শিল্প ফেরানোর উদ্যোগের আবহে তাঁর এই বক্তব্য ঘিরে ফের শুরু হয়েছে রাজনৈতিক তরজা। অসীম দাশগুপ্ত ও বিজেপি নেতা শমীক ভট্টাচার্যের মন্তব্যেও বিতর্ক পেয়েছে নতুন মাত্রা।

০৬ নভে ২০২৬, ০৬:৩৭ পিএম · 2 মিনিট
IC-র গাড়িতে করে টাকা এনে পার্টি অফিসে রাখা! ডায়মন্ড হারবারে ১ কোটির বেশি টাকা উদ্ধার, বিস্ফোরক অভিযোগ অভিষেকের
রাজনীতি

IC-র গাড়িতে করে টাকা এনে পার্টি অফিসে রাখা! ডায়মন্ড হারবারে ১ কোটির বেশি টাকা উদ্...

ডায়মন্ড হারবারের তৃণমূল পার্টি অফিস থেকে ১ কোটি ২ লক্ষ ৭৯ হাজার টাকা উদ্ধারের ঘটনায় পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তাঁর দাবি, থানার আইসি-র গাড়িতে করেই টাকার ব্যাগ পৌঁছে দেওয়া হয়েছিল পার্টি অফিসে। এই দাবির সমর্থনে ভিডিয়ো ফুটেজ থাকার কথাও জানিয়েছেন তিনি।

০৬ নভে ২০২৬, ০১:২১ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.