JAZZBAAT 24 BANGLA
০৯ অক্টো ২০২৬, ০৭:৪৫ পিএম
Breaking
Raiganj Court: তিন দশক পর বিচার, বড় সিদ্ধান্ত আদালতের লাল রঙে ফিরছে রুচি? বিকাশ ভট্টাচার্যের বাড়িতে যাওয়ার কথা মমতার, বদলাচ্ছে কি রাজনৈতিক সমী... জন্মের আগেই এক যমজের শরীর থেকে অন্য জনের দেহে ক্যানসার! PF: বেতনের অঙ্কে বদল, পিএফে বাড়তি সঞ্চয়! ইপিএফের ঊর্ধ্বসীমা ১৫ হাজার থেকে ২৫ হাজার, পেনশন... Nabanna: খেয়ালখুশিমতো আর নয়! সচিবালয়ের কর্মীদের বদলিতে কড়া নিষেধাজ্ঞা Nana Patekar: মৃত্যুতেও মুছল না তিক্ততা! নানা পাটেকরকে নিয়ে পুরনো ক্ষোভ উগরে দিলেন তনুশ্র... জাপান ছেড়ে মুম্বইয়ে এসে ভারতকে নতুন চোখে দেখছেন হিকারু Mamata Banerjee: নন্দীগ্রাম-রেজিনগরে বিজেপির বিপুল জয়কে উড়িয়ে দিলেন মমতা, ছাপ্পার অভিযোগে... Raiganj Court: তিন দশক পর বিচার, বড় সিদ্ধান্ত আদালতের লাল রঙে ফিরছে রুচি? বিকাশ ভট্টাচার্যের বাড়িতে যাওয়ার কথা মমতার, বদলাচ্ছে কি রাজনৈতিক সমী... জন্মের আগেই এক যমজের শরীর থেকে অন্য জনের দেহে ক্যানসার! PF: বেতনের অঙ্কে বদল, পিএফে বাড়তি সঞ্চয়! ইপিএফের ঊর্ধ্বসীমা ১৫ হাজার থেকে ২৫ হাজার, পেনশন... Nabanna: খেয়ালখুশিমতো আর নয়! সচিবালয়ের কর্মীদের বদলিতে কড়া নিষেধাজ্ঞা Nana Patekar: মৃত্যুতেও মুছল না তিক্ততা! নানা পাটেকরকে নিয়ে পুরনো ক্ষোভ উগরে দিলেন তনুশ্র... জাপান ছেড়ে মুম্বইয়ে এসে ভারতকে নতুন চোখে দেখছেন হিকারু Mamata Banerjee: নন্দীগ্রাম-রেজিনগরে বিজেপির বিপুল জয়কে উড়িয়ে দিলেন মমতা, ছাপ্পার অভিযোগে...

UPI-র এক দশক, প্রশংসায় পঞ্চমুখ মোদী

UPI-র এক দশক,  প্রশংসায় পঞ্চমুখ মোদী

নিউজ ডেস্ক: এক দশক আগে ভারতের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় শুরু হয়েছিল এক নতুন অধ্যায়। এই UPI চালুর হাত ধরে বদলে যেতে শুরু করে টাকা লেনদেনের পুরনো অভ্যাস। ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, IFSC কোড কিংবা নগদ টাকার বদলে মোবাইল ফোনের মাধ্যমে মুহূর্তের মধ্যে টাকা পাঠানোর সুযোগ তৈরি হয়।

মঙ্গলবার, খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডেলে পোস্ট করে ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস বা ইউপিআই (UPI)-কে দেশের ডিজিটাল পেমেন্টের যাত্রাপথে একটি 'যুগান্তকারী মোড়' বলে অভিহিত করেছেন। ইউপিআই তার পথচলার ১০ বছর পূর্ণ করেছে। সেই 

সঙ্গে সাধারণ মানুষকে ইউপিআই ব্যবহারের অভিজ্ঞতা শেয়ার করার জন্য অনুরোধ করেন। 

মোদী লেখেন, ‘এক দশক আগে ইউপিআই চালু হয়েছিল, যা ভারতের ডিজিটাল পেমেন্টের ইতিহাসে এক বড় মোড়। ইউপিআই-এর ব্যাপকতা এবং জনপ্রিয়তা প্রত্যেক ভারতীয়ের জন্য গর্বের বিষয়। আপনার ইউপিআই অভিজ্ঞতা কেমন এবং এটি কীভাবে আপনার জীবনকে প্রভাবিত করেছে, তা আমাকে জানান।’

বর্তমানে ছোট দোকান, চায়ের স্টল, সবজি বাজার থেকে শুরু করে বড় শপিং মল সর্বত্র জায়গা করে নিয়েছে QR কোড। ফলে নগদ টাকা সঙ্গে না থাকলেও কেনাকাটা বা প্রয়োজনীয় পেমেন্ট করা অনেক সহজ হয়েছে।

UPI-র সবচেয়ে বড় পরিবর্তন এসেছে দৈনন্দিন জীবনে। বন্ধুকে টাকা ধার দেওয়া, পরিবারের সদস্যকে টাকা পাঠানো, বিদ্যুতের বিল মেটানো, মোবাইল রিচার্জ কিংবা অনলাইন কেনাকাটা প্রায় সব ক্ষেত্রেই কয়েক সেকেন্ডে লেনদেন সম্ভব হয়েছে। বিশেষ করে ছোট অঙ্কের লেনদেনের ক্ষেত্রে UPI সাধারণ মানুষের কাছে অত্যন্ত সুবিধাজনক একটি মাধ্যম হয়ে উঠেছে।

এর প্রভাব পড়েছে ব্যবসার ক্ষেত্রেও। ছোট ব্যবসায়ীদের জন্য ডিজিটাল পেমেন্ট গ্রহণের সুযোগ তৈরি হওয়ায় লেনদেন আরও সহজ হয়েছে। ক্রেতার কাছ থেকে টাকা পাওয়ার জন্য নগদ অর্থের অপেক্ষা করতে হচ্ছে না। একই সঙ্গে লেনদেনের ডিজিটাল রেকর্ড থাকায় হিসাব রাখাও তুলনামূলক সহজ হয়েছে।

29 Views 0 Likes 0 Comments

Related News

PF: বেতনের অঙ্কে বদল, পিএফে বাড়তি সঞ্চয়! ইপিএফের ঊর্ধ্বসীমা ১৫ হাজার থেকে ২৫ হাজার, পেনশনেও কী প্রভাব পড়বে?
দেশ

PF: বেতনের অঙ্কে বদল, পিএফে বাড়তি সঞ্চয়! ইপিএফের ঊর্ধ্বসীমা ১৫ হাজার থেকে ২৫ হাজা...

ঊর্ধ্বসীমা বৃদ্ধির অন্যতম গুরুত্বপূর্ণ দিক কর্মচারী পেনশন প্রকল্প বা ইপিএস। আগে ১৫ হাজার টাকার বেশি নির্ধারিত বেতন নিয়ে প্রথম বার চাকরিতে যোগ দেওয়া অনেক কর্মী পেনশন প্রকল্পে নতুন সদস্য হওয়ার সুযোগ পেতেন না। নতুন নিয়মে নির্ধারিত বেতন ২৫ হাজার টাকা পর্যন্ত হলে যোগ্য কর্মীদের পেনশন প্রকল্পে অন্তর্ভুক্তির সুযোগ বাড়ছে।

০৯ অক্টো ২০২৬, ০৭:০০ পিএম · 5 মিনিট
‘চুক্তিবদ্ধ শ্রমিক’ মন্তব্যে জেডি ভান্সকে কড়া জবাব নয়াদিল্লির
দেশ

‘চুক্তিবদ্ধ শ্রমিক’ মন্তব্যে জেডি ভান্সকে কড়া জবাব নয়াদিল্লির

ট্রাম্প প্রশাসনের ‘আমেরিকা ফার্স্ট’ নীতির প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত সামনে এসেছে। মার্কিন প্রশাসন মোট আটটি সংস্থার গ্রিন কার্ড আবেদন প্রক্রিয়া স্থগিত রেখেছে বলে জানা গিয়েছে। এর মধ্যে রয়েছে টিসিএস, ইনফোসিস, উইপ্রো, এইচসিএল টেকনোলজিস, কগনিজ্যান্ট, ক্যাপজেমিনি এবং মাইক্রোসফটের মতো সংস্থা।

০৯ অক্টো ২০২৬, ০৬:১৭ পিএম · 2 মিনিট
CJP-র প্রতিবাদের আগে দিল্লিতে কড়াকড়ি নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, গণপরিবহন চালু রাখার নির্দেশ
দেশ

CJP-র প্রতিবাদের আগে দিল্লিতে কড়াকড়ি নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, গণপরিবহন...

নির্বাচন কমিশনের প্রধান জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে CJP-র প্রতিবাদ কর্মসূচিকে ঘিরে রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয়েছিল। যন্তরমন্তরে প্রস্তাবিত জমায়েতের আগে বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো হয়। রেলস্টেশন ও মেট্রো পরিষেবায় বিধিনিষেধের জেরে যাত্রীদের ভোগান্তির আশঙ্কাও তৈরি হয়।

০৯ অক্টো ২০২৬, ০৬:০৭ পিএম · 2 মিনিট
Delhi: 'সরকার ভয় পেয়েছে', দিল্লিতে CJP-র বিক্ষোভের আগে বিস্ফোরক সৌরভ
দেশ

Delhi: 'সরকার ভয় পেয়েছে', দিল্লিতে CJP-র বিক্ষোভের আগে বিস্ফোরক সৌরভ

নয়াদিল্লি: আগামী ১০ অক্টোবর জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে যন্তরমন্তরে জমায়েতের ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি। কিন্তু জমায়েতের অনুমতি দেয়নি দিল্লি পুলিশ। এবার এই প্রসঙ্গে মুখলেন ককরোচ জনতা পার্টির প্রধান মুখপাত্র সৌরভ দাস...

০৯ অক্টো ২০২৬, ০৪:১৩ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.