কলকাতা, নিউজ ডেস্ক: জন্মাষ্টমী উপলক্ষে বানিয়ে নিন সুস্বাদু মিষ্টি। কথিত আছে, শ্রীকৃষ্ণ মিষ্টি দ্রব্যের প্রতি বিশেষ আকর্ষিত ছিলেন। আর তাই তার জন্মের এই পুণ্য তিথিতে তাকে নিবেদন করুন প্রাচীন ঐতিহ্যবাহীএক বিশেষ মিষ্টি 'মনমোহন পিঠে'।
উপকরণ কী লাগবে?
নারকেল কোরা(১ কাপ),সুজি,(১ কাপ),চিনি(১কাপ), ময়দা(৫০০ গ্রাম),খোয়া ক্ষীর (১০০ গ্রাম),কাজু(১০০ গ্রাম),কিসমিস(৫০ গ্রাম), দুধ(১/২ লিটার),ঘি(৪ চামচ), গুঁড়ো দুধ( ১০০ গ্রাম), কনডেন্স মিল্ক (পরিমাণমতো), কেশর (১ চিমটে),সাদা তেল(ভাজার জন্য)।
কী ভাবে রাঁধবেন?
১)প্রথমে সুজিটা ফ্রাইং প্যানে ঘি দিয়ে ভেজে নিন। এরপর ওতে চিনি দিন।
২)অল্প অল্প দুধ মেশাতে থাকুন। একইসঙ্গে হাতা নাড়তে থাকুন।
৩)দুধ মেশানো হলে, সুজি নরম হওয়ার পর ওর মধ্যে কিছুটা নারকেল কোড়া দিন।
৪)প্যান গরম করে,সাদা তেল দিয়ে কিসমিস, কাজু এবং নারকেল কোরা দিন। সোনালি লালচে রং পর্যন্ত ভেজে নিন। এই মিশ্রণটি সুজির সাথে মেশান। ঠান্ডা হতে দিন।
৫)ময়দা ঘি মিশিয়ে মাখুন। ছোট লেচি কেটে নিন।
প্যানে দুধ জ্বাল দিন। এর মধ্যে গুঁড়ো দুধ মিশিয়ে ঘন করে নিন।
৬)ময়দার লেচি বেলে নিন। ওতে সুজি নারকেলের পুর ভরুন। পিঠের আকার দিন।
৭)১/২ মিনিট পিঠেগুলো ভাপিয়ে নিন।
৮)ভাপানো হলে ঘি এবং সাদা তেল মিশিয়ে পিঠেগুলো ভেজে নিন।
৯)এবার ফোটানো দুধে ভাজা পিঠেগুলো ছাড়ুন। ফুটতে থাকলে কনডেন্স মিল্ক মেশান। বাকি কাজু , কিসমিস এবং কেশর মেশান।
১০)ভালো করে ফোটানো হয়ে গেলে ঠান্ডা করতে দিন।
ব্যস! তৈরি হয়ে গেল মনমোহন পিঠে। এবার আপনার ঘরের গোপালের জন্য নিবেদন করুন এই ঐতিহ্যবাহী মিষ্টি।